Jhenaidah Cadet College

Jhenaidah Cadet College

Share

Established on 18 October 1963, Jhenaidah Cadet College is a specialized educational institution governed by the Bangladesh Army

Photos from Jhenaidah Cadet College's post 20/01/2025

গত ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি ঝিনাইদহ ক্যাডেট কলেজ খেলার মাঠে প্রাক্তন কলেজ অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, এএফডব্লিউসি, পিএসসি-এর বিদায় উপলক্ষে আয়োজন করা হয় অফিসার্স টীম বনাম কলেজ টীমের মধ্যে প্রীতি ফুটবল, ভলিবল ও বাস্কেটবল ম্যাচ।

প্রাক্তন অধ্যক্ষ মহোদয় উক্ত প্রীতি ম্যাচগুলোতে নিজে অংশগ্রহণ করেন, যা খেলা এবং সমগ্র আয়োজনকে আরও প্রাণবন্ত ও উৎসাহব্যঞ্জক করে তোলে। বরাবরের মতই খেলার মাঠে তাঁর সরব উপস্থিতি এবং অংশগ্রহণ ক্যাডেটদের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে। কলেজের সকল কর্মকান্ডে অধ্যক্ষের সক্রিয় অংশগ্রহণ সকলের মনে গভীর প্রভাব ফেলেছে এবং কলেজ পরিবারের সকল সদস্যের সাথে তাঁর গভীর সম্পর্কের এক উজ্জ্বল নিদর্শন হয়ে থাকবে।

এই প্রীতি ম্যাচগুলো শুধু একটি বিদায়ী আনুষ্ঠানিকতা ছিল না; বরং তা ছিল একটি আবেগঘন মিলনমেলা, যেখানে ক্যাডেট, শিক্ষক এবং অফিসাররা তাদের প্রাক্তন অধ্যক্ষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।

#ঝিনাইদহ_ক্যাডেট_কলেজ



#জেক্সকা

#জেসিসি
#ব্রিগেডিয়ার_রাকিব


#বাংলাদেশ_সেনাবাহিনী

Photos from Jhenaidah Cadet College's post 10/01/2025

ফুলে ফুলে সুশোভিত ঝিনাইদহ ক্যাডেট কলেজ শীতকালীন অবকাশ যাপন শেষে ক্যাডেটদের কলেজে প্রত্যাবর্তনের অপেক্ষায়-



#ঝিনাইদহ_ক্যাডেট_কলেজ

#জেসিসি

#জেক্সকা

Photos from Jhenaidah Cadet College's post 09/01/2025

***আন্তঃ হাউস বাংলা মঞ্চ নাটক প্রতিযোগিতা ২০২৪: বদর হাউস পরিবেশনা ও পুরষ্কার বিতরণ***
গত ১৭ ডিসেম্বর সন্ধ্যায় ঝিনাইদহ ক্যাডেট কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আন্তঃ হাউস বাংলা মঞ্চ নাটক প্রতিযোগিতার ৩য় পরিবেশনা। তিন দিনব্যাপী উক্ত মঞ্চনাটক প্রতিযোগিতার শেষ দিনে বদর হাউসের ক্যাডেটবৃন্দ উপস্থাপন করে নাট্যকার মামুনুর রশীদ রচিত ‘ইবলিশ’। নাটকটির সংলাপ, চরিত্রের গভীরতা এবং উপস্থাপনার কৌশল ক্যাডেটদের প্রতিভার এক উজ্জ্বল নিদর্শন হয়ে ওঠে।

বদর হাউসের এই পরিবেশনার মাধ্যমে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী আন্তঃ হাউস বাংলা মঞ্চ নাটক প্রতিযোগিতা ২০২৪ সফলভাবে সম্পন্ন হয়। দর্শক-শ্রোতারা তিনটি ক্যাডেট হাউসের ক্যাডেটদের অভিনয় দক্ষতা এবং নান্দনিক উপস্থাপনায় মুগ্ধ হন।

