ইডেন গার্ডেন মহিলা কলেজ

ইডেন গার্ডেন মহিলা কলেজ Eden Garden Women's College
ইডেন গার্ডেন মহিলা কলেজ
সুরমা গেইট, তামাবিল রোড, শাহপরান, সিলেট।
ফোন : ০১৩৩২-৫৬৫৮২৬

এইচএসসি ২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
27/06/2026

এইচএসসি ২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

25/06/2026
আলহামদুলিল্লাহ। উৎসব মুখর পরিবেশে ইডেন গার্ডেন মহিলা কলেজের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা আজ থেকে শুরু।
09/06/2026

আলহামদুলিল্লাহ। উৎসব মুখর পরিবেশে ইডেন গার্ডেন মহিলা কলেজের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা আজ থেকে শুরু।

27/05/2026

أَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللّٰهِ
ত্যাগ, ভালোবাসা ও সৌহার্দ্যের এই মহিমান্বিত উৎসব সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি ।
আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানি কবুল করুন এবং পরিবার-পরিজনসহ সবাইকে সুস্থ ও নিরাপদ রাখুন, আমিন ।
ঈদ মোবারক
تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنكُم
অধ্যক্ষ
ইডেন গার্ডেন মহিলা কলেজ।

মানবীয় মানুষ হওয়ার জন্য কাজ করতে হবে— অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমানশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিখো-প্র...
14/05/2026

মানবীয় মানুষ হওয়ার জন্য কাজ করতে হবে
— অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমান

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিখো-প্রথম আলো আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে গতকাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহিবুর রহমান ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমান স্যার।

অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমান স্যার তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘মানবীয় মানুষ হওয়ার জন্য আমাদের কাজ করতে হবে। মেধা, পরিশ্রম ও নৈতিকতার সমন্বয়ে আদর্শ মানুষ হয়ে উঠতে হবে। পিতা-মাতা ও শিক্ষকদের অবাধ্য তোমরা হবে না। তোমরাই আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ। তোমাদের হাত ধরেই আসবে প্রকৃত সুদিন। তোমাদের মাঝেই সুপ্ত আছে আগামীদিনের আদর্শ মানুষের বীজ।’

সংবর্ধনা অনুষ্ঠানে হাজারো শিক্ষার্থীর পাশাপাশি কয়েক শ অভিভাবক উপস্থিত ছিলেন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম।

পরে অতিথিরা সংবর্ধিত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।

প্রথম আলো’র নিউজ লিংক কমেন্টে।

মুহিবুর রহমানএকজন শিক্ষাবান্ধব স্বপ্নদ্রষ্টা'শিক্ষাকে ভালোবাসুন, জাতিকে এগিয়ে দিন, মানবতাকে বাঁচিয়ে রাখুন।"মুহিবুর রহমান...
14/05/2026

মুহিবুর রহমান

একজন শিক্ষাবান্ধব স্বপ্নদ্রষ্টা

'শিক্ষাকে ভালোবাসুন, জাতিকে এগিয়ে দিন, মানবতাকে বাঁচিয়ে রাখুন।"

মুহিবুর রহমান শুধু একটি নাম নয়, তিনি হলেন এক আলোকিত মানুষ, যিনি জীবন উৎসর্গ করেছেন শিক্ষার প্রসারে।

তিনি প্রতিষ্ঠা করেছেন একের পর এক শিক্ষাপ্রতিষ্ঠান-

মুহিবুর রহমান একাডেমি

সিলেট সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ

সিলেট কমার্স কলেজ

ইডেন গার্ডেন মহিলা কলেজ

মুহিবুর রহমান একাডেমি, ফেঞ্চুগঞ্জ।

এই সব প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে মুহিবুর রহমান ফাউন্ডেশন এর তত্ত্বাবধানে।

তারই অক্লান্ত প্রচেষ্টায় নারী শিক্ষার উন্নয়নে, পরিচালিত ইডেন গার্ডেন মহিলা কলেজে- বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় একাদশ শ্রেণিতে ভর্তি চলছে।

