Darul Quran Academy দারুল কুরআন একাডেমি

  • Home
  • Darul Quran Academy দারুল কুরআন একাডেমি

Darul Quran Academy দারুল কুরআন একাডেমি আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে...

"“আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও মানুষের কাছে পৌঁছে দাও।” — সহীহ বুখারী [৩৪৬১]আপনি যতটুকু জানেন, ততটুকুই মানুষের কাছে পৌ...
16/05/2026

"“আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও মানুষের কাছে পৌঁছে দাও।” — সহীহ বুখারী [৩৪৬১]

আপনি যতটুকু জানেন, ততটুকুই মানুষের কাছে পৌঁছে দিন। হতে পারে আপনার শেয়ার করা একটি ছোট ইসলামিক বার্তা, একটি আয়াত কিংবা একটি হাদিস কারো জীবনের হিদায়াতের কারণ হয়ে যাবে।

আসুন, আমরা কল্যাণের পথে মানুষকে আহ্বান করি এবং দ্বীনের আলো সমাজের প্রতিটি ঘরে পৌঁছে দিই।

এই মহান লক্ষ্যকে সামনে রেখেই ২০২৩ সাল থেকে দারুল কুরআন একাডেমি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কুরআন ও সুন্নাহর আলো মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া, দ্বীনি শিক্ষাকে সহজভাবে পৌঁছে দেওয়া এবং একটি আদর্শ প্রজন্ম গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য।

এই হাদিসের অনুপ্রেরণা থেকেই আমাদের একাডেমির যাত্রা শুরু। আল্লাহ তাআলা যেন এই প্রচেষ্টাকে কবুল করেন এবং একে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করেন। আমীন।

৫ মে শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতারিখ: ৪ মে ২০২৬  ৫ মে আমাদের জাতীয় ইতিহাসের এক রক্তাক্ত অধ্যা...
05/05/2026

৫ মে শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার প্রতিবাদ ও বিচারের দাবি

তারিখ: ৪ মে ২০২৬
৫ মে আমাদের জাতীয় ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়। ২০১৩ সালের ৫ মে রাতে শাপলা চত্বরে সমবেত নিরস্ত্র মাদ্রাসা ছাত্র, আলেম-ওলামা ও সাধারণ ধর্মপ্রাণ মানুষের ওপর রাষ্ট্রীয় বাহিনী যে নৃশংস অভিযান চালিয়েছিল, তা ছিল স্বাধীন বাংলাদেশের মাটিতে সংঘটিত এক পরিকল্পিত গণহত্যা।

আমাদের সুস্পষ্ট অবস্থান:
১. এটি গণহত্যা: মধ্যরাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে, মিডিয়া ব্ল্যাকআউট করে, নিরস্ত্র ও ঘুমন্ত মানুষের ওপর গুলি চালানো, সাঁজোয়া যান দিয়ে পিষে মারা এবং লাশ গুম করা—এটি কোনোভাবেই ‘আইনশৃঙ্খলা রক্ষা’ হতে পারে না। এটি ছিল রাষ্ট্রীয় সন্ত্রাস।
২. বিচারহীনতার সংস্কৃতি বন্ধ হোক: ১৩ বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোনো বিচারিক তদন্ত হয়নি। নিহতদের সঠিক সংখ্যা জাতির সামনে প্রকাশ করা হয়নি। লাশের হিসাব চাই, খুনিদের বিচার চাই।
৩. মতপ্রকাশের অধিকার হত্যা করা হয়েছে: ১৩ দফা দাবিতে শান্তিপূর্ণ সমাবেশ করার সাংবিধানিক অধিকার সেদিন বুলেট দিয়ে স্তব্ধ করা হয়েছিল। ভিন্নমত দমনের এই নজির বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা।
৪. দায়মুক্তি চলবে না: যে রাজনৈতিক নেতৃত্ব এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছে, যে প্রশাসনিক কর্মকর্তারা তা বাস্তবায়ন করেছে, এবং যে মিডিয়া সত্যকে ধামাচাপা দিয়েছে—তাদের প্রত্যেককে জবাবদিহির আওতায় আনতে হবে।

