আকিদাহ-Aqidah

আকিদাহ-Aqidah

Share

আল্লাহর একত্ববাদ এবং তাঁর নির্দেশিত বিভিন্ন বিষয়ের ওপর বিশ্বাস স্থাপন করার নাম আকিদাহ!

26/01/2026

রিয়াদুস সালেহীন (অনুচ্ছেদ ০১- ইখলাসের বিবরন)

Photos from আকিদাহ-Aqidah's post 03/11/2024

ইয়াহুদী ও খ্রিষ্টানরা তোমার প্রতি কখনও সন্তুষ্ট হবে না; যতক্ষণ না তুমি তাদের ধর্মাদর্শ অনুসরণ কর।
বল, ‘আল্লাহর পথ-নির্দেশ (ইসলাম)ই হল প্রকৃত পথ-নির্দেশ (সুপথ)।’ তোমার নিকট আগত জ্ঞানপ্রাপ্তির পর তুমি যদি তাদের খেয়াল-খুশীর অনুসরণ কর, তাহলে আল্লাহর বিপক্ষে তোমার কোন অভিভাবক থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না। (সুরা বাকারাহঃ১২০)

মন্তব্য:

এখানে গুরুত্ব সহকারে বলা হচ্ছে যে, আপনি আপনার ধর্ম সম্পুর্ন পরিবর্তন না করা পর্যন্ত কাফের মুশরিকদের খুশি করতে পারবেন না। যদি জ্ঞান আসার পরেও তুমি ঐ শ্রেণীর ভ্রষ্ট লোকদেরকে কেবল সন্তুষ্ট করার জন্য তাদের আনুগত্য কর, তাহলে তোমার কোন সাহায্যকারী থাকবে না।
এখানে আসলে উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দেওয়া হচ্ছে যে, বিদআতী ও ভ্রষ্ট লোকদের সন্তুষ্টি লাভের জন্য তারা যেন এমন কাজ না করে এবং কোন দ্বীনী ব্যাপারে তোষামোদ ও তার অযথা অপব্যাখ্যা না করে।

26/10/2024

একই দিনে বরিশালের ৩টি বিশ্ববিদ্যালয় ও কলেজ সেমিনার আগামী ২৮ তারিখ ইনশাআল্লাহ।
◼️ সকাল ১০টায়
আয়োজনে: সরকারি ব্রজমোহন কলেজ শিক্ষার্থীবৃন্দ।
◼️ বাদ যোহর
স্থান: সার্সটেক অডিটরিয়াম।
আয়োজনে: শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল।
◼️ বাদ মাগরিব
স্থান: কেন্দ্রীয় মসজিদ, বরিশাল বিশ্ববিদ্যালয়।
আয়োজনে: সাধারণ শিক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয়।

26/10/2024

অতএব কোন উপদেশ গ্রহনকারী আছে কি?

05/10/2024

হে মু’মিনগণ! তোমরা অধিক ধারণা হতে বিরত থাক। কতক ধারণা পাপের অন্তর্ভুক্ত। তোমরা অন্যের দোষ খোঁজাখুঁজি করো না, একে অন্যের অনুপস্থিতিতে দোষ-ত্রুটি বর্ণনা করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো সেটাকে ঘৃণাই করে থাক। আল্লাহকে ভয় কর, আল্লাহ খুব বেশি তাওবাহ ক্ববূলকারী, অতি দয়ালু।
(সুরা আল হুজরাতঃ ১২)

04/10/2024

হে ঈমানদারগণ, কোন সম্প্রদায় যেন অপর কোন সম্প্রদায়কে বিদ্রূপ না করে, হতে পারে তারা বিদ্রূপকারীদের চেয়ে উত্তম। আর কোন নারীও যেন অন্য নারীকে বিদ্রূপ না করে, হতে পারে তারা বিদ্রূপকারীদের চেয়ে উত্তম। আর তোমরা একে অপরের নিন্দা করো না এবং তোমরা একে অপরকে মন্দ উপনামে ডেকো না। ঈমানের পর মন্দ নাম কতইনা নিকৃষ্ট! আর যারা তাওবা করে না, তারাই তো যালিম। (আল হুজরাত ১১)

