Abdus Salam Academy

  • Home
  • Abdus Salam Academy

Abdus Salam Academy Abdus Salam Academy
Founder:Late.Hazi Abdus Salam
President:Selina Akther
Established: 1-1-2008
Ad

24/01/2023

আব্দুস ছালাম ত্রকাডেমী দাসগ্ৰাম এ ছুটির পর শিক্ষাৰ্থীদের একাংশের খেলার চিত্ৰ।

17/01/2023

Abdus Salam Academy

2023 ❤

17/12/2019

👍❤✍🙏 plz

16/04/2018

Thank you so much for your valuable like ...👍👍 Stay connected ♥️♥️Stay bless ... And please invite your friends ... ✌️✌️✌️✌️✌️

Boishak Pohela Boishakh 1425 Photos...
14/04/2018

Boishak Pohela Boishakh 1425 Photos...

28/03/2018
15/01/2018
10 years celebration
10/01/2018

10 years celebration

09/12/2017

Admission going on 2018 session

20/07/2017

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম ভরসা জহির খান।যিনি থাকতেন মুম্বাই এর একটি হাসপাতাল এর বেড এ।দুবেলা খাওয়ার টাকা ছিলনা।তাই ক্রিকেটার হওয়ার রাস্তা টাও মসৃণ ছিলনা তার জন্য।ছেলেটির পরের গল্প টি সবারই জানা।
"" বাংলাদেশী নায়ক আরোফিন শুভ।যিনি বন্ধুর কাছ ১৫৬ টাকা নিয়ে ঢাকায় এসেছিলেন।মডেল হওয়ার জন্য পরীক্ষা দিতে।
"" চা বিক্রেতা থেকে ভারতের প্রধানমন্ত্রী হওয়া লোকটি ছিল নরেন্দ্র দামোদর মোদী,,,,
"" বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম খুব বেশি লেখাপড়ার সুযোগ পাননি টাকার অভাবে।
"" ভারতীয় জাতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এক সময় ট্রেনের টিকেট চেকার ছিলেন।
"" বাজার থেকে ১৫০ টাকা চাঁদা তুলে, বই কেনা লোকটি ছিলেন,বাংলাদেশ- ব্যাংক এর গভর্নর আতিউর রহমান,,,
" মহানায়কদের জন্ম ই হয় কঠোর সাধনার মধ্যে দিয়ে।সফল হওয়ার রাস্তা কারোই মসৃণ ছিলনা।
" ছোট্র একটা ব্যর্থতায় আপনি যখন হতাশ হয়ে পড়েন,,তখন আমি মহানায়কদের দেখিয়ে বলব তারাও ব্যর্থতার সিঁড়ি বেয়ে আজ ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন।
" নিজের লহ্ম্য অর্জনে সর্বোচ্চ পরিশ্রম করতে হয়,করতে হয় কঠোর অধ্যাবসায়।সমস্যায়, বাধা- বিপওি থাকবেই, তাই বলে বসে থাকবেন না।টাকার অভাব কম বেশি সবারই আছে।
" সফল হওয়ার জন্য টাকার দরকার হয়না।দরকার হয় একটা শপথ,একটু সাধনা,কঠোর অধ্যাবসায়।আপনি যখন আপনার লহ্ম্য পৌঁছবেন।টাকার পিছনে আপনাকে দৌড়াতে হবেনা, টাকাই আপনার পিছনে দৌড়াবে।