এ বছর আন্তঃ হাউস বাংলা মঞ্চ নাটক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয় বদর হাউস, এবং রানার্স আপ হয় খায়বার হাউস। এছাড়াও আটজন সেরা অভিনেতাকে পুরস্কৃত করা হয়।
পুরস্কারপ্রাপ্ত ক্যাডেটবৃন্দঃ
১। ক্যাডেট রাফি (হ-৩০১৫)
২। ক্যাডেট সাদাত (হ-৩০৬৩)
৩। ক্যাডেট আহনাফ (হ-৩০৫২)
৪। ক্যাডেট ওয়াসিম (খ-৩০৪৩)
৫। ক্যাডেট ইমতিয়াজ (ব-৩১৬১)
৬। ক্যাডেট ইমতিয়াজ (ব-৩২০৩)
৭। ক্যাডেট মুবাশশির (ব-৩০৪২)
৮। ক্যাডেট তাহমিদ (খ-৩২৬৫)

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কলেজ অধ্যক্ষ কর্নেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, এএফডব্লিউসি, পিএসসি। তিনি প্রতিযোগিতার সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ক্যাডেটদের সৃজনশীলতায় দৃশ্যমান উন্নতির প্রশংসা করেন।

এ বছর বাংলা মঞ্চ নাটক প্রতিযোগিতার বিশেষ আকর্ষণ ছিল ঝিনাইদহ ক্যাডেট কলেজের ১৪তম ইনটেকের প্রাক্তন ক্যাডেটগণ কর্তৃক প্রদত্ত একটি নান্দনিক ট্রফি। তাদের এই মহৎ উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেছে এবং প্রতিযোগিতাটিকে আরও স্মরণীয় করে তুলেছে।
নিঃসন্দেহে, এই প্রতিযোগিতা ক্যাডেটদের সৃজনশীলতা, সাংস্কৃতিক বোধ এবং দলগত চেতনা বিকাশে অনন্য ভূমিকা পালন করেছে।

#বাংলা_মঞ্চ_নাটক

#জেক্সকা
#জেসিসি

#ঝিনাইদহ_ক্যাডেট_কলেজ


Photos from Jhenaidah Cadet College's post 08/01/2025

***আন্তঃ হাউস বাংলা মঞ্চ নাটক প্রতিযোগিতা ২০২৪ঃ হুনাইন হাউস পরিবেশনা***

গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় ঝিনাইদহ ক্যাডেট কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আন্তঃ হাউস বাংলা মঞ্চ নাটক প্রতিযোগিতা ২০২৪ এর ২য় পরিবেশনা। তিন দিনব্যাপী উক্ত মঞ্চনাটক প্রতিযোগিতার ২য় দিনে হুনাইন হাউসের ক্যাডেটবৃন্দ উপস্থাপন করে নাট্যকার আব্দুল্লাহ আল মামুন রচিত ***সেনাপতি***।

হুনাইন হাউসের ক্যাডেটবৃন্দ তাদের অভিনয় দক্ষতা, সংলাপ উপস্থাপনা এবং চরিত্রের গভীরতায় দর্শকদের মুগ্ধ করেন। নাটকটির মাধ্যমে তারা ক্ষমতার লোভ, নৈতিক অবক্ষয় এবং সামাজিক বিভেদকে তুলে ধরতে সক্ষম হয়েছে। নাটকটিতে সমাজ, রাজনীতি এবং ক্ষমতার কাঠামোর ভেতরে লুকিয়ে থাকা স্বার্থপরতা ও বিশ্বাসঘাতকতার চিত্র উন্মোচিত হয়েছে।

ক্যাডেটদের অভিনয় এবং মঞ্চসজ্জা অত্যন্ত প্রশংসিত হয়। দর্শকদের প্রতিক্রিয়া মূলত নাটকটির গভীরতা এবং ক্যাডেটদের সৃজনশীলতার প্রতি তাদের মুগ্ধতাকে প্রকাশ করে। আন্তঃ হাউস বাংলা মঞ্চ নাটক প্রতিযোগিতার এই দিনটি ছিল উপস্থিত সকলের বিশেষ করে হুনাইন হাউসের জন্য একটি স্মরণীয় দিন।

#বাংলা_মঞ্চ_নাটক

#জেক্সকা

#ঝিনাইদহ_ক্যাডেট_কলেজ
#জেসিসি

Photos from Jhenaidah Cadet College's post 07/01/2025

***আন্তঃ হাউস বাংলা মঞ্চ নাটক প্রতিযোগিতা ২০২৪ঃ খায়বার হাউস পরিবেশনা***

গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় ঝিনাইদহ ক্যাডেট কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হলো আন্তঃ হাউস বাংলা মঞ্চ নাটক প্রতিযোগিতার প্রথম পরিবেশনা। তিন দিনব্যাপী উক্ত মঞ্চনাটক প্রতিযোগিতার প্রথম দিনে খায়বার হাউসের ক্যাডেটবৃন্দ উপস্থাপন করে নাট্যকার মামুনুর রশিদ রচিত ‘ওরা কদম আলী’।

