Jaman's English Academy

Jaman's English Academy

Share

English Teacher ( ইংরেজি শিক্ষক)

16/06/2026
15/06/2026

Using " PREPOSITION "

06/06/2026

Singular & Plural Number.

03/06/2026

📘 ইংরেজি উচ্চারণের গুরুত্বপূর্ণ নিয়ম:

🔹 1. “The” এর উচ্চারণ
✅ পরের শব্দ vowel sound দিয়ে শুরু হলে → “দি”
✅ consonant sound দিয়ে শুরু হলে → “দা”
উদাহরণ:
▪️ The apple → দি অ্যাপল
▪️ The pen → দা পেন
━━━━━━━━━━━━━━━
🔹 2. ব্রিটিশ উচ্চারণে শব্দের শেষে “r” অনেক সময় উচ্চারিত হয় না
উদাহরণ:
▪️ Father → ফাদা
▪️ Mother → মাদা
━━━━━━━━━━━━━━━
🔹 3. “u” এর দুই পাশে consonant থাকলে অনেক সময় “আ” এর মতো উচ্চারণ হয়
উদাহরণ:
▪️ But → বাট
▪️ Nut → নাট
▪️ Cut → কাট
▪️ Dull → ডাল
❗ ব্যতিক্রম: Put → পুট
━━━━━━━━━━━━━━━
🔹 4. শব্দের শেষে “ally” থাকলে “a” সাধারণত উচ্চারিত হয় না
উদাহরণ:
▪️ Basically → বেসিকলি
▪️ Accidentally → এক্সিডেন্টলি
▪️ Logically → লজিকলি
━━━━━━━━━━━━━━━
🔹 5. শব্দের শেষে “mb” থাকলে “b” সাধারণত উচ্চারিত হয় না
উদাহরণ:
▪️ Bomb → বম
▪️ Climb → ক্লাইম
▪️ Comb → কোম
━━━━━━━━━━━━━━━
🔹 6. “bt” থাকলে “b” সাধারণত উচ্চারিত হয় না
উদাহরণ:
▪️ Debt → ডেট
▪️ Doubt → ডাউট
▪️ Subtle → সাটল
━━━━━━━━━━━━━━━
🔹 7. “dg” থাকলে “d” সাধারণত উচ্চারিত হয় না
উদাহরণ:
▪️ Budget → বাজেট
▪️ Edge → এজ
▪️ Pledge → প্লেজ
━━━━━━━━━━━━━━━
🔹 8. শব্দের শেষে “gn” থাকলে “g” উচ্চারিত হয় না
উদাহরণ:
▪️ Sign → সাইন
▪️ Assign → এসাইন
▪️ Reign → রেইন
━━━━━━━━━━━━━━━
🔹 9. “igh” এ “g” উচ্চারিত হয় না
উদাহরণ:
▪️ High → হাই
▪️ Nigh → নাই
▪️ Sigh → সাই
━━━━━━━━━━━━━━━
🔹 10. শব্দের শুরুতে “wh” থাকলে “h” সাধারণত উচ্চারিত হয় না
উদাহরণ:
▪️ What → ওয়াট
▪️ When → ওয়েন
▪️ White → ওয়াইট
▪️ Why → ওয়াই
━━━━━━━━━━━━━━━
🔹 11. শব্দের শুরুতে “kn” থাকলে “k” উচ্চারিত হয় না
উদাহরণ:
▪️ Knock → নক
▪️ Knack → ন্যাক
▪️ Knave → নেভ
━━━━━━━━━━━━━━━
🔹 12. “l” এর পরে d, f, k, m থাকলে “l” সাধারণত উচ্চারিত হয় না
উদাহরণ:
▪️ Could → কুড
▪️ Would → উড
▪️ Half → হাফ
▪️ Walk → ওয়াক
▪️ Calm → কাম
▪️ Salmon → স্যামন
━━━━━━━━━━━━━━━
🔹 13. শব্দের শেষে “mn” থাকলে “n” উচ্চারিত হয় না
উদাহরণ:
▪️ Autumn → অটাম
▪️ Column → কলাম
━━━━━━━━━━━━━━━
🔹 14. শব্দের শুরুতে “ps”, “pn”, “pt” থাকলে প্রথম অক্ষর উচ্চারিত হয় না
উদাহরণ:
▪️ Psalm → সাম
▪️ Psychology → সাইকোলজি
▪️ Pneumonia → নিউমোনিয়া
▪️ Pterosaur → টেরোসর
━━━━━━━━━━━━━━━
🔹 15. “isl” থাকলে “s” সাধারণত উচ্চারিত হয় না
উদাহরণ:
▪️ Isle → আইল
▪️ Island → আইল্যান্ড
▪️ Islet → আইলেট
━━━━━━━━━━━━━━━
🔹 16. শব্দের শেষে “stle” থাকলে “t” উচ্চারিত হয় না
উদাহরণ:
▪️ Bristle → ব্রিসল
▪️ Hustle → হাসল
━━━━━━━━━━━━━━━
🔹 17. শব্দের শেষে “sten” থাকলে “t” উচ্চারিত হয় না
উদাহরণ:
▪️ Fasten → ফ্যাসেন
▪️ Glisten → গ্লিসেন
━━━━━━━━━━━━━━━
🔹 18. শব্দের শেষে “ften” থাকলে “t” উচ্চারিত হয় না
উদাহরণ:
▪️ Often → অফেন
▪️ Soften → সফেন
━━━━━━━━━━━━━━━
🔹 19. কিছু French-origin শব্দে শেষে “t” উচ্চারিত হয় না
উদাহরণ:
▪️ Ballet → ব্যালে
▪️ Buffet → বুফে
━━━━━━━━━━━━━━━
🔹 20. “wr” থাকলে “w” সাধারণত উচ্চারিত হয় না
উদাহরণ:
▪️ Wrap → র‍্যাপ
▪️ Wring → রিং
▪️ Wrangle → র‍্যাঙ্গল
📌 নিয়মিত চর্চা করলে ইংরেজি উচ্চারণ অনেক সহজ হয়ে যাবে।





