16/08/2026
চৌধুরীহাট ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভা সংক্রান্ত বিবরণ:
অদ্য ১৬/০৮/২০২৬ ইং তারিখ, রোজ রবিবার, চৌধুরীহাট ডিগ্রি কলেজের গভর্নিং বডির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বিশেষভাবে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম সুষ্ঠু, সুন্দর ও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করা, শিক্ষার্থীদের ভর্তি সংখ্যা বৃদ্ধি এবং কলেজের শিক্ষার পরিবেশ আরও উন্নত করার বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, পাঠদানের মান বৃদ্ধি, শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক যোগাযোগ জোরদার এবং পরীক্ষার ফলাফল সন্তোষজনক পর্যায়ে উন্নীত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতামত প্রদান করা হয়।
সভায় কলেজের শিক্ষার মান উন্নয়ন ও সার্বিক একাডেমিক অগ্রগতি নিশ্চিতকরণে গভর্নিং বডি, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।