নাটকটিতে ক্যাডেটদের চৌকস ও হৃদয়গ্রাহী উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে। কাহিনীর গভীরতা, সংলাপের যথার্থতা এবং চরিত্রের জীবন্ত অভিনয় মিলনায়তন জুড়ে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। নাটকের প্রতিটি দৃশ্যে ক্যাডেটদের সৃজনশীলতা এবং দক্ষতা প্রশংসার দাবিদার।

খায়বার হাউসের পরিবেশনা শিক্ষার্থীদের সাংস্কৃতিক বোধ এবং নাট্যচর্চার প্রতি আগ্রহকে আরও সমৃদ্ধ করেছে। দর্শকরা ক্যাডেটদের অভিনয় দক্ষতার পাশাপাশি তাদের মঞ্চনাট্যের নান্দনিক উপস্থাপনায় মুগ্ধ হয়ে প্রশংসা করেন।

প্রতিযোগিতার প্রথম দিনের এই সফল পরিবেশনা আন্তঃ হাউস বাংলা মঞ্চ নাটক প্রতিযোগিতার একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।


#ঝিনাইদহ_ক্যাডেট_কলেজ
#জেক্সকা

#জেসিসি


#বাংলা_মঞ্চ_নাটক

05/01/2025

আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন অনুষদ সদস্য জনাব আশরাফ আলী আজ ভোর ০৪-০০ টার সময় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের নামাজে জানাজা আজ বাদ যোহর মিরপুর ১০-এ অবস্থিত তাঁর বাসার পাশের মসজিদে অনুষ্ঠিত হওয়ার পর মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

জনাব আশরাফ ১৯৬৪ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত ঝিনাইদহ ক্যাডেট কলেজে ইংরেজি বিভাগে অধ্যাপনা করেন। পরবর্তীতে তিনি পাবনা ক্যাডেট কলেজে (১৯৮৭-১৯৯১) এবং ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে (১৯৯১-১৯৯৪) অধ্যক্ষ হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

জনাব আশরাফ ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকে দীর্ঘ ১৮ বছর ধরে অধ্যাপনা করার ফলে অত্র কলেজের শিক্ষার্থীদের উপর গভীর প্রভাব ফেলতে সক্ষম হন। তাঁর আন্তরিক প্রচেষ্টা এবং পেশাগত দক্ষতা শিক্ষার্থীদের নৈতিকতা, জ্ঞানের পরিসর, এবং ভবিষ্যৎ জীবনে সফলতার পথচলার ভিত্তি গড়ে দিয়েছে।

বিশেষভাবে উল্লেখ্য, ঝিনাইদহ ক্যাডেট কলেজের সিনিয়র প্রাক্তন ক্যাডেটদের জীবন ও ভবিষ্যৎ গঠনে তাঁর অবদান অসামান্য। তাঁর অনুপ্রেরণা, শিক্ষা এবং নেতৃত্ব তাঁর সান্নিধ্য পাওয়া ক্যাডেটদের মনে চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণীয় হয়ে থাকবে।

ঝিনাইদহ ক্যাডেট কলেজ পরিবারের পক্ষ থেকে আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।

#ঝিনাইদহ_ক্যাডেট_কলেজ
#জেক্সকা




#জনাব_আশরাফ_আলী
#জেসিসি
#সেনাবাহিনী

27/12/2024

আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন অধ্যক্ষ কর্নেল (অবঃ) এমদাদ উদ্দিন আহমেদ (বিএ ১০৬৩), গতকাল ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখ বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২৩২০ ঘটিকায় ঢাকা সিএমএইচ-এ অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজের ২৬ ইনটেকের লেফটেন্যান্ট কর্নেল আহমেদ ইউসুফ জামিলের (বর্তমানে জাতিসংঘ মিশনে কর্মরত) পিতা।

মরহুমের নামাজে জানাজা আজ ২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার, জুমার নামাজের পর বারিধারা ডিওএইচএস মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাঁকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।

