Productive IELTS

Productive IELTS Make your IELTS journey productive with us. We're here to help you out in the best possible way✌️😎💪

অস্ট্রেলিয়া আসার পর যত কাজে জয়েন দিয়েছি, তারমধ্যে সবচেয়ে মজার কাজ আমার কাছে লেগেছে NBN (National Broadband Network) এর ক...
15/08/2026

অস্ট্রেলিয়া আসার পর যত কাজে জয়েন দিয়েছি, তারমধ্যে সবচেয়ে মজার কাজ আমার কাছে লেগেছে NBN (National Broadband Network) এর কাজ। যেটা আমি এখন করছি। আরো সহজ করে বললে, প্রত্যেক্টা কাজের মেইন অ্যাসাইনমেন্ট হলো মানুষের বাড়ির পুরাতন Copper Line এর internet কে Upgrade করে Fibre Cable এর connection দেয়া। এই ছবিটা কাজ করতে থাকার ফাঁকে তোলা।

বেশিরভাগই Physically Demanding থাকে এক একটা প্রজেক্টে। কারণ সব কাজই Under ground এ। দুই একটা Aerial ও থাকে। তবে জায়গা ভেদে পরিশ্রম কমবেশি হয়। আমার কাজ পাহাড়ি এলাকায় বেশি হয়, তাই পরিশ্রম বেশি হয় বেশিরভাগ সময়। আর এই জিনিসটা আমাকে অনেক সাহায্য করছে অনেক কিছু শিখতে। কারন এখানে আমি শারীরিক পরিশ্রমের সাথে মেইনলি শিখছি Technical বিষয়াদি। প্রতি মিনিটে মিনিটে ভিন্ন জিনিস। যেগুলা আমি জীবনেও কোনোদিন করিনাই আর ভাবিওনাই করবো। কিন্তু আমার জন্য আল্লাহর প্ল্যান ভিন্ন ছিলো।

পড়লাম Accounting আর করছি পুরো ভিন্ন স্ট্রিমের জিনিস। কিন্তু এটায় যে আমি এত মজা পাবো তা বুঝিনাই। তবে মজার বিষয় আরো হলে যে এই কাজে বোরিং হবার সুযোগ নাই। এক এক কাজ এক এক রকম চ্যালেঞ্জ দেয়। সাথে ভিন্ন ভিন্ন মানুষের সাথে প্রতিদিন দেখা, কথা। যেটা কমিউনিকেশন আরো ভালো করে আর পাবলিক রিলেশনশিপ বিল্ডাপ করতে সাহায্য করে অনেক বেশি।

সাথে আমার ফিটনেস গোলের Purpose ও serve করে। কারন প্রুচুর Walking, Bending, Pulling, Pushing থাকে। মানে Daily অনায়েসে ৯০০০-১০০০০ হাজার স্টেপস হাটা হয়ই। ১২০০০-১৩০০০ হাজারো হয়। তারপর বাসায় আমার রেগুলার Workout তো আছেই।

তো এই যে আমি পড়লাম Accounting, করলাম IELTS and English Language Teaching. তারপর করলাম Sports Journalism কিছুদিন। তোহ এসবই এটার তুলনায় Physically less painful. কিন্তু আমার কোনো অভিযোগ নাই। আসবেওনা কখনো আমি জানি। কেননা এসবই আল্লাহর প্ল্যান ছিলো। আমি শুধু সময়মতো সব ফেইস করছি আর শিখছি। তাছাড়া আমি উপভোগ করছি বেশ ভালো।

I am really really grateful for every single day.

যারা PTE preparation নিচ্ছেন, তাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস বলি শুনেন, এই পরীক্ষাটা দিন দিন কঠিন হচ্ছে। মানে এর Standard...
13/08/2026

যারা PTE preparation নিচ্ছেন, তাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস বলি শুনেন, এই পরীক্ষাটা দিন দিন কঠিন হচ্ছে। মানে এর Standard বাড়ছেই। Complexity level যদি IELTS-এর মতোও হয়ে যায়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবেনা। ভয় দেখাচ্ছিনা। শুধু প্রস্তুত হতে বলছি। PTE is already a good exam. কিন্তু এটা Better and better হচ্ছে দিনদিন।

আরেকটা জিনিস যেটা মানুষ বুঝেনা তা হলো PTE তে Reading আর Listening skills এর গুরুত্ব। এই দুইটা ভালো থাকলে বাকি দুইটা সহজেই ভালো হবে।

