06/03/2018
Learning occurs fast when friends from different countries hang out together. From right: Rihan (Bangladesh), Tanatua (Jamaica), Gurjab (India), Alex(India), Dsuja (SriLanka), Peter(Vietnam).
Gerontologist and Statistician
06/03/2018
Learning occurs fast when friends from different countries hang out together. From right: Rihan (Bangladesh), Tanatua (Jamaica), Gurjab (India), Alex(India), Dsuja (SriLanka), Peter(Vietnam).
আমার ছোট ছেলেকে এবছর স্কুলে দিয়েছি। একজন বাবা হিসাবে একজন অভিভাবক হিসাবে আমার মনে অনেক কথা অনেক আশা ঘুরেফিরে এসেছে। আমি নিশ্চিত প্রত্যেক অভিভাবক সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে দেয়ার সসময় আমার মত এমন আশা পোষণ করেন। আজ থেকে অনেক বছর আগে আব্রাহাম লিংকন তার সন্তানের প্রধান শিক্ষককে এক অসাধারণ চিঠি লিখেছিলেন। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে এই চিঠি লিখলাম। এটা ঠিক আমার চিঠি নয়, হয়ত সকল বাবার চিঠি। অনেক বিষয় বাদ দিতে হয়েছে বেশী দীর্ঘ হবার ভয়ে। আপনিও আপনার কথা লিখুন। শেয়ার করুন। আমাদের শিক্ষাব্যবস্থার মধ্যে অনেক ভুলভাল জিনিস ঢুকে পড়েছে। আমাদের ঘুরে দাঁড়াতে হবে। উন্নত জাতি গড়তে হলে শিক্ষার কোনো বিকল্প নেই।
চিঠি আমি লিখলেও ক্লিপটি বানিয়ে দিয়েছে আমার ছাত্র ফয়সাল আহমেদ। ধন্যবাদ ফয়সাল।
19/12/2016
আর্ট অব লিভিং কোর্সটি আনন্দ নিয়ে পড়াই। প্রত্যেক সেমিস্টার আমার জন্য নতুন শিক্ষা ও নতুন আনন্দ নিয়ে আসে। আজকের বিষয় ছিল Etiquette, Behavior and Professionalism । ক্লাশের স্থান ধানমন্ডি লেক। প্রথমে একটা ছোট্ট লেকচার দিলাম। তারপর ছাত্র-ছাত্রীদের Role Play. তিন বিষয়ে আলাদা জড়ষব চষধু করলো। ১০ মিনিটের প্রস্তুতি, Script এবং Performance। রাজু স্যার সব সময় বলেন, Life is the longest unscripted performance. আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব মো: সবুর খান এই কোর্সে ওদের অংশগ্রহনকে উৎসাহিত করেন।
আজকে আবারো লক্ষ্য করলাম আমি যা ওদের শেখাতে চেয়েছিলাম ওরা তার চেয়ে ভাল শিখেছে এবং বিষয়গুলি অভিনয়ের মাধ্যমে চমৎকার তুলে এনেছে। আরো সহজ করে বললে ওরা আমার চেয়ে আজ ভাল পড়িয়েছে! ছাত্র-ছাত্রীদের কাছে এরকম পরাজয় আমার কাছে নতুন নয়। যতবারই পরাজিত হই, অন্যরকম আনন্দ এসে আমাকে ভাসিয়ে নিয়ে যায়। ওদের প্রতিভা সব সময় আমাকে আলোকিত করে ও সচল রাখে। একটি গ্রুপের Professionalism এর উপর role play এবং তার ব্যাখ্যার ভিডিও দেখুন। Professionalism বলতে আমরা কেমন যেন স্যুট-কোট টাই পরা লোকজনের কথা বুঝি। লক্ষ্য করুন ওরা একজন ফুচকাওয়ালার professionalism বিষয়টি তুলে ধরেছে। পাশাপাশি দুটো দৃশ্য- একটি ভাল অন্যটি খারাপ। যাতে আমরা তুলনা করতে পারি। ভাল লাগল। ক্লাশ শেষে ওদের সাথে ছবি তুলেছি। প্রকৃতি সব সময়ই শিক্ষার পরিবেশটাকে আনন্দময় করে ফেলে। রবীন্দ্রনাথ এটা বহু বছর আগেই বুঝেছিলেন।
প্রিয় ছাত্র-ছাত্রী- আমার আবেদন গ্রহন কর। তোমরা আমার শিক্ষক!
31/01/2016
29/09/2015
বার্ধক্য বিষয়ে পড়াশোনার সুরু থেকে আমি নজর রাখছিলাম কবে আমার দেশ এই ইনডেক্স এ ঢুকবে। আজ পেলাম, বিশ্বে আমরা ৬৭ তম। আমাদের অনেক দূর যেতে হবে। প্রিয় তারুণ্য, আসুন আমরা কাজে হাত দেই।
26/09/2015
04/09/2015
Meeting with the DG Somajseba odhidoftor on the preperation of 1st October. International Day of Older Persons.