12/07/2017

ঐশী তৈরির হোতাদের কী হবে
- মোহাম্মদ আবু নোমান
ঐশীর শিক্ষাজীবন শুরু হয়েছিল ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুলে। সেখানকার নিয়ন্ত্রিত জীবনযাপন তার ভালো লাগেনি। সে ছিল বাবা-মায়ের আদরের মেয়ে। তাই তার সব আবদার পূরণের চেষ্টা করতেন তারা। নৈতিকতা শিক্ষার কোনো চিন্তা না করে ঐশীকে ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করে দেন বাবা-মা। ভর্তি হয়েই পাল্টে যায় কিশোরী ঐশী। বেপরোয়া জীবনযাপন, অনিয়ন্ত্রিত প্রেম এবং ইয়াবার মতো জঘন্য মাদক সেবনে ডুবে যায় সে। এতে বাধা দেন বাবা-মা। মাসে দেড় লাখ টাকার বেশি ছিল কিশোরী ঐশীর হাত খরচ। তাহলে পরিবারটি চলত মাসিক কত খরচে? বিলাসবহুল ফ্লাটের বিপুল ভাড়া জুটল কিভাবে? সরকারি চাকরি করে এত বিলাসিতা কিভাবে সম্ভব?
একজন এসআইর যদি এত বিশাল পরিমাণ মাসিক অবৈধ অর্থের পার্মানেন্ট সোর্স থাকে, তাহলে তার ওপরে যারা কর্তা আছেন, তাদেরকেও তো নিশ্চয় ভাগ দিয়েই চলতে হয়। অবশ্য সবাই দুর্নীতিবাজ নন। ঐশীর মতো পরিবার এখনো থাকতে পারে।
অবৈধ উপায়ে অর্থ উপার্জন এবং বেহিসেবী জীবনযাপন কখনোই ভালো কিছু বয়ে আনতে পারে না। ঐশী এবং জুয়েলার্সের মালিকের ছেলে সাফাতদের পরিবার তার সবচেয়ে বড় উদাহরণ। বড় দেরি করে ফেলেছিলেন ঐশীর বাবা-মা। আর তাতেই ক্ষেপে যায় ঐশী। ভাবতে শুরু করে নিজের পিতা-মাতাকে হত্যার কথা। নেশার জগতে ঐশী এমনি এমনিতেই জড়ায়নি, এর পেছনে কাজ করেছে অভিভাবকের কাছ থেকে অতিপ্রাপ্তি, তারপরই সমস্যা হয়ে দাঁড়ায় অতিনিয়ন্ত্রণ। শুধু দণ্ড দিয়ে এ বিষয়গুলোর সুরাহা সম্ভব নয় বরং অনেক নিষ্ঠুর সত্যকেই ধামাচাপা দেয়া হবে। উল্লেখ্য, স্ত্রীসহ পুলিশের পরিদর্শক মাহফুজুর রহমান হত্যা মামলায় ঐশী রহমানকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন উচ্চ আদালত।
কিন্তু এই হত্যার দায় কী ঐশীর একার? তার পরিবার এবং এই সমাজব্যবস্থার কি কোনো দায় নেই? ঐশীদের যারা তৈরি করেছে তাদেরও কি এমন সাজা হবে? স্কুল ফাঁকি দিয়ে আড্ডা দেয় ছেলে বন্ধুদের সাথে। যোগ দেয় ইয়াবা ও গাঁজার আসরে। এসব আড্ডার আসরেই পরিচয় হয় তো কোনো ডিজের সাথে। তার সাথে কিছুদিন মেলামেশার পর তারই বন্ধুর সাথে ঘনিষ্ঠতা বাড়ায়। এদের মাধ্যমেই মূলত নেশার জগতে প্রবেশ করে। এভাবে মাদকে জড়িয়ে পরিবারের সদস্যদের সাথে খারাপ আচরণ করত ঐশী। গভীর রাতের বেলায় ছেলে বন্ধুকে নিয়ে বাসায় আসত। এসব উচ্ছৃঙ্খল চলাফেরা যখন মা-বাবার নজরে আসে, তখন তারা বোঝানোর চেষ্টা করেন। কিন্তু ততদিনে যা হওয়ার হয়ে গেছে।
আধুনিকতার নামে অধিক স্বাধীনতা সন্তানের জন্য চরম সর্বনাশ ডেকে আনে। এ থেকে আমাদের মা-বাবারও কি কোনো শিক্ষা নেই? এরকম আরো হাজারো অবাধ্য-বিপথগামী সন্তান এখনো আমাদের সমাজে আছে। একটা টিনএজ ছেলেমেয়ে যদি ছোটবেলাতেই বুঝে যায়, তার বাপের অবৈধ টাকা আছে, তখন তার পক্ষে খারাপ হওয়ার আশঙ্কাই বেশি। এই বাবা-মা কিসের জোরে সন্তানদের শাসন করবেন? একটা ছেলে বা মেয়ে যদি বুঝে যায়, তার বাবা সন্ত্রাসী বা দুর্নীতিবাজ, তাহলে নিশ্চয় সে ভবিষ্যতে ভালো কিছু হওয়ার বা করার স্বপ্ন দেখবে না। সামাজিক ও পারিবারিক মূল্যবোধের শিক্ষার অভাবে এ ধরনের পরিস্থিতি আজ। পুলিশকর্তা সমাজের অপরাধ ঠেকানোর চেষ্টা করবে, তাকেই বলি হতে হলো অপরাধের। তা-ও নিজের মেয়ের হাতে।