সামনে আরো অনেক কথা হবে IELTS and PTE নিয়ে ইনশাআল্লাহ।

Oi, listen mate!Make your dream as clear as the sky👊
11/08/2026

Oi, listen mate!
Make your dream as clear as the sky👊

আপনি যদি অনেকদিন ধরে IELTS-এর প্রস্তুতি নিয়ে থাকেন, কিন্তু কোনো উন্নতি হচ্ছেনা দেখেন বা কোনোভাবেই কোনো কূলকিনারা পাচ্ছেন...
10/08/2026

আপনি যদি অনেকদিন ধরে IELTS-এর প্রস্তুতি নিয়ে থাকেন, কিন্তু কোনো উন্নতি হচ্ছেনা দেখেন বা কোনোভাবেই কোনো কূলকিনারা পাচ্ছেন না মনে করেন, তাহলে বলবো Take a break.

মানে আপনি ১-২ মাস বাদ দেন IELTS পড়া। তবে ব্রেক দিয়ে ঘুরতে যাইতে বলতেসিনা। আপনি যা করবেন, তা হলো Cambridge এর বইটই সব রাখেন। আগামী ১-২ মাস আপনি সারাদিন বা যেই সময়টা IELTS-এ দেন, তারচেয়ে আরেকটু বেশি সময় দিয়ে প্রতিদিন Podcast শুনেন, English সিরিজ, Travel blog বা আপনার পছন্দের কন্টেন্ট English-এ দেখেন শুনেন। অযথাই বসে বসে English নিউজ পড়েন, obviously International Standard-এর গুলা পড়বেন। আর যা দেখবেন ,শুনবেন, পড়বেন তাই সাথে সাথে বলবেন, ব্রেইনের ভেতরে ইংরেজিটারে জায়গা করতে দেন, ইনশাআল্লাহ আপনার লস হবেনা। বরং যা গত ৬ মাস বা একবছরে করতে পারেন নাই, তাই হয়ে যাবে এই মাস দুয়েকে।

আমার প্রথম IELTS করতে গিয়ে এমনই লাগসিলো, পরে সারাদিন বসে Podcast, Sports Interview, News, Standup comedy, Series শুনতাম আর দেখতাম। News, Books পড়তাম। That genuinely changed the game for me. তারপরে কয়েকমাস পরে ১৫ দিনের মতো ভুংভাং প্রস্তুতি নিয়া পরীক্ষা দিয়া খারাপ হইবো মনে কইরা পাংঙ্খা স্কোর কইরা ফালাইসিলাম। মজার বিষয় আমরা ৩ বন্ধু ফাইজলামি করতাম পড়ার নামে আসলে। ওই যে যা যা কইসি ওগুলা করতাম। একটা একটু সিরিয়াস হইলো অবশ্য আমাদের আগেই। তারচেয়ে ভাল্লাগার বিষয় হইলো, আমরা তিনজনই দেশের বাইরে এখন, একজন England, আরেকটা USA আর আমি Australia. USA ওয়ালা আর আমি ফাইজলামি করতাম বেশি। তোহ স্কোরও আমাদের বেশি ভালো হইসিলো দুইজনের। আর সিরিয়াস বন্ধুর স্কোরটা একটু ডাউন ছিলো, কিন্তু হালায় অবশ্য আমাদের আগেই England গেসিলোগা🤣

তাই যা কইলাম তা ফালাইয়া দিয়েননা, ৬+ বছরের অভিজ্ঞতা থেইকা কইতাসি। সময় এমনেও নষ্ট করেন আর ওমনেও করেন, তাই আমি যেমনে কইলাম ওমনে করেন। কাজে লাগবো।

IELTS বা PTE-র মতো পরীক্ষা গুলা বা এই পরীক্ষার প্রস্তুতি নেয়াটা কঠিন লাগার কারণ গুলা আমরা বেশিরভাগ মানুষই বের করতে পারিন...
09/08/2026