সুরমা গেইট বাইপাস সংলগ্ন এ কলেজে নিরাপদ ও কোলাহলমুক্ত পরিবেশে মানসম্মত পাঠদান নিশ্চিত করা হয়।
“প্রাইভেট পড়াকে না বলুন”— এই স্লোগানে অনুপ্রাণিত হয়ে শিক্ষার্থীদের ক্লাসমুখী করে গড়ে তোলায় এসএসসি এর চেয়ে এইচএসসি পর্যায়ে ফলাফল আরও উন্নত হচ্ছে।

♡ এই ফাউন্ডেশন সহায়তা করে সেইসব শিক্ষার্থীদের, যারা মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল।

তাদের জন্য রয়েছে সম্পূর্ণ শিক্ষা সহায়তা- ভর্তি ফি সহ, ইউনিফর্ম, হোস্টেল ও টিফিন এর ব্যবস্থা।

*তাঁর মিশন অত্যন্ত সরল কিন্তু মহান: "শিক্ষার মাধ্যমে দেশ ও মানবতার কল্যাণ সাধন।"

প্রতিবছর এই ফাউন্ডেশনের সহায়তায় অসংখ্য শিক্ষার্থী চান্স পায়

মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে।

মুহিবুর রহমান স্যার আমাদের জন্য এক অনুপ্রেরণা, যিনি প্রমাণ করেছেন-

"উন্নয়নের প্রথম ধাপ হচ্ছে শিক্ষা এবং সহানুভূতি।"

আসুন, আমরা সম্মান জানাই এমন একজন মানুষকে যিনি ভবিষ্যৎ গড়ছেন শিক্ষা ও মানবতার আলোয়।

২০২৬ সালের দাখিল ও এসএসসি পরীক্ষার্থীদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও দোয়া।তোমাদের পরিশ্রম, ধৈর্য আর স্বপ্ন যেন সফলতার আ...
21/04/2026

২০২৬ সালের দাখিল ও এসএসসি পরীক্ষার্থীদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও দোয়া।
তোমাদের পরিশ্রম, ধৈর্য আর স্বপ্ন যেন সফলতার আলোয় উজ্জ্বল হয়।

পরীক্ষা শুধু জীবনের একটি ধাপ। ভয় না পেয়ে আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাও।
আল্লাহ তোমাদের মেধা ও শ্রমকে কবুল করুন এবং প্রত্যাশিত ফলাফলের চেয়েও উত্তম ফল দান করুন।

ইডেন গার্ডেন মহিলা কলেজ।

শুভ নববর্ষ ১৪৩৩! 🌿​ ইডেন গার্ডেন মহিলা কলেজ  পরিবারের পক্ষ থেকে সকল শিক্ষার্থী, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের জানাই বাংলা ...
14/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩! 🌿

​ ইডেন গার্ডেন মহিলা কলেজ পরিবারের পক্ষ থেকে সকল শিক্ষার্থী, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

​নতুন বছরের এই নতুন আলো আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি আর সমৃদ্ধি।
​পুরানো সব ব্যর্থতা আর গ্লানি মুছে গিয়ে ১৪৩৩ বঙ্গাব্দ নিয়ে আসুক আমাদের জন্য সাফল্যের এক নতুন অধ্যায়।

​শুভ নববর্ষ!

র'ক্ত, বেদনা আর অদম্য সাহসের বিনিময়ে অর্জিত এক ইতিহাসের নাম ২৬ মার্চ। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সূচনা দিবস। আজ আমাদের ...
26/03/2026

র'ক্ত, বেদনা আর অদম্য সাহসের বিনিময়ে অর্জিত এক ইতিহাসের নাম ২৬ মার্চ। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সূচনা দিবস। আজ আমাদের মহান স্বাধীনতা দিবস।

দিনটি আমাদের আত্মপরিচয়ের ভিত্তি। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর ব'র্বরতার মুখে দাঁড়িয়ে প্রতিরোধের শুরুটা হয় এই দিনে। এরপর ৯ মাসের প্রাণপণ যুদ্ধের পর আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশের লাল-সবুজ পতাকা।

যাদের সীমাহীন ত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীনতা- তাদের সকলের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।

ইনশাআল্লাহ র'ক্তে অর্জিত স্বাধীনতা অমলিন থাকবে চিরকাল।

Address

Khidirpur, SurmaGate, Sylhet Sadar
Sylhet Sadar
3100

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Alerts

Be the first to know and let us send you an email when ইডেন গার্ডেন মহিলা কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share