Jagannath University

Jagannath University Jagannath University is in the southern part of Dhaka, near the Buriganga River.
(10)

OFFICIAL PAGE
Jagannath University (Bengali: জগন্নাথ বিশ্ববিদ্যালয় Jagannath Bishwabiddaloy) is a government-financed public university in Dhaka, the capital of Bangladesh.

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর আগমন  উপলক্ষে উপাচার্যের শুভেচ্ছা ও অভিন...
25/08/2026

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর আগমন উপলক্ষে উপাচার্যের শুভেচ্ছা ও অভিনন্দন

আজ মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি-এর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগমন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীনসহ জবি ছাত্রদলের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, লালমনিরহাট ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি।

জবিতে ‘ইয়ুথ ইমপ্যাক্ট সামিট ২০২৬’ অনুষ্ঠিতআন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অফিস অব এক্স...
25/08/2026

জবিতে ‘ইয়ুথ ইমপ্যাক্ট সামিট ২০২৬’ অনুষ্ঠিত

আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স, চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন (CWF) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় মার্কেটিং ক্লাবের যৌথ আয়োজনে ‘ইয়ুথ ইমপ্যাক্ট সামিট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ‘দক্ষতা, মতামত প্রকাশের স্বাধীনতা এবং নেতৃত্ব’—এই তিনটি মূল স্তম্ভকে সামনে রেখে আজ মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের মিনি কনফারেন্স রুমে এ সামিট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দক্ষতা, কণ্ঠস্বর ও নেতৃত্ব—এই তিনটি বিষয় একে অপরের পরিপূরক। শুধু মেধা থাকলেই সফলতা অর্জন সম্ভব নয়; নিজের মতামত ও বক্তব্য যথাযথভাবে প্রকাশ করার সক্ষমতাও থাকতে হবে। একই সঙ্গে নেতৃত্বের গুণাবলি বিকাশের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নেতৃত্বের বিকাশের সূচনা শ্রেণিকক্ষ থেকেই হতে পারে।
তিনি বলেন, সমাজ ও দেশের সর্বোচ্চ পর্যায়ে যেতে হলে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। নেতৃত্ব শুধু রাজনীতির ক্ষেত্রে প্রয়োজন—এমন নয়; কর্মক্ষেত্র, ব্যবসা-বাণিজ্য ও উদ্যোক্তা কার্যক্রমসহ প্রতিটি ক্ষেত্রেই নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিশ্রমকে গন্তব্যে পৌঁছানোর অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জনবহুল বাংলাদেশ ব্যবসা ও উদ্যোক্তা কার্যক্রমের জন্য অত্যন্ত সম্ভাবনাময় একটি দেশ।

সামিটে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। তিনি বলেন, বাংলাদেশের রয়েছে বিশাল জনসংখ্যা; একই সঙ্গে দেশে বেকারত্ব ও দক্ষতার ঘাটতিও রয়েছে। তরুণদের মধ্যে মতামত প্রকাশের সক্ষমতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণের বিকাশ ঘটানো অত্যন্ত জরুরি। দক্ষতা, বলিষ্ঠ কণ্ঠস্বর ও নেতৃত্বগুণের সমন্বয় না ঘটলে তরুণদের সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগানো সম্ভব হবে না।
উপাচার্য বলেন, দেশের তরুণদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তাদের মধ্যে দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি এবং নিজের মতামত প্রকাশের সক্ষমতা বিকশিত করতে হবে। তরুণদের যথাযথ গুরুত্ব দেওয়া হলে তাদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ নির্মাণ করা সম্ভব হবে। এজন্য সমাজের প্রতিটি পর্যায়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করা প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনভায়রনমেন্টাল ইনোভেশন অ্যান্ড রিসার্চ নেটওয়ার্কের প্রধান নির্বাহী এবং চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ ইসরাত আজমেরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক।

এছাড়াও আগামী দিনের পরিবর্তনকারীদের পথনির্দেশনা ও অনুপ্রেরণা দিতে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন দ্য ডেইলি স্টারের ডিজিটাল গ্রোথ এডিটর আজাদ বেগ এবং বিডিজবসের হেড অব প্রোগ্রাম মোহাম্মদ আলী ফিরোজ।

