16/02/2020
হাফিজ মজুমদার বিদ্যানিকেতনের প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী প্রস্তুতি কমিটি
জকিগঞ্জের হাফিজ মজুমদার বিদ্যানিকেতন এর প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী-২০২১ আয়োজন ও বাস্তবায়নের লক্ষ্যে চতুর্থবারের মতো সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ১৯৯২ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ। সভায় উপস্থিত সকলের মতামতে এবং পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে প্রাথমিকভাবে উপদেষ্টা কমিটি এবং আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন প্রাক্তন শিক্ষার্থী আফজল আহমদ, আব্দুল ওয়াদুদ তাপাদার, শাহজাহান কবির ডালিম, আব্দুল লতিফ, এনাম আহমদ তাপাদার, শাহাব উদ্দিন তাপাদার, কাজী ফয়ছল আহমদ, মমতাজ বেগম, আলী হোসেন, আজিজুর রহমান, আব্দুল আহাদ, দেলওয়ার হুসেন, ইকবাল আহমদ, জাহিদ আহমদ তাপাদার। আহবায়ক কমিটি, আহবায়ক, আব্দুর রহমান যুগ্ম আহবায়ক: জুবায়ের আহমদ তাপাদার, ডা. মুয়াজ্জেম ইসলাম, লিমন আহমদ তাপাদার, আবির উদ্দিন লস্কর, শাহানারা আক্তার রুনি। সদস্য সচিব: এ. কিউ. জাহেদ, কোষাধ্যক্ষ: মো. এখতিয়ার হোসেন। কমিটি আগামী ২০ দিনের মধ্যে “হাফিজ মজুমদার বিদ্যানিকেতন ” এর বিদ্যালয় কর্তৃপক্ষ এবং নিজ এলাকায় অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ কে নিয়ে একটি আলোচনা সভা আয়োজন করবেন। পাশাপাশি অনুষ্ঠান বাস্তবায়নে তাদের কর্মপরিকল্পনা উপস্থাপন ও পরিচালনা করবে। এমতাবস্থায়, নিজ নিজ অবস্থান, সুবিধা ও সীমাবদ্ধতার মধ্যে থেকে পুনর্মিলনী অনুষ্ঠান বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য হাফিজ মজুমদার বিদ্যানিকেতন এর সকল প্রাক্তন শিক্ষার্থীর প্রতি বিনীত অনুরোধ জানানো হয়।