21/02/2026
ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা
ব্রিসবেন বাংলা স্কুল গত রবিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে একটি অস্থায়ী শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়। বাংলাদেশ এসোসিয়েশন ইন ব্রিসবনে ও ব্রিসবেন বাংলা রেডিওর কর্মকর্তা বৃন্দও শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন। বাংলা স্কুলের ছাত্র-ছাত্রীরা আমাদের শহীদ দিবস ও ভাষা আন্দোলন সংশ্লিষ্ট গান, কবিতা আবৃত্তি ও মতামত পরিবেশন করে। ছাত্র-ছাত্রীদের ছবি আঁকা পর্বটি ছিল জন্য অত্যান্ত উৎসাহ ও আনন্দের।
অনুষ্টানে বাংলা ভাষা আন্দোলনের সময় হতাহতের বিবরণ ও পারবারিক স্মৃতি নিয়ে বক্তব্য রাখেন প্রফেসর ডঃ হাফিজা খাতুন, প্রাক্তন ভাইস চ্যান্সেলর, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বাংলা ভাষা শেখার গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন প্রফেসর ডঃ হযরত আলী, প্রাক্তন ভাইস চ্যান্সেলর, ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ।
নিঝুম, মুন্না ও শুক্তির কণ্ঠে দেশাত্মবোধক গান এই অনুষ্ঠানের সবাই উপভোগ করেছেন।
বৈরী আবহাওয়া থাকা সত্ত্বেও ব্রিসবেনের অনেকেই এসেছিলেন এই অনুষ্ঠানে। বাংলা স্কুলকে সাপোর্ট করার জন্য সবাইকে ধন্যবাদ।