আমাদের সকলেরই শপথ হোক পাল্টাতে দেবোনা যাঁদের, যাঁরা রাজনৈতিক পালাবদলের সাথে সাথে সুবিধাভোগী ও অন্যায়কারীরা নিজেরাও পালাবদল করেছে।। সুযোগ বুঝে পরিবর্তন হবে ভেবে শেষ মুহূর্তে তৎকালীন বিরোধী দলের কাছে সহায়তা চেয়েছে। কারণটা কেনো জেনে রাখুন, এরাই দুর্নীতির সময় চুপ করে থেকেছে, আন্দোলনের সময় বিভক্ত করেছে, অন্যায়ের সময় চুপ থেকেছে, অন্যায়ের ও দুর্নীতির চরম সময়ে তখনকার সরকারের আধিকারিকদের প্রশ্রয় ও সেই রাজনৈতিক দলের সাথে সহাবস্থান করে সমাধান করতে চেয়েছিলেন। এরাই আবার পাল্টে নতুন সরকারের কাছে ভালো হতে চাইছেন, এঁরা কোনো রাজনৈতিক দলের ও সমাজের পক্ষে ভালো নয় কারণ এরা শুধুই ক্ষমতার অপব্যবহার করে নিজেদের স্বার্থ ও সুবিধা ভোগ করে, যাঁর ফলে স্বচ্ছ সরকারে আবারও সেই অস্বচ্ছরা ঢুকে স্বচ্ছ সরকারের কর্মকাণ্ডে অস্বচ্ছ কাজ করে পরবর্তীতে এই স্বচ্ছ সরকারকেও অস্বচ্ছ করতে কয়েক সেকেন্ড সময় লাগবে না তাঁদের।
আমরা 2018 থেকেই প্রথমে NSQF কারোর কাছে পরিচিতি না থাকায় আমরা প্রথমে বিগত সরকারের মুখ্যমন্ত্রীর হয়ে প্রচারে নেমেছিলাম এবং 294 টা বিধানসভায় সকল বিধায়ক ও মন্ত্রীর কাছে দরবার করেছিলাম কিন্তু 2019 এর দিকে যখন কারিগরি শিক্ষা দপ্তরে ও শিক্ষা দপ্তরে দুর্নীতির বিশাল আঁতুড়ঘর সৃষ্টি হয় তখন ভয়কে উপেক্ষা করেই কোনো রাজনৈতিক ইন্ধন ছাড়াই যেখানে দুর্নীতি ও অন্যায় হয়েছে ক্ষুদ্র ও স্পষ্টভাবে প্রতিবাদ করেছি, সেই প্রতিবাদ ও আমাদেরকে ভয় দেখানো স্বরূপ বিগত সরকার ও দপ্তরের আধিকারিক,প্রিন্সিপাল সেক্রেটারি ৮০০ কিমি দূরে অনৈতিক বদলি করে কিন্তু, তারপরেও বিগত সরকারের ও দপ্তরের দুর্নীতি এবং বঞ্চনার বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ ও আন্দোলন সংগঠিত করা হয় কিন্তু, ওই যে যাঁরা দুর্নীতি করে এবং দুর্নীতিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করে বা নিজেদের কিছু সুযোগ সুবিধার জন্য তাঁরা অরাজনৈতিক আন্দোলনকে রাজনীতি করে দলীয় পতাকার মাধ্যমে বিভেদ করে এবং বলে আন্দোলনের মাধ্যমে নয়, আমরা সরকারের প্রচারের মাধ্যমে, দলীয় রাজনীতি করে সমস্যার সমাধান নিয়ে আসবো, যাইহোক সত্যের জয় হয়েছে, সেটা কোনোদিন হয়নি আবার দুর্নীতিগ্রস্ত সরকার ফিরে এসেছে। এমনকি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনকে আটকানোর জন্য আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে মিছিল ও গান্ধী মূর্তির পাদদেশে ৬০ দিন অবস্থান করেছিলাম, সেখানেও দুর্নীতির ও ক্ষমতার ঔদ্ধত্যে আমাদের সমস্যার সমাধান হয়নি। বরং জেলার ও রাজপথের আন্দোলনকে ভেঙে দিতে তৎকালীন কারিগরি মন্ত্রী Kabir IPS , শিক্ষামন্ত্রী Basu ও তৎকালীন নতুন কারিগরি শিক্ষামন্ত্রী Sen এবং জেলার পুলিশ সুপার,থানার অফিসার ও বিধাননগর পুলিশ কমিশনারেট, কলকাতা পুলিশ সুপার দিয়ে মিথ্যা অভিযোগ ও ভয় দেখিয়ে জেলে বন্দি করে,মানসিক, শারীরিক নির্যাতন ও আইনের অপব্যবহার করে বিভিন্ন ধারায় কেস করে, তবুও আমরা সেই অন্যায়ের বিরুদ্ধে এবং আধিকারিকদের দুর্নীতির কাছে মাথা নত না করেই প্রতিবাদ করে গেছি।
