ABDUS SELIM

ABDUS SELIM

Share

Teacher & Recitation Artist | Inspiring minds through words and voice.

05/06/2026

পৃথিবীর বাধা— এই দেহের ব্যাঘাতে
হৃদয়ে বেদনা জমে; স্বপনের হাতে
আমি তাই
আমারে তুলিয়া দিতে চাই।

কবিতা-স্বপ্নের হাতে
- জীবনানন্দ দাশ

05/06/2026

চাঁদ জেগে আছে আজো অপলক,- মেঘের পালকে ঢালিছে আলো!

সে যে জানে কত পাথারের কথা,- কত ভাঙা হাট মাঠের স্মৃতি!

কত যুগ কত যুগান্তরের সে ছিল জ্যোৎস্না, শুক্লাতিথি!

কবিতা, চাঁদনীতে
----- --------------------------------- জীবনানন্দ দাশ।

05/06/2026

তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে— তখন হলুদ নদী
নরম-নরম হয় শর কাশ হোগলায়— মাঠের ভিতরে।
------------জীবনান্দ দাশ

05/06/2026

দিনরাত
--------------------------------জীবনানন্দ দাশ

সারাদিন মিছে কেটে গেল;
সারারাত বড্ডো খারাপ
নিরাশায় ব্যর্থতায় কাটবে; জীবন
দিনরাত দিনগতপাপ

ক্ষয় করবার মতো ব্যবহার শুধু।
ফণীমনসার কাঁটা তবুও তো স্নিগ্ধ শিশিরে
মেখে আছে; একটিও পাখি শূন্যে নেই;
সব জ্ঞানপাপী পাখি ফিরে গেছে নীড়ে।

05/06/2026

কত দিন সন্ধ্যার অন্ধকারে মিলিয়াছি আমরা দু’জনে;
আকাশপ্রদীপ জ্বেলে তখন কাহারা যেন কার্তিকের মাস
সাজায়েছে,—মাঠ থেকে গাজন গানের ম্লান ধোঁয়াটে উচ্ছ্বাস
ভেসে আসে;—ডানা তুলে সাপমাসী উড়ে যায় আপনার মনে
আকন্দ বনের দিকে;—একদল দাঁড়কাক ম্লান গ‍ুঞ্জরণে
নাটার মতন রাঙা মেঘ নিঙড়ায়ে নিয়ে সন্ধ্যার আকাশ
দু’মুহূর্ত ভ’রে রাখে—তারপর মৌরির গন্ধমাখা ঘাস
প’ড়ে থাকে; লক্ষ্মীপেঁচা ডাল থেকে ডালে শ‍ুধু, উড়ে চলে বনে

আধ-ফোটা জ্যোৎস্নায়; তখন ঘাসের পাশে কত দিন তুমি
হলুদ শাড়িটি বুকে অন্ধকারে ফিঙ্গার পাখনার মতো
বসেছ আমার কাছে এইখানে—আসিয়াছে শটিবন চুমি
গভীর আঁধার আরো—দেখিয়াছি বাদুড়ের মৃদু অবিরত
আসা-যাওয়া আমরা দু’জনে ব’সে—বলিয়াছি ছেঁড়াফাঁড়া কত
মাঠ ও চাঁদের কথা:ম্লান চোখে একদিন সব শ‍ুনেছ তো।
---------------------------------জীবনানন্দ দাশ

05/06/2026
17/05/2026

৩০ বানান কোনটি লিখবেন?
ক) ত্রিশ
খ) তিরিশ

17/05/2026

নিচের কোন বানানটি শুদ্ধ:
ক) লক্ষণ
খ) লক্ষ্মণ

17/05/2026

🌿 বাংলা শব্দভাণ্ডারের কিছু সুন্দর ও প্রাচীন প্রতিশব্দ 🌿

🧣 গামছা — ঝল্লিকা
🪑 মাদুর — কিলিঞ্জক
🛏️ বালিশ — উপাধান
🌬️ পাখা — ব্যজনী
🪮 চিরুনি — কাঁকই
🪢 দড়ি — রজ্জু / তন্ত্রী
🧹 ঝাঁটা — সম্মার্জনী
🪡 সূচ — সীবনী
🪞 মুকুর — আয়না / দর্পণ

📚 বাংলা ভাষার প্রাচীন ও শুদ্ধ শব্দচর্চা আমাদের ভাষাকে আরও সমৃদ্ধ ও সৌন্দর্যমণ্ডিত করে তোলে।
শব্দ জানুন, ভাষাকে ভালোবাসুন। 💖

16/05/2026

নিচের কোন বানানটি শুদ্ধ?
ক) আকাঙ্খা
খ) আকাঙ্ক্ষা
গ) আকাংখা
ঘ) আকাংক্ষা

Want your school to be the top-listed School/college in Khulna?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Magura, Khulna, Bangladesh
Khulna
7600