Calcutta School of Film Studies

Calcutta School of Film Studies

Share

This institute was founded by Mr. Amlan Bhattacharya, an acting student, and an aspiring actor.

The vision of Calcutta School of Film Studies is to educate and train acting enthusiasts with useful, meaningful, relevant and result-oriented materials.

01/04/2026
23/03/2026

আজকের বিষয় : Sub - Text
_______________________________

খুবই কঠিন একটি বিষয়। আমার কাছে সবই কঠিন যদিও। চেষ্টা করবো যাতে কিছুটা বোঝাতে পারি।

অভিনয়ে Sub Text বলতে অন্তর্নিহিত অর্থ , বা বার্তা বোঝায়, যা সংলাপে স্পষ্ট ভাবে বলা থাকে না। একজন অভিনেতা সংলাপ থেকে Sub Text খুঁজে নিয়ে, সেই সব না বলা কথা গুলি ফুটিয়ে তোলেন, নিজের শারীরিক ভাষা, মুখভঙ্গিমা, এবং কণ্ঠস্বর দিয়ে। Sub Text সঠিক ভাবে ব্যাবহার করলে একটি অকথিত অর্থ ফুটে ওঠে, যা অভিনয়ে এবং দৃশ্যে একটি আলাদা মাত্রা যোগ করে। অভিনেতারা নিজেদের প্রক্রিত অনুভুতি, চিন্তা, ভাবনা, এবং উদ্দেশ্য প্রকাশ করার জন্য Sub Text ব্যাবহার করেন। এখানে বলে রাখা ভালো, অভিনেতা মনে যা ভাবছেন, সেটা তার শরীরে ফুটে নাও উঠতে পারে।

Sub Text এর মুল দিকগুলি

১) অব্যাক্ত চিন্তাভাবনা এবং অনুভুতিঃ Sub Text অভিনয়ের এমন একটা দিক, যার সাহায্যে একজন অভিনেতা যা চিন্তা করছেন, বা ভাবছেন, তা সরাসরি ভাষার মাধ্যমে প্রকাশ করছেন না।
২) অ-মৌখিক যোগাযোগঃ Sub Text ব্যাবহারের ক্ষেত্রে, অভিনেতারা মুখের ভাব, শারীরিক ভাষা, এবং কণ্ঠস্বরের সুক্ষতা কে কাজে লাগিয়ে অন্তর্নিহিত অর্থ বার করে আনেন।
৩) চরিত্রের গভিরতাঃ Sub Text একটি চরিত্রে বিভিন্ন স্তর যোগ করে। চরিত্রের প্রেরনা, আকাঙ্খা, এবং আভ্যন্তরীণ দ্বন্দ প্রকাশ করতে সাহায্য করে।
৪) আকর্ষণীয় অভিনয়ঃ যেহেতু Sub Text একটি চরিত্রে বিভিন্ন স্তর যোগ করতে সাহায্য করে, এর ফলে চরিত্রটি আরও অনেক বেশী আকর্ষণীয় হয়ে ওঠে।
৫)দ্বন্দ্বের প্রকাশঃ একটি চরিত্রের মধ্যে যে দ্বন্দ কাজ করে, সে ভাবছে এক বলছে আর এক। বা সে যা ভাবছে, তাই বলছে, কিন্তু তাকে দেখে তার মনের ভাব বোঝা যাবে না।
৬)উদ্দেশ্য তুলে ধরাঃ প্রত্যেকটি চরিত্রের কিছু উদ্দেশ্য থাকে। Sub Text, একটি চরিত্রের উদ্দেশ্য, বা সে কি অর্জন করতে চায়, সেটিকে আরও স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করে।
উদাহরণঃ ধরা যাক, একটি চরিত্র বলছে "আমি ভালো আছি" । কিন্তু তার শরীরের ভাষা মুহ্যমান এবং গলার স্বর ক্লান্ত। এর থেকে এটা বেড়িয়ে আসবে যে সে ঠিক নেই, আর তার মধ্যে কোন একটা দ্বন্দ্ব কাজ করছে।
অনেকসময় Sub Text কে "Between the lines" ও বলা হয়ে থাকে।
নিজদের বাস্তবিক জীবন নিয়ে চিন্তা করুন। কোন পরিস্থিতি বাইরে থেকে দেখে যেরকম মনে হয়, সবসময় সেরকমই দাঁড়ায় কি? আপাত দৃষ্টিতে যা খুবই সহজ, সরল মনে হতে পারে, ভিতরে ঢুকে টের পেলেন আসলে তা অনেক জটিল। একই জিনিষ আপনার মন আর শরীরের ক্ষেত্রে প্রযোজ্য। ধরুন কোন কারনে আপনি খুব ঘেঁটে আছেন, অথচ এমন কোথায় যেতে হলো, যেখানে আপনাকে সদা হাস্যময় হয়ে থাকতে হবে। আপনি হয়তো তাই করবেন, কিন্তু যারা আপনাকে জানেন বা চেনেন তারা বুঝবেন আপনার দ্বন্দ্বটা।

