05/02/2026
Assalamu Alaikum,
অনেকদিন পর আপনাদের সাথে আবার যোগাযোগ করছি।
এই পেজটি আগে আমাদের রেসিপি ও ভ্লগিং কনটেন্টের জন্য ব্যবহার করা হতো। সময়ের সাথে সাথে আমরা আমাদের জীবনকে আরও বেশি দ্বীনের পথে পরিচালিত করার সিদ্ধান্ত নিয়েছি, যার কারণে সেই ধরনের কনটেন্ট আর করা হচ্ছে না।
এই পরিবর্তনের অংশ হিসেবে, এই পেজটি এখন Unity Gate Pty Ltd এর অফিসিয়াল পেজ হিসেবে পরিচালিত হবে। এই পেজের মালিকানা আমাদের দুজনের কাছেই আছে এবং এটি সম্পূর্ণ একটি বিশ্বাসভিত্তিক ও দ্বীন-কেন্দ্রিক কাজে ব্যবহৃত হবে
ইন শা আল্লাহ, সামনে থেকে এই পেজে আমরা শেয়ার করবো:
-উমরাহ ও হজ প্যাকেজ
-মক্কা ও মদিনার হোটেল বুকিং
-উমরাহ/হজ ও ইসলামিক প্রয়োজনীয় পণ্য
দ্বীনসম্পর্কিত ছবি, ভিডিও ও তথ্য
আমাদের সেবা থাকবে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, মক্কা ও মদিনা থেকে এবং বিশ্বব্যাপী গ্রাহকদের জন্য ইন শা আল্লাহ সহজ ও নির্ভরযোগ্য সমাধান দেওয়ার চেষ্টা করবো। ইতিমধ্যে বাংলাদেশ আর অস্ট্রেলিয়াতে আমাদের কোম্পানির কার্যক্রম শুরু হয়েছে. আর কিছুদিনের মধ্যেই মক্কা এবং মদিনাতে আমাদের সেবা খুব শিগ্রই পাবেন. আল্লাহ সুবহানাল্লাহ তায়ালার ইচ্ছা থাকলে আমরা খুব তাড়াতাড়ি আমাদের অস্ট্রেলিয়ান রেস্টুরেন্টের/ক্যাটারিং ব্রাঞ্চ মক্কাতে নিয়ে যাব ইনশাআল্লাহ.
ওমরা অথবা হজের ভোগান্তি থেকে আমরা যা শিখেছি সেগুলোই সহজ ভাবে আপনাদের কাছে তুলে ধরা হবে, আমাদের উদ্দেশ্য যাতে করে কেউ প্রতারণার শিকার না হন.
যারা এই নতুন উদ্দেশ্যের সাথে থাকতে চান, তাদেরকে আন্তরিকভাবে স্বাগতম। আর যদি এই কনটেন্ট আপনার আগ্রহের সাথে না মিলে, আপনি চাইলে যে কোনো সময় পেজটি আনফলো করতে পারেন অথবা আমাদের সাথে থেকেই আমাদেরকে আরো উৎসাহিত করতে পারেন
ব্যবসায়িক তথ্য বা যেকোনো প্রশ্নের জন্য দয়া করে DM করুন।
আপনাদের দোয়া ও সমর্থন আমাদের জন্য অনেক মূল্যবান।
জাযাকাল্লাহু খাইরান।
আহমেদ
লামিয়া