জাহানারা বেগম মহিলা মাদ্রাসা

  • Home
  • জাহানারা বেগম মহিলা মাদ্রাসা

জাহানারা বেগম মহিলা মাদ্রাসা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জাহানারা বেগম মহিলা মাদ্রাসা, Education, Khansama, .

07/04/2019
18/04/2017
* আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (সাঃ)-কে জিজ্ঞেস করলাম, ‘কোন কাজটি আল্লাহর নিকট সবচাইতে প্...
20/01/2015

* আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (সাঃ)-কে জিজ্ঞেস করলাম, ‘কোন কাজটি আল্লাহর নিকট সবচাইতে প্রিয়? তিনি বললেন, ‘ঠিক সময়ে নামায আদায় করা।’ তিনি (আবদুল্লাহ) পুনরায় বললেন, এরপর কোন কাজটি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়? নবী (সাঃ) বললেন, ‘পিতামাতার সেবা ও আনুগত্য করা। তিনি আবারও জিজ্ঞেস করলেন, এরপর কোন কাজটি? জবাবে নবী (সাঃ) বললেন, ‘আল্লাহর পথে জিহাদ করা।

আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবী (সাঃ) আমাকে এগুলোর কথাই বললেন। আমি আরো বেশী জানতে চাইলে তিনি আরও বলতেন। -বুখারী

* আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (সাঃ) কে বলতে শুনেছেন ‘তোমরা বলতো যদি তোমাদের কারো বাড়ীর দরযায় একটি নদী থাকে আর সে তাতে প্রতিদিন পাঁচবার করে গোসল করে, তাহলে কী তার শরীরে কোনরূপ ময়লা থাকবে? জবাবে সবাই বলল, না তার শরীরে কোন ময়লা থাকবে না। রসূলুল্লাহ (সাঃ) বললেন, পাঁচ ওয়াক্ত নামাযের ব্যাপারটিও অনুরূপ। এর সাহায্যে আল্লাহ গুনাহসমূহের (ধুয়ে-মুছে) বিলোপ সাধন করেন। -বুখারী

* আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (সাঃ) এর সময় যেটি যেমন ছিল তেমনটি এখন আর একটাও দেখতে পাই না। বলা হলো, কেন নামায তো ঠিকই আছে। আনাস (রাঃ) বললেন, সেখানেও যা করার তা কি তোমরা করনি? (অর্থাৎ ঠিক সময়মত নামায আদায় না করে অসময়ে আদায় করে থাকে। -বুখারী

* যুহরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, দামেস্কে আমি আনাস ইবনে মালেক (রাঃ) এর নিকট গিয়ে দেখতে পেলাম, তিনি কাঁদছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি কারণে কাঁদছেন? তিনি বললেন, নবী (সাঃ) এর সময় যা যা দেখেছি তার মধ্যে এই নামাযই আজ পর্যন্ত ঠিকমত অবশিষ্ট ছিল (ঠিক সময়ে আদায় করা হতো)। কিন্তু নামাযও এখন নষ্ট হতে চলেছে। -বুখারী

* আনাস (রাঃ) নবী (সাঃ) থেকে বর্ণনা করেন। নবী (সাঃ) বলেছেন, তোমরা নামাযের সিজদায় এতেদাল বা ভারসাম্য সৃষ্টি কর। তোমাদের কেউ যেন কুকুরের মত তার দুই বাহু ছড়িয়ে না দেয়। আর যখন থুথু নিক্ষেপ করার প্রােয়াজন হবে তখন সে সামনে বা ডাইনে থুথু নিক্ষেপ করবে না। কেননা, নামায অবস্থায় সে তার প্রতিপালকের সাথে আলাপরত থাকে। -বুখারী

* আবু হুরাইরা ও আবদুল্লাহ ইবনে উমর (রাঃ) উভয়েই রসূলুল্লাহ (সাঃ) থেকে বর্ণনা করেন, যখন গরমের প্রচণ্ডতা বৃদ্ধি পায় (তখন নামায আদায় না করে বরং) বিলম্ব করে ঠাণ্ডা সময়ে নামায আদায় কর। কেননা জাহান্নামের আগুনের তেজক্রিয়তার জন্য গরমের প্রচন্ডতা বৃদ্ধি পেয়ে থাকে। (অথবা গরমের প্রচন্ডতা জাহান্নামের আগুনের অংশ বিশেষ)। -বুখারী

আবুযার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, (এক গরমের দিনে) নবী (সাঃ) এর মুয়াযযীন যোহরের নামাযের আযান দেয়ার অনুমতি চাইলে (সাঃ) বললেন, আরে ঠান্ডা হতে দাও, ঠান্ডা হতে দাও। অথবা (বর্ণনাকারী সন্দেহ) বললেন, অপেক্ষা কর। অপেক্ষা কর। তিনি আরো বললেন, গরমের প্রচন্ডতা জাহান্নামের আগুনের তেজক্রিয়তা থেকে সৃষ্টি হয়। সুতরাং গরমের প্রচন্ডতা বৃদ্ধি পেলে ঠান্ডার (যোহরের) নামায পড়। এমনকি আমরা পাহাড়ের টিলায় ছায়া দেখতাম। (তারপর যোহরের নামায পড়তাম)।

28/12/2014

প্রশ্নঃ মুসলমানরা কেন অমুসলিমদের কাফের বলে?

কাফের মানে যে প্রত্যাখ্যান করে

কাফের শব্দটি মূল শব্দ ‘কুফর’ থেকে উৎপন্ন। যার মানে গোপন করা, আড়াল করা, অথবা প্রত্যাখ্যান করা। ইসলামী পরিভাষায় কাফের বলা হয় সেই লোককে যে ইসলামের মহাসত্যকে গোপন করে, আড়াল করে বা প্রত্যাখ্যান করে এবং এমন এক ব্যক্তি, যে ইসলামকে প্রত্যাখ্যান করে তাকে বাংলায় অমুসলিম এবং ইংরেজীতে ‘ননমুসলিম’ বলা হয়।

যদি কোনো অমুসলিম তাকে অমুসলিম অথবা কাফের বলাকে গালি মনে করেন তা হলে ইসলাম সম্পর্কে তার ভুল ধারণা ছাড়া এটাকে আর কিছুই বলা যায় না। ইসলাম ও ইসলামী পরিভাষা সম্পর্কে ভালো করে জেনে নেবার জন্য তাকে ইসলামের মূল উৎস কুরআন ও বিশদ্ধ হাদীস থেকে জ্ঞান লাভ করতে হবে। তখন তিনি বুঝতে পারবেন এটা গালি তো নয়ই বরং যথাযোগ্য পারিভাষা ব্যবহারে জন্য ইসলামকে ধন্যবাদ না জানিয়ে পারবেন না।

বি:দ্র: এই পোষ্টটি কাইকে আঘাত করার জন্য নয় এটি শুধুমাত্র সবাইকে জানার জন্য।
আমরা জঙ্গিবাদ ও সমাজে বিশৃঙ্খলার ঘোর বিরোধি।

Address

Khansama

5231

Website

Alerts

Be the first to know and let us send you an email when জাহানারা বেগম মহিলা মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share