16/12/2025
যারা কওমী মাদরাসার নিয়মতান্ত্রিক সিলেবাসে আলেম হওয়ার সাথে সাথে জেনারেল লাইনে দেশ- বিদেশের যেকোনো ভার্সিটিতে ভর্তি হওয়ার উপযুক্ত বিবেচিত হতে চান, জেনারেল লাইনে দেশ- বিদেশে চাকরির জন্য অগ্রাধিকার ভিত্তিতে বিবেচিত হতে চান এবং ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করে সেই দক্ষতাকে দ্বীনের কাজে (দাওয়াত, তাসনীফ, তা'লীফ ইত্যাদিতে) লাগাতে চান তাদের জন্য আমাদের 'আন-নূর ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম কওমী মাদরাসা'।
এ মাদরাসায় ইবতেদায়ী থেকে তাকমীল পর্যন্ত কওমী মাদরাসা নেসাবের যাবতীয় কিতাবপত্র পড়ানো হবে। ছাত্রদের বেফাকুল মাদারিসিল আরাবিয়া এবং হাইয়াতুল উলইয়ার পরীক্ষাসমূহে অংশগ্রহণ থাকবে। সেই সঙ্গে O level এবং A level-য়ে পরীক্ষায় অংশগ্রহণ থাকবে। O level এবং Alevel-এর পরীক্ষা হবে CAIE বা EDEXCEL- যে কোন একটা বোর্ডের অধীনে। শুরু থেকে A level পর্যন্ত যাবতীয় কিতাব ও বইপত্র পাঠদানের মাধ্যম হবে ইংরেজি ভাষা।
শিক্ষকদের মধ্যে আছেন একই সঙ্গে কওমী নেসাবে তাকমীল উত্তীর্ণ এবং O level এবং A level উত্তীর্ণ আলেম, জেনারেল লাইনের O level এবং A level --এর পাঠদানে অভিজ্ঞ শিক্ষক এবং ইংরেজিতে দক্ষ বিজ্ঞ কওমী মাদরাসার ফারেগ আলেম।
এ মাদরাসায় শরহে জামী জামাত )الثانوية العامة ও হেদায়া জামাত থাকবে। শরহে জামী জামাতে O level-এর পরীক্ষা হবে। As level-এর পরীক্ষা হবে হেদায়া জামাতে এবং A level-এর الصف الأول من الفضيلة
চলিত শিক্ষাবর্ষে (২০২৬-২৭ ঈ./১৪৪৭-৪৮ হি.) প্রথম দুই ক্লাসে ছাত্র ভর্তি করা হবে। ভর্তি হতে ইচ্ছুক ছাত্রদের অবশ্যই মেধাবী হতে হবে এবং কুরআন তেলাওয়াত সহীহ হতে হবে।