18/03/2026

Go for WHY, not WHAT

WHY মানে কেন, আর WHAT মানে কি।

আমরা অভিনয় করার সময় অধিকাংশ সময় WHAT এ এসে আটকে যাই। মানে আমরা কি করবো? আমরা হাসবো, কাঁদবো, না ধেই ধেই করে নিত্য করবো। কি করবো জেনে গেলাম, কিন্তু ঠিক মতন করতে পারি না। কারণ আমরা "WHAT' বা "কি" তে আটকে থাকি। আমরা যদি "WHAT' বা "কি" থেকে চিন্তাটা একটু WHY বা "কেন" তে নিয়ে আসি, তাহলেই আমাদের হাসি, কান্না, নিত্য সব ঠিকথাকে বেরোবে।

আমি হাসবো ---- কিন্তু কেন হাসবো। এই "কেন" টা বা হাসির কারণটা বুঝতে পারলেই ঠিক হাসিতে বেরিয়ে আসবে।

সুতরাং কারণের দিকে নজর দিন, ফলাফল আপনাআপনি পেয়ে যাবেন।

23/01/2026

আজকের বিষয় : SCRIPT ANALYSIS
--------------------------------------------------------------------------
কেউ ভিন্ন মত পোষণ করলে অবশ্যই জানাবেন। আমরাও আপনাদের থেকে জানতে, শিখতে চাই।
********************************************************************
For more details please contact 091632 64027

*********************************************************************
এটি একটি প্রচেষ্টা। প্রচেষ্টা বললে কম বলা হবে; বলা ভালো নিজের সব শক্তি, ধৈর্য, অধ্যাবসায়, পরিশ্রম আর একরাশ জমে থাকা অনেক কিছুকে এক জায়গায় এনে, একটা কিছু সৃষ্টি করার উদ্যোগ। আপনাদের সাহায্য না পেলে এগোতে পারবো না। যদি খুব আসুবিধা না হয়, পেজটা একবার দেখুন। যদি মনে হয় Like আর Follow করা যায়; তাহলে করে দিন।
ধন্যবাদ।
OUR PAGE LINK:
https://www.facebook.com/profile.php?id=61566052842413

দয়া করে মাথায় রাখবেন এটি নতুন অভিনেতাদের জন্য একটি সংক্ষিপ্ত প্রতিবেদন। এখানে যা পরবেন, তার বাইরেও আরও অনেক কিছু আছে।
***********************************************************************

