বগুড়া লালন একাডেমি

  • Home
  • বগুড়া লালন একাডেমি

বগুড়া লালন একাডেমি গরিব-দুঃখী ছেলে-মেয়েদের বিনামূল্যেশিক্ষা প্রদান।

ফরিদা পারভীন আপার সাথে কিছু স্মৃতি
16/09/2025

ফরিদা পারভীন আপার সাথে কিছু স্মৃতি

আমাদের প্রিয় লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন আপা আর আমাদের মাঝে নেই।আজ তিনি চিরবিদায় নিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহ...
13/09/2025

আমাদের প্রিয় লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন আপা আর আমাদের মাঝে নেই।
আজ তিনি চিরবিদায় নিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

‎একুশে পদক প্রাপ্ত লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ১৩ সেপ্টেম্বর রাতে ১০টা ১৫ মিনিটে হাসপাতালে চিকিৎসরত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

২০০৯ সালে বগুড়া লালন একাডেমির ভিত্তি প্রস্তর স্থাপন করেন সম্রাজ্ঞী ফরিদা পারভীন। তার হাত দিয়েই বগুড়া লালন একাডেমির পথচলা শুরু হয়েছিলো।

তাঁর কণ্ঠে লালনগীতি শুধু সংগীত নয়, হয়ে উঠেছিল আমাদের সংস্কৃতির আত্মার প্রকাশ।

তাঁর এই অমূল্য অবদানের জন্য আমরা চিরকৃতজ্ঞ।
আমরা সবাই তাঁর আত্মার মাগফেরাত কামনা করি।

🙏 আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

18/06/2024

সুন্দর পরিবেশ

31/07/2022

❤️

30/04/2016

শহিদুল ইসলাম সাগরঃ মানুষ ভোজলে সোনার মানুষ হবি….. সহজ মানুষ ভোজে দেখ নারে তুই… ফকির লালন সাঁইয়ের সহজ মানুষ তো সামান্য মানুষ। এমনই এক সহজ মানুষ বগুড়ার মোটর শ্রমিক ইকবাল হোসেন বল। ভিজিট বগুড়া এন্ড বাংলাদেশ ২০১৬ এর ৫তম সপ্তাহের প্রচারে আমরা ২৯/০৪/১৬ তারিখে বগুড়া ট্যুরিষ্ট ক্লাব, বগুড়া সাইক্লিষ্ট, ব্লু আমব্রেলা স্যোশাল অর্গানাইজেশন, বগুড়া ইউথ পাওয়ার, অটেস্টিক স্যোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও পুন্ড্র থিয়েটার-এর যৌথ ভাবে গিয়েছিলাম বগুড়া লালন একাডেমীতে, সেখানে আগে থেকেই লালন ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। বিশেষ লালন গানের কন্যাদের সুরেলা গানে আমরা মুগ্ধ হয়ে পড়ি। সভাপতি ইকবাল হোসেন বল এর ছোট মেয়ে সাবিহা ব্রিনতি তার সুরেলা কণ্ঠের গান শুনে সেখান থেকে আর ফিরতে মন চায়নি থেকে যেতে ইচ্ছা করছিল সেই সহজ মানুষদের মাঝে। তারপর গোল্ড মেডেল প্রাপ্ত শিল্পী ফউজিয়া আকতার পুতুল তার গানে আমাদের আরও বিমোহিত করে রেখেছিল। আমি বগুড়া টুরিস্ট ক্লাব এর সভাপতি হিসাবে দেশের সমস্ত পর্যটন কর্মীদের বলবো আপনারা এটাতে বেড়াতে আসবেন আপনাদের টুরিস্টদের নিয়ে। পর্যটন ব্যবসায়ী এবিএম জাকারিয়া রাজিব বলেন, আমি সত্যিই মুগ্ধ এবং এখন থেকে টুরিস্ট নিয়ে আসবো।
বগুড়া-কাহালু সড়কের শহরদীঘি এলাকার এই লালনভক্ত নিজের শেষ সম্বল পৈতৃক ভিটায় প্রতিষ্ঠা করেছেন একটি পাঠশালা। ১৬ শতক জমির ওপর গড়ে ওঠা ‘বগুড়া লালন স্কুল’ নামে এই প্রাথমিক বিদ্যালয়টি এলাকার গরিব পরিবারের সন্তানদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে।

২০০৯ সালে নিজ বাড়িতে প্রথম গড়ে তোলেন লালন একাডেমি। প্রতি বছর এখানে হয় লালন মেলা। উৎসব চলে পাঁচ দিনব্যাপী। পরের বছরই প্রতিষ্ঠা করেন লালন স্কুল। শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান করা বিদ্যালয়টি তিনজন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয়। এখন পাঁচ ক্লাস মিলে শিক্ষার্থীর সংখ্যা ১৫৪। শিক্ষক রয়েছেন পাঁচজন। এখানকার সব শিক্ষার্থীই সমাজের সুবিধাবঞ্চিত ও গরিব ঘরের। বিদ্যালয়টিতে পাঁচটি শ্রেণীকক্ষ ছাড়াও আছে একটি অফিস ও একটি সঙ্গীতচর্চা কক্ষ।

