English with Dristi

English with Dristi Struggling with your English or IELTS preparation? You are at the right place at the right time IELTS Writing
IELTS Reading
IELTS Speaking
Spoken English

এইটা কানাডার প্রাইম মিনিস্টার এর ভেরিফাইড ফেসবুক থেকে দেওয়া পোস্ট। ওরা সামনে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সংখ্যাও অনেক ক...
25/10/2024

এইটা কানাডার প্রাইম মিনিস্টার এর ভেরিফাইড ফেসবুক থেকে দেওয়া পোস্ট। ওরা সামনে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সংখ্যাও অনেক কমিয়ে দিবে।
আমার কানাডিয়ান পিআর অ্যাপ্লিকেশন চলাকালীন শুধুমাত্র চেস্ট এক্স-রে তে সামান্য আনইউসুয়াল ফাইন্ডিং এর জন্য এক বছর আমার মেডিকেল ফাইল প্রসেসিং এ থাকে। তারপরে আমার কানাডিয়ান পিআর এপ্রুভাল পায়।

অস্ট্রেলিয়াতেও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সংখ্যাও কমিয়ে দিচ্ছে। সাউথ এশিয়ানদের জন্য বিশেষ করে বাংলাদেশি যারা ইমিগ্রেশন প্রত্যাশী তাদের জন্য সামনে খুব বেশি ভালো কিছু নেই।

  মুভমেন্টের খবর কি? কেউ কি জানেন? আপনার পরিচিত কেউ কি দেশ স্বাধীন হওয়ার পরে ফিরে এসে নিজ সেক্টরে পরিবর্তন আনার চেষ্টা ...
06/09/2024

মুভমেন্টের খবর কি? কেউ কি জানেন?
আপনার পরিচিত কেউ কি দেশ স্বাধীন হওয়ার পরে ফিরে এসে নিজ সেক্টরে পরিবর্তন আনার চেষ্টা করেছে? আন্দোলনের সময় প্রবাসী মেধাবীদের আবেগী প্রতিশ্রুতিগুলোর প্রতিফলন দেখতে চাওয়ার এখনই উপযুক্ত সময়।

দুনিয়াতে সারভাইভ করতে চাইলে টাকার উপর থেকে বিশ্বাস তুইলেন না👇টাকা থাকলে এই দুনিয়ার জাহান্নামি দেশগুলো থেকে বের হয়ে বে...
14/08/2024

দুনিয়াতে সারভাইভ করতে চাইলে টাকার উপর থেকে বিশ্বাস তুইলেন না👇
টাকা থাকলে এই দুনিয়ার জাহান্নামি দেশগুলো থেকে বের হয়ে বেহেশতি দেশগুলোতে থাকতে পারবেন।
কম IELTS স্কোর থাকলেও টাকার জোরে বাইরে পড়তে যেতে পারবেন, আর সীমাহীন টাকা থাকলে পড়ালেখায় খারাপ হলেও ভালো দেশে সেটেল্ড হতে পারবেন।
বুদ্ধিমান লাইফ পার্টনার চান? মনে রাখবেন, বুদ্ধিমানেরা কখনো বুদ্ধিহীন, নো-পটেনশিয়াল মধ্যবিত্তকে জীবনসঙ্গী করে না।

A nice cozy home with a backyard in a peaceful and safe neighborhood, a good job and the means to focus and work towards...
10/08/2024

A nice cozy home with a backyard in a peaceful and safe neighborhood, a good job and the means to focus and work towards my future goals...
20 years old I would have admired the 30 years old me.

গত বছরের মার্চে অস্ট্রেলিয়াতে আসার সাত দিনের মাথায় কেনেডিয়ান এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের ITA পাই। অস্ট্রেলিয়াতে বস...
09/08/2024

গত বছরের মার্চে অস্ট্রেলিয়াতে আসার সাত দিনের মাথায় কেনেডিয়ান এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের ITA পাই। অস্ট্রেলিয়াতে বসে বাংলাদেশ থেকে সব ডকুমেন্ট কালেক্ট করে RCIC কাজী শিহাব ভাই এর সহায়তায় ফাইল জমা দেই। গত মাসে আমার অ্যাপ্লিকেশন এপ্রুভড হয় এবং আমি বর্তমানে কানাডিয়ান পার্মানেন্ট রেসিডেন্ট 😃
নিন্দুকদের জন্য বলে রাখি যে কানাডিয়ান পার্মানেন্ট রেসিডেন্সির অ্যাপ্লিকেশনের আমি সোল এপ্লিকেন্ট ছিলাম। তাই বলতে আসবেন না যে 'ওতো পার্টনারের হাত ধরে পিআর পেয়েছে' 🤣🤣
আমার টার্গেট এখনো অস্ট্রেলিয়াতে সেটেল্ড হওয়া এবং আমার এখানে পোস্টগ্ৰাড ডিগ্রিও প্রায় শেষের পথে। যদিও আগামী বছরের কানাডা ট্যুরের জন্য আমি প্রচন্ড অপেক্ষায় আছি 😊😊