ঝিনাইদহ ক্যাডেট কলেজ পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আজ বাদ জুম'আ কলেজ মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

বিদেহীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করছি, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।
মরহুম কর্নেল এমদাদ উদ্দিন আহমেদের অবদান আমাদের সকলের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

#ঝিনাইদহ_ক্যাডেট_কলেজ



#জেক্সকা

Photos from Jhenaidah Cadet College's post 25/12/2024

গত ২০ ডিসেম্বর ঝিনাইদহ ক্যাডেট কলেজে অনুষ্ঠিত হলো আন্তঃ হাউস বাগান প্রতিযোগিতা-২০২৪। ক্যাডেটবৃন্দ ও হাউস প্রশাসনের ব্যক্তিবর্গের সমন্বিত আন্তরিক প্রচেষ্টায় ক্যাডেটদের আবাসিক হাউস প্রাঙ্গনে প্রস্তুতকৃত পরিকল্পিত ফুলের বাগান ও সবজি বাগান ক্যাডেটদের জন্য একটি পরিচ্ছন্ন আবাসিক এলাকা নিশ্চিত করার পাশাপাশি অবসর সময়ে সহযোগিতাপূর্ণ পরিবেশে দলগত কাজে অংশগ্রহনের মাধ্যমে মাটির সাথে তাদের মজবুত সম্পর্ক নিশ্চিত করে।

কলেজ অধ্যক্ষ কর্নেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, এএফডব্লিউসি, পিএসসি এর নেতৃত্বে বিচারকবৃন্দ হিসেবে দায়িত্ব পালন করেন জনাব শফিকুল ইসলাম, উপাধ্যক্ষ; কলেজ এ্যাডজুটেন্ট মেজর মোঃ সরফরাজ নেওয়াজ, পিএসসি, জি, আর্টিলারি; কলেজ মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরুজ্জামান তূর্য, এএমসি; এবং জনাব মোঃ মিজানুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা।

আন্তঃ হাউস বাগান প্রতিযোগিতা-২০২৪ এ সার্বিকভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হুনাইন হাউস এবং রানার্সআপ হয় খায়বার হাউস।

#জেক্সকা
#বাগান_প্রতিযোগিতা

#ঝিনাইদহ_ক্যাডেট_কলেজ
#জেসিসি
#ক্যাডেট
#ক্যাডেট_কলেজ
#আন্তঃ_হাউস
#বাংলাদেশ_সেনাবাহিনী


Photos from Jhenaidah Cadet College's post 20/12/2024

গত ১৪ ডিসেম্বর ঝিনাইদহ ক্যাডেট কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হলো Career Counselling Session। একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্যাডেটদের অংশগ্রহণে অনুষ্ঠিত উক্ত সেশন পরিচালনা করেন অত্র কলেজের ১৬তম ইনটেক এর প্রাক্তন ক্যাডেট জনাব দিদার ইসলাম। জনাব দিদার একজন বিজ্ঞানী, প্রযুক্তিবিদ এবং একজন পরীক্ষিত সিরিয়াল উদ্যোক্তা। তিনি তার ৩০ বছরেরও বেশি সময়ের পেশাগত জীবনে মাইক্রোইলেক্ট্রনিক্স এবং নবায়নযোগ্য শক্তি উভয় ক্ষেত্রেই বেশ কয়েকটি প্রযুক্তি উদ্ভাবন করেছেন যা তাকে ১০টি মার্কিন ‘পেটেন্ট’ এবং ৩টি বাংলাদেশী ‘পেটেন্ট’ এনে দিয়েছে। তিনি সফলভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশে বেশ কয়েকটি কোম্পানি প্রতিষ্ঠা করেছেন, যার মধ্যে রয়েছে বাংলাদেশে প্রথম R&D চালিত অ্যানালগ আইসি ডিজাইন কোম্পানি যা PowerIC Ltd. (2004) নামে পরিচিত এবং বর্তমানে দেশের বৃহত্তম রুফটপ সোলার কোম্পানি Solaric Ltd. (2009)।

