23/02/2014
" বুদ্ধিমান ব্যক্তি অর্থনাশ, মনের কষ্ট, ঘরের অপকর্ম, বঞ্চনা ও অপমানের কথা (অন্যের কাছে) প্রকাশ করেন না।" — চাণক্যশ্লোক : অনুবাদ- আতিকুল আলম
আতিক স্যারের বইটি গতকাল থেকে একুশে বইমেলায় এসেছে। আমি মেলায় ছিলাম। নিজে একটি সংগ্রহ করেছি। আমি আশা করবো স্যারের প্রত্যেকটি ছাত্রই স্যারের এই বইটি সংগ্রহে রাখবেন। স্যারে বেঁচে থাকলে বইটির কাজ হয়তো তিনি নিজেই করতেন— তখন নিশ্চয়ই কাজটা আরো অনেক চমৎকার হতো। গ্রন্থটি পাওয়া যাচ্ছে পার্ল পাবলিকেশন্স এবং লিটলম্যাগ প্রাঙ্গনের উলুখাগড়ার স্টলে।
যাইহোক, বইটার এক একটা পৃষ্ঠা পড়ি আর চিন্তা করি — ঐদিন স্যার কী কী করেছিলেন, আমরা কি স্যারের বাসা থেকে সেদিন আড্ডা শেষে ফিরে এসেছিলাম— তারপর রাতে স্যার এটা অনুবাদ করেছিলেন!!!!
কল্পনায় আতিক স্যারকে নিয়ে পাঠ করছি তাঁর অনূদিত 'চাণক্যশ্লোক'।