06/08/2025
বছরের বাকি ৫ মাস কাজে লাগাতে চান?
আগামী ৫ মাসে কী কী করলে এই বছরটাও নষ্ট হবে না?
বছরের শুরুতে কত কিছু করার প্ল্যান করি।
কিন্তু দিন, রাত, সপ্তাহ, মাস যেতে যেতে বছরের ৭ মাস শেষ।
এভাবে কী বাকি মাসগুলো কাটাবেন?
কাটাতে চাইলে কিচ্ছু বলার নাই।
কিন্তু যদি চান যে- না, আগামী ৫ মাসের কন্ট্রোল নিজের হাতে নেবেন, কিছু না কিছু অবশ্যই শিখবেন, নিজেকে গড়ে তুলবেন একটু একটু করে।
তাহল নিয়ে নিন ২৫টি সেরা ওয়েবসাইট, যেগুলো আপনার প্রতিদিনের ১ ঘণ্টা সময়কে বানিয়ে তুলতে পারে জীবনের সেরা ইনভেস্টমেন্ট।
এই প্ল্যাটফর্মগুলো একদম ফ্রি।
কোথাও লাগবে না মাসিক সাবস্ক্রিপশন, কোথাও চাইবে না সার্টিফিকেট ফি।
শুধু আপনার মনোযোগ আর অন্তরের ইচ্ছেটা হলেই যথেষ্ট।
• ভাষা, যোগাযোগ ও আত্মপ্রকাশের জন্য
1. Duolingo – প্রতিদিন মাত্র ১০ মিনিটে নতুন ভাষা শেখার সবচেয়ে মজার উপায।
2. BBC Learning English – ইংরেজি শেখার জন্য সময়ের সেরা ফ্রি মাধ্যম
3. TED-Ed – অ্যানিমেটেড ভিডিওতে ভাবনামূলক কনসেপ্ট ও গল্পে শেখা
4. NewseumED – সাংবাদিকতা ও মিডিয়ার জগৎ নিয়ে শেখার দারুণ প্ল্যাটফর্ম
• টেক, কোডিং ও ডেভেলপমেন্ট শেখার জন্য
5. W3Schools – ওয়েব ডেভেলপমেন্টের প্রাথমিক শেখার জন্য আদর্শ জায়গা
6. The Odin Project – ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ফ্রি-তে শেখার সম্পূর্ণ পথ
7. Launch School – ভালো মানের কোডিং শেখার একগুচ্ছ কোর্স
8. Bash Academy – শেল স্ক্রিপ্টিং ও লিনাক্স কমান্ড শেখার প্ল্যাটফর্ম
9. IBM Quantum Challenge – ভবিষ্যতের প্রযুক্তি কোয়ান্টাম কম্পিউটিং শেখার সুযোগ
10. edX – Harvard, MIT সহ বিশ্বের সেরা ইউনিভার্সিটির কোর্স
11. Coursera – গ্লোবাল ইউনিভার্সিটি কোর্সের ফ্রি ভার্সন শেখার সুযোগ
12. Alison – ক্যারিয়ার-ভিত্তিক কোর্সের জন্য দারুণ এক জায়গা
• ফিনান্স, মার্কেট ও কেরিয়ার বিল্ডিংয়ের জন্য
13. Investopedia – অর্থ, ইনভেস্টমেন্ট, ফাইন্যান্স বুঝতে হলে এটাই বেস্ট
14. Brilliant.org – লজিক, ম্যাথ ও সায়েন্স শেখার ইন্টারঅ্যাকটিভ প্ল্যাটফর্ম
15. Bartleby Learn – একাডেমিক কনসেপ্ট সহজভাবে শেখার রিসোর্স
16. Skillshare (Free Classes) – ফ্রিতে বিভিন্ন স্কিল শেখার প্র্যাকটিকাল কোর্স
17. LibreTexts – ওপেন সোর্স টেক্সটবুকের বিশাল ভাণ্ডার
• ক্রিয়েটিভ স্কিল, ডিজাইন ও DIY শেখার জন্য
18. GIMP – ফ্রিতে প্রো-লেভেলের ফটো এডিটিং শেখার সফটওয়্যার
19. Instructables – নিজে হাতে বানানোর জিনিস শেখার চমৎকার জায়গা
20. Smiling Mind – ফ্রি মেডিটেশন অ্যাপ; মানসিক প্রশান্তির চর্চা শুরু করুন
21. BrainBashers – মাথার ব্যায়াম ও মেন্টাল ওয়ার্কআউটের জন্য দুর্দান্ত গেম ও পাজল
22. NASA’s Eyes – মহাকাশ ও বিজ্ঞান শেখার জন্য নাসার দারুণ ইন্টার্যাকটিভ প্ল্যাটফর্ম
23. Khan Academy – গণিত, বিজ্ঞান সহ অসংখ্য বিষয়ের একদম ফ্রি কোর্স
24. HyperPhysics – পদার্থবিজ্ঞানের জটিল বিষয়গুলোকে সহজ করে শেখার প্ল্যাটফর্ম
25. GeoGuessr – খেলতে খেলতে শিখে ফেলুন বিশ্বের ম্যাপ, শহর আর ভৌগলিক জ্ঞান
আমরা প্রতিদিন কত সময় খরচ করি স্ক্রলিংয়ে, অলস চিন্তায়, অথবা “কাল থেকে শুরু করবো” বলার অভ্যাসে।
কিন্তু সেই সময়টুকু যদি নিজের ভেতরে বিনিয়োগ করতেন।
তাহলে আপনার ভবিষ্যতের “আমি” আজকের আপনাকে নিয়ে প্রাউড ফীল করতো।
মনে রাখবেন, এই তালিকাটা শুধু কিছু ওয়েবসাইট নয়- এটা একটা সুযোগ।
নিজেকে তৈরি করার, হারিয়ে ফেলা আত্মবিশ্বাসটা ফিরে পাওয়ার, আর প্রমাণ করার- আমি পারি।
এখনই শুরু করুন।
একটা ফোল্ডার খুলুন ব্রাউজারে- নাম দিন Skill 2025। প্রতিদিন একটি করে সাইটে ৩০ মিনিট সময় দিন।
আর হ্যাঁ, এই তালিকাটা শেয়ার করুন।
কারণ জ্ঞান ছড়ালে কমে না- বরং চারপাশ আলোকিত হয়ে ওঠে।
এই বাকি ৫ মাস- হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট।
শুরুটা আজই হোক।