আয়োজকরা জানান, ‘ইয়ুথ ইমপ্যাক্ট সামিট ২০২৬’ তরুণদের মধ্যে সংলাপ, জ্ঞানচর্চা, আত্ম-পর্যালোচনা ও নেতৃত্বের সক্ষমতা বিকাশের একটি অর্থবহ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করার লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়েছে। দক্ষতা অর্জন, সচেতন ও দায়িত্বশীল মতামত প্রকাশ এবং উদ্দেশ্যপূর্ণ নেতৃত্বের মাধ্যমে তরুণরা কীভাবে সমাজ ও দেশে ইতিবাচক ও অর্থবহ পরিবর্তন আনতে পারে—সামিটে এসব বিষয়কে গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানের মধ্য দিয়ে তরুণদের সম্ভাবনা, সৃজনশীলতা ও নেতৃত্বের সক্ষমতাকে উৎসাহিত করার পাশাপাশি ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণে যুবসমাজের ভূমিকা ও দায়িত্বের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

ঢাকা দিবস ২০২৬ উদযাপনে জবির অংশগ্রহণের সর্বশেষ প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভারাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ঢাকা দক্ষ...
25/08/2026

ঢাকা দিবস ২০২৬ উদযাপনে জবির অংশগ্রহণের সর্বশেষ প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা

রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত ‘ঢাকা দিবস ২০২৬—হৃদয়ে ঢাকা’ উদযাপনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সক্রিয় অংশগ্রহণের সর্বশেষ প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সভাপতিত্বে তাঁর কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী ২৮ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য ‘ঢাকা দিবস ২০২৬—হৃদয়ে ঢাকা’-এর বর্ণাঢ্য শোভাযাত্রায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং বিভিন্ন প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের পরিচালক, বিএনসিসি, রোভার স্কাউটস, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বিষয়ে সভায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া, ঢাকা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গৃহীত বিভিন্ন কর্মসূচি এবং শোভাযাত্রায় ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিক উপকরণ প্রদর্শনের বিষয়েও আলোচনা হয়। শোভাযাত্রায় বড় আকারের স্টিমারসহ বাকরখানি, জিলাপি, ঘুড়ি ও নাটাইয়ের প্রতিকৃতি প্রদর্শনের প্রস্তুতি চলছে বলে সভায় জানানো হয়। একই সঙ্গে সংগীত বিভাগ ও নাট্যকলা বিভাগের পরিবেশনা এবং সংশ্লিষ্ট প্রস্তুতির সর্বশেষ অগ্রগতিও তুলে ধরা হয়।

সভায় জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বাহাদুর শাহ পার্ক, কোর্ট চত্বর, রায়সাহেব বাজার, গুলিস্তান জিরো পয়েন্ট ও শিক্ষা ভবনের পাশ দিয়ে নগর ভবনে গিয়ে শেষ হবে। শোভাযাত্রায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকে আকর্ষণীয়, ঐতিহ্যনির্ভর ও তাৎপর্যপূর্ণ করে তুলতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে সভায় আলোচনা করা হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, সংগীত, নাট্যকলা, ফিল্ম অ্যান্ড টেলিভিশন, ড্রইং অ্যান্ড পেইন্টিং, প্রিন্টমেকিং এবং ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগের চেয়ারম্যানবৃন্দ, প্রক্টর, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় ‘ঢাকা দিবস ২০২৬—হৃদয়ে ঢাকা’ উদযাপনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকে আরও সমৃদ্ধ, নান্দনিক ও প্রাণবন্ত করতে সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরসমূহকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

জবিতে লালমনিরহাট ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিতজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লালমনিরহাট ছাত্রকল্য...
25/08/2026

জবিতে লালমনিরহাট ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লালমনিরহাট ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মেজবাহ-উল-আজম সওদাগর ও মুনমুন মাশরাফী এবং লালমনিরহাট জেলা সমিতির সাবেক প্রধান উপদেষ্টা এম এ কাদের সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট ছাত্রকল্যাণ সমিতির সভাপতি আজিজুল হাকিম। স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল রানা সুজন।

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত লালমনিরহাট জেলার নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা ও বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করে বিদায় নিতে যাওয়া শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

এ আয়োজনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনে স্বাগত জানানোর পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীদের প্রতি শুভকামনা ও সম্মান প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে লালমনিরহাট জেলার শিক্ষার্থীদের পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সহযোগিতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।

জবি শিক্ষার্থী তাইয়্যেবা হাসানের প্রথম ছড়াগ্রন্থ ‘শব্দে আঁকা স্বপ্ন’-এর মোড়ক উন্মোচনজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও...
25/08/2026

জবি শিক্ষার্থী তাইয়্যেবা হাসানের প্রথম ছড়াগ্রন্থ ‘শব্দে আঁকা স্বপ্ন’-এর মোড়ক উন্মোচন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছড়াকার তাইয়্যেবা হাসানের প্রথম ছড়াগ্রন্থ ‘শব্দে আঁকা স্বপ্ন’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