04/10/2024

মুহাম্মদ আল্লাহর রাসূল; আর তার সহচরগণ কাফেরদের প্রতি কঠোর, তাদের পরস্পরের প্রতি সহানুভূতিশীল; আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় আপনি তাদেরকে রুকু ও সিজদায় অবনত দেখবেন। তাদের লক্ষণ তাদের মুখমণ্ডলে সিজদার প্রভাবে পরিস্ফুট; এটাই তাওরাতে তাদের দৃষ্টান্ত। আর ইঞ্জীলে তাদের দৃষ্টান্ত হচ্ছে এমন একটি চারাগাছ, যা থেকে নিৰ্গত হয় কচিপাতা, তারপর তা শক্ত ও পুষ্ট হয় এবং পরে কাণ্ডের উপর দাঁড়ায় দৃঢ়ভাবে যা চাষীর জন্য আনন্দদায়ক। এভাবে আল্লাহ অন্তর্জলা সৃষ্টি করেন। যারা ঈমান আনে এবং সৎকাজ করে আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমা ও মহাপ্রতিদানের। (সুরা আল- ফাতাহ ২৯)

30/09/2024

মুহাম্মাদ আল্লাহর রাসূল; তার সহচরগণ কাফিরদের প্রতি কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পরের প্রতি সহানুভূতিশীল; আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় তুমি তাদেরকে রুকু ও সাজদাহয় অবনত দেখবে। তাদের মুখে সাজদাহর চিহ্ন থাকবে, তাওরাতে তার বর্ণনা এইরূপই এবং ইঞ্জীলেও। তাদের দৃষ্টান্ত একটি চারাগাছ, যা হতে নিগর্ত হয় কিশলয়, অতঃপর ওটা শক্ত পুষ্ট হয় এবং পরে কান্ডের উপর দাঁড়ায় দৃঢ়ভাবে যা কৃষকের জন্য আনন্দদায়ক। এভাবে আল্লাহ মু’মিনদের সমৃদ্ধি দ্বারা কাফিরদের অন্তরজ্বালা সৃষ্টি করেন। যারা ঈমান আনে ও সৎ কাজ করে আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমা ও পুরস্কারের। (আল ফাতহ-২৯)

30/09/2024

তিনি তাঁর রাসূলকে পথ নির্দেশ ও সত্য দীনসহ প্রেরণ করেছেন, অপর সমস্ত দীনের উপর একে জয়যুক্ত করার জন্য। সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। (আল ফাতাহ -২৮)

30/09/2024

এবং আরো অন্য (সাহায্য, সম্পদ ও বিজয়) যা এখনও তোমাদের অধিকারে আসেনি, আল্লাহ তা স্বীয় আয়ত্তে রেখেছেন, আল্লাহ সকল বিষয়ে ক্ষমতাবান
আর যারা কুফরী করেছে তারা যদি তোমাদের সাথে যুদ্ধ করে তবে তারা অবশ্যই পৃষ্ঠ প্রদর্শন করবে, তারপর তারা কোন অভিভাবক ও সাহায্যকার পাবে না।
এটাই আল্লাহর বিধান—পূর্ব থেকেই যা চলে আসছে, তুমি আল্লাহর বিধানে কোন পরিবর্তন পাবেন না।
(সুরা আল-ফাতাহ (২১-২৩)

16/09/2024

মতামত আশাকরছিঃ-

আমার জানামতে, আমাদের জন্মদিন পালন করা হারাম।

তবে আজকের " ঈদ এ মিলাদুন্নবি " হিসেবে আমাদের জন্মদিন পালন করা সুন্নাহ হওয়ার কথা। কারন নবিজী (সঃ) এর অনুসরণ করা সুন্নাহ।

এই বিষয়টি আমার কাছে ক্লিয়ার না। কেউ জানলে অথবা জেনে আমাকে জানালে বিষয়টি ক্লিয়ার হতো। এবং একটা ক্লিয়ার ধারনা পেতাম।
অগ্রিম " জাজাকাল্লাহ খাইরান। "

Want your school to be the top-listed School/college?

Telephone

Website