স্বচ্ছ সরকারের কাছে একটাই আবেদন যাঁরা ক্ষমতার অপব্যবহার করে বিগত সরকারকে অস্বচ্ছ ভাবমূর্তি করেছে এবং সুযোগ নিয়ে নিজেদের ব্যক্তি স্বার্থ ত্বরান্বিত করে একটি সিস্টেমকে ধ্বংস করেছে,তাঁদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নিতে হবে নাহলে এরাই আবার সুযোগের মাধ্যমে অস্বচ্ছ কাজ করে নতুন সরকারকেও অস্বচ্ছ করবে এবং নিজেদের স্বার্থের জন্য সিস্টেমকে ধ্বংস করবে।
লড়াই হয়েছিলো অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে। এখনো হবে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে।
এমনকি যাঁরা সামান্যতম বেতন পেতো, ল্যাব অ্যাসিস্ট্যান্টরা তাঁদেরও চাকরি কেড়ে নিয়েছে দুর্নীতির মাধ্যমে। ভুরি ভুরি জাল ডিগ্রি, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট নিখুঁতভাবে বাজারে বিক্রি হয়েছে এবং ঘনিষ্ঠদের চাকরি হয়েছে, এবার ধীরে ধীরে সব শাস্তি পেতেই হবে সেটা স্বচ্ছ সরকারের মাধ্যমে হোক বা আইনের মাধ্যমে হোক।
সব বঞ্চনা মিটবে এবার, সরকার কঠোর পদক্ষেপের মাধ্যমে বিগত দিনের ভুলগুলো ভবিষ্যতে আর কারোর সাহস হবেনা করার।
BJP West Bengal All India Trinamool Congress Mamata Banerjee Suvendu Adhikari
পশ্চিমবঙ্গ NSQF শিক্ষক পরিবার
NSQF Main object is Students Skill and positive growth. CSS-VSE Scheme.Unity is strength. VT & LA Association take responsibility is our responsibility.
06/05/2026
শিক্ষা মন্ত্রী অন্ততপক্ষে শিক্ষিত হোক। শিক্ষা ও শিক্ষকের মর্যাদা রাখুক। শিশুদের শিক্ষার অধিকার ও শিক্ষকদের প্রাপ্য সম্মান দিক। শিক্ষাঙ্গন হোক দলীয় রাজনীতি মুক্ত। শিক্ষামন্ত্রীর ক্যাডার বা দলীয় ক্যাডারদের চাকরি না দিয়ে মেধাযুক্ত পরীক্ষায় পাশ করে চাকরি হোক।
এবার NSQF শিক্ষক ও সকল শিক্ষিত প্রজন্ম এবং সকল স্তরের শিক্ষকদের সম্মান ফিরিয়ে আনুক বর্তমান সরকার। BJP West Bengal
শুধু স্বচ্ছ সরকার এলেই হবেনা, স্বচ্ছ আধিকারিক ও কর্মীদের প্রয়োজন। যাঁরা এই নতুন সরকারের স্বচ্ছতা বজায় রাখবে নাহলে দুর্নীতিবাজ আর সুবিধাবাদীরা একইরকমভাবে সরকারকে ভুল বুঝিয়ে এবং ভুল পথে পরিচালিত করে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সরকারের স্বচ্ছ ভাবমূর্তিকে নষ্ট করবে এবং বাইরে প্রচার করবে যে এটা সরকার করেছে। আদতে কিন্তু সরকার সেটা করতে চায়নি, ওই দুর্নীতিবাজরা নিজ স্বার্থ কায়েম করার জন্য সরকারকে এইভাবে পরিচালিত করতে বাধ্য করেছে। তাই নতুন সরকারের কাছে আবেদন, যাঁরা বিগত কয়েক দশক ধরে নিজেদের দপ্তরে আছেন অথচ সেই দপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত প্রকল্প ও অন্যান্য কাজে নিযুক্ত যাঁরা আছেন তাঁদের কোনও উন্নতি হয়নি বা শুধুই অবনতি এবং একটি ধ্বংসাত্মক মুনাফাযুক্ত সিস্টেম বা পরিধি তৈরি হয়েছে তৎক্ষণাৎ স্ক্রুটিনি করে সেইসব আধিকারিক বা সেখানকার কর্মচারীদের বিরুদ্ধে আইনত যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ এবং সম্পত্তির হিসেব ও দুর্নীতির উৎস খুঁজে বের করে সরাসরি চাকরি থেকে বরখাস্ত করুন যাতে, আর কোনোদিন কোনো সরকার থাকাকালীন সেই দুর্নীতির কথা কেউ ভুল করেও না ভাবে এবং সকলের স্বার্থে দপ্তর সহ সঠিক কর্মের মাধ্যমে সকলের প্রভূত উন্নতি করে সাফল্যের সহিত সরকারের সেই দপ্তর এগিয়ে চলে।
