10/04/2022
উনি নিজে রিক্সা চালিয়ে নিজ কন্যাকে কলেজে পৌঁছে দিয়ে গেলেন।কন্যাটিও প্রতিভাবান ছাত্রী।রিক্সা নিয়ে কলেজে ডুকায় প্রথমে আমি ক্ষোব্ধ হই।পরে জানতে পারি রিক্সা ভেতরে রেখে তিনি কন্যার বকেয়া বেতন দেবেন।
আজ উনি একজন রিক্সাচালক নন। আমাদের কলেজের সম্মানিত অভিভাবক ।
সমাজে ধনী বিত্তবানরা যখন তার কন্যা/পুত্রের বেতন মওকুফের জন্য তদবির করেন আমার হতাশ হই।অথচ এই অভিভাবক টি কোন রূপ সহানুভূতি নিতে রাজী নন।
এক কাপ চাও উনাকে খাওয়াতে পারিনি। উনি রিক্সা ঘুরিয়ে চলে যাচ্ছেন আমি তাকিয়ে আছি উনার অবয়বে। মলিন, ক্লান্ত এ মুখেও হাসির ছোঁয়া উনার কন্যা শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে পড়ে।
- খোকা স্যারের প্রোফাইল থেকে
13/02/2022
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ এর ২০২১ সালের এইচ.এস.সি পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য।
13/02/2022
ময়মনসিংহে পাসের হার ও জিপিএ-৫ : ময়মনসিংহ বোর্ডে মোট পাসের হার ৯৫ দশমিক ৭১ ভাগ। মোট পরীক্ষার্থী ছিলেন ৭০ হাজার ৯৮২ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬৬ হাজার ২৫০ জন। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৬৮৭ জন।
➡️ জিপিএ ৫ প্রাপ্তির ভিত্তিতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ শীর্ষ স্থান অধিকার করেছে।
25/01/2022
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ এর ২০১৮-১৯ সেশন হতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কৃতি সৈনকিয়ানরা।💕
11/01/2022
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ এর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের "ক বিভাগে" চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের একাংশ।💙
10/01/2022
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত।✅
আবেদনের পদ্ধতি, ন্যুনতম যোগ্যতা ও প্রয়োজনীয় তারিখ, সময় সম্পর্কিত বিস্তারিত বিষয়াদি নিন্মে দেয়া হলো।
07/01/2022
নবীনদের বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ।❤️
30/12/2021
এস.এস.সি পরীক্ষা ২০২১ এ পাশের হারে প্রথম শিক্ষানগরী ময়মনসিংহ!❤️
অভিনন্দন সকলকে!💐
30/01/2021
উচ্চ মাধ্যমিক পরীক্ষা-২০২০ এ কৃতকার্য সকল শিক্ষার্থীকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ পরিবারের পক্ষ জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।❤️💐
29/01/2021
মহামারীতে বিলম্বিত এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করা হবে শনিবার, যার অপেক্ষায় আছে দেশের পৌনে ১৪ লাখ শিক্ষার্থী।
শিক্ষা মন্ত্রণালয় শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সেখানে বলা হয়, “৩০ জানুয়ারি ২০২১ তারিখ সকাল ১০টা ৩০ মিনিটে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২০ এর ফলাফল ঘোষণা করা হবে।”
ফলাফল ঘোষণার এই আনুষ্ঠানিকতা হবে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে যুক্ত থাকবেন।
15/01/2021
◆শোক সংবাদ◆
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ,ময়মনসিংহ এর প্রাক্তন শিক্ষার্থী সানজিনুর ইসলাম স্পন্দন (কম্পিউটার প্রকৌশল বিভাগ-১৫,বুয়েট) আজ দুপুরের দিকে আত্মহননের মাধ্যমে মৃত্যুবরণ করেছে।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...)
মহান আল্লাহ যেন তার গুনাহ মাফ করেন।