10/07/2017

Boys plz:আমি কীভাবে দ্বীনে এলাম
ক্লাসের ফার্স্ট বয় ছিল সে অথবা স্কুলের ক্রিকেট-ফুটবল দলের ক্যাপ্টেন, খুব ভালো গানের গলা অথবা আবৃত্তি আর চিত্রাংকনে জাতীয় পুরস্কার পাওয়া, পুরো স্কুলের ড্যাসিং বয় যার জন্য অনেক ময়দা সুন্দরীও জান দিতে প্রস্তুত, তার আছে গেমিং লেপটপ, আপডেটেড মোবাইল, হরেক রকমের পোশাক অথবা হাতখরচ প্রতিদিন হাজার টাকার উপর.........
হ্যা আমি এই যুগের ইয়ো ইয়ো তরুনদের কথাই বলছিলাম.....যুগের সাথে তাল মিলাতে যত ধরনের উপাদান দরকার, সবই তাদের আছে.....
এতো আছের মাঝে "কী" যেনো নেই তাদের কাছে....হ্যা এই "কী নেই" এর তাগিদেই হঠাত করে তাদের বদলে যাওয়া....গানের ভালো গলায় ঝরতে থাকে কোরয়ান এর মধুর সুর, ড্যাসিং চেহারায় ধিরে ধিরে গজাতে থাকে খোঁচা খোঁচা দাড়ি যা একসময় পরিণত হয়ে ঘন কালো হয়, শত শত ময়দা সুন্দরীর মন ভেংগে অপেক্ষায় থাকে কোনো এক হুজুরনীর.....
কী কারনে এতো আছের মাঝে তারা বুঝতে পারলো তাদের মাঝে "কী" যেনো নেই!!! কেনো সে তার শত রকমের বাহারি পোশাক ফেলে শরীরে জড়ালো সাদা পাঞ্জাবি, পারফিউমের স্থলে কেনোইবা তার থেকে ভেসে আসতে লাগলো আতরের ঘ্রান, ময়দা সুন্দরীদের দেখলে যে ছেলেটি নিজেকে ধরে রাখতে পারতো না সে কেনোইবা এখন তাদের থেকে ১০০ হাত দূর দিয়ে চলে !!!
*জুম্মাবারের নামাজী সেই ছেলে কেনো এখন ফজরের জামাত না পেলে কাদে????
*হুমায়ুন, জাফর ইকবাল আর ড্যান ব্রাউনে ডুবে থাকা সেই ছেলে আজ কেনো দ্বিগুন আগ্রহ ভরে পড়তে থাকে নবীজির জীবন কাহিনী ??? জিহাদের মাঠে, দাওয়াতের মেহনতে সাহাবীদের স্থলে কল্পনা করে নিজেকে???
*মা বাবার সেই আদরের দুলালটি যে কিনা কোনো দিন এতটুকু বকুনি খায়নি সে কোনোইবা মা বাবার শত অত্যাচার আর বকুনির পরেও দাড়ি কাটতে নারাজ???
*যেই ছেলেটি বাইরে গেলে কষ্ট হবে এই ভেবে মা-বাবা বাসায় হোম টিউটর রাখতেন হাজার টাকা খরচ করে, সেই ছেলেটি আজ কোন জ্ঞানের সন্ধানে চষে বেড়ায় পুরো শহর, উস্তাযের পায়ের কাছে বসাকেও সম্মানজনক মনে করে আজ সেই অহংকারী ছেলেটি, কোন সে জ্ঞানের কারণে????
ভুলেও ভাববেন না যে এটা আমার জীবনের কথা.... এই অধম এতো এতো সেক্রিফাইস করতে পারে নি এখনো, দুর্বল ইমানের কারনে....
তবে হ্যা এই সমাজেই এরকম কিছু তরুন বেড়ে উঠছে....তাদের বদলে যাওয়া হঠাত করে..... তারা চারপাশে অন্যায় অত্যাচার আর জাঁকজমকপূর্ণ বিলাসিতার মাঝে নিজেকে বিলিয়ে দেয় নি..... তারা বাক্সের বাইরে গিয়ে এই পৃথিবীকে নতুন করে বুঝতে শিখেছে.....তারা হতে চায় সেই সকল তরুন যাদেরকে নবী (সা:) "ভাই" বলে সম্বোধন করেছেন, কারন তারা রাসূল (সা:) কে না দেখলেও তার পথে চলার আপ্রান চেষ্টা করবে, তার সাথে মিলিত হওয়ার জন্য অধির আগ্রহে অপেক্ষা করবে.....
আসুন না তাদেরকে একটিবার বুঝতে চেষ্টা করি.....কিসের কারনে তাদের এ বদলে যাওয়া তা জিজ্ঞেস করি.... এতো জাঁকজমকপূর্ণ জীবনকে কি জন্য পেছনে ফেলে আসা সে বিষয়ে জানার চেষ্টা করি...... হয়তোবা তারাও হতে পারে এ যুগের মুসাব ইবন উমায়ের.....
আল্লাহ আমাদেরকে সকল প্রকার রিয়া থেকে হেফাজত করুন......

Address

Dashgram,Beanibazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdus Salam Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share