ইকবাল হোসেনের এই পাঠশালায় শিক্ষার্থীদের গতানুগতিক পাঠদানে সীমাবদ্ধ নেই; সবাইকে বাধ্যতামূলক লালন সঙ্গীতেরও চর্চা করতে হয়। ধারণ করতে হয় লালনের মানবধর্ম। প্রতি শুক্রবার হয় লালন সঙ্গীতের ক্লাস।

ইতিমধ্যে ওই বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) দিয়ে বের হয়েছে দুটি ব্যাচ। প্রথম ব্যাচের রিতা খাতুন গোল্ডেন এ প্লাস পেয়ে উর্ত্তীণ হয়। এখানকার শিক্ষার্থীদের বিনোদন বলতে লালনচর্চা; তাদের নেই তেমন চাওয়া-পাওয়া; শিক্ষকদেরও তাই।
লালন ভক্ত শিক্ষক রোকন উদ্দিন বলেন, বিদ্যালয়টি চলছে ব্যক্তিগত আর্থিক সহায়তায়, নেই সরকারি কোনো অনুদান। শিক্ষকরা স্বেচ্ছাসেবী মনোভাব নিয়েই এখানে পাঠদান করছেন। তবে তাদের মাসে সামান্য পরিমাণে সম্মানি দেওয়া হয়। তবুও বিদ্যালয়টি চালাতে মাসে ২০ থেকে ২৫ হাজার টাকা ব্যয় হয়। এ টাকার জোগান দেন প্রতিষ্ঠানের উপদেষ্টা ও সদস্যরা। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে গিয়ে লালন সঙ্গীত পরিবেশন করেও কিছু অর্থ পেয়ে থাকে। এভাবেই চলছে প্রতিষ্ঠানটি। এ প্রতিষ্ঠানটি শুরুর সময় পরিদর্শনে এসেছিলেন ভারতীয় হাইকমিশনার রঞ্জিত মিত্র। তিনি প্রতিষ্ঠানটি দেখে মুগ্ধ হয়ে পরিদর্শন বইতে এর সাফল্য কামনা করে মন্তব্য লেখেন।

মহান স্বাধীনতা দিবস ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৬
02/04/2016

মহান স্বাধীনতা দিবস ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৬

08/03/2016
এসএম কাওসার,বগুড়া ব্যুরোফকির লালন সাঁইয়ের সহজ মানুষ তো সামান্য মানুষ। আর এই সামান্য তুচ্ছ অর্থে নয়; যা সব কিছুকে সমান কর...
08/03/2016

এসএম কাওসার,বগুড়া ব্যুরো
ফকির লালন সাঁইয়ের সহজ মানুষ তো সামান্য মানুষ। আর এই সামান্য তুচ্ছ অর্থে নয়; যা সব কিছুকে সমান করে তাই সামান্য। ইংরেজিতে বলে ইউনিভার্সেল ম্যান। সামান্যের বিপরীত অর্থ বিশেষ বা পার্টিকুলার। আর যিনি লালনভক্ত তিনি বিশেষ থাকবেন কেন, তিনি হবেন সামান্য। সহজ বা সামান্য মানুষ জাগতিক সম্পদকে তুচ্ছজ্ঞানে বিলিয়ে দেন সমগ্রের মাঝে। এমনই এক সহজ মানুষ বগুড়ার মোটর শ্রমিক ইকবাল হোসেন বল।

বগুড়া-কাহালু সড়কের শহরদীঘি এলাকার এই লালনভক্ত নিজের শেষ সম্বল পৈতৃক ভিটায় প্রতিষ্ঠা করেছেন একটি পাঠশালা। ১৬ শতক জমির ওপর গড়ে ওঠা 'বগুড়া লালন স্কুল' নামে এই প্রাথমিক বিদ্যালয়টি এলাকার গরিব পরিবারের সন্তানদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে।

২০০৯ সালে নিজ বাড়িতে প্রথম গড়ে তোলেন লালন একাডেমি। প্রতি বছর এখানে হয় লালন মেলা। উৎসব চলে পাঁচ দিনব্যাপী। পরের বছরই প্রতিষ্ঠা করেন লালন স্কুল। শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান করা বিদ্যালয়টি তিনজন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয়। এখন পাঁচ ক্লাস মিলে শিক্ষার্থীর সংখ্যা ১৫৪। শিক্ষক রয়েছেন পাঁচজন। এখানকার সব শিক্ষার্থীই সমাজের সুবিধাবঞ্চিত ও গরিব ঘরের। বিদ্যালয়টিতে পাঁচটি শ্রেণীকক্ষ ছাড়াও আছে একটি অফিস ও একটি সঙ্গীতচর্চা কক্ষ।

ইকবাল হোসেনের এই পাঠশালায় শিক্ষার্থীদের গতানুগতিক পাঠদানে সীমাবদ্ধ নেই; সবাইকে বাধ্যতামূলক লালন সঙ্গীতেরও চর্চা করতে হয়। ধারণ করতে হয় লালনের মানবধর্ম। প্রতি শুক্রবার হয় লালন সঙ্গীতের ক্লাস।

