Bangla Poem

Bangla Poem

Share

মানুষ কবে কবিতার মতো সুন্দর হবে..?

20/08/2025

মেয়ে চোখের যত্ন নিও,
তোমার চোখে তাকালে আমার
একটা বিকেল আনন্দে কেটে যায়।

30/05/2025

মেঘ ছলছল আকাশ
তোমার পায়ে নূপুর পড়ায় বৃষ্টি
লম্পট বাতাস ছুয়ে যায় তোমার খোলা চুল
তোমার কেঁপে ওঠা অধর,
বৃষ্টির ফোঁটা লেপ্টে দেয় লিপস্টিক
ফোঁটা ফোঁটা বর্ষণ মিশে যায় তোমার শরীরে
তুমি মেতে ওঠো পরম আনন্দে।

চিলেকোঠায় যে ছেলেটার হার্টঅ্যাটাক হলো
তার খোঁজ নিও।

(কলমেঃ এইচ.এম. হৃদয় হাসান মুন্না )

08/03/2025

ধো*ন থাকলে কেবল ধর্ষক হওয়া যায়, পুরুষ হতে গেলে ধো*নকে নিয়ন্ত্রণ করা শিখতে হয়। ধো*ন তো কুকুর বেড়ালেরও আছে। তাই বলে তারা পুরুষ নয় কেবল পশু হয়ে উঠেছে।

23/11/2024

একটি কবিতার ক্ষুধা নিয়ে সন্ধ্যা আকাশ থেকে নদী তীরে বসে আছি,
মাঝ রাতে খোলা আকাশ, সামনে 'ভ্যালি অফ গ্রেস' পকেটে দু-চারটি খুচরো পয়সা..
কবিতা লিখতে হলে দরকার 'রেড ওয়াইন' অথবা 'ডিপ কিস'।

কবিতায় পাশাপাশি শব্দ বসানো এক প্রকার হস্তাদস্তি বিষয়।
অথচ যেখানে তোমার বুকে শুয়ে ঝাপটিয়ে ধরে রাখার কথা ছিলো,
এসব কিছুই কবিতার অংশ নয়।
কবিতা হতো, যদি কোনো এক বিকেল থেকে সারারাত তোমার সাথে থাকা হতো!
বাস থেকে নেমে, নিশ্চুপ রিকশাভ্রমন, পরিচিত কোনো জায়গায় মৃত্যু দেখতে যাওয়া।
অতঃপর লাইফ কন্সার্ট, বহুদূর থেকে রাতের শহর দেখা।

এরপর দরকার সস্তা একটি কলম, মাটির বুক আচরিয়ে কবিতা বসানো যেতো!
এসব কিছুই নেই আমার, নেই তুমি, রেড ওয়াইন কিংবা কোনো একটি পেন্সিল।

লেখাঃ সুমন হালদার সাগর

13/10/2024

তোমাকে পাওয়ার লোভে দুহাত তুলি না বহুদিন।

17/08/2024

আমি যদি মেঘ হয়ে যাই
ফিরে আসি বৃষ্টি হয়ে।
ভিজবে তুমি আমার জলে?
মাখবে আমায় তোমার গায়ে?
তোমার কপাল ছুয়ে অধর হয়ে
যদি বুকের মাঝে যাই হারিয়ে।
যদি তোমার চুলের রেখা ধরে
ফোঁটায় ফোঁটায় গড়িয়ে পড়ে
ভিজিয়ে দিই তোমার শাড়ি।
ছাতা মেলে দুরে ঠেলে
মিটিও না তোমার আড়ি।

(✍️~এইচ.এম. হৃদয় হাসান মুন্না )

16/08/2024

আমি জানি পৃথিবীর নিষ্ঠুর মানুষ গুলোর মতো
তুমিও আমাকে গভীরতম দুঃখ দিয়ে যাবে!

( ✍️ওয়াহিদ রাসেল )

16/07/2024

শিক্ষা, শান্তি, প্রগতি
আজ কোথায় এই মূলনীতি?
একেই কি শান্তি বলো?
কেনো তবে জীবন গেলো?
শান্তির ছলে মারামারি
কেনো এই ধ্বংসযজ্ঞ?
একেই কি শিক্ষা বলো?
তোরাই জাতির শ্রেষ্ঠ অজ্ঞ।
কি দোষ ছিলো আমার বোনের?
কেনো কপাল ফেটে রক্ত ঝড়লো?
অধিকার চাওয়া অপরাধ বুঝি?
কেনো আমার বুকে বুলেট পড়লো?
কেনো নিক্ষেপিত গরম জলে
আমার বোন ঝলসে গেলো?
আমরা না হয় অধিকার চাই
বল কুকুরটা কি চেয়েছিলো?

কবিতার শিরোনামঃ কুকুরটা কি চেয়েছিলো?
কলমেঃ এইচ.এম. হৃদয় হাসান মুন্না

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Tipu Sultan Road, Wari
Dhaka