Palash Shilpanchal Govt. College

Palash Shilpanchal Govt. College

Share

Palash Shilpanchal Government College is one of the premier institutions in the Narsingdi District.

It offers an excellent academic environment that is highly conducive to learning and personal development.

02/06/2026

রাজধানীর মিরপুর-১১ এলাকায় একটি বাসা থেকে নুরজাহান বেগম (৭৫) নামে এক বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যুর অন্তত সাত থেকে আট দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১ জুন) রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে মিরপুরের ৬ নম্বর সেকশনের সি ব্লকের একটি ফ্ল্যাটে গিয়ে মরদেহটি উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির জানান, নুরজাহান বেগম তার মেয়ের বাসায় থাকতেন। তবে তিনি একটি আলাদা কক্ষে অবস্থান করতেন। কয়েকদিন ধরে কোনো সাড়া না পেয়ে মেয়ে একজন নার্সকে ডেকে আনেন। ওই নার্স কক্ষে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন পড়ে থাকায় মরদেহে পচন ধরেছিল এবং কক্ষটিতে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। যে ঘরে বৃদ্ধা থাকতেন, সেটি অত্যন্ত অপরিচ্ছন্ন, অগোছালো ও আবর্জনায় ভরা ছিল। ঘটনাস্থলের অবস্থা দেখে দীর্ঘদিন ধরে তিনি অবহেলা ও পরিচর্যার অভাবে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

ওসি বলেন, বৃদ্ধার মৃত্যুর সময় ও কারণ সম্পর্কে পরিবারের পক্ষ থেকে সন্তোষজনক তথ্য পাওয়া যায়নি। এ কারণে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশের অনুসন্ধানে জানা গেছে, নুরজাহান বেগমের তিন ছেলে সমাজে প্রতিষ্ঠিত। তাদের একজন সরকারের একজন যুগ্ম সচিব, একজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং অন্যজন কানাডাপ্রবাসী। এছাড়া তার মেয়ের স্বামীও একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
সৃত্র: মোহনা টি‌ভি

23/05/2026

অনার্স ৩য় বর্ষের ইনকোর্স রুটিন প্রকাশ।
🔹১ম ইনকোর্স পরীক্ষা: ১০/০৬/২০২৬ থেকে ২৫/০৬/২০২৬ তারিখ পর্যন্ত
🔹২য় ইনকোর্স পরীক্ষা: ১৯/০৭/২০২৬ থেকে ৩০/০৭/২০২৬ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

15/05/2026
Photos from Palash Shilpanchal Govt. College's post 05/05/2026

০৬/০৫/২০২৬ তারিখ রোজ বুধবার অনুষ্ঠিতব্য অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা -২০২৪ এর পরিবর্তিত একনজরে আসন বিন্যাস:

সকল কোডের আসন বিন্যাস (০৩/০৫/২০২৬ এর অনুরূপ) অপরিবর্তিত থাকবে।

শুধু এক/দুই বিষয় অনিয়মিত এবং মানোন্নয়ন পরীক্ষার্থীদের আসন বিন্যাস।

Photos from Palash Shilpanchal Govt. College's post 04/05/2026

অনার্স ১ম বর্ষ ২০২৪-২৫ সেশনের ফরমপূরণ বিজ্ঞপ্তি

03/05/2026

অফিসিয়াল নোটিশ
অনার্সে ক্লাস শুরু হবে ০২ জুন ২০২৬ তারিখ
কলেজে অনা‌র্সে ভর্তি শুর হবে—০৫ মে থেকে ১৭ মে এর মধ্যে।

Photos from Palash Shilpanchal Govt. College's post 23/04/2026

পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বি বি এ (অনার্স) কোর্সে আবেদনকৃত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার সীট প্লান।কেন্দ্র - নরসিংদী সরকারি মহিলা কলেজ

Want your school to be the top-listed School/college?