সরকারি শিক্ষাকে ধ্বংস করতে আবার সেই মুনাফাকারীরা অর্থের বস্তা নিয়ে নতুন সরকারের মন্ত্রী ও বিধায়কদের কাছে পৌঁছে যাবে এবং তাঁদের বোঝাবেন আমরাই থাকলে আপনাদের পকেট ভরবে। এবার এই ব্যবস্থা আমরা ভেঙে গুঁড়িয়ে দেবো, বিগতদিনেও কোনো সুবিধা গ্রহণ করিনি এবং আগামীদিনেও কোনো সুবিধা গ্রহণ করবো না, অন্যায়ের বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে সর্বদা মাথা উঁচু করে প্রতিবাদ চলবে। আন্দোলনে রাজনৈতিক অভিসন্ধি না দাগিয়ে সমস্যার সমাধানে সচেষ্ট হবেন এই আশা রাখি নতুন সরকারের BJP West Bengal কাছে ।
05/05/2026
দুর্নীতি চিরতরে নির্মূল হোক। দপ্তরের আধিকারিক যাঁরা দুর্নীতির লোভে নিজেদের স্বার্থের জন্য সবকিছু ধ্বংস করেছেন তাঁদের কোনোভাবেই আর নতুন করে দুর্নীতি করতে প্রশ্রয় না দেওয়া এবং ধ্বংস করতে না দেওয়া হোক।
নতুন কারিগরি শিক্ষামন্ত্রী বিদ্যালয়গুলোতে এসে দেখুন, কারিগরি শিক্ষার নামে কীভাবে লুটতরাজ চালিয়ে সকলের স্বপ্ন ও ভবিষ্যতকে ধ্বংস করেছেন।
এজেন্সিরা আবারো ব্যবসা এবং ব্যক্তি স্বার্থে নতুন সরকারকে এবং অফিসারদের ভুল বোঝাবে। এবার অন্তত আর হবেনা। রুখে দাঁড়াবো এবং কারিগরি দপ্তরের ভিতরে গিয়ে জোরালো প্রতিবাদ করে নিজেদের ন্যায্য দাবি আদায় করবো।
21/01/2026
বাংলার মেয়েরা সরকার পোষিত উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে সাধারণ শিক্ষার পাশাপাশি হাতে কলমে শিক্ষার মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি করে চলেছে এবং সময়ের উপযোগী অনুসারে কর্মদক্ষতার মাধ্যমে আগামীদিনে নিজেদের কর্মক্ষেত্রে উজ্জ্বল ভবিষ্যতের দিশারী হিসাবে তৈরি হচ্ছে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভোকেশনালাইজেশন অফ স্কুল এডুকেশনের মাধ্যমে, অথচ যাঁরা শিক্ষাদান করছেন সেই NSQF শিক্ষক, শিক্ষিকারা দীর্ঘ 13 বছর ধরে এই বর্তমান সরকারের দ্বারা বঞ্চিত,লাঞ্ছিত এবং শোষিত। শুধুমাত্র আধিকারিকগণ নিজেদের পকেট ভরতে এবং দুর্নীতিকে মহাসমুদ্র বানিয়ে সরকারের কোটি কোটি টাকা লুট করছে স্কুল শিক্ষাকে বেসরকারি সংস্থা দ্বারা পরিচালনা করে।
ভাবুন একবার! এখনো পর্যন্ত 13 বছরে নিয়মিত বেতন দিতে পারেননি সরকার এবং যেটা দেয় সেটা থেকেও লুট চালায় অনৈতিক এবং অমানবিকভাবে। 13 বছরে 1 টাকাও না বাড়িয়ে উল্টে বেতন কমিয়ে দেওয়া হয়। চাকুরীর কোনো সুরক্ষা প্রদান করা হয়না, উল্টে মহিলা শিক্ষিকাদের মা হওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয় এবং মাতৃত্বকালীন সময়ে নূন্যতম কোনো মানবিকতা এবং সুবিধা প্রদান না করেই তাঁর জায়গায় অর্থের বিনিময়ে অন্য একজনকে যোগদান করানো হয়।
আমরা তো অনেক ইতিহাস শুনেছি যেটা স্মরণীয় এবং সুশিক্ষার ইতিহাস কিন্তু NSQF শিক্ষকদের ওপর এই বর্বর অত্যাচারের ইতিহাসে আগামী প্রজন্ম কি জানবে , কি শিখবে ????
