Markazut Ta’alim Watta’allum-MTW

Markazut Ta’alim Watta’allum-MTW

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Markazut Ta’alim Watta’allum-MTW, شارع الخنساء, Dhaka.

16/03/2026

রমাদান প্রায় শেষ… 🌙
কিন্তু একটা প্রশ্ন রয়ে যায়—
এই রমাদান কি আমাদের সত্যিই বদলাতে পেরেছে?

রমাদান চলে যাবে,
কিন্তু আল্লাহ তো সবসময় আছেন।

তাই আসুন,
রমাদানের ইবাদত শুধু এই মাসেই সীমাবদ্ধ না রেখে
সারা বছরের জীবনে ধরে রাখার চেষ্টা করি। 🤲

আল্লাহ আমাদের সবাইকে তাওফীক দান করুন। আমিন।



#মারকাযুত_তালিম_ওয়াত্তায়াল্লুম #মুয়াল্লিমা_ট্রেনিং_কোর্স #মুয়াল্লিমা_প্রশিক্ষণ_কোর্স
Markazut Ta’alim Watta’allum-MTW

13/03/2026

✨ আজকের ইসলামিক কুইজ ✨

রমাদানের শেষ দশক—রহমত, মাগফিরাত আর নাজাতের বিশেষ সময় 🌙

এই সময় কোন ইবাদত বেশি গুরুত্ব পায় জানেন কি?

📝 নিচের অপশন থেকে সঠিক উত্তরটি কমেন্টে লিখুন 👇
A) যাকাত
B) ইতিকাফ
C) কুরবানি
D) হজ

📌 যে আগে সঠিক উত্তর দিবে তাকে থাকবে বিশেষ শুভেচ্ছা!

📖 জ্ঞান বাড়ুক, আমল বাড়ুক—এই হোক আমাদের রমাদানের লক্ষ্য।

#ইসলামিক_কুইজ #রমাদান
#মারকাযুত_তালিম_ওয়াত্তায়াল্লুম #মুয়াল্লিমা_ট্রেনিং_কোর্স #মুয়াল্লিমা_প্রশিক্ষণ_কোর্স
Markazut Ta’alim Watta’allum-MTW

13/03/2026

🌙 রমজানের ৪র্থ জুমা — ২৩ রমাদান

আসসালামু আলাইকুম। 🤲

রমজানের শেষ জুমাকে অনেকেই “جُمُعَةُ الوَدَاع” (জুমাতুল বিদা) বলেন।

তবে শরীয়তের দৃষ্টিতে এটি অন্য জুমার মতোই—এর জন্য কুরআন ও সহীহ হাদীসে আলাদা কোনো নাম বা বিশেষ আমল প্রমাণিত নেই।

🕌 তাই আজকের জুমাতেও করুন সাধারণ সুন্নাহ আমল—

1️⃣ গোসল করা 🚿
2️⃣ পরিচ্ছন্ন পোশাক পরা 👕
3️⃣ মসজিদে আগে যাওয়া 🕌
4️⃣ সূরা আল-কাহফ
5️⃣ তিলাওয়াত 📖
6️⃣ বেশি দরুদ ও দোয়া করা 🤲

✨ রমজানের শেষ দিনগুলো—তওবা, দোয়া ও লাইলাতুল কদর অন্বেষণের সময়।

#রমজান #জুমা #ইবাদত #দোয়া #তওবা Ta’alim Watta’allum

12/03/2026

✨ الفِكْرَةُ الثَّالِثَة

🌙 من الأفكار الذهبية في العشر الأواخر من رمضان

📖 প্রতিদিন রাতে সূরা البقرة–এর শেষ দুই আয়াত পড়ুন।

﴿آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ…﴾
(সূরা البقرة : 285–286)

যদি আপনার এই তিলাওয়াত ليلة القدر–এর সাথে মিলে যায়,
তাহলে আল্লাহর কাছে এমন সওয়াব লেখা হবে যেন আপনি ৩০,০০০ রাত কিয়ামুল লাইল করেছেন।

কারণ—
ليلة القدر হলো ১০০০ মাসের (প্রায় ৩০,০০০ রাত) চেয়েও উত্তম।



📜 হাদীস

قال رسول الله ﷺ :

«مَنْ قَرَأَ هَاتَيْنِ الآيَتَيْنِ مِنْ آخِرِ سُورَةِ الْبَقَرَةِ كَفَتَاهُ»