আমাদের দাবি:
১. জাতিসংঘের তত্ত্বাবধানে একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করে ৫ মে গণহত্যার শ্বেতপত্র প্রকাশ করতে হবে।
২. নিহত, আহত ও নিখোঁজ প্রত্যেক ব্যক্তির তালিকা প্রকাশ এবং তাদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দিতে হবে।
৩. শাপলা চত্বরে ‘গণহত্যা স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করে রাষ্ট্রীয়ভাবে ৫ মে-কে ‘গণহত্যা দিবস’ হিসেবে ঘোষণা করতে হবে।
৪. ভবিষ্যতে যাতে কোনো সরকার জনগণের ওপর রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে গণহত্যা চালাতে না পারে, সে জন্য ‘জুলাই সনদ’-এর আলোকে বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর কাঠামোগত সংস্কার করতে হবে।
শাপলা চত্বরের শহীদরা কোনো দলের নয়, তারা মজলুম। তাদের রক্তের দাগ মুছে ফেলা যাবে না। ইতিহাসের দায়মুক্তি হয় না।

নতুন প্রজন্ম আর রাষ্ট্রীয় খুনের বৈধতা মেনে নেবে না। বাংলাদেশপন্থী আধিপত্যবাদবিরোধী রাজনীতি এই গণহত্যার বিচারের মাধ্যমেই তার যাত্রা শুরু করবে।
বিচার চাই, গণহত্যার বিচার চাই।
ইনসাফ কায়েম হোক, আধিপত্যবাদ নিপাত যাক।

দারুল কুরআন একাডেমি
ভূবিরচর, যশোদল, কিশোরগঞ্জ।

দারুল কুরআন একাডেমিউত্তর ভুবিরচর, যশোদল, কিশোরগঞ্জ সদর। 📢 বিষয়পবিত্র ঈদুল ফিতরের ছুটি ও করণীয় আমল।📅 ছুটির সময়সূচি১৮ মার্...
17/03/2026

দারুল কুরআন একাডেমি
উত্তর ভুবিরচর, যশোদল, কিশোরগঞ্জ সদর।

📢 বিষয়
পবিত্র ঈদুল ফিতরের ছুটি ও করণীয় আমল।

📅 ছুটির সময়সূচি
১৮ মার্চ ২০২৬ (বুধবার) থেকে
২৭ মার্চ ২০২৬ (শুক্রবার) পর্যন্ত একাডেমি বন্ধ থাকবে
২৮ মার্চ ২০২৬ (শনিবার) থেকে নিয়মিত ক্লাস শুরু হবে, ইনশাআল্লাহ

📖 শিক্ষার্থীদের জন্য করণীয়:

১. প্রতিদিন নিয়মিত পাঠ ও নামাজ আদায় করতে হবে
২. ছোটদের নামাজে উৎসাহ দেওয়া, বড়রা জামাতে অংশগ্রহণ করবে
৩. নাজেরা বিভাগের শিক্ষার্থীরা প্রতিদিন সূরা ইয়াসিন তিলাওয়াত করবে
৪. প্রতিদিন অন্তত ১ পারা কুরআন তিলাওয়াত ও ছোটদের শেখানো
৫. প্রতিদিন ১০ মিনিট কায়দা-কুরআন ও মাকতাব চর্চা
৬. মিথ্যা কথা, ঝগড়া থেকে বিরত থাকা
৭. ছোট-বড় সবাইকে সালাম দেওয়া ও সম্মান করা
৮. গেম, মোবাইল, টিভি দেখা এবং অশ্লীলতা থেকে দূরে থাকা
৯. সময়মতো ঘুম, খেলাধুলা—সময় নষ্ট না করা
১০. আত্মীয়-স্বজনের সাথে দেখা করা ও খোঁজ নেওয়া
১১. একা ঘোরাফেরা, রেস্টুরেন্টে অযথা খাওয়া ও টাকা অপচয় থেকে বিরত থাকা