04/09/2015
চেনা জাসসে? মাক গাইভার !! দিন বদলে গেসে!
Ageing Support Forum This is a unique platform young people who provide community based agecare support and create a socie
23/08/2015
মাসুদ ইবনে রহমানের খোলা চিঠি
প্রিয় তারুন্য,
তোমরা বাস করছ সভ্যতার এক অপূর্ব সময়ে। পৃথিবীর অনেক কিছুই বদলে যাচ্ছে দ্রুত। প্রায় সব দেশের জনমিতিক বিন্যাসে এসেছে নাটকীয় পরিবর্তন। এই মূহূর্তে বাংলাদেশে ১ কোটি ৪০ লাখ ষাটোর্ধ প্রবীণ রয়েছে। পৃথিবীর অনেক দেশেই প্রবীণ জনসংখ্যা বেড়ে চলেছে। আগামী ২০৫০ সালে বিশ্বের প্রতি ৫ জনে ১ জন হবে প্রবীণ এবং শিুশু জনসংখ্যাকে ছাড়িয়ে যাবে প্রবীণ জনসংখ্যা। তাই তাদের শারীরীক, মানসিক ও আর্থ-সামাজিক বিষয়গুলো আমাদের ভাবনার বিষয়। আমরা প্রবীনদের ভাল রাখতে চাই। প্রবীণরা ভাল থাকলে পরিবার ভাল থাকবে। আমরা ভাল থাকবো, আর তাদের কাছে তুমি আমি আমরা সবাই এবং সর্বপরি এই সভ্যতা ঋনী। সকল ধর্মেই প্রবীণদের সেবা ও শ্রদ্ধাসম্মান করার কথা বলা হয়েছে। তোমরাতো জান প্রবীণ বয়সে মানুষের শক্তি ক্ষমতা অনেক ক্ষেত্রে হ্রাস পায়। আর সব প্রবীণ কিন্তু এ দেশে সমান সেবাশ্রদ্ধা পায় না। অনেক ক্ষেত্রেই তারা অসদাচরন ও বৈষম্যের শিকার হন। বিপুল জনসংখ্যার এই দেশে উল্লেখ্যযোগ্য সংখ্যক/অনেক প্রবীণই ভাল নেই। প্রিয় তারুন্য, তোমরা চাইলেই কিন্তু তাদের ভাল রাখতে পার। আচ্ছা, আমরা কি প্রত্যেক এলাকায় আমাদের প্রবীনদের সেবা দিতে পারি না? তারুন্যের শক্তি অসীম। তোমরা চাইলেই আমাদের শ্রদ্ধাভাজন প্রবীনদের ভাল রাখতে পার। কিভাবে? তোমাদের আছে মেধা-মনন টেকনোলোজি এবং স্বেচ্ছাসেবার মন। তোমরা একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে পার। প্রতিটি গ্রামের বা পাড়া-মহল্লার তরুনেরা প্রবীণ সেবার জন্য একত্র হতে পারে । প্রবীনদের সঙ্গ দেয়া, তাদের দেখভাল, পরিচর্যা, হাসপাতাল আনা নেয়া, ডাক্তার দেখানো ইত্যাদি নানাবিধ কাজ করে তোমরা নিজেদের প্রমান করতে পার। এমনিভাবে সকল স্থানে প্রবীণদের সেবা দিয়ে সমাজের মূল ধারার সাথে রাখতে পার। ভেবে দেখেছ কি এটা কত বড় একটা মহৎ কাজ হবে? আর এটা করতে লাগবে শুধু একটা সুন্দর মন। ঐতিহ্যগত ভাবে আমাদের তরুনেরা সুন্দর মনের অধিকারী । সবাইকেই একদিন প্রবীন হতে হবে তাই এই কাজের মাধ্যমেই তোমরা নিবে নিজেদের স্বস্তিময় বার্ধক্যের প্রস্তুতি। এসো তবে? তোমাদের জীবন মঙ্গলময় হোক।
ইতি,
মাসুদ ইবনে রহমান,
সাধারন সম্পাদক, এজিং সাপোর্ট ফোরাম
০১৭১৩৪৯৩০২৩
[email protected]
www.masudibnrahman.com
Home - Masud Ibn Rahman Masud is a Statistician, Gerontologist and a Human Right Activists who is currently working in Daffodil International University as Associate Professor and Head of Social Business Cell, Bureau of Business and Economic Research. He is an Adjunct Professor of Gerontology in the University of Dhaka. P…