মন ভারাক্রান্ত হয়ে আর লিখলাম না........ এবার কিন্তু এই অত্যাচারীদের ধ্বংস করতে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের প্রাপ্য অধিকার ছিনিয়ে আনুন।
02/11/2025
সোনার মেয়েদের বিশ্বজয়। অভিনন্দন
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
28/09/2025
সবার পুজো ভালো কাটুক। মা দুর্গা অসুররুপীদের বধ করুক।
28/09/2025
আমাদের পুজো এইভাবেই কাটছে। রাজ্য সরকারের চরম উদাসীনতায় ১২ বছর ধরে এই রাজ্যে উচ্চমাধ্যমিক স্তরে কর্মরত NSQF শিক্ষক,শিক্ষিকাদের পুজো সহ সারা বছর অনিশ্চয়তার সাথে দিন কাটে।
মুখ্যমন্ত্রী Mamata Banerjee দেখুন আপনার রাজ্যে বাঙালি NSQF শিক্ষকরা কিভাবে বঞ্চনার শিকার।
পূজোতেও তাঁদের ও তাঁদের পরিবারের মুখে হাসি নেই।
Indranil Sen Bratya Basu
18/08/2025
স্বাধীনতা ফিরে পেলো ভারত, সেই দেশে বা রাজ্যে কজনই বা স্বাধীনভাবে বাঁচছে??
সরকারি শিক্ষা ব্যবস্থার বেসরকারিকরণ কবে বন্ধ হবে ??
ব্রিটিশ শাসনের অত্যাচার থেকে মুক্ত হলেও সরকারি শিক্ষা ব্যবস্থায় মুনাফালোভী বেসরকারি সংস্থার শোষণ এবং লুটপাট কবে বন্ধ হবে ??
Mamata Banerjee Indranil Sen Bratya Basu
16/08/2025
সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা।।
#জন্মাষ্টমী
15/08/2025
আজ স্বাধীনতা হীনতায় এবং স্বাদ হীনতায় এই রাজ্যের সরকারি বিদ্যালয়ে কর্মরত অস্থায়ী "NSQF শিক্ষক,শিক্ষিকারা"।
যোগ্য হওয়া সত্বেও সরকার স্বাধীনভাবে পরিচালনা না করে সরকারি শিক্ষা ব্যবস্থা "ভোকেশনালাইজেশন অফ স্কুল এডুকেশন কে" বেসরকারি এজেন্সি দ্বারা পরিচালনা করে NSQF শিক্ষক,শিক্ষিকাদের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছে।
৭৯ তম স্বাধীনতা দিবসে আমরা স্বাধীন হওয়ার আর্জি জানাই সরকারের কাছে। বেঁচে থাকার স্বাধীনভাবে অধিকার দিন,সরকারের উচিৎ যোগ্যদের সঠিক বিচার করা, ১২ বছরের এই শোষণের অবসান চাই, অর্থনৈতিক এবং কর্মজীবনের অনিশ্চয়তার নিশ্চয়তা চাই।
Mamata Banerjee Bratya Basu Indranil Sen
Click here to claim your Sponsored Listing.