⚠️ বিশেষ নির্দেশনা

👉 ঈদুল ফিতরে কোকসহ ইজারাইলের সকল পাঠ বর্জন করতে হবে

12/01/2026
31/12/2025

আলহামদুলিল্লাহ
সফলতার চতুর্থ বর্ষে
ভর্তির হিড়িক পড়েছে..
যোগাযোগ : 01620-192549

আগামীকাল মহান বিজয় দিবস উপলক্ষে বন্ধু মহল ব্লাড ডোনেট ফাউন্ডেশন-এর উদ্যোগে দারুল কুরআন একাডেমিতে সকাল ৯টা থেকে বিকাল ৩ট...
15/12/2025

আগামীকাল মহান বিজয় দিবস উপলক্ষে বন্ধু মহল ব্লাড ডোনেট ফাউন্ডেশন-এর উদ্যোগে দারুল কুরআন একাডেমিতে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ফ্রি ব্লাড গ্রুপ পরীক্ষার ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
সকলকে উপস্থিত থেকে এই মানবিক উদ্যোগকে সফল করার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।

দারুল কুরআন একাডেমি'র পক্ষ থেকে ১৬ ডিসেম্বর বিজয় দিবস এর শুভেচ্ছা।  #১৬ডিসেম্বর  #বিজয়  #দিবস  #শুভেচ্ছা  #বাংলাদেশ
15/12/2025

দারুল কুরআন একাডেমি'র পক্ষ থেকে ১৬ ডিসেম্বর বিজয় দিবস এর শুভেচ্ছা।

#১৬ডিসেম্বর #বিজয় #দিবস #শুভেচ্ছা #বাংলাদেশ

 #ভর্তি চলছে!  ভর্তি চলছে!! ভর্তি চলছে!!!  দারুল কুরআন একাডেমিউত্তর ভূবিরচর যশোদল, কিশোরগঞ্জ সদর।  💠আমাদের এখানে কেন ভর্...
09/12/2025

#ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!!

দারুল কুরআন একাডেমি

উত্তর ভূবিরচর
যশোদল, কিশোরগঞ্জ সদর।

💠আমাদের এখানে কেন ভর্তি করবেন❓

✅ বিশিষ্ট উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান।
✅ সুন্দর, স্বাস্থ্যসম্মত, মনোরম ও নিরাপদ পরিবেশে পাঠদান।
✅ আদর্শ, নিষ্ঠাবান, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডোলী দ্বারা পাঠদান।
✅ এখানে আপনার সন্তান শুধু আরবিই শিখবে না, স্কুলের মত বাংলা, ইংরেজি, গনিত সবই শিখবে ইনশাআল্লাহ।
✅ প্রহার নয় আদর, সোহাগ ও উৎসাহের মাধ্যমে পাঠদান।
✅ শিক্ষার্থীর পড়াশোনা ও আন্যান্য বিষয়ে রিপোর্ট সংরক্ষণ ও পদক্ষেপ গ্রহণ।
✅ মাসিক প্রতিযোতা ও পরিক্ষার মান নির্ণয় করে পুরস্কার প্রদান।
✅ শিক্ষার পাশাপাশি সুস্থ বিনোদন, শিক্ষা সফর ও সংস্কৃতি চর্চার সু-ব্যবস্হা।
আবাসিক ছাত্রদের জন্য মানসম্মত খাবারের ব্যবস্হা।

যোগাযোগ : 01620192549, 0182221391

25/11/2025

একাডেমির চতুর্থ শ্রেণীর ছাত্র তানিম মাহমুদ
আগের মত শান্তি তো আর এখন পাওয়া যায় না.....

#কুরআন_উৎসব২০২৫ #দারুলকুরআনএকাডেমি #ভূবিরচর #যশোদল #কিশোরগঞ্জ

তিনটি গুণ যার মধ্যে থাকবে সেই ঈমানের স্বাদ অনুভব করবে।
22/11/2025

তিনটি গুণ যার মধ্যে থাকবে সেই ঈমানের স্বাদ অনুভব করবে।

Address

Jashodal, Kishorganj Sadar

Telephone

+8801620192549

Website

Alerts

Be the first to know and let us send you an email when Darul Quran Academy দারুল কুরআন একাডেমি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Darul Quran Academy দারুল কুরআন একাডেমি:

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share