IELTS বা PTE-র মতো পরীক্ষা গুলা বা এই পরীক্ষার প্রস্তুতি নেয়াটা কঠিন লাগার কারণ গুলা আমরা বেশিরভাগ মানুষই বের করতে পারিনা বা বুঝিওনা। কেউ মনে করে গ্রামার পারেনা, কেউ মনে করে ভোকাবুলারি পারেনা ইত্যাদি। এই দুইটা কারণই বেশি সবাই বলবে বা বলে, কিন্তু ব্যাপারটা আসলে ভাষাগত অদক্ষতা। মানে এই পরীক্ষাগুলো হয় ইংরেজি ভাষার ওভারল দক্ষতা যাচাই করতে। কিন্তু আমরা মাত্র এই ভাষার ১-২ টা বিষয় নিয়ে ভাবি আর পরিচিতও বলা যায়। অথচ একটা ভাষার যে চারটা দিক Listening, Speaking, Reading and Writing এবং যে দুইটা বিষয়কে আমরা সবাই গুরুত্ব দেই, সেগুলা যে আসল ৪টা দিকের মাঝেই থাকে বা আছে তা আমরা উপলব্ধি করতে পারিনা। এটা কোনো দোষ না আসলে, তবে জানার চেষ্টা না করাটা দোষের এবং অনেক ক্ষতির কারন। কেননা সময়, টাকা, পরিশ্রম, মোটিভেশন সবই নষ্ট হয়ে যায়। আর কারো কারো স্বপ্নের অকাল মৃত্যু।

আমরা ছোট বেলা থেকেই ইংরেজি এমনভাবে শিখে আসছি যেটা আমাদেরকে ভাষায়তো পারদর্শী করেইনা, উল্টো আমাদের এই ভাষাগত উন্নয়নে বাধা হয়ে থাকে। সেকারণেই আমরা IELTS, PTE, TOFEL এই টাইপের পরীক্ষা গুলা দিতে আসলে বা প্রস্তুতি নিতে গেলে ঝামেলায় পরে যাই। অথচ আমরা যদি বুঝতাম যে এটা ভাষাগত সমস্যার কারণে আমরা পারিনা সহজে, তাহলে কিন্তু আমরা শুরু থেকেই এই পরীক্ষা গুলার জন্য আগে ভাষায় নজর দিয়ে তারপর পরীক্ষার প্রস্তুতিতে নজর দিতাম। সেক্ষেত্রে পুরো ব্যাপারটা তুলনামূলক অনেকটা সহজ হয়ে যেত বা যায়।

আপনি যখন একটা ভাষার মারপ্যাঁচ বুঝে যাবেন, তখন আপনি ওই ভাষাটা ভালোই আয়ত্ত করে ফেলতে পেরেছেন বুঝে নিবেন আর তখন অটোমেটিক্যালি আপনি IELTS বা PTE-র মতো প্রস্তুতি গুলোতে এগিয়ে যাবেন। যেকারণে দেখবেন English Medium এর ছাত্রছাত্রীরা ৭-১০ দিন পড়েই এই ধরনের পরীক্ষা গুলোতে ভালো করে।

এখন আপনি ভাবতে পারেন যে আপনিতো ইংরেজি মাধ্যমের কেউ না, তাহলে আপনার আর ভালো করা হলোনা!
নাহ, ব্যাপারটা একদমই তানা। আমি যে পোষ্টটা করছি, আমিও কিন্তু English Medium-এর নাহ। কিন্তু আমি IELTS বা PTE-তে ভালো কি করে? কারণ আমি ভাষাটা শিখে ফেলেছি আর এই ব্যাপার গুলো বুঝা বা ধরা আমার জন্য সহজ হয়ে গেছে। যারাই দেখবেন বাংলা মাধ্যমের হওয়া সত্তেও এই পরীক্ষা গুলোতে ভালো করছে বা করে, তাদের সাথে কথা বললে জানতে পারবেন তারা English Language-কে নিজের ভাষার মতো পন্থায় যেদিন থেকে শেখা বা ব্যবহার করা শুরু করেছে, সেদিন থেকে তাদের জন্য অনেক সহজ হয়ে গিয়েছে।

তাই এই ধরনের পরীক্ষায় ভালো করতে চাইলে ভাষাটার দিকে মনোযোগ দিন, দেখবেন গ্রামার, ভোকাবুলারি বা এধরনের যা যা একটা ভাষায় আছে, সবই আস্তে আস্তে আপনার আয়ত্তে আসবে সহজে। অনেকেই দেখবেন অল্প সময়েই ভালো করে ফেলে বাংলা মাধ্যমের হওয়া সত্ত্বেও। তারা আসলে ভাষার মজাটা ধরে ফেলে তখন তাদের জন্য শেখাটা সহজ হয়ে যায়।

আমার লাইফে আমি যখন ফিটনেসের গুরুত্ব বুঝলাম তখন থেকেই ভালো পরিবর্তনগুলা হতে শুরু করলো। আমি ছোটবেলায় খুব একটা শক্তিশালী ছে...
08/08/2026