📚 رواه البخاري ومسلم

অর্থ:
রাসূল ﷺ বলেছেন—
“যে ব্যক্তি সূরা البقرة–এর শেষ দুই আয়াত পড়বে, তা তার জন্য যথেষ্ট হবে।”



📝 العلماء–দের ব্যাখ্যা

📚 قال ابن حجر رحمه الله :

«كَفَتَاهُ» অর্থ—
▫️ এই দুই আয়াত তার জন্য কিয়ামুল লাইলের পরিবর্তে যথেষ্ট হবে।
▫️ আবার কেউ বলেছেন—এটি রাতের সব বিপদ ও অকল্যাণ থেকে রক্ষা করবে।



🤲 اللَّهُمَّ بَلِّغْنَا لَيْلَةَ الْقَدْرِ
হে আল্লাহ! আমাদেরকে লাইলাতুল কদর পর্যন্ত পৌঁছে দিন এবং সেই রাতের বরকত লাভের তাওফিক দিন। 🌙

#মারকাযুত_তালিম_ওয়াত্তায়াল্লুম #মুয়াল্লিমা_ট্রেনিং_কোর্স #মুয়াল্লিমা_প্রশিক্ষণ_কোর্স
Markazut Ta’alim Watta’allum-MTW

12/03/2026

🌙 رَمَضَان

✨ الفكرة الثانية | দ্বিতীয় আমল

🌙 প্রতিদিন রাতে ২ রাকাত বা তার বেশি কিয়ামুল লাইল (তাহাজ্জুদ) পড়ুন
এবং তাতে ১০০ আয়াত তিলাওয়াত করুন।

যদি আপনার এই সালাত ليلة القدر (শবে কদর)–এর সাথে মিলে যায়,
তাহলে আল্লাহর কাছে আপনি এমনভাবে লিখিত হবেন যেন আপনি
৮৪ বছর ধরে প্রতিদিন قانتين (অত্যন্ত বিনয়ী ইবাদতকারী) ছিলেন।

কারণ—
ليلة القدر–এর ইবাদত ১০০০ মাস (প্রায় ৮৪ বছর) ইবাদতের চেয়েও উত্তম।



📜 হাদীস

قال رسول الله ﷺ :

«مَنْ قَامَ بِمِائَةِ آيَةٍ كُتِبَ مِنَ الْقَانِتِينَ،
وَمَنْ قَامَ بِأَلْفِ آيَةٍ كُتِبَ مِنَ الْمُقَنْطِرِينَ»

📚 صححه الألباني

অর্থ:
রাসূল ﷺ বলেছেন—
“যে ব্যক্তি ১০০ আয়াত দিয়ে কিয়ামুল লাইল আদায় করবে, তাকে قانتين–দের অন্তর্ভুক্ত করে লেখা হবে।
আর যে ১০০০ আয়াত দিয়ে কিয়াম করবে, তাকে مقنطرين (অগণিত সওয়াবপ্রাপ্তদের) অন্তর্ভুক্ত করা হবে।”



✨ ছোট আমল — কিন্তু সওয়াব অসীম।
রমাদানের প্রতিরাতে সামান্য হলেও কিয়ামুল লাইল করার চেষ্টা করুন।



🤲 اللَّهُمَّ بَلِّغْنَا لَيْلَةَ الْقَدْرِ
হে আল্লাহ! আমাদেরকে লাইলাতুল কদর পর্যন্ত পৌঁছে দিন এবং সেই রাতের বরকত লাভের তাওফিক দিন।

#মারকাযুত_তালিম_ওয়াত্তায়াল্লুম #মুয়াল্লিমা_ট্রেনিং_কোর্স #মুয়াল্লিমা_প্রশিক্ষণ_কোর্স
Markazut Ta’alim Watta’allum-MTW

11/03/2026

🌙 الفكرة الأولى | প্রথম আমল

📖 প্রতিদিন রাতে ৩ বার সূরা الإخلاص পড়ুন।

যদি কোনো রাতে আপনার এই তিলাওয়াত ليلة القدر (শবে কদর)–এর সাথে মিলে যায়,
তাহলে আপনি যেন পূর্ণ কুরআন তিলাওয়াতের সওয়াব পেয়ে গেলেন।