ঝিনাইদহ ক্যাডেট কলেজের ১৬তম ইনটেকের এই প্রাক্তন ক্যাডেট যশোর শিক্ষা বোর্ডের অধীনে সম্মিলিত মেধা তালিকায় এসএসসি-১৯৮৩ তে ৬ষ্ঠ ও এইচএসসি-১৯৮৫ তে ৪র্থ স্থান অর্জন করে ঢাকা মেডিকেল কলেজ এ ভর্তি হন। কিন্তু মেডিকেলে অধ্যয়ন ভালো না লাগায়, বুয়েটে Electrical Engineering বিভাগে ভর্তি হন। গ্রাজুয়েশন শেষ করে একই বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করার এক বছরের মধ্যেই পিএইচডি করার উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় গমন করেন। তিনি দীর্ঘ দিন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকাকালীন কয়েকটি বিশ্ববিখ্যাত কোম্পানিতে চাকুরি করার মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করেন। পরবর্তীতে তিনি কয়েকটি বহুজাতিক কোম্পানি প্রতিষ্ঠা করেন। জনাব দিদার এখন সপরিবারে সান ফ্রান্সিসকোতে থাকেন কিন্তু পেশাগত কাজে প্রায়ই ঢাকায় আসেন।

ক্যাডেটবৃন্দ জনাব দিদারের মত একজন মেধাবী, দক্ষ ও অভিজ্ঞ বিজ্ঞানী ও উদ্যোক্তার কাছ থেকে তাদের ক্যারিয়ার সংক্রান্ত বিভিন্ন জিজ্ঞাসার উত্তর ও দিক নির্দেশনা পেয়ে যারপরনাই উচ্ছসিত ও আনন্দিত।


#ঝিনাইদহ_ক্যাডেট_কলেজ
#জেক্সকা
#জেসিসি



#বাংলাদেশ_সেনাবাহিনী
#দিদার_ইসলাম



Photos from Jhenaidah Cadet College's post 18/12/2024

গত ১৬ ডিসেম্বর যথাযথ মর্যাদায় ঝিনাইদহ ক্যাডেট কলেজে পালিত হলো মহান বিজয় দিবস-২০২৪। দিনের শুরুতেই সকালবেলা কলেজের সকল ক্যাডেট, কর্মকর্তা, অনুষদ সদস্য ও কর্মচারীর উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বাদ যোহর কলেজ মসজিদে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদ ও তাদের পরিবারবর্গের উদ্দেশ্যে ও দেশের সার্বিক সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠান শেষে কর্মকর্তা অনুষদ সদস্য ও কর্মচারীদের অংশগ্রহণে ক্যাডেট মেসে বিশেষ প্রীতিভোজের আয়োজন করা হয়। প্রীতিভোজের প্রাক্কালে মহান বিজয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় সেনাপ্রধানের বাণী পাঠ করে শোনানো হয়। এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন কর্নেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, এএফডব্লিউসি, পিএসসি।


#ঝিনাইদহ_ক্যাডেট_কলেজ
#জেসিসি



#বাংলাদেশ_সেনাবাহিনী
#জেক্সকা
#বিজয়_দিবস

Photos from Jhenaidah Cadet College's post 15/12/2024

বছরের ৩য় পর্বের শেষ পর্যায়ে ক্যাডেটদের সকল একাডেমিক কার্যকলাপ সমাপনান্তে গত ১৪ ডিসেম্বর ঝিনাইদহ ক্যাডেট কলেজ মিলনায়তনে কলেজের সকল ক্যাডেট, শিক্ষক ও কর্মকর্তার উপস্থিতিতে অনুষ্ঠিত হলো ক্যাডেটদেরকে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদানে উদ্বুদ্ধকরণের নিমিত্তে প্রেষণামূলক সেশন।

অত্র কলেজে প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত থাকা দুইজন চৌকস সেনা অফিসার, মেজর সরফরাজ নেওয়াজ, পিএসসি, জি, আর্টিলারি ও মেজর নুরুজ্জামান তূর্য, এএমসি উক্ত সেশন পরিচালনা করেন। সেশন শেষে প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কিত ক্যাডেটদের বিভিন্ন বিষয়ে জানার আগ্রহ নিবারণ করেন কলেজ অধ্যক্ষ কর্নেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, এএফডব্লিউসি, পিএসসি।


#ঝিনাইদহ_ক্যাডেট_কলেজ
#জেসিসি
#জেক্সকা



#বাংলাদেশ_সেনাবাহিনী
#সেনাবাহিনী
#আর্মি

Want your school to be the top-listed School/college?

Telephone