BCM Gov't Girls' Alumni

  • Home
  • BCM Gov't Girls' Alumni

BCM Gov't Girls' Alumni নবদিনের আলোকে পুরাতনের হাতছানি নতুন উদ্যমে মেতে উঠুক সকল প্রাক্তনী

গত ১৮ই নভেম্বর, ২০২৫ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন দারুণভাবে সফল হল। বর্তমান ও প্রাক্তনের মেলবন্ধনে আলোকিত হয়ে উঠেছিল...
21/11/2025

গত ১৮ই নভেম্বর, ২০২৫ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন দারুণভাবে সফল হল। বর্তমান ও প্রাক্তনের মেলবন্ধনে আলোকিত হয়ে উঠেছিল ঋত্বিক সদনের প্রেক্ষাগৃহ। ছোটো ছোটো বোনেদের একের পর এক প্রাণ জুড়ানো অনুষ্ঠানে মেতে উঠেছিলেন সকল দর্শক। ১৯৭০-২০২৫ প্রাক্তনীদল হাতে হাত ধরে অসম্ভব সুন্দর একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে মুগ্ধ করে রেখেছিল সব্বাইকে। এমন অমূল্য একটা ফ্রেম স্মৃতির পাতায় থেকে যাবে চিরদিন।
অনুষ্ঠান শেষে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় গায়ে কাঁটা দিচ্ছিল, মনে হচ্ছিল যেন বিদ্যালয়ের হলঘরেই গাইছি, যেভাবে একসময় প্রতি শনিবার গাইতাম, আমরা-দিদিমনিরা একসঙ্গে। এভাবেই আমাদের সুর, তাল, ছন্দ মিলেমিশে থাকুক চিরদিন।
পরবর্তী অনুষ্ঠানের প্রস্তুতিতে মেতে উঠি চলো সকল বিধানিয়া দল❤️

নমস্কারান্তে,
সূর্যানী ভট্টাচার্য
বিধানিয়া প্রাক্তনী
২১শে নভেম্বর, ২০২৫

"এসো আনন্দিত প্রাণ"...বিধানিয়া প্রাক্তনী আয়োজিত রক্তদান শিবির, দেখতে দেখতে এবার তিন বছর পূর্ণ করল। গত ২৫শে মে, ২০২৫, র...
05/06/2025

"এসো আনন্দিত প্রাণ"...

বিধানিয়া প্রাক্তনী আয়োজিত রক্তদান শিবির, দেখতে দেখতে এবার তিন বছর পূর্ণ করল। গত ২৫শে মে, ২০২৫, রবিবার, স্কুলের নতুন বিল্ডিং-এ প্রতিবারের মতোই আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম।
প্রাক্তনী ছাড়াও আরো বহুজন এইদিন আমাদের ডাকে সাড়া দিয়ে রক্তদানে সামিল হয়েছিলেন। প্রতিটা সফল কাজের পিছনে রয়ে যায় কিছু মানুষের উদ্যম, শ্রম এবং নিষ্ঠা। আমাদের এই কর্মযজ্ঞকে প্রতিবার সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায় যারা, ছোট থেকে বড় সেই সকল প্রাক্তনীদের প্রতি রইল আদিগন্ত শ্রদ্ধা এবং ভালবাসা। কৃতজ্ঞতা জ্ঞাপন নয়, আমরা প্রাক্তনীরা একে অপরকে ভালবাসা জ্ঞাপনে বিশ্বাসী। আর এই ভালবাসার জোরেই আমরা একের পর এক সামাজিক কাজে হাতে হাত ধরে এগিয়ে যাব এটাই আশা রাখি।

সকল রক্তদাতা বন্ধুদের বিধানিয়া প্রাক্তনীদের পক্ষ থেকে স্যালুট জানাই❤️
আগামীতে এভাবেই সকলকে সাথে পাব এই আশা রাখি।

ধন্যবাদান্তে,
সূর্যানী ভট্টাচার্য
বিধানিয়া প্রাক্তনী

রক্তদানে ইচ্ছুক সকল ব্যক্তিকে আমাদের শিবিরে আহ্বান জানাই।থাকছে বিনামূল্যে ECG করার এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করার ব...
21/05/2025

রক্তদানে ইচ্ছুক সকল ব্যক্তিকে আমাদের শিবিরে আহ্বান জানাই।
থাকছে বিনামূল্যে ECG করার এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করার ব্যবস্থা।
সকলে দ্রুত যোগাযোগ করুন।

আর মাত্র হাতে গোনা কদিন বাকি। বিধানিয়া দিদি, বোনেরা এই পোস্টার টা চারিদিকে ছড়িয়ে দাও। পরিবার, বন্ধু, আত্মীয়, প্রতিবে...
15/05/2025

আর মাত্র হাতে গোনা কদিন বাকি। বিধানিয়া দিদি, বোনেরা এই পোস্টার টা চারিদিকে ছড়িয়ে দাও। পরিবার, বন্ধু, আত্মীয়, প্রতিবেশি... রক্তদানে ইচ্ছুক সকল ব্যক্তিকে বিধানিয়া প্রাক্তনী আয়োজিত রক্তদান শিবিরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এছাড়াও সকল বিধানিয়া দিদি, বোন, বন্ধুদের উপস্থিতিতে আমাদের এই উদ্যোগ সফল হয়ে উঠুক এটাই কাম্য। যাঁরা বিভিন্ন কারণে রক্ত দিতে অপারগ তাঁদের সবাইকে এই দিনটায় পাশে থাকার অনুরোধ জানাই। সবার উপস্থিতি নিশ্চিতভাবে আমাদের মনোবল বাড়াতে সাহায্য করবে এবং আগামী দিনে আরো নতুন কাজ করার প্রেরণা জোগাবে।

তারিখ: ২৫শে মে ২০২৫, রবিবার (সকাল দশটা থেকে...)
স্থান: কল্যাণী বিধানচন্দ্র মেমোরিয়াল গভঃ গার্লস হাইস্কুল

পোস্টার ডিজাইন করেছে: নিশা দেও (পাস আউট: ২০২৪)

||এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ,              করো নবজীবন দান||গত দুই বছরের মতো এই বছর ও আমরা স্কুলের নতুন বিল্ডিং -...
02/05/2025

||এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ,
করো নবজীবন দান||

গত দুই বছরের মতো এই বছর ও আমরা স্কুলের নতুন বিল্ডিং - এ রক্তদান শিবিরের আয়োজন করতে চলেছি।
সবসময়ের মতো সকলের উপস্থিতি, সহযোগিতা একান্ত কাম্য।

সহায়তা ও সহযোগিতায়: Kalyani JNM Hospital Blood Bank।
তারিখ: ২৫শে মে, ২০২৫, রবিবার,
সময়: সকাল দশটা থেকে

সবাই অন্ততপক্ষে দুজন ডোনার জোগাড় করার চেষ্টা করবেন এবং এই ভার্চুয়াল পোস্টার চারিদিকে ছড়িয়ে দেবেন।

আর রক্তদান শিবির বিষয়ক যে কোনো দরকারে যোগাযোগ করবেন।
যোগাযোগের প্রোফাইল লিঙ্ক: Sweta Bhattacharjee , Isha Sarkar Shankhamala Das Anindita Basu Manimekhala Bhowmik Mina Chakraborty Sharmistha Dey Madhurima Majumder Rythm Beat, সূর্যানী ভট্টাচার্য

Address

Kalyani, Congress Road

Website

Alerts

Be the first to know and let us send you an email when BCM Gov't Girls' Alumni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to BCM Gov't Girls' Alumni:

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share