কারণ—

🔹 সূরা الإخلاص = কুরআনের এক তৃতীয়াংশের সমান।

অতএব,
যদি আপনি প্রতিদিন রাতে ৩ বার এটি পড়েন এবং তা ৮৪ বছর (প্রায় ১০০০ মাস) পর্যন্ত চলতে থাকে,
তাহলে শবে কদরের সেই আমলের সওয়াব হবে দীর্ঘ ৮৪ বছরের কুরআন তিলাওয়াতের সমান।



📜 হাদীস

قال رسول الله ﷺ :

«أَيَعْجِزُ أَحَدُكُمْ أَنْ يَقْرَأَ فِي لَيْلَةٍ ثُلُثَ الْقُرْآنِ؟»
قَالُوا: وَكَيْفَ يَقْرَأُ ثُلُثَ الْقُرْآنِ؟
قَالَ: «قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ تَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ»

📚 رواه مسلم

অর্থ:
রাসূল ﷺ বলেছেন—
“তোমাদের কেউ কি এক রাতে কুরআনের এক তৃতীয়াংশ পড়তে অক্ষম?”
সাহাবারা বললেন, “কিভাবে এক তৃতীয়াংশ পড়বে?”
তিনি বললেন,
‘قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ’ (সূরা ইখলাস) কুরআনের এক তৃতীয়াংশের সমান।



✨ ছোট আমল, কিন্তু সওয়াব অসীম।
আজ থেকেই প্রতিরাতে ৩ বার সূরা الإخلاص পড়ার অভ্যাস করুন।

#মারকাযুত_তালিম_ওয়াত্তায়াল্লুম #মুয়াল্লিমা_ট্রেনিং_কোর্স #মুয়াল্লিমা_প্রশিক্ষণ_কোর্স
Markazut Ta’alim Watta’allum-MTW

11/03/2026

✨ أَفْكَارٌ ذَهَبِيَّةٌ

🌙 العَشْرُ الأَوَاخِرُ مِنْ رَمَضَان

রমাদানের শেষ দশ রাত —
এগুলোই সেই মূল্যবান রাত, যার মধ্যে লুকিয়ে আছে ليلة القدر।

এই রাতগুলোতে সামান্য আমলও হতে পারে অসংখ্য বছরের ইবাদতের সমান।
তাই চেষ্টা করুন প্রতিটি রাতকে লাইলাতুল কদরের সম্ভাব্য রাত মনে করে কাটাতে।

📌 কিছু সহজ কিন্তু মূল্যবান আমল:

▫️ কুরআন তিলাওয়াত করা
▫️ কিয়ামুল লাইল (তাহাজ্জুদ) আদায় করা
▫️ বেশি বেশি যিকির ও ইস্তিগফার করা
▫️ আন্তরিকভাবে দু‘আ করা
▫️ দরুদ শরীফ পাঠ করা
▫️ গোপনে সদকা করা



🌙 মনে রাখবেন—

ليلة القدر خيرٌ من ألف شهر
“লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম।”
(সূরা القدر)



🤲 اللَّهُمَّ بَلِّغْنَا لَيْلَةَ الْقَدْرِ
হে আল্লাহ! আমাদেরকে লাইলাতুল কদর পর্যন্ত পৌঁছে দিন এবং সেই রাতের বরকত লাভের তাওফিক দিন।

#মারকাযুত_তালিম_ওয়াত্তায়াল্লুম #মুয়াল্লিমা_ট্রেনিং_কোর্স #মুয়াল্লিমা_প্রশিক্ষণ_কোর্স
Markazut Ta’alim Watta’allum-MTW

10/03/2026

🌙 ইতিকাফে বসে শবে কদর অন্বেষণ করি…

রমাদানের শেষ দশকের এই নীরব মুহূর্তগুলোতে
ইবাদত, তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে আমরা খুঁজে ফিরি সেই মহামূল্যবান রাত— শবে কদর।

আল্লাহ আমাদের সবাইকে এই বরকতময় রাত পাওয়ার তাওফিক দান করুন এবং আমাদের দোয়া কবুল করুন। 🤲✨

#ইতিকাফ #শবেকদর #রমাদান #ইবাদত
Ta’alim Watta’allum

08/03/2026

🌙 রমাদান — সওয়াবের বসন্তকাল!

পবিত্র মাসে আল্লাহ তা‘আলা রহমতের দরজা খুলে দেন।
এই মাসে একটি নফল ইবাদত করলে পাওয়া যায় একটি ফরজের সমান সওয়াব,
আর একটি ফরজ ইবাদত আদায় করলে পাওয়া যায় ৭০টি ফরজের সমান সওয়াব!

