20/02/2026
আসসালামু আলাইকুম সম্মানিত সচেতন অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীগণ। আল্লাহর অশেষ রহমত ও আপনাদের দোয়াই আল-ফয়েজ ইন্টারন্যাশনাল হিফয মাদরাসা স্বপ্ন পূরণে আরো একধাপ এগিয়ে যাচ্ছে। দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়, আরবি ও ইংরেজি ভাষার উপর বিশেষ গুরুত্বারোপ, বিতর্ক ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভার বিকাশ, এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উন্নত শিক্ষা পরিবেশ তৈরি করার লক্ষ্য আল-ফয়েজ এর নিজস্ব ওয়েবসাইট তৈরি করা হয়েছে। আলহামদুলিল্লাহ, টেকনাফে সর্ব প্রথম আধুনিকায়ন প্রতিষ্ঠানে রূপ দিতে সক্ষম হয়েছি আমরা।
আপনাদের সহযোগিতা ও পরামর্শ আমাদের সামনের পথ আগাতে উদ্বুদ্ধ করে। টেকনাফে শিক্ষার মান উন্নয়নে আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে এগিয় যেতে হবে। আসুন আমরা একে অন্যের পরিপূরক হয়ে টেকনাফ এর শিক্ষার মান উন্নয়নে একতাবদ্ধ হয়।
আমাদের ওয়েবসাইটের সেবা সমূহ:
১। প্রতিষ্ঠানের সকল তথ্য ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে।
২। ঘরে বসে আপনার সন্তানকে ভর্তি করাতে পারবেন।
৩। আপনার সন্তানের পরিক্ষার ফলাফল ঘরে বসে দেখতে পারবেন।
৪। আপনার সন্তানের সপ্তাহিক, মাসিক, ষষ্ঠ মাসিক ও বাৎসরিক পড়াশোনা রোডম্যাপ দেখতে পারবেন।
৫। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার সুযোগ আছে।
৬। প্রতিষ্ঠানের সকল নিউজ আপনার আমাদের ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন।
৭। বিভিন্ন ইসলামিল আর্টিকেল জানতে ও পড়তে পারবেন আমাদের ওয়েবসাইটেট মাধ্যমে।
৮। আপনার সন্তানকে কোন শিক্ষক কোন বিষয়ে পাঠদান করাচ্ছে তা আপনি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন।
ধন্যবাদ, Web Bee আমাদের মাদ্রাসার জন্য সুন্দর একটি ওয়েবসাইট উপহার দেয়ার জন্য। বিশেষ করে ওনাদের সাপোর্ট সিস্টেম টা ভালো লেগেছে। ডিজাইনের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়েছে। সাথে ওয়েবসাইট কন্ট্রোলের জন্য এডমিন প্যানেল রয়েছে। যেখানে স্টুডেন্টের ডেটা, অনলাইন এডমিশন থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম অনেকাংশে ডিজিটালাইজড করতে সক্ষম হয়েছি।
আমাদের ওয়েবসাইট: http://www.alfayezinternationalhifzmadrasah.com/