Jaman's English Academy Katiadi

13/05/2026

SSC পরীক্ষার্থীদের জন্য সুখবর!!!

Photos from Jaman's English Academy 's post 12/05/2026

শূন্য থেকে শুরু,,,,,
আমি সংখ্যায় বিশ্বাসী না সবসময় কোয়ালিটিতে বিশ্বাস করি। কটিয়াদীতে ইংরেজির কাঙ্খিত মানোন্নয়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
(একাংশ)

সর্বোচ্চ শ্রম
আধুনিক কৌশল
পরীক্ষা পদ্ধতি
পাঠদান পদ্ধতি
ফ্রেন্ডলিক্লাসরুম ইনভাইরোনমেন্ট
নতুন প্রজন্মের ব্রেইনকে বুঝতে পারা।
এগুলোই আমাদের ইনভেস্টমেন্ট।
আলহামদুলিল্লাহ।

12/05/2026

Thanks for being a top engager and making it onto my weekly engagement list! 🎉 Md Shafiq Mia, Sagor Khan, Borna Islam, M D Shahan Islam, Ruma Akter, Sajamin Jahan, Tanjina Jahan, মোঃ ফরহাদ আলী, Mšt Rãbîyå Śïddíkä

06/05/2026

ব্রেকিং নিউজ!!!!
আলহামদুলিল্লাহ,

আলিয়া মাদরাসাগুলোতে কুরআন শিক্ষাদানের জন্য ‘সহকারী মৌলভী (মুজাব্বিদ/কারী)’ পদে নিয়োগের শিক্ষাগত যোগ্যতায় দাওরায়ে হাদিসকে অন্তর্ভুক্ত করা হয়েছে!

১৩ হাজারের বেশি সংখ্যক সহকারী মৌলভী নিয়োগের বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশিত হবে বলে জানানো হয়।

১০ম গ্রেড অনুযায়ী বেতন নির্ধারিত হবে, ইনশাআল্লাহ।

বাংলাদেশ সরকারের সকলকে ধন্যবাদ।

06/05/2026

Subject Verb Agreement

06/05/2026

Right form of verbs
শেয়ার করে দিতে পারেন।🙏

Want your school to be the top-listed School/college?

Website