SKBZ Bangladesh Islamia Private School Alumni Forum

SKBZ Bangladesh Islamia Private School Alumni Forum

Share

The infant institution of the 1980 has undergone a lot of uncertainties, hurdles and odds uncounted. The school kept running over there until 1990.

Shaikh Khalifa Bin Zayed Bangladesh Islamia Private School is a prominent educational institute providing sound academic education to Bangladeshi and international students in Abu Dhabi, UAE, for secondary and higher secondary education. Shaikh Khalifa Bin Zayed Bangladesh Islamia School, Abu Dhabi was founded on 23 August 1980 with the objective of imparting quality education to Bangladeshi commu

22/04/2026

আমিরাতের দুটি কেন্দ্রে সুষ্ঠুভাবে এসএসসি পরীক্ষা শুরু
ঢাকা শিক্ষা বোর্ড এর অধীন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের দুইটি শিক্ষা প্রতিষ্ঠান আবুধাবির শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ এবং উত্তর আমিরাতের রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে এসএসসি পরীক্ষা ২০২৬। আজকের প্রথম দিনের পরীক্ষা ছিল বাংলা প্রথম পত্র।
আবুধাবির শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ এর উপাধ্যক্ষ ও হল সুপার কিরণ আখতার জানিয়েছেন তার প্রতিষ্ঠান থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেন ৫০ জন পরীক্ষার্থী। এর মধ্যে নিয়মিত ৩৮ জন এবং অনিয়মিত পরীক্ষার্থী ছিলেন ১২ জন। আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ পরীক্ষায় দূতাবাসের পক্ষ থেকে শ্রম কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ খান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

অন্যদিকে,উত্তর আমিরাতের রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন ৪৫ জন। পরীক্ষায় অংশ নেন ৪৪ জন। ১ জন অনুপস্থিত ছিলেন বলে বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আবু তাহের মোহাম্মদ শাহনেওয়াজ জানান।
পরীক্ষার্থীদের মধ্যে ২৪ জন বিজ্ঞান বিভাগের আর ২১ জন ব্যবসায় শিক্ষা বিভাগের। বাংলাদেশ কনস্যুলেট দুবাইর তত্ত্ববধানে অনুষ্ঠিত পরীক্ষায় কন্স্যুলেটের পক্ষ থেকে কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
দুটি কেন্দ্রেই প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। উল্লেখ্য উভয় প্রতিষ্ঠানেই ইংরেজি মাধ্যমে পাঠদান করা হয় এবং শিক্ষার্থীরা বৈদেশিক কেন্দ্রের পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নেন।

13/03/2026
Photos from SKBZ Bangladesh Islamia Private School Alumni Forum's post 03/11/2025

UAE FLAG DAY.

14/09/2025

শেখ খালিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল এন্ড কলেজ এ শিক্ষক নিয়োগ 🇧🇩🇦🇪

Photos from SKBZ Bangladesh Islamia Private School Alumni Forum's post 25/08/2025

Back to school…

10/07/2025

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় সংযুক্ত আরব আমিরাতের দুটি বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠানে গড় পাশের হার হয়েছে ৭২ শতাংশ। দুটি প্রতিষ্ঠানই ইংরেজি মাধ্যমে পাঠদান করে এবং শিক্ষার্থীরা বৈদেশিক কেন্দ্র হিসেবে পরীক্ষায় অংশ নেয়।
আবুধাবির শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৫১ জন শিক্ষার্থী। এর মধ্যে ৩৮ জন উত্তীর্ণ হয়েছেন।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ৪ জন পেয়েছেন জিপিএ-৫, ১৬ জন এ, ৯ জন এ-মাইনাস, ৬ জন বি এবং ৩ জন সি। অকৃতকার্য হয়েছেন ১৩ জন।
বিদ্যালয়ের অধ্যক্ষ কিরণ আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বছর কোনো শিক্ষার্থী জিপিএ-৫ না পাওয়ায় কমিউনিটির মধ্যে শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার সে অবস্থার উন্নতি হলেও অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় অভিভাবকদের মধ্যে হতাশা রয়েছে।

ফলাফলের ব্যত্যয়ের পেছনে শিক্ষক সংকটকে বড় কারণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “ভাল বাংলা শিক্ষক পাইনি। শিক্ষার্থীদের অনেক সময় ভারতীয় শিক্ষকদের কাছ থেকে বাংলা শিখতে হচ্ছে। তাছাড়া, কিছু শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নিতে আমরা প্রস্তুত মনে করিনি, তবে অভিভাবকদের অনুরোধে সুযোগ দিতে হয়েছে। এর ওপর নিয়মিত শিক্ষার্থীর সংখ্যাও তুলনামূলকভাবে বেশি ছিল।”

অন্যদিকে, উত্তর আমিরাতের রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয় ২৯ জন। এর মধ্যে ২১ জন উত্তীর্ণ হয়েছেন এবং অকৃতকার্য ৮ জন।
বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আবু তাহের মোহাম্মদ শাহনেওয়াজ জানান, জিপিএ-৫ কেউ না পেলেও ১১ জন শিক্ষার্থী জিপিএ-৪ অর্জন করেছেন। বিজনেস স্টাডিজ বিভাগে ৮ জন এবং বিজ্ঞান বিভাগে ১৩ জন উত্তীর্ণ হয়েছেন। পাশের হার তার প্রতিষ্ঠানেও ৭২ শতাংশ।
ফলাফল প্রত্যাশিত না হওয়ার পেছনে তিনিও শিক্ষক স্বল্পতাকে দায়ী করেন।

Photos from SKBZ Bangladesh Islamia Private School Alumni Forum's post 19/06/2025

Certificate of Academic Excellence 2025 (Half yearly examination) Top 3 -from Grade 1 to grade 10. Skbz BD School
Congratulations 👏🎉❤️❤️❤️
"May your hard work and dedication lead you to great success and academic excellence. Keep striving, keep achieving!"

Photos from SKBZ Bangladesh Islamia Private School Alumni Forum's post 11/06/2025

Prize giving ceremony of Quran compilation winners 2025.

Photos from SKBZ Bangladesh Islamia Private School Alumni Forum's post 10/04/2025

দেশের সাথে মিল রেখে সংযুক্ত আরব আমিরাতের দুইটি স্কুলে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। আবুধাবির শেখ খলীফা বিন জায়েদ স্কুলে মোট ৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। ৫২ জন বিজ্ঞান এবং ১ জন কর্মাসে। যাতে ২৪ জন ছেলে এবং ২৯ জন মেয়ে। মোট পরীক্ষার্থীর ৪৬ জন নিয়মিত এবং ০৭ জন অনিয়মিত।

Photos from SKBZ Bangladesh Islamia Private School Alumni Forum's post 21/02/2025

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন।

Want your school to be the top-listed School/college in Abu Dhabi?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


31 Muroor
Abu Dhabi
8174

Opening Hours

Monday 07:00 - 14:30
Tuesday 07:00 - 14:30
Wednesday 07:00 - 14:30
Thursday 07:00 - 14:30
Friday 07:00 - 12:00