Md tarek

Md tarek Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md tarek, School, Dubai.

26/09/2019

যুক্তরাষ্ট্রের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে রোববার চলছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেস...

07/08/2018
ঈদের দিনে ঘুরা ঘুরির এক সময়
28/06/2018

ঈদের দিনে ঘুরা ঘুরির এক সময়

09/06/2018

জীবনে দু'চারটা ব্যর্থতা এসে আপনাকে মাটির সাথে মিশিয়ে দিতে চায়বে, কখনো কখনো আপনি উপহাসের পাত্র হবেন, আপনার ব্যর্থতা দেখে সবচেয়ে অযোগ্য লোকটিও হয়তো একদিন আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে। জীবনে হয়তো এমনদিনও আসবে আপনার সামনে দাঁড়ানোর যোগ্যতা না থাকা লোকগুলোও আপনার সাথে ভাব নিচ্ছে, আপনাকে পাত্তা দিচ্ছেনা। একটা সময় আপনার পরামর্শ নিয়ে চলা লোকগুলোও হয়তো আপনার ব্যর্থতা দেখে মুচকি হেসে আপনাকে উপদেশ দিতে চায়বে। জীবনে এমন কিছু ঘটবে যা দেখে ইচ্ছে হবে মাটির সাথে মিশে যেতে, বিষ খেয়ে মরে যেতে, সেকেন্ড টাইম নিজেকে অন্যের অবহেলার পাত্র না করে ডাইরেক্ট সুইসাইড করে ফেলতে। মানুষের জীবনে কখনো কখনো দু'চার বার এমন কঠিন সময় আসে.........

আশেপাশের মানুষ আপনার সমালোচনা করতে করতে আত্মবিশ্বাস ভেঙ্গে দিবে। দু'একটা ব্যর্থতা আপনার মনকে বিষিয়ে দিয়ে ভাবতে বাধ্য করবে - আপনাকে দিয়ে কিছুই হবে না। চুন খেয়ে গাল পুড়ে গেলে তখন দই দেখলেও ভয় লাগে। দু'একটা জায়গায় হেরে গিয়ে আপনি আর কিছু করতেই চাইবেন না। মনে হবে পৃথিবীতে ভালো কিছু আপনার জন্য আসেনি। সবার অবহেলার জবাব, সব উপহাস, ব্যর্থতা আর তুচ্ছ তাচ্ছিল্যের জবাব একটা মাত্র সাকসেস দিয়ে দেয়া সম্ভব। ইয়েস! একটাবার, শুধু আর একটাবার কাউকে তোয়াক্কা না করে যদি কোমড় বেধে আদাজল খেয়ে নামতে পারতেন, তবে সেটাই হয়তো আপনার লাইফটাকে পুরোটাই চেঞ্জ করে দিত। ইয়েস, এই "আর একটাবার " যারা নিজেদের সুযোগ দেয়নি, ইতিহাসে তারাই আজকে ব্যর্থ। আপনি নিজেকে আরেকবার সুযোগ দিন ; নয়তো ইতিহাস আপনাকে আস্তাকুড়ে নিক্ষেপ করবে...