30/07/2024

ভার্সিটির যেকোনো আন্দোলনে যেসব আপুরা সবার আগে ব্যাগ গুছিয়ে বাড়ি চলে যেত, তারা এখন দেশে বা মোস্টলি প্রবাসে নিজ গৃহে নিরাপদে থেকে ছাত্রদের শহীদ হওয়ার জন্য ফেসবুকে আহ্বান দিয়ে ছাত্র-আন্দোলনকে এভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে, দেখতেই ভালো লাগে😊😊

06/07/2024

যারা অস্ট্রেলিয়াতে পড়তে আসার চিন্তাভাবনা করছেন, তারা অনেকেই হয়তো জানেন না যে এখন থেকে পিএইচডি ও মাস্টার্স বাই রিসার্চ ছাড়া অন্য যেকোনো কোর্স এ অস্ট্রেলিয়াতে পড়তে আসলে এবং পড়া শেষে আপনার বয়স যদি ৩৫ পার হয়ে যায়, তাহলে আপনি পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট পাবেন না। তার মানে সময় ও অর্থ খরচ করে পড়ালেখা করেও এখানে জব করার বা পিআর নেওয়ার কোনো স্কোপ থাকবেনা।
(অনেকদিন পেইজে একটিভ না থাকায় ও IELTS কোর্স রিলেটেড কোয়েরির রিপ্লাই দিতে না পারায় আমি দুঃখিত।
এই বছরের নভেম্বর পর্যন্ত IELTS প্রিপারেশন কোর্স নেওয়া সম্ভব হবে না)

ঠিক কতটুকু চেষ্টার পরে আপনারা হতাশ হয়ে যান??👉Overall Band 7.0, Listening-8.5, Reading- 7.0উনি ২০২২ সাল থেকে আমার সাথে I...
09/03/2024

ঠিক কতটুকু চেষ্টার পরে আপনারা হতাশ হয়ে যান??
👉Overall Band 7.0, Listening-8.5, Reading- 7.0
উনি ২০২২ সাল থেকে আমার সাথে IELTS প্রিপারেশন শুরু করেছেন। উনার জব লাইফ প্রচন্ড রকমের ব্যস্ত ও টাফ হওয়ার কারণে উনি কখনোই জব থেকে ছুটি নিয়ে শান্তিতে প্রিপারেশন নিতে পারেননি। কিন্তু টাইম টু টাইম ঠিকই আমার সাথে একটার পর একটা ব্যাচে এনগেইজড থেকে প্রিপারেশন কন্টিনিউ রেখেছেন । এর আগেও এক্সাম দিয়েছেন, উনার প্রাপ্য স্কোর আসেনি।
👉উনি এই পর্যন্ত আমার সাথে মোট দশটি ব্যাচে প্রিপারেশন নিয়েছেন। এবার হিসাব করুন যে কতখানি টাকা ও সময় এবং ধৈর্য উনি ইনভেস্ট করেছেন এত সুন্দর একটা স্কোর পেতে💜
👉তাই নেক্সট টাইম 'আমার দ্বারা হবে না' বা 'আমার আর ধৈর্য নেই' বা 'এত খরচ করতে হবে' এইসব চিন্তা করে হাল ছেড়ে দেওয়ার আগে এই ম্যামের স্কোরকার্ডটা একটু দেখে নিবেন
🤚আর মনে রাখবেন ইংলিশ স্পিকিং সব কান্ট্রিগুলোই আস্তে আস্তে স্টুডেন্ট ভিসার রিকোয়ারমেন্ট আরও টাফ করে দিবে। অস্ট্রেলিয়া অলরেডি স্টুডেন্ট ভিসার জন্য হায়ার IELTS স্কোর রিকোয়ারমেন্ট করে দিয়েছে।