আমার লাইফে আমি যখন ফিটনেসের গুরুত্ব বুঝলাম তখন থেকেই ভালো পরিবর্তনগুলা হতে শুরু করলো।
আমি ছোটবেলায় খুব একটা শক্তিশালী ছেলে ছিলাম না। কিন্তু সে আমি নিজেকে ওই জায়গা থেকে দিনের পর দিনের চেষ্টায় বের করে নিয়ে আসছি। নিজের ভেতরের জেদ আর ইচ্ছার সংমিশ্রণে দিনের পর দিন নিজেকে নিয়ে করেছি আর এখনো করছি। বলতে পারেন যুদ্ধটা সবসময় আমার নিজের সাথে নিজের। আমি এখনো সেটানা যেটা আমি নিজেকে বানাতে চাই তবে অনেকবেশি দৃঢ় মনোবলের। আর এটার পেছেন অনেকবড় শক্তি হলো ফিটনেস নিয়ে কাজ করা।

ব্যায়াম এমন একটা জিনিস যা মুহূর্তের মধ্যে আপনাকে নিজের সেরাটা দিতে অনুভব করায়। তাই যখন আপনি অল্প অল্প করে নিজেকে এই জিনিসটায় অভস্ত্য করে তুলবেন, আপনি আর কখনোই এই ভালো জিনিসটা থেকে বের হবেন না। আর এটার তাগিদেই আপনার বাকি জিনিসগুলো ভালো হতে থাকবে। ফিজিক্যাল ফিটনেস শুধু আপনার শরীরকেই ঠিক রাখেনা, সাথে আপনার মানসিক সাস্থ্যেরও অনেক উন্নতি ঘটায়। যেই আমি স্কুলের দৌড় প্রতিযোগিতায় সহজে নাম দিতে চাইতাম না বা দিলেও পেছনে থাকতাম, সেই আমিই কভিড-১৯ এর পর যখন ফিটনেসের প্রতি অধিক গুরুত্ব দিলাম, ১৯-২১ মিনিটের মধ্যে ৫ কিলোমিটার দৌড়ে যেতে পারতে লাগলাম। কোনো প্রতিযোগিতায় না, শুধু নিজের সাথেই নিজের চ্যালেঞ্জ। সাথে অন্যান্য আরো অনেক ব্যায়ামে নিজের কাছেই নিজেকে প্রমান করেছি। যারা আমাকে অনেকদিন ফলো করেন, তারা জেনে থাকবেন ইতিমধ্যেই।

আমার English, IELTS এসবের উন্নতিটাও কিন্তু ফিটনেসের সাথে সাথেই। কারণ ফিটনেসের উন্নতির মাধ্যমে আমার এটা বিশ্বাস হয়ে গেল যে আমি অনেক কিছুই পারি বা পারবো। যদিও Language related ব্যাপারগুলো আগে ধরেছিলাম। কিন্তু আসল উন্নতির ছাপ দেখতে পেয়েছি ফিটনেস নিয়ে কাজ করার পর।

অস্ট্রেলিয়া আসার পর এখানকার সব কিছু প্রেসারে ফিটনের নিয়ে কাজ করা কঠিন হবার সত্ত্বেও ফিটনেস থেকে একদম সরে যাইনি কখনোই। বরং এখানে আসার পর অল্প সময়ের মাঝেও কিভাবে নিজের ফিটনেসের প্রতি সময় দিবো তা বের করতে পেরেছি। একটা স্লো কিন্তু ধারাবাহিকতা তৈরি করেছি যা আমাকে এতকিছুর মধ্যেও অল্প সময়ের মধ্যেও ফিটনেস নিয়ে কাজ করাটাকে উপভোগ্য করে তুলেছে।

এই কথাগুলার করার কারণ কিন্তু আমার ছবি দেখানো বা নিজেকে বড় জাহির করানা। শুধু বুঝাতে চেয়েছি ফিটনেসের প্রতি মনোযোগ আপনার ঠিক কতটা পরিবর্তন করতে পারে।

It’s always you versus you🤝

যাইহোক, অনেক লিখলাম, আজ আর না।

দেশের বাইরে লেখাপড়া করতে আসলে লাভ লসের হিসাব বাদ দিয়ে, চরম মাত্রার ধৈর্য, পরিশ্রম করার ইচ্ছা নিয়ে আসতে হবে।মানুষ বিদেশ আ...
07/08/2026

দেশের বাইরে লেখাপড়া করতে আসলে লাভ লসের হিসাব বাদ দিয়ে, চরম মাত্রার ধৈর্য, পরিশ্রম করার ইচ্ছা নিয়ে আসতে হবে।
মানুষ বিদেশ আসার পর সবচেয়ে বেশি অভিযোগ করে এই জন্য যে তারা ভাবে এখানে এসে পরলেই অনেক শান্তি আর টাকা!