তাই সময় নষ্ট নয়—
একটু কুরআন তিলাওয়াত, একটু দোয়া, একটু সদকা…

হয়তো এই ছোট আমলটাই বদলে দিতে পারে আপনার আখিরাতের হিসাব।

🤲 আসুন, রমাদানকে বানাই আমলের মাস, ক্ষমা পাওয়ার মাস, জান্নাতের প্রস্তুতির মাস।

#রমাদান #সওয়াবের_মাস #আমলের_মৌসুম
#মারকাযুত_তালিম_ওয়াত্তায়াল্লুম #মুয়াল্লিমা_ট্রেনিং_কোর্স #মুয়াল্লিমা_প্রশিক্ষণ_কোর্স
Markazut Ta’alim Watta’allum-MTW

06/03/2026

🌙 ইসলামিক কুইজ 🌙

✨চলুন আজও জ্ঞান যাচাই করি

📖 প্রশ্ন:মুসলমানদের প্রথম হিজরত কোথায় হয়েছিল?
ক) মদিনা
খ) হাবশা
গ) খাইবার
ঘ) তায়েফ

💬 সঠিক উত্তর কি হবে? কমেন্টে শুধু অপশনটি লিখুন (ক/খ/গ/ঘ)

👉 বন্ধুদের চ্যালেঞ্জ করুন!
💛চলুন সকলে মিলে জানার আনন্দ ভাগ করি এবং দ্বীনের জ্ঞান বৃদ্ধি করি!


#মারকাযুত_তালিম_ওয়াত্তায়াল্লুম #মুয়াল্লিমা_ট্রেনিং_কোর্স #মুয়াল্লিমা_প্রশিক্ষণ_কোর্স
Markazut Ta’alim Watta’allum-MTW

06/03/2026

🌙 আজ পবিত্র রমাদানের তৃতীয় জুমা— 🌙

রহমত, মাগফিরাত আর নাজাতের দুয়ার আরও বেশি খুলে যাওয়ার দিন। 🤲✨

এই বরকতময় জুমার দিনে বেশি বেশি দরুদ শরীফ পড়ি, কুরআন তিলাওয়াত করি, আর নিজের ও প্রিয়জনদের জন্য অন্তর ভরে দোয়া করি।

হয়তো এই জুমাই হতে পারে আমাদের জীবনের পরিবর্তনের কারণ।

আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিন এবং কবুল করে নিন। আমীন। 🌿💛

#রমাদান ুমা #জুমা_মুবারক #দোয়া #মাগফিরাত
Ta’alim Watta’allum

05/03/2026

✨ অসম্ভব সুন্দর একটি দু‘আ শিখে নিন, অন্যকেও শিখিয়ে দিন —

اللّٰهُمَّ اجْعَلْنِي مِنْ عِبَادِكَ الْقَلِيلِ
বাংলা উচ্চারণ:
আল্লাহুম্মাজ‘আলনী মিন ঈবাদিকাল ক্বলীল।
অর্থ: হে আল্লাহ! আমাকে আপনার অল্পসংখ্যক বান্দাদের অন্তর্ভুক্ত করুন।

🌸এটি কুরআনের আয়াত থেকে অনুপ্রাণিত একটি দু‘আ।
আল্লাহ বলেন:
وَقَلِيلٌ مِّنْ عِبَادِيَ الشَّكُورُ
“আমার বান্দাদের মধ্যে অল্পসংখ্যকই কৃতজ্ঞ।” — (সূরা সাবা) ৩৪:১৩

🌿কুরআনে বারবার এসেছে— অধিকাংশ মানুষ জানে না, বুঝে না, কৃতজ্ঞতা আদায় করে না।
কিন্তু অল্পসংখ্যকই কৃতজ্ঞ, অল্পসংখ্যকই ঈমানদার।

তাই সংখ্যার দিকে নয় ❌
সত্যের দিকে থাকি। ✔️
আসুন, আমরা সেই অল্পসংখ্যক বান্দাদের দলে শামিল হওয়ার দু‘আ করি। 🤲 আমীন।

#মারকাযুত_তালিম_ওয়াত্তায়াল্লুম #মুয়াল্লিমা_ট্রেনিং_কোর্স #মুয়াল্লিমা_প্রশিক্ষণ_কোর্স
Markazut Ta’alim Watta’allum-MTW

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Culinary Team

Attire

Website

Address

شارع الخنساء
Dhaka