‘শব্দে আঁকা স্বপ্ন’ তাইয়্যেবা হাসানের প্রথম প্রকাশিত ছড়াগ্রন্থ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সৃজনশীল সাহিত্যচর্চা ও প্রকাশনার এই উদ্যোগকে উৎসাহব্যঞ্জক হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্টরা গ্রন্থটির বহুল পাঠ ও সাফল্য কামনা করেন।

25/08/2026
25/08/2026

জবিতে থ্যালাসেমিয়া সচেতনতামূলক সেশন, কুইজ ও দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন ও বাঁধন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের যৌথ উদ্যোগে থ্যালাসেমিয়া বিষয়ে সচেতনতামূলক সেশন, কুইজ প্রতিযোগিতা এবং দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বাঁধন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের মেন্টর ড. মোঃ আবদুল মান্নানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন ও বাঁধনকে এ ধরনের গুরুত্বপূর্ণ ও মানবিক কর্মসূচি আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব। দৈনন্দিন জীবনের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে কিছু কাজ মানুষের মনে স্বস্তি ও তৃপ্তি এনে দেয়। স্বেচ্ছায় রক্তদান ও রক্ত সংগ্রহের মতো মানবিক কার্যক্রম তেমনই একটি মহৎ কাজ। যারা নিঃস্বার্থভাবে এ ধরনের কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি আরও বলেন, সমাজ পরিবর্তনের জন্য অনেক মানুষের প্রয়োজন হয় না; কার্যকর ও দায়িত্বশীল অল্পসংখ্যক মানুষও ইতিবাচক পরিবর্তন ঘটাতে পারেন। তাই এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সংগঠনগুলোকে উৎসাহিত করার পাশাপাশি তাদের পেছনে প্রাতিষ্ঠানিকভাবে শক্তি ও সহযোগিতা প্রদান করতে হবে।
উপাচার্য জানান, অচিরেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করা হবে, যারা দুর্যোগকালীন সময়ে উদ্ধার ও জরুরি সহায়তা কার্যক্রমে দায়িত্ব পালন করবে। পাশাপাশি এ স্বেচ্ছাসেবকদের জাতীয় পর্যায়ে কীভাবে স্বীকৃতি দেওয়া যায়, সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রয়েছে। তবে বাঁধন, বিএনসিসি ও রোভার স্কাউটের মতো সমাজের প্রতি কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালনকারী সংগঠনের কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। এ ধরনের সংগঠনকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পৃষ্ঠপোষকতা ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে হবে। এ সময় তিনি আয়োজিত কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান আলোচক ড. মল্লিকা রহমান। এছাড়া বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার নাবিলা হাসান এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিনিধি পিউস সাহা।

দিনব্যাপী এ কর্মসূচিতে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমের পাশাপাশি থ্যালাসেমিয়া বিষয়ে সচেতনতামূলক সেশন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতায় সেরা পাঁচজন বিজয়ীকে বিশেষ পুরস্কার ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে অফিসিয়াল সার্টিফিকেট প্রদান করা হয়।

স্বেচ্ছায় রক্তদানকারী ব্যক্তিদের জন্য কর্মসূচিতে বিনামূল্যে ছয়টি গুরুত্বপূর্ণ সংক্রামক ব্যাধির পরীক্ষা করা হয়। এর মধ্যে ছিল হেপাটাইটিস-বি, অ্যান্টি-এইচবিসিএবি, হেপাটাইটিস-সি, এইচআইভি, সিফিলিস ও ম্যালেরিয়া। রক্তদাতাদের পরীক্ষার রিপোর্টের পাশাপাশি পুষ্টিকর স্ন্যাকস এবং বিটিএফ কো-ব্র্যান্ডেড পানির বোতল প্রদান করা হয়।

এছাড়া নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে তাদের জন্য পৃথক ও নিরাপদ রক্তদানের বিশেষ ব্যবস্থা রাখা হয়। এর মাধ্যমে নিরাপদ ও স্বেচ্ছায় রক্তদানে শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড মূল্যায়ন কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিতআজ মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি)...
25/08/2026

স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড মূল্যায়ন কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত

আজ মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড ২০২২-২০২৩ ও ২০২৩-২০২৪’-এর মূল্যায়ন কমিটির দ্বিতীয় সভা উপাচার্যের অফিস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড মূল্যায়ন কমিটির আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।

সভায় স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় অনুষ্ঠান আয়োজনের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময়ের পাশাপাশি প্রয়োজনীয় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং সকল অনুষদের ডিনবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক সভাটি পরিচালনা করেন।

বিআইএমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘বোর্ড অব এডভান্সড স্টাডিজ এন্ড রিসার্চ’-এর ১৫তম সভা অনুষ্ঠিতজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘বো...
24/08/2026

বিআইএমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘বোর্ড অব এডভান্সড স্টাডিজ এন্ড রিসার্চ’-এর ১৫তম সভা অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘বোর্ড অব এডভান্সড স্টাডিজ এন্ড রিসার্চ’-এর ১৫তম সভা আজ সোমবার (২৪ আগস্ট ২০২৬) বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)-এ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।
সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, প্রচলিত ক্যাম্পাসভিত্তিক আয়োজনের বাইরে গিয়ে এবারই প্রথম ভিন্ন আঙ্গিকে বোর্ড অব এডভান্সড স্টাডিজ এন্ড রিসার্চ-এর সভা আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সহকর্মীদের আরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং পারস্পরিক মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়েছে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও কার্যকর ও ফলপ্রসূ সহযোগিতার ক্ষেত্র তৈরি করবে। তিনি এ আয়োজনের সহযোগিতার জন্য বিআইএম কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ কার্যক্রম আরও সুন্দর, কার্যকর ও পরিকল্পিতভাবে আয়োজনের ক্ষেত্রে বিআইএম-এর সঙ্গে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে।
উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গবেষণার কোনো বিকল্প নেই। উচ্চশিক্ষার মানোন্নয়ন, জ্ঞান সৃষ্টি এবং জাতীয় উন্নয়নে অবদান রাখার জন্য গবেষণার পরিধি ও মান আরও বৃদ্ধি করতে হবে। এ লক্ষ্যে গবেষকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদান এবং গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করতে হবে।

সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদভুক্ত বিভাগসমূহের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের পিএইচডি ও এমফিল প্রোগ্রামে ভর্তিচ্ছু গবেষকদের আবেদন যাচাই-বাছাই, মনোনয়ন, মতামত, সুপারিশ ও অনুমোদনসংক্রান্ত বিষয় পর্যালোচনা করা হয়। সভায় মোট ৫০ জন পিএইচডি এবং ৮৬ জন এমফিল ভর্তিচ্ছু গবেষকের আবেদন পর্যালোচনা করা হয়। অর্থাৎ, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে মোট ১৩৬ জন ভর্তিচ্ছু গবেষকের আবেদন সভায় উপস্থাপন করা হয়।
অনুষদভিত্তিক আবেদনের মধ্যে কলা অনুষদের পিএইচডিতে ৯ জন এবং এমফিলে ৩১ জন, বিজনেস স্টাডিজ অনুষদের পিএইচডিতে ১৪ জন এবং এমফিলে ১০ জন, বিজ্ঞান অনুষদের পিএইচডিতে ১২ জন এবং এমফিলে ২০ জন, সামাজিক বিজ্ঞান অনুষদের পিএইচডিতে ২ জন এবং এমফিলে ১১ জন, আইন অনুষদের পিএইচডিতে ৪ জন এবং এমফিলে ২ জন এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের পিএইচডিতে ৬ জন এবং এমফিলে ১২ জন ভর্তিচ্ছু গবেষকের আবেদন রয়েছে। এছাড়া চারুকলা অনুষদের পিএইচডি প্রোগ্রামে ৩ জন ভর্তিচ্ছু গবেষকের আবেদন সভায় উপস্থাপন করা হয়।
সভায় বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ সংশ্লিষ্ট বিভাগসমূহের ভর্তিচ্ছু গবেষকদের গবেষণার বিষয় ও প্রস্তাবনা উপস্থাপন করেন। এ সময় গবেষকদের উপস্থাপিত গবেষণার শিরোনাম সংশোধন, গবেষণার তত্ত্বাবধায়ক ও কো-তত্ত্বাবধায়ক পরিবর্তনসহ গবেষণা কার্যক্রমসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। আলোচনার পর সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় মতামত, সুপারিশ ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, গবেষণা, ছাত্রকল্যাণ, পিআরআইপি ও আইসিটি সেলের পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের অধ্যাপকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ এবং সংশ্লিষ্ট গবেষকদের তত্ত্বাবধায়কবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় দুইজন বিশেষজ্ঞ বহিঃসদস্য এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের মহাপরিচালক মোঃ সলিম উল্লাহ উপস্থিত ছিলেন।

সভাটি পরিচালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সংশ্লিষ্ট কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন।

Address

Jagannath University, 9-10, Chittaranjan Avenue
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Jagannath University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Jagannath University:

Shortcuts

Share