কালুরহাট কছিরউদ্দীন চৌধুরী উচ্চ বিদ্যালয়

কালুরহাট কছিরউদ্দীন চৌধুরী উচ্চ বিদ্যালয় শিক্ষাই জাতির মেরুদণ্ড,
এসো আমরা পড়ি ও শিখি

🎓 অভিভাবক সমাবেশ–২০২৬ ইং২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাফল্য, নিয়মিত উপস্থিতি, পড়াশোনার অগ্রগতি ...
25/08/2026

🎓 অভিভাবক সমাবেশ–২০২৬ ইং

২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাফল্য, নিয়মিত উপস্থিতি, পড়াশোনার অগ্রগতি ও ভবিষ্যৎ প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ–২০২৬।

শিক্ষার্থীর সুন্দর ভবিষ্যৎ গড়তে বিদ্যালয় ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টাই সবচেয়ে বড় শক্তি।
আজকের সচেতনতা, আগামী দিনের সাফল্যের ভিত্তি। 🌱📚

#অভিভাবক_সমাবেশ #শিক্ষার্থী_সাফল্য #কালুরহাট_কছিরউদ্দীন_চৌধুরী_উচ্চ_বিদ্যালয়

New update : SSC-2027
24/08/2026

New update : SSC-2027

14/08/2026

আমরা বর্তমান সময়কে খুবই কম গুরুত্ব দিয়ে থাকি,
তবে সেই সময়ের জন্য আবার পরবর্তীতে আফসোস করি।

এসএসসি -২০২৬ এ যারা উর্ত্তীন হয়েছো,  আবেদন করতে পারো৷
12/08/2026

এসএসসি -২০২৬ এ যারা উর্ত্তীন হয়েছো, আবেদন করতে পারো৷

11/08/2026

আখেরী চাহার সোম্বা - উপলক্ষে আগামীকাল রোজ: বুধবার( ১২/০৮/২০২৬), কালুরহাট কছিরউদ্দীন চৌধুরী উচ্চ বিদ্যালয় ক্লাস কার্যক্রম বন্ধ থাকিবে।

10/08/2026

কালুরহাট কছিরউদ্দীন চৌধুরী উচ্চ বিদ্যালয়
৬ জন A+ পেয়েছে
যারা উর্ত্তীন হয়েছো সবার জন্য শুভকামনা।
যারা অনুর্ত্তীন হয়েছো তোমরা মন খারাপ না করে নতুন উদ্যমে শুরু কর।

সকলের জন্য শুভকামনা রইলো ।

ধন্যবাদ

09/08/2026

আগামীকাল সকাল ১০টা…
একটি ফলাফল—কিন্তু তার সঙ্গে জড়িয়ে থাকবে হাজারো স্বপ্ন, অপেক্ষা আর প্রার্থনা।

কেউ হয়তো আনন্দে কেঁদে ফেলবে,
কেউ হয়তো চুপচাপ মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবে।
কোনো বাবা-মায়ের মুখে ফুটবে গর্বের হাসি,
আবার কারও বুকটা ভার হয়ে আসবে সন্তানের ফলাফল দেখে।

আজ রাতে হয়তো অনেকেই ঘুমাতে পারবে না।
মনে শুধু একটাই প্রশ্ন ঘুরবে—
“কাল কী হবে?”

কিন্তু মনে রেখো—
একটি রেজাল্ট তোমার পরিচয় নয়,
একটি GPA তোমার সামর্থ্যের শেষ সীমা নয়।

GPA-5 এলে আনন্দ করো, আলহামদুলিল্লাহ বলো।
আর প্রত্যাশার মতো না এলে ভেঙে পড়ো না।
কারণ জীবন কখনো একটি পরীক্ষার ফলাফলে থেমে থাকে না।

হয়তো আগামীকাল কারও স্বপ্নের দরজা খুলবে,
আবার কারও জন্য খুলবে নতুন একটি পথ—
যে পথটি আজও সে দেখতে পাচ্ছে না।

তাই আজ রাতে ভয় নয়,
দোয়া নিয়ে ঘুমাও।
আগামীকাল ফলাফল হাতে নিয়ে মাথা নিচু নয়,
মাথা উঁচু করে দাঁড়াবে।

কারণ—
রেজাল্ট একটি অধ্যায়ের শেষ হতে পারে,
কিন্তু তোমার জীবনের গল্পের শেষ নয়।
বরং সেখান থেকেই শুরু হতে পারে তোমার সবচেয়ে সুন্দর অধ্যায়। 🤍🤲

সবার জন্য শুভকামনা রইলো
ধন্যবাদ

সবার জন্য শুভকামনা রইলো। এসএসসি পরীক্ষার - ২০২৬ ইং পরীক্ষার রেজাল্ট আগামী ১০ আগস্ট ( সোমবার)  সকাল ১০টায় প্রকাশ হবে।
08/08/2026

সবার জন্য শুভকামনা রইলো।

এসএসসি পরীক্ষার - ২০২৬ ইং পরীক্ষার রেজাল্ট আগামী ১০ আগস্ট ( সোমবার) সকাল ১০টায় প্রকাশ হবে।

সোর্স: দৈনিক শিক্ষা
07/08/2026

সোর্স: দৈনিক শিক্ষা

বৃষ্টিকে উপেক্ষা করে কালুরহাট কছিরউদ্দীন চৌধুরী উচ্চ বিদ্যালয় এ  ছাত্র/ছাত্রী এবং শিক্ষক মণ্ডলীর স্বতঃস্ফূর্ত উপস্হিতিতে...
05/08/2026

বৃষ্টিকে উপেক্ষা করে কালুরহাট কছিরউদ্দীন চৌধুরী উচ্চ বিদ্যালয় এ ছাত্র/ছাত্রী এবং শিক্ষক মণ্ডলীর স্বতঃস্ফূর্ত উপস্হিতিতে আয়োজন করা হয় - জুলাই গনঅভ্যুত্থান দিবস।
আয়োজনে ছিল- রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহনকারী এবং উপস্হিত সকল শিক্ষার্থীদের বিদ্যালয়ের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়।

দিবসটি পালনের ক্ষেত্রে সবসময় সার্বিক সহযোগিতা ও তত্বাবধানে ছিলেন -
জনাব কলিন চন্দ্র বর্মন ( প্রধান শিক্ষক)
জনাব আনিছার স্যার ( সহ: প্রধান শিক্ষক)
এবং অত্র প্রতিষ্ঠানের সকল সিনিয়র সহ: শিক্ষক ও সহ: শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।

জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে অনুষ্ঠানে উপস্হিত থেকে অনুষ্ঠানটি সফল ভাবে আয়োজন করতে যারা সহযোগিতা করেছেন, আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ।

Address

পামুলী, দেবীগঞ্জ
পঞ্চগড়

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Alerts

Be the first to know and let us send you an email when কালুরহাট কছিরউদ্দীন চৌধুরী উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category