22/01/2026

আজকের বিষয় : DETAILING WITH EXAMPLES

17/01/2026

আজকের বিষয়ে : দর্শককে দ্বন্দে ফেলা
-----------------------------------------
হীরক রাজ্যে দেশে ছবিটি দেখেছেন নিশ্চয়ই ? প্রশ্নটা অবান্তর মনে হতেই পারে, তার জন্য আমি আপনাদের দোষ দিই না, কিন্তু বিশ্বাস করুন, এরকম অভিনয় শিক্ষার্থি ও দেখেছি, যারা "সোনার কেল্লা", "গুপী গেইন বাঘা বাইন" বা "পথের পাঁচালি " দেখেনি।
যাই হোক। হীরক রাজার দেশে উৎপল দত্তের প্রথম দৃশ্যটা মনে করুন। Back to Camera, সামনের দিকে হেঁটে চলেছেন, কাঁধ দুটো সামনের দিকে ঝোলানো, আর হাঁটার মধ্যে একটা অলস ছন্দ আছে। আপাতদৃষ্টিতে মনে হবে এমন একজন মানুষ যে ভাজা মাছ উল্টে খেতে জেনে না। কিন্তু উৎপল দত্ত, বা হীরক রাজাকে দেখানোর অনেক আগেই কিন্তু চরিত্রটা establish করা হয়ে গেছে। একজন অত্যাচারী, নিষ্টুর, দোর্দণ্ডপ্রতারোপ রাজা। ওনার চরিত্র অনুযায়ী, উৎপল দত্তের উচিৎ ছিল কাঁধ সোজা রেখে, মাথা উঁচু করে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাওয়া। আর এটাই দর্শক আশা করেছিল। এখনো করে. আমি তো করি ই। উনি জানতেন দর্শক কি আশা করছে। তাই উনি ঠিক উল্টোটা দিয়েছিলেন। আর তার ফলে ওনার চরিত্রের অনেক গুলো স্তর বেরিয়ে এসেছিলো।, কখনো লোকজনদের কাতুকুতু দিচ্ছেন, কখনো গান শুনে বাহবা দিচ্ছেন, বার কখনো হিংস্র হয়ে উঠছেন। ভালো করে খেয়াল করলে দেখা যাবে, ওনার প্রতিটি gesture, dialogue এর মধ্যে কিন্তু ওনার চরিত্রের মূল ভাব , বা যাকে স্থায়ী ভাব বলা হয়, সেটা লুকিয়ে আছে., কিন্তুই উনি সেগুলো প্রকাশ করছেন বিভিন্ন রকম ভাবে।
Surprise the audience. Give them what they didn't expect.
***********************************************************************
কেউ ভিন্ন মত পোষণ করলে অবশ্যই জানাবেন। আমরাও আপনাদের থেকে জানতে, শিখতে চাই।
********************************************************************
For more details please contact 091632 64027

*********************************************************************
এটি একটি প্রচেষ্টা। প্রচেষ্টা বললে কম বলা হবে; বলা ভালো নিজের সব শক্তি, ধৈর্য, অধ্যাবসায়, পরিশ্রম আর একরাশ জমে থাকা অনেক কিছুকে এক জায়গায় এনে, একটা কিছু সৃষ্টি করার উদ্যোগ। আপনাদের সাহায্য না পেলে এগোতে পারবো না। যদি খুব আসুবিধা না হয়, পেজটা একবার দেখুন। যদি মনে হয় Like আর Follow করা যায়; তাহলে করে দিন।
ধন্যবাদ।
OUR PAGE LINK:
https://www.facebook.com/profile.php?id=61566052842413
*********************************************************************
দয়া করে মাথায় রাখবেন এটি নতুন অভিনেতাদের জন্য একটি সংক্ষিপ্ত প্রতিবেদন। এখানে যা পরবেন, তার বাইরেও আরও অনেক কিছু আছে।

16/01/2026

আজকের বিষয় : Embodiment
_________________________________
Embodiment এর যদি শুদ্ধ বাংলায় অনুবাদ করা হয়, তাহলে মানে দাঁড়ায় "মূর্তকরণ"। সোজা, গোলা বাংলায় এর মানে শরীর দিয়ে অনুভব করা।
ধরা যাক আপনি সামনের লোকটির ওপর প্রচন্ড রেগে গেছেন, এবং আপনি আপনার expression এর মাধ্যমে সেই রাগ ফুটিয়ে তুলছেন। আপনি জানেন রৌদ্র রস কি। আপনি এও জানেন নিজের শরীরে বা মুখে কি কি পরিবর্তন আনলে রৌদ্র রস ফুটে বেরোবে। কিন্তু সমস্যা হলো, কতোটা? আপনি যেই পদ্ধতিটা জানেন, সেটা হলো কাঠামো। এর পর তাতে কতটা মাটির প্রলেপ দিতে হবে, সেটার কিন্তু কোন technique নেই। এখানেই embodiment এর তাৎপর্য।
দুটো পরিস্থিতি ধরা যাক।

১. আপনি আপনার ছেলের ওপর রেগে গেছেন পরীক্ষায় খারাপ ফল করার জন্য। আপনার ইচ্ছে করছে ঠাটিয়ে একটা চড় মারতে।
২. আপনি এমন একজনের ওপর রেগে গেছেন যে আপনার চরম ক্ষতি করে দিয়েছে। আপনার ইচ্ছে করছে লোকটার গলা টিপে খুন করতে।

