_______________বিশেষ বিজ্ঞপ্তি_______________
♥♥♥♥♥
এতদ্বারা 69 নং সাহেদাপুর
সপ্রাবি এর সম্মানিত অভিভাবক, কমিটির সদস্য, শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২১ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়কালের অবিতরণকৃত উপবৃত্তি ও কিটস এলাউন্সের অর্থ বিতরণ শীঘ্রই শুরু হবে। এক্ষেত্রে অত্র বিদ্যালয়ের সকল সুবিধাভোগী মা/বাবা/অভিভাবকগণের জন্য নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হলো :
👉 ২০২০-২১ অর্থ বছরে উপবৃত্তির জন্য যেসব
শিক্ষার্থী নির্বাচিত হয়েছিল তাদের পূর্বের নগদ
একাউন্টটি সচল রাখবেন।
👉 যে সকল সুবিধাভোগী মা/বাবা/অভিভাবকগণের
নগদ একাউন্টের PIN নম্বর হ্যাক হয়েছিলো বা
ভুলে গেছেন তাঁরা নিজ দায়িত্বে সে সব নগদ
একাউন্টের PIN নম্বর রিসেট করে গোপনীয়ভাবে
সংরক্ষণ করবেন।
👉 সুবিধাভোগী মা/বাবা/অভিভাবকগণ কোনোভাবেই
নগদ একাউন্টের PIN নম্বর অন্যের সাথে শেয়ার
করবেন না।
👉 উপবৃত্তি ও কিটস এলাউন্স বিতরণের শুরুর তারিখ
থেকে সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে সুবিধাভোগী মা/
বাবা/অভিভাবকগণ নগদ একাউন্ট থেকে
আবশ্যকীয়ভাবে উপবৃত্তির সমুদয় টাকা উত্তোলন
করবেন।
ধন্যবাদান্তে --
মোহাম্মদ মোখলেছুর রহমান
প্রধান শিক্ষক
69 নং সাহেদাপুর সপ্রাবি
কচুয়া, চাঁদপুর
সাহেদাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
Now annual examination is going on .
28/09/2021
69 নং সাহেদাপুর সপ্রাবি, কচুয়া, চাঁদপুর এর পক্ষ হতে বিশ্বজয়ী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে জন্মদিনের শুভেচ্ছা
69 নং সাহেদাপুর সপ্রাবির সকল ছাত্র ছাত্রী স্কুল বন্ধকালীন সময় বাধ্যতামূলকভাবে নিজ নিজ বাড়িতে অবস্থান করবে ৷৷৷
21/02/2020
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাহেদাপুর সপ্রাবির বিভিন্ন কার্যক্রম ৷
20/12/2019
আগামী 24/12/2019 খ্রীঃ সাহেদাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে চতুর্থ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ৷ সকল অভিভাবক ও ছাত্রছাত্রীদের উপস্থিত থাকার অনুরোধ করা গেলো ৷ কচুয়া,চাঁদপুর ৷
15/08/2019
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাৎ বার্ষিকীতে 69 নং সাহেদাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলী ৷
20/02/2019
স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন 2019
69 নং সাহেদাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 2018 সালের সমাপনী পরীক্ষায় 23 জন পরীক্ষার্থীর মধ্যে
এ+ 09 জন এবং
এ গ্রেড 14 জন ৷
সবাইকে অভিনন্দন ৷
12/12/2018 খ্রিঃ তারিখে 69 নং সাহেদাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা করা হবে ৷ সকল অভিভাবক ও শিক্ষার্থীদের সকাল 10 ঘটিকায় বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো ৷
69 নং সাহেদাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণি হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি চলছে ৷ বিস্তারিত তথ্যের জন্য বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যলয়ের অফিসক্ষে যোগাযোগ করুন ৷
06/09/2018
কচুয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব মোঃ মনির হোসেন স্যার আজ 6/09/2018 খ্রিঃ 69 নং সাহেদাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ৷ বিদ্যালয়টিকে একটি উন্নত ও আধুনিক বিদ্যালয়ে রুপান্তরে গুরুত্বপূর্ন দিকনির্দেশনা প্রদান করেন ৷ এগিয়ে যাবে সাহেদাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এগিয়ে যাবে কচুয়ার প্রাথমিক শিক্ষা ৷
ত্যাগের মহিমায় উদ্ভাসিত ৷