06/03/2024

ব্যাকআপ রাখুন, নিজের বর্তমান প্রফেশনের একটা অল্টারনেটিভ তৈরি রাখুন👇
আপনি যে সাবজেক্টে পড়ালেখা করেছেন, সেই রিলেটেড জব করছেন - তারমানে অলরেডি নিজের পড়ালেখাকে কাজে লাগিয়ে একটা স্কিল সেট তৈরি করেছেন। এবার নিজের শখের কোন কাজ এ একটু সময় দিন। আমি বিশ্বাস করি যে, আপাতদৃষ্টিতে ছোট ধরনের কোন কাজও সুনিপুণভাবে করতে পারলে সেইটা থেকেও অর্থবিত্ত করা সম্ভব। Marie Kondo নামের একজন জাপানি নারী ঘর গোছানোর টেকনিক ও টিপস দিয়ে বিখ্যাত হয়ে গিয়েছেন।
🤚যদি আপনার বর্তমান প্রফেশন আপনার পড়ালেখার ফিল্ড রিলেটেড না হয়, তাতেও সমস্যা নেই। কেননা এর মানে হচ্ছে আপনার অলরেডি একটা অল্টারনেটিভ আছে, আপনি চাইলেই প্রয়োজন পড়লে বা প্যাশন খুঁজে পেলে নিজের স্টাডিফিল্ড অনুযায়ী প্রফেশনে ঢুকতে পারবেন।
🤚যারা এখন ছাত্র অবস্থায় আছেন, তাদের বলব যে কোন কারনে যদি নিজের স্টাডি সাবজেক্ট ভালো না ও লাগে, তাও যেভাবেই হোক পড়ালেখাটা কমপ্লিট করুন, সার্টিফিকেটটা তৈরি রাখুন। তারপর আপনার যে সাবজেক্ট ভালো লাগে, সেটা নিয়ে বাইরে পড়তে যেতে হলেও একটা ফরমাল কোয়ালিফিকেশন লাগবে, ওই আগের পড়ালেখার সার্টিফিকেটটা আপনার স্টাডি এব্রোড এর অ্যাপ্লিকেশনের একটা বড় অংশ অংশ হয়ে থাকবে।
👉আমি আর্কিটেকচার পাশ করার পরে দুই বছর ঐ ফিল্ডে কাজ করে, তারপর এডুকেশন ফিল্ডে মুভ করি। কারণ আমার ইচ্ছে ছিল যে যদি কখনো দেশের বাইরে মুভ করি, তাহলে এডুকেশন রিলেটেড কোন কিছুতে পড়বো এবং সেজন্য অস্ট্রেলিয়া আসার আগে তিন বছর এডুকেশন ফিল্ডে কাজ করে আমার প্রোফাইল ওভাবেই বিল্ডআপ করে ফেলেছি। এখন আরলি এডুকেশন সেক্টরে জব ইন্টারভিউ দিতে গেলে এমপ্লয়ারা দেখতে পায় যে আমি বেশ কয়েক বছর ধরে এডুকেশন ফিল্ডে কাজ করছি, যদিও আমার ব্যাচেলার অন্য ফিল্ডে। অস্ট্রেলিয়াতে একটা ভালো ইউনিভার্সিটিতে এডুকেশনে পোস্ট গ্রাজুয়েট স্টাডিও করছি, তার মানে আমার এই ক্যারিয়ারে কন্সিস্টেন্সি ও কমিটমেন্ট দুইটাই আছে, এইটা এমপ্লয়ারদের মনে একটা বড় ইমপ্রেশন তৈরি করে দেয়।

04/03/2024

সবকিছুর ব্যাপারে আপনার ওপিনিয়ন শেয়ার করাটা খুব কি জরুরী??
আম্বানিদের রিসেন্ট বিয়ের সেলিব্রেশন দেখে বাংলাদেশের এক মধ্যবয়সি ফুডব্লগার ও রিভিউয়ার নিজের পেইজে আম্বানিদের রুচি নিয়ে প্রশ্ন তুলেছে। আমি একটু ধারণা দিয়ে রাখি যে এই ফুড রিভিউয়ার ব্যক্তি কিছুদিন আগে আমেরিকা গিয়েছে এবং ফেসবুকে নিজের পেইজে সাজেশন চাচ্ছিল যে গ্রীন কার্ড ও পিআর বিষয়ক কনসালটেন্সির জন্য আমেরিকার কোন এজেন্সি ভালো হবে। এবার একটু চিন্তা করুন, এই ব্যক্তির আমেরিকাতে বসে google করে অথবা একটু স্টাডি করে ভরসাযোগ্য ইমিগ্রেশন কনসালটেন্সি কোনটা হবে- এইটা বের করার যোগ্যতা নেই, এবং নিজের ফুড রিলেটেড পেইজে ইমিগ্রেশনের ব্যাপারে হেল্প চাচ্ছে😂😂আবার এই মগজ নিয়ে সেই ব্যক্তি আম্বানিদের নিজের টাকায় করা সেলিব্রেশনের রুচিবোধ নিয়ে প্রশ্ন তুলছে।
পাবলিকলি ওপিনিয়ন দেওয়ার রাইট সবারই আছে এবং থাকা উচিত। কিন্তু ব্যক্তিত্ববোধ থাকলে অবশ্যই আগে নিজের লেভেল বিবেচনা করে, তারপর বিগশটদের জীবনযাপন নিয়ে প্রশ্ন তোলা উচিত।