এই দুটো পরিস্থিতিতেই কিন্তু রৌদ্র রস প্রকাশ করার যে কাঠামোর কথা নাট্যসাত্রে বলা আছে, তা কাজে লাগবে। কাজে লাগবে আপনাকে রাগের একটা স্তরে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু দুটো পরিস্থিতির রাগের বহিঃপ্রকাশ সম্পূর্ণ আলাদা। এই তারতম্যটা আনবেন কি করে? Embodiment এর সাহায্যে। যদি নিজের শরীর দিয়ে সেই পরিস্থিতিটাকে অনুভব করতে পারেন, vibe টা নিতে পারেন, আপনার তারতম্য আপনা থেকেই বেড়িয়ে আসবে। কোন ক্ষেত্রে কতোটা চোয়াল শক্ত করবেন, বা ভুরু কুঁচকাবেন, আপনার শরীর নিজে থেকে ঠিক করে নেবে, আর নিজেই সেই expression গুলো বার করবেন। ঠিক যেমন আমাদের বাস্তব জীবনে হয়ে থাকে।

শুধু রৌদ্র রস না। Embodiment প্রতিটি রস, আবেগ, expression এর ক্ষেত্রে প্রযোজ্য। আরও একটা বিষয় বলা দরকার embodiment সম্পর্কে। ঠিক ঠাক ভাবে যদি এটা করা যায়, আপনার অভিব্যক্তিও একদম মাপে বেরোবে। না কম, না বেশী। ঠিক যেমন আমাদের বাস্তবিক জীবনে হয়ে থাকে।
***********************************************************************
কেউ ভিন্ন মত পোষণ করলে অবশ্যই জানাবেন। আমরাও আপনাদের থেকে জানতে, শিখতে চাই।
********************************************************************
For more details please contact 091632 64027

*********************************************************************
এটি একটি প্রচেষ্টা। প্রচেষ্টা বললে কম বলা হবে; বলা ভালো নিজের সব শক্তি, ধৈর্য, অধ্যাবসায়, পরিশ্রম আর একরাশ জমে থাকা অনেক কিছুকে এক জায়গায় এনে, একটা কিছু সৃষ্টি করার উদ্যোগ। আপনাদের সাহায্য না পেলে এগোতে পারবো না। যদি খুব আসুবিধা না হয়, পেজটা একবার দেখুন। যদি মনে হয় Like আর Follow করা যায়; তাহলে করে দিন।
ধন্যবাদ।

OUR PAGE LINK:
https://www.facebook.com/profile.php?id=61566052842413
*********************************************************************
দয়া করে মাথায় রাখবেন এটি নতুন অভিনেতাদের জন্য একটি সংক্ষিপ্ত প্রতিবেদন। এখানে যা পরবেন, তার বাইরেও আরও অনেক কিছু আছে।
***********************************************************************

14/01/2026

দয়া করে ভাল করে পরে যোগাযোগ করবেন

১. আমাদের এখানে কোন সেলিব্রিটি ক্লাস করান না।

২. আমরা "কাজ পাইয়ে দেওয়ার" কোন মিথ্যা প্রতিশ্রুতি দিই না। আমরা অভিনয় শেখাই। যদি শিখতে আগ্রহী হন, আপনাকে স্বাগত জানাই।

৩. আমরা দাবী করছি "সাধ্যের মধ্যে অভিনয় শিক্ষা"। আমাদের এই দাবী ১০০% সত্য।

৪. আমাদের এখানে অভিনয়ের হাথেখরি থেকে শুরু করে, ক্যামেরার সামনে পারফর্ম করা, সব শেখানো হয়।

৫. এখানে শুধু মাত্র ১৫ বছর বা তার বেশি বয়সের ছাত্র ছাত্রিদের ক্লাস করানো হয়।
৬.একটি অনুরোধ। যোগাযোগ করতে চাইলে দয়া করে 9163264027 নাম্বারে Call বা WhatsApp করবেন। ফেসবুকে ম্যাসেজ করবেন না।

৭. কোর্সের শেষে Audition এ পাঠানোর ব্যাবস্থা থাকবে। সেখান থেকে নিজের জায়গা করে নেওয়া নির্ভর করবে আপনার পরিশ্রম, অধ্যাবসায় আর talent এর ওপর।

আমাদের পেজ
https://www.facebook.com/profile.php?id=61566052842413

03/01/2026

আমরা আসছি আমাদের নতুন ঠিকানা নিয়ে। এখানে অভিনয় শেখানো হবে। যারা শিখতে চান, তাঁরাই যোগাযোগ করবেন।
আমরা "কাজ পাইয়ে দেওয়ার" কোন মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছি না। সুতরাং কোন ভুল ধারণা নিয়ে আমাদের সাথে দয়া করে যোগাযোগ করবেন না। তবে ছাত্র, ছাত্রীদের যত্ন সহকারে শেখানোর ক্ষেত্রে আমরা অবশ্যই প্রতিশ্রুতি বদ্ধ। এখানে কোন সেলিব্রিটি ক্লাস নেন না.