ইতিমধ্যে ওই বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) দিয়ে বের হয়েছে দুটি ব্যাচ। প্রথম ব্যাচের রিতা খাতুন গোল্ডেন এ প্লাস পেয়ে উর্ত্তীণ হয়। এখানকার শিক্ষার্থীদের বিনোদন বলতে লালনচর্চা; তাদের নেই তেমন চাওয়া-পাওয়া; শিক্ষকদেরও তাই। বিদ্যালয়ের প্রধান

শিক্ষক শারমিন আক্তার বলেন, বিদ্যালয়টি চলছে ব্যক্তিগত আর্থিক সহায়তায়, নেই সরকারি কোনো অনুদান। শিক্ষকরা স্বেচ্ছাসেবী মনোভাব নিয়েই এখানে পাঠদান করছেন। তবে তাদের মাসে সামান্য পরিমাণে সম্মানি দেওয়া হয়। তবুও বিদ্যালয়টি চালাতে মাসে ২০ থেকে ২৫ হাজার টাকা ব্যয় হয়। এ টাকার জোগান দেন প্রতিষ্ঠানের উপদেষ্টা ও সদস্যরা। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে গিয়ে লালন সঙ্গীত পরিবেশন করেও কিছু অর্থ পেয়ে থাকে। এভাবেই চলছে প্রতিষ্ঠানটি। এ প্রতিষ্ঠানটি শুরুর সময় পরিদর্শনে এসেছিলেন ভারতীয় হাইকমিশনার রঞ্জিত মিত্র। তিনি প্রতিষ্ঠানটি দেখে মুগ্ধ হয়ে পরিদর্শন বইতে এর সাফল্য কামনা করে মন্তব্য লেখেন।

এখানকার বাসিন্দা আজিজুল হক বলেন, লালন একাডেমির সঙ্গে স্কুলটি প্রতিষ্ঠা করায় এলাকার গরিব শিশুরা পড়ালেখার সুযোগ পাচ্ছে। এ ছাড়া প্রতি বছর লালন উৎসবের সময় এখানকার ঘরে ঘরে উৎসব চলে। বিভিন্ন এলাকা থেকে স্বজনরা বেড়াতে আসেন।

প্রতিষ্ঠানটির উপদেষ্টাদের মধ্যে রয়েছেন লালনসম্রাজ্ঞী ফরিদা পারভীন, বেসরকারি উন্নয়ন সংস্থা-টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বগুড়া জেলা সভাপতি ডা. শামির হোসেন মিশুসহ ১০ জন। সাধারণ সদস্য রয়েছেন ৪৩ জন। প্রতিষ্ঠানটির সভাপতির দায়িত্ব পালন করছেন প্রতিষ্ঠাতা ইকবাল হোসেন বল এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন অ্যাডভোকেট নুরুল হুদা হেদায়েত।

সুন্দর মনোরম পরিবেশে গড়ে তোলা এই পাঠশালা ও লালন একাডেমির প্রতিষ্ঠাতা ইকবাল হোসেন বল জানান, শৈশব থেকেই তিনি লালনভক্ত। সময় সুযোগ পেলেই ছুটে যান কুষ্টিয়ায় লালন সাঁইয়ের আখড়ায়। সেখানেই পরিচয় ঘটে ফরিদা পারভীনের সঙ্গে। ফরিদা পারভীনকেই প্রথম বগুড়ায় লালন একাডেমি ও লালন স্কুল প্রতিষ্ঠার আগ্রহের কথা জানান। জমি কোথায় পাওয়া যাবে_ ফরিদা পারভীনের এমন প্রশ্নের জবাবে তিনি তার শেষ সম্বল ভিটেমাটি দেওয়ার কথা বলেন। পরে ফরিদা পারভীন জায়গা পরিদর্শন করে সম্মতি দিলে গড়ে তোলা হয় প্রথমে লালন একাডেমি, পরে পাঠশালা।

ইকবাল হোসেন আরও বলেন, প্রতি বছর জানুয়ারিতে পাঁচ দিনব্যাপী লালন উৎসব হয়। উৎসবে দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন আসেন। দর্শনার্থী ও অতিথিরা এসে বিদ্যালয় ও একাডেমি দেখে বাহবা দেন। এটাই আমার বড় পাওয়া।

ফকির লালন সাঁইয়ের সহজ মানুষ তো সামান্য মানুষ। আর এই সামান্য তুচ্ছ অর্থে নয়; যা সব কিছুকে সমান করে তাই

28/02/2016

‘‘এমন সমাজ কবে গো সৃজন হবে।
যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান
জাতি গোত্র নাহি রবে।।
মহাত্মা ফকির লালন সাঁই

জাতীয় সংগীত চলা সময়...।
11/12/2015

জাতীয় সংগীত চলা সময়...।

Address

কাহালু রোড, শহরদীঘি,বগুড়া সদর,বগুড়া।

৫৮০০

Telephone

+8801746691926

Website

Alerts

Be the first to know and let us send you an email when বগুড়া লালন একাডেমি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share