02/03/2024

অস্ট্রেলিয়াতে আর্লিচাইল্ডহুড এডুকেশন সেক্টরে পড়ালেখা আর কাজের সুবাদে অনেক কিছু দেখার পরে, কোন ব্যাপারটা আমার কাছে সবচেয়ে অবাক লেগেছিল জানেন??
এখানকার ছোট বাচ্চারা (মূলত ককেশিয়ান/সাদা ফ্যামিলিগুলো থেকে আসা) বেশিরভাগ ক্ষেত্রেই মন খারাপ হলে, ব্যথা পেলে 'ড্যাডি/পাপা' কে খুঁজে আর কাঁদে, মানে স্ট্রেসড হলেই তারা তাদের বাবাকে খুঁজে। আর ব্রাউন ফ্যামিলিগুলোর বাচ্চারা শুধুমাত্র মায়ের প্রতি অসম্ভব অ্যাটাচড (ব্যাতিক্রম অবশ্যই আছে)।
হোয়াইট ফ্যামিলিগুলোর বাচ্চাদের অনেকেরই বাবা-মা দুজনের সাথে সমান ভালো বন্ডিং থাকে বড় হওয়ার পরেও, যদিও এদের প্যারেন্টিং আমাদের থেকে অনেকটাই ডিফারেন্ট। এই ফ্যামিলিগুলোতে বাবা হওয়ার পরে পুরুষগুলো নিজেদের জীবন যাপনে অনেক পরিবর্তন নিয়ে আসে। উইকেন্ডের একদিন বাবারা সারাদিন বা এটলিস্ট সন্ধ্যারাতে বাচ্চার দেখাশোনার দায়িত্ব নেয়, যাতে বাচ্চার মা নিজের বন্ধু-বান্ধবদের সাথে একটা ভালো সময় বাইরে কাটিয়ে আসতে পারে। সপ্তাহের বাকি দিনগুলোতেও রান্না, স্কুলের দায়িত্ব, খেলতে নিয়ে যাওয়া এই সব কিছুই বাবা-মা দুইজন দায়িত্ব ভাগ করে নেয়। পরিবারে বাবাদের এইভাবে সব কাজ করাটা এইখানের সমাজব্যবস্থাতে খুব স্বাভাবিক বিষয়।
আর আমাদের দেশগুলোতে বসে বসে যারা নারীর দায়িত্ব-কর্তব্য, সংসারে মায়েদের ভূমিকা, স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব, আরো সব বিভিন্ন রেস্পন্সিবিলিটি নারীদের ঘাড়ে চাপিয়ে দেন ধর্ম ও পরিবারের দোহাই দিয়ে, তারা মনে রাখবেন যে আপনার কন্যাসন্তানটিও হয়তোবা আপনার মতই অথর্ব কাউকে স্বামী হিসেবে পাবে এবং নিজের মেয়ের ভোগান্তি দেখে তখন শুধুমাত্র হা-হুতাশ করবেন। কারণ, অনেকেরই এই উপলব্ধি করার ক্ষমতা নেই, যে তারাই সমাজে বাবাদের বা পুরুষদের আচরণের বেশ বাজে স্ট্যান্ডার্ড তৈরি করে দিয়েছেন।
(আমি জানি যে উপরে উল্লেখিত টিপিক্যাল ক্যারেক্টারেস্টিকগুলোর ব্যতিক্রম অবশ্যই আছে, কিন্তু সেইটা সংখ্যায় খুবই নগণ্য)

01/03/2024

স্পিকিং ওরিয়েন্টেশন মাত্র হয়ে গেল
মঙ্গলবারে ক্লাস শুরু
আগামী ছয় মাস আর কোন ব্যাচ আসবে না

Address

English With Dristi
Canberra, ACT
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when English with Dristi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to English with Dristi:

Shortcuts

Share