কোর্সের শেষে অডিশনে পাঠানোর ব্যবস্থা অবশ্যই করা হবে। সেখান থেকে জায়গা করে নেওয়া নির্ভর করবে আপনার পরিশ্রম , প্রতিভা এবং চর্চার ওপর। আবারও মনে করিয়ে দি, আমরা "কাজ পাইয়ে দেওয়ার" কোন মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছি না।

আমাদের শিক্ষাকেন্দ্র কোলকাতার Golf Green এর কাছে।

যদি আগ্রহী হন, বিশদে জানতে 091632 64027 নাম্বারে ফোন বা হোওয়াটসাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

29/09/2025

সংলাপ হলো একজন দূর্বল অভিনেতার রক্ষা কবচ।

একজন দুর্বল অভিনেতা সবসময় নিজের সংলাপ খোঁজে, কারণ সে আশা করে; হবেই তার কোন মানে নেই , না হওয়ার সম্ভাবনাই বেশি , যে তার অভিনয়ের দুর্বল জায়গাগুলি সে সংলাপ দিয়ে ঢেকে দিতে পারবে। অন্যদিকে একজন শক্তিশালী অভিনেতা, সে সংলাপের ধার ধরে না। একটা মানুষ গোটা জীবন শুধু তাঁর আঙ্গিক অভিনয় দিয়ে আমাদের হাসিয়েছে, কাঁদিয়েছেন , আবার কখনো ভাবিয়েছেনা; একটা শব্দ বার না করে। Charlie Chaplin .

আমরা, যারা অভিনয় চর্চা করি, আমাদের উচিৎ বেশি করে সংলাপ ছাড়া কি ভাবে নিজের মনের ভাব, আবেগ প্রকাশ করা যায়, সেটা practice করা।

********************************************************************
For more details please contact 091632 64027

*********************************************************************
এটি একটি প্রচেষ্টা। প্রচেষ্টা বললে কম বলা হবে; বলা ভালো নিজের সব শক্তি, ধৈর্য, অধ্যাবসায়, পরিশ্রম আর একরাশ জমে থাকা অনেক কিছুকে এক জায়গায় এনে, একটা কিছু সৃষ্টি করার উদ্যোগ। আপনাদের সাহায্য না পেলে এগোতে পারবো না। যদি খুব আসুবিধা না হয়, পেজটা একবার দেখুন। যদি মনে হয় Like আর Follow করা যায়; তাহলে করে দিন।
ধন্যবাদ।
OUR PAGE LINK:
https://www.facebook.com/profile.php?id=61566052842413
*********************************************************************
দয়া করে মাথায় রাখবেন এটি নতুন অভিনেতাদের জন্য একটি সংক্ষিপ্ত প্রতিবেদন। এখানে যা পরবেন, তার বাইরেও আরও অনেক কিছু আছে।
***********************************************************************

27/09/2025

আজকের বিষয় : Sub - Text

খুবই কঠিন একটি বিষয়। আমার কাছে সবই কঠিন যদিও। চেষ্টা করবো যাতে কিছুটা বোঝাতে পারি।
অভিনয়ে Sub Text বলতে অন্তর্নিহিত অর্থ , বা বার্তা বোঝায়, যা সংলাপে স্পষ্ট ভাবে বলা থাকে না। একজন অভিনেতা সংলাপ থেকে Sub Text খুঁজে নিয়ে, সেই সব না বলা কথা গুলি ফুটিয়ে তোলেন, নিজের শারীরিক ভাষা, মুখভঙ্গিমা, এবং কণ্ঠস্বর দিয়ে। Sub Text সঠিক ভাবে ব্যাবহার করলে একটি অকথিত অর্থ ফুটে ওঠে, যা অভিনয়ে এবং দৃশ্যে একটি আলাদা মাত্রা যোগ করে। অভিনেতারা নিজেদের প্রক্রিত অনুভুতি, চিন্তা, ভাবনা, এবং উদ্দেশ্য প্রকাশ করার জন্য Sub Text ব্যাবহার করেন। এখানে বলে রাখা ভালো, অভিনেতা মনে যা ভাবছেন, সেটা তার শরীরে ফুটে নাও উঠতে পারে।