আসলে আপনার সবকিছুর জন্য একটা নতুন শুরু হয় বিদেশের মাটিতে। আপনার বয়স যা-ই হোক না কেন, আপনি দেশের ইমিগ্রেশন পার হবার পর আরেকটা নতুন বাচ্চা নতুন জায়গায় পা রাখছেন, যেখানে আপনার সব একটা শিখতে হবে, গুছানো লাগবে, মানিয়ে নিতে হবে ইত্যাদি। তাই কিছু সময় পার হবার পরেই হতাশ হয়ে অন্যদেরও সাথে হতাশ করার কোনো মানে হয় না। সবকিছুর সময় লাগে আর মারাত্মক চেষ্টা লাগে। ভাগ্য ভালো খারাপের হিসাব আল্লাহ ভালো জানেন, কিন্তু আপনার পরিশ্রম আর ধৈর্য্য ধরার দায়িত্ব অন্য কারোনা।

তাই বলবো ইসপাত দৃঢ় মনোভাব নিয়ে দেশের বাইরে লেখাপড়া করতে আসবেন। যা যা প্রয়োজন করবেন। হতাশ না হয়ে মালিকের উপর ভরসা রেখে তুখোড় মাত্রার পরিশ্রম করবেন। এত ভুংভাং আজাইরা মন খারাপ কইরা লাভ নাই। জীবন একটাই। চেষ্টার কোনো কমতি রাখা যাইবোনা।

IELTS or PTE, আপনি যেই পরীক্ষা দেয়ার জন্য প্রস্তুতি নেন না কেন, আপনার সবচেয়ে বড় যেটা দরকার, তা হলো একটা Strong attitude ...
07/08/2026

IELTS or PTE, আপনি যেই পরীক্ষা দেয়ার জন্য প্রস্তুতি নেন না কেন, আপনার সবচেয়ে বড় যেটা দরকার, তা হলো একটা Strong attitude and concrete mind. মানে যাইহোক না কেন, স্কোর আমি করবোই!
এটা না থাকলে আপনি আটকে থাকবেন। তবে শুধু করবোই বলে বসে থাকলে হবেনা। অবশ্যই ভালো করে প্রস্তুতি নেয়া লাগবে। কিন্তু এই যে শেষ দেখে দেয়ার ইচ্ছাটা যদি শক্ত হয়, তাহলে আপনার ৫০% শেষ। বাকিটা আপনার কাজ।
ফলাফল দেয়ার মালিকতো খোদাতায়ালা। কিন্তু আপনি নিজে নাছোড়বান্দা না হলে তারতো দরকার নাই আপনাকে দিয়ে দেয়া। কেননা দরকার আপনার, মালিকেরতো না।

So stay relentless in chasing what you want mate!

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই?অস্ট্রেলিয়া আসার পর আমার আগের কার্যক্রমগুলো পেইজে চালিয়ে যাওয়া বেশ কঠিন হয়ে গেছে। সময়ের ...
06/08/2026

আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই?

অস্ট্রেলিয়া আসার পর আমার আগের কার্যক্রমগুলো পেইজে চালিয়ে যাওয়া বেশ কঠিন হয়ে গেছে। সময়ের সল্পতায় কিছুই ঠিকমতো পারছিলামনা। কিন্তু আবার শুরু করবো ঠিক করেছি। খুব বেশি যে পারবো তানা, তবে নিয়মিত কম করে হলেও চালিয়ে যাওয়াটাই ইচ্ছা। তাই আবার ভিডিও শুরু করার ইচ্ছা।

সেগুলোতে থাকবে Englishin general, Aussie English, IELTS, PTE, Life as an international student in Australia, Fitness and things that I do, learn, believe and stuff like that. Hope something will sound right up your street I reckon.

Prayers wanted🤲

Address

Adelaide, SA
5082

Website

Alerts

Be the first to know and let us send you an email when Productive IELTS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Productive IELTS:

Shortcuts

Share