11/03/2026
আপনাদের মতামত জানতে চাই 🤔🤔🤔
এতদ্বারা চুয়াডাঙ্গা এক নম্বর ও দুই নম্বর নির্বাচনীয় আসনের এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আপনাদের নিকট হতে আপনাদের কার্যক্রমের জবাব দিতে চাচ্ছি। অনুগ্রহ করে আপনারা জবাবদিহিতা দিতে বাধ্য থাকিবেন।
জনস্বার্থে
চুয়াডাঙ্গা জেলাবাসি
13/02/2026
আগামীর শিক্ষামন্ত্রী..পোলাপান রেডি হইয়া থাইকো. উনি যে কি জিনিস আমরা জানি..বেস্ট শিক্ষামন্ত্রী 🙂
04/08/2025
কলেজ বন্ধ সংক্রান্ত বিজ্ঞপ্তি
23/07/2025
আমরা বাঙালি—তিলকে তাল বানানো আমাদের সহজাত স্বভাব!২১শে জুলাই, মাইলস্টোন কলেজের পাশে যে বিমান বিধ্বস্ত হলো, সেই ঘটনাস্থলে আমি নিজে উপস্থিত ছিলাম। অনেক কিছু আমার নিজের চোখে দেখা।বিশ্বাস করুন, সেখানে দায়িত্বপ্রাপ্ত আর্মি, বিমানবাহিনী, পুলিশ, বিজিবি, স্বেচ্ছাসেবক দল—সবাই তাদের সর্বোচ্চটা দিয়ে উদ্ধারকাজে নিয়োজিত ছিল। কারও চোখে অবহেলা ছিল না। কেউ বসে ছিল না।
এই ছবিতে যে আর্মি ভাইটিকে আপনারা দেখছেন, তাকে আমি বারবার ছোটাছুটি করতে দেখেছি—কারো জীবন বাঁচাতে, কারো সহায়তায়, কারো কান্না থামাতে। সেই নিষ্ঠা, সেই মানবতা দেখে আমার মনে হলো—এই ছবিটা তোলা উচিত, ইতিহাসের সাক্ষী রাখতে।
একটা দুর্ঘটনা মানেই নাটক নয়!
আমরা জাতি হিসেবে ঘটনার সত্যতা জানার আগেই সিদ্ধান্তে পৌঁছে যাই। কেউ বললো, বিমান স্কুলে ফেলে দিয়েছে ইচ্ছা করে! কেউ বললো, এটা বিএনপি-আওয়ামী লীগের ষড়যন্ত্র! কেউ বললো, ভবিষ্যদ্বাণী করা হয়েছিল তাই এই দুর্ঘটনা।
আর কেউ কেউ তো বলে ফেলল, পাইলট প্যারাশুট নিয়ে আগেই ঝাঁপিয়ে বাঁচে গেছে!
ভাই, আসল কথা হলো—আমরা এখন আর সত্য জানার আগ্রহী না, আমরা শুধু তথ্যবিহীন গুজব ছড়াতে ভালোবাসি।
উদ্ধার কাজের বাস্তব চিত্র ছিল ভিন্ন
অনেকেই বলছে, পানি পাওয়া যায়নি, অথচ আমি নিজ চোখে দেখেছি পিকআপ ভর্তি পানি, ভ্যান ভর্তি পানি নিয়ে স্বেচ্ছাসেবকরা ছোটাছুটি করছে।
পানির অভাব ছিল না, বরং যারা সেগুলো নিতে পারবে—তাদেরই সংকট ছিল।
তবুও সোশ্যাল মিডিয়ায় আমরা চালিয়ে দিলাম: "২ লিটার পানি ৬০০ টাকা"!
একটুও যাচাই না করে। না দেখে, না শুনে, না জেনে।
উদ্ধার কাজে বাধা, আর তার পেছনের বাস্তবতা
হাজার হাজার মানুষ একসাথে ভিড় জমায়। কেউ যায় ভিডিও করতে, কেউ লাইভ দিতে, কেউ কৌতূহল নিয়ে, কেউ আবার সুযোগ নিতে।
এই ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে নিরাপত্তা বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হয়—তখন আমরা বলি: "আর্মি মানুষ মারতেছে!"
কিন্তু ভাই, আপনার বাসার সামনে যদি ৫০০০ মানুষ একসাথে দৌড়াদৌড়ি করে, আপনি তখন কী করতেন?
স্কুল কেন থাকবে? বিমান কেন ওখানে উড়বে?
এই প্রশ্নগুলো করার আগে আমাদের জানা দরকার, মাইলস্টোন কলেজ সেখানে আজ হঠাৎ গড়ে ওঠেনি। বিমানবাহিনীর ট্রেনিং এরিয়ার পাশেই অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ছিল, আছে।
তাহলে এখন হঠাৎ করে এসব প্রশ্ন আসে কেন?
কারণ, আমরা ইতিহাস জানি না, জানতে চাই না, শুধু মতামত দিতে চাই।
---
আমরা আসলে কোন জাতি?
আমরা এমন একটা জাতি, যারা অসত্যের
23/07/2025
Big shout out to my newest top fans! আম্মুর রাজ বেকার রাজপুত্র, Md Amit Hossain, Nasrin Nodi, Najmul Hossain, Md Tonmoy Ahmed, Rimon Hosen, Foʀoj Kʜʌŋ, MD Nazmul Islam
22/07/2025
#ব্রেকিং_নিউজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৩ জুলাই ও ২৪ জুলাইয়ের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
21/07/2025
🎞️ “দৃশ্যটা এমন হলেও পারতো…” 😥
ছোট ছোট ছেলে-মেয়েরা দাঁড়িয়ে আছে,
মাইলস্টোন কলেজের সবুজ ঘাসে মাঠে"
তাদের চোখে বিস্ময়, মুখে একরাশ শিশুসুলভ হাসি।
তারা আকাশের দিকে তাকিয়ে আছে,
আঙুল তুলে দেখাচ্ছে একটা সাদা ট্রেনিং বিমান
যেটা শান্তভাবে উড়ে যাচ্ছে কলেজের আকাশপানে…
বাচ্চারা কেউ বলছে,
— “ওই দেখো, প্লেন!”
আরেকজন উচ্ছ্বসিত হয়ে বলে,
— “আমি বড় হয়ে পাইলট হবো!”
হাসির রোল, স্বপ্নে ভরা মুখ, শান্ত দুপুর…
দৃশ্যটা এমনও হতে পারতো।
কিন্তু হলো না।
তাদের সেই হাসি, সেই স্বপ্ন,
সব পুড়ে ছাই হয়ে গেলো আগুনের শিখায়…
একটা ভুল… একটা যান্ত্রিক ত্রুটি…
আর সব গল্প শেষ।
এই ছবিটা সেই ‘যদি হতো’ গল্পের স্মৃতি।
এই ছবিটা আমাদের দেখায়,
জীবন কতটা অনিশ্চিত,
আর বাচ্চাদের হাসি কতটা মূল্যবান।
" আল্লাহছ নিহতদের জান্নাতবাসী করুন"
আহতদের সুস্থ করে ঠিক আগের মত,,
চলাফেরা করার তৌফিক দান করুন।
সকলের মা-বাবাকে শোক সইবার
তৌফিক দান করুন।
🤲 আমরা যেন কখনো আর এমন দৃশ্য না দেখি,
আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। 🥺
05/07/2025
Shout out to my newest followers! Excited to have you onboard! Razu Ahmed, Rony Akramuzzaman, MdUzzl Hossen