Sub Text এর মুল দিকগুলি

১) অব্যাক্ত চিন্তাভাবনা এবং অনুভুতিঃ Sub Text অভিনয়ের এমন একটা দিক, যার সাহায্যে একজন অভিনেতা যা চিন্তা করছেন, বা ভাবছেন, তা সরাসরি ভাষার মাধ্যমে প্রকাশ করছেন না।
২) অ-মৌখিক যোগাযোগঃ Sub Text ব্যাবহারের ক্ষেত্রে, অভিনেতারা মুখের ভাব, শারীরিক ভাষা, এবং কণ্ঠস্বরের সুক্ষতা কে কাজে লাগিয়ে অন্তর্নিহিত অর্থ বার করে আনেন।
৩) চরিত্রের গভিরতাঃ Sub Text একটি চরিত্রে বিভিন্ন স্তর যোগ করে। চরিত্রের প্রেরনা, আকাঙ্খা, এবং আভ্যন্তরীণ দ্বন্দ প্রকাশ করতে সাহায্য করে।
৪) আকর্ষণীয় অভিনয়ঃ যেহেতু Sub Text একটি চরিত্রে বিভিন্ন স্তর যোগ করতে সাহায্য করে, এর ফলে চরিত্রটি আরও অনেক বেশী আকর্ষণীয় হয়ে ওঠে।
৫)দ্বন্দ্বের প্রকাশঃ একটি চরিত্রের মধ্যে যে দ্বন্দ কাজ করে, সে ভাবছে এক বলছে আর এক। বা সে যা ভাবছে, তাই বলছে, কিন্তু তাকে দেখে তার মনের ভাব বোঝা যাবে না।
৬)উদ্দেশ্য তুলে ধরাঃ প্রত্যেকটি চরিত্রের কিছু উদ্দেশ্য থাকে। Sub Text, একটি চরিত্রের উদ্দেশ্য, বা সে কি অর্জন করতে চায়, সেটিকে আরও স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করে।

উদাহরণঃ ধরা যাক, একটি চরিত্র বলছে "আমি ভালো আছি" । কিন্তু তার শরীরের ভাষা মুহ্যমান এবং গলার স্বর ক্লান্ত। এর থেকে এটা বেড়িয়ে আসবে যে সে ঠিক নেই, আর তার মধ্যে কোন একটা দ্বন্দ্ব কাজ করছে।
অনেকসময় Sub Text কে "Between the lines" ও বলা হয়ে থাকে।
নিজদের বাস্তবিক জীবন নিয়ে চিন্তা করুন। কোন পরিস্থিতি বাইরে থেকে দেখে যেরকম মনে হয়, সবসময় সেরকমই দাঁড়ায় কি? আপাত দৃষ্টিতে যা খুবই সহজ, সরল মনে হতে পারে, ভিতরে ঢুকে টের পেলেন আসলে তা অনেক জটিল। একই জিনিষ আপনার মন আর শরীরের ক্ষেত্রে প্রযোজ্য। ধরুন কোন কারনে আপনি খুব ঘেঁটে আছেন, অথচ এমন কোথায় যেতে হলো, যেখানে আপনাকে সদা হাস্যময় হয়ে থাকতে হবে। আপনি হয়তো তাই করবেন, কিন্তু যারা আপনাকে জানেন বা চেনেন তারা বুঝবেন আপনার দ্বন্দ্বটা।

********************************************************************
For more details please contact 091632 64027

*********************************************************************
এটি একটি প্রচেষ্টা। প্রচেষ্টা বললে কম বলা হবে; বলা ভালো নিজের সব শক্তি, ধৈর্য, অধ্যাবসায়, পরিশ্রম আর একরাশ জমে থাকা অনেক কিছুকে এক জায়গায় এনে, একটা কিছু সৃষ্টি করার উদ্যোগ। আপনাদের সাহায্য না পেলে এগোতে পারবো না। যদি খুব আসুবিধা না হয়, পেজটা একবার দেখুন। যদি মনে হয় Like আর Follow করা যায়; তাহলে করে দিন।
ধন্যবাদ।

OUR PAGE LINK:
https://www.facebook.com/profile.php?id=61566052842413
*********************************************************************
দয়া করে মাথায় রাখবেন এটি নতুন অভিনেতাদের জন্য একটি সংক্ষিপ্ত প্রতিবেদন। এখানে যা পরবেন, তার বাইরেও আরও অনেক কিছু আছে।
***********************************************************************

Want your school to be the top-listed School/college?

Website