কেউ আপনার জন্য জায়গা ছেড়ে দিবে না, একটুও না, একটুকরোও না; এমনকি এক বিন্দুও না। মনে যদি জেদ থাকে, চ্যালেঞ্জ নেয়ার সাহস থাকে, পরিশ্রম করে সবকিছুকে ভেঙ্গেচুরে নতুন করে গড়ার ক্ষমতা থাকে ; তবে ফাইনাল হাসিটা আপনার ঠোঁটেই আসবে। শেষ হাসিটা আপনিই হাসবেন। কিছু একটা করার আগ পর্যন্ত You are nobody, কেউ আপনাকে দুই পয়সার পাত্তা দিবেনা। কারো কাছে সাহায্য চায়লে মুখ ফিরিয়ে নিবে, আত্মবিশ্বাস দেখালে তা ভেঙ্গে খানখান করে দিবে। আপনার এগিয়ে যাওয়ার পথে বাঁধা দেয়ার লোকের অভাব হবেনা। "চেষ্টা করো তুমিও পারবে" শুধু কাঁধে হাত রেখে এই কথা বলার লোকের অভাব হবে। ছোট্ট একটা লোহার টুকরাও পানিতে ভাসেনা; অথচ মানুষই একমাত্র প্রাণি যে লোহার তৈরি বিশাল জাহাজকে পানিতে ভাসিয়ে রেখেছে। আর আপনিও মানুষ। সবাইকে এভাবে হঠাৎ চমকে দেয়ার মত ম্যাজিক্যাল ক্ষমতাও আপনার আছে।
এখানে অসংখ্য বন্ধুর মাঝে শত্রু লুকিয়ে থাকে; অথচ হাজারজন শত্রু খুঁজেও এমন কাউকে পাবেন না, যার মাঝে বন্ধুত্ত্ব লুকিয়ে থাকে। জীবন আপনার, জীবনের ভাবনাগুলোও আপনার। পৃথিবীতে কাউকে দোষারোপ করে একটা সমস্যার ও সমাধান করা যায়নি। কিন্তু নিজের দোষ যে খুঁজে বের করতে পেরেছে, সে অসংখ্য সমস্যার সমাধান করতে পেরেছে। আমি সত্যজিৎ বিশ্বাস করি, অন্যের কাজের সমালোচক না হয়ে নিজের কাজের বিচারক হওয়াটাই সেরা কাজ। দেখবেন একদিন আপনিও হয়ে যাবেন সেরাদের একজন।
ফার্স্ট পজিশনে একইসাথে দুজন বসতে পারেনা, একই কোম্পানিতে দুজন একসাথে ম্যানেজার হতে পারেনা, ৫০ জনের নিয়োগে দয়াকরেও ৫১ জনকে নিয়োগ দেয়া হবেনা। আপনাকে টিকে থাকতে হলে পাশের জনের সাথে প্রতিযোগিতা করেই টিকে থাকতে হবে। জীবন আপনাকে একবার ঘুরে দাঁড়ানোর সুযোগ দিবে। সেই দিনটি না আসা পর্যন্ত সব কিছু মুখ বুজে সহ্য করতে হবে, অনেক কিছু মেনে নিতে হবে, স্বপ্ন আর টার্গেটের পেছনে জোঁকের মত লেগে থাকতে হবে। লাইফকে চেঞ্জ করার মত দিনটি প্রত্যকের জীবনে একবার হলেও আসবে। আপনাকে শুধু সেই দিনটি পর্যন্ত টিকে থাকতে হবে।
কতজনেই তো পৃথিবীতে সুখে আছে। তাহলে আপনি কেন এত দুঃখী? হয় দুঃখটা মেনে নিয়ে স্বাভাবিক থাকুন নয়তো দুঃখের বিরুদ্ধে ফাইট করে সুখটা নিজের করুন। কাঁদতে কাঁদতে চোখের জল নিয়ে জন্মেছেন, অথচ সেই চোখের জল যদি এখনো পড়ে, তবে আপনি জন্মেছেনটা কেন? স্রষ্টা আপনাকে একটা জায়গা দিয়েছে। এখন সেই জায়গায় কোদাল দিয়ে একবার আঘাত করলে ছোট একটা গর্ত হবে, আরো বেশি সেখানে খনন করলে পুকুর হবে, এর চেয়ে বেশি খনন করলে আস্ত একটা দিঘী হবে। স্রষ্টা কিন্তু আপনাকে জায়গা দিয়েছে, শক্তি সামর্থ্যও দিয়েছে। এখন সেই জায়গায় নিজের শক্তি সামর্থ্য দিয়ে পুকুর বানাবেন নাকি দিঘী বানাবেন সেটা আপনার চয়েস। গর্ত করার মত পরিশ্রম করে দিঘী বানানোর স্বপ্ন দেখলে সেটা আজীবন স্বপ্নই থেকে যাবে।
আপনিই আপনার জীবনের শ্রেষ্ঠ স্থপতি। আপনার জীবনের ইতিহাস গড়ার দায়িত্ব আপনার। অন্য কেউ এসে আপনার জীবনের ইতিহাস গড়ে দিবেনা। সফলতার প্রথম সিঁড়ি হল ব্যর্থতা। ব্যর্থ সবাই হতে পারেনা। ব্যর্থ সে-ই হতে পারে যার সফল হওয়ার মত গুণাবলী আছে। নৌকা ডুবে যাবে এই ভয়ে যে নাবিক নদীতে কখনো নৌকাই ভাসাইনি, তার আবার ব্যর্থতা বা সফলতা কিসের? সে তো এক জীবন্ত লাশ! আপনি পৃথিবীর ইতিহাস জানেন, এবার সময় এসেছে আপনার ইতিহাস পৃথিবীকে জানানোর। পৃথিবীর সবচেয়ে উঁচু দালানটি প্রথমে মাটির সবথেকে নিচে ফাউন্ডেশন গড়েছিল। একটি ভবন কত উঁচু হবে সেটা নির্ভর করবে, ভবনটির ফাউন্ডেশন নিচে কতটুকু গেল তার উপর। একটি ফুটবল কত স্পিডে গোলপোস্টে যাবে, সেটা নির্ভর করবে আপনি কত পেছনে গিয়ে বলটি কিক করেছেন তার উপর। আমি সত্যজিৎ ও বিশ্বাস করি, একজন পরাজিত মানুষ যত পেছনে পড়ে থাকেন, সঠিক চ্যালেঞ্জ গ্রহণ করতে পারলে তিনিই সবচেয়ে বড় সাফল্যটি ছিনিয়ে আনতে পারেন।

দুবাই মিরাকেল গাডেন
08/02/2018

দুবাই মিরাকেল গাডেন

দুবাই মিরাক্কেল গাডেন
22/01/2018

দুবাই মিরাক্কেল গাডেন

07/07/2017

Address

Dubai

Telephone

+971509916890

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md tarek posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category