MC College Degree Club

MC College Degree Club

Share

মুরারিচাঁদ কলেজ ডিগ্রি (পাস) কোর্সের সকল প্রকার আপডেট পেতে আমাদের সাথে থাকুন! ধন্যবাদ।

Photos from MC College Degree Club's post 18/06/2026

আলহামদুলিল্লাহ,
আমাদের মুরারিচাঁদ কলেজ, ডিগ্রি ক্লাবের ফুটবল প্রীতি ম্যাচ সফল ভাবে সম্পূর্ণ হয়েছে।

মুরারিচাঁদ কলেজ, ডিগ্রি ক্লাব কতৃক আয়োজীত প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা সমর্থকেরা ব্রাজিলের সমর্থকদের ১-০ গোলে হারিয়ে জয় লাভ করে। 🏆⚽

১৭/০৬/২০২৬ মুরারিচাঁদ কলেজ, ডিগ্রি ক্লাবের উদ্যোগে লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী 🇧🇷ব্রাজিল বনাম আর্জেন্টিনার🇦🇷 মধ্যে এক টানটান উত্তেজনাকর প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

মাঠে দুই দলের খেলোয়াড়দের চোখ ধাঁধানো ড্রিবলিং আর আক্রমণ-প্রতিআক্রমণে ম্যাচটি বেশ জমে উঠেছিল। তবে রক্ষণভাগের দৃঢ়তায় নির্ধারিত সময়ে কোনো দলই জালের দেখা পায়নি। ফলে খেলাটি ০-০ গোলে ড্রয়ে শেষ হয়।

পরবর্তীতে ম্যাচের ভাগ্য নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। সেখানে স্নায়ুচাপ ধরে রেখে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে শেষ হাসি হাসে আর্জেন্টিনা। টানটান উত্তেজনার এই প্রীতি ম্যাচে জয়লাভ করায় আর্জেন্টিনা দলকে জানাই আন্তরিক অভিনন্দন! 🎉

খেলা শেষে জমকালো পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরষ্কার তুলে দেন ডিগ্রি ক্লাবের সম্মানিত দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জনাব আব্দুর রাজ্জাক স্যার এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা সাহনাজ বেগম ম্যাডাম। ✨❤️

Photos from MC College Degree Club's post 17/06/2026

ব্রাজিল বনাম আর্জেন্টিনা
ম্যাচ শুরু.....

17/06/2026

বিশ্বকাপ উন্মদনায় মেতেছে এমসি কলেজে ডিগ্রি ক্লাব

ব্রাজিল বনাম আর্জেন্টিনা

ম্যাচ শুরু হবে ২:৩০ ঘঠিকায় সবাই চলে আসুন স্কাউট মাঠে

16/06/2026

📣📣📣 ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ডিগ্রি (পাস) ১ম বর্ষের (নিয়মিত) শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে,তাদের কলেজ পরিচয়পত্র আগামী ২১ জুন ২০২৬ খ্রি তারিখ হতে তথ্য ও অনুসন্ধান কেন্দ্র হতে বিতরণ করা হবে।📣📣📣

16/06/2026

আসসালামু আলাইকুম
সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে অনাকাঙ্খিত কারণে আগামীকালের ম্যাচের সময় পরিবর্তন করা হলো।

📍 স্থান: মুরারিচাঁদ কলেজ, রোভার স্কাউট মাঠ।
📅 তারিখ: ১৭ জুন, ২০২৬ (রোজ: বুধবার )
⏰ সময়:দুপুর ২:০০ ঘটিকায়

আসুন, মেতে উঠি ফুটবল উল্লাসে! আপনার প্রিয় দলকে সমর্থন দিতে চলে আসুন ঠিক সময়ে। গ্যালারিতে আপনার উপস্থিতিই হোক আমাদের অনুপ্রেরণা। 🙌

15/06/2026

শুভ জন্মদিন — প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ স্যার।

দীর্ঘায়ু, সুখ ও সমৃদ্ধিতে ভাস্বর হোক আপনার আগামী পথচলা।
শুভ জন্মদিন, স্যার। 💐

14/06/2026

ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—সবার প্রিয় ফুটবল! ⚽🔥

বিশ্বকাপের উন্মাদনা এবার সরাসরি ক্যাম্পাসে! মুরারিচাঁদ কলেজ ‘ডিগ্রি ক্লাব’-এর উদ্যোগে এই প্রথমবার আয়োজিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী—আর্জেন্টিনা বনাম ব্রাজিল সমর্থকদের মধ্যকার মহাযুদ্ধ! 🇧🇷 🆚 🇦🇷

কে সেরা? কার দখলে থাকবে শ্রেষ্ঠত্বের মুকুট? মাঠের লড়াইয়ে প্রমাণ হবে আজ! এই ঐতিহাসিক ও রোমাঞ্চকর ফুটবল ম্যাচটি উপভোগ করতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ।

--------------------------------------------------
📍 স্থান: মুরারিচাঁদ কলেজ, রোভার স্কাউট মাঠ।
📅 তারিখ: ১৭ জুন, ২০২৬ (রোজ: বুধবার )
⏰ সময়: সকাল ১১:০০ টা
--------------------------------------------------

আসুন, মেতে উঠি ফুটবল উল্লাসে! আপনার প্রিয় দলকে সমর্থন দিতে চলে আসুন ঠিক সময়ে। গ্যালারিতে আপনার উপস্থিতিই হোক আমাদের অনুপ্রেরণা। 🎉 🙌

13/06/2026

আসসালামু আলাইকুম

ডিগ্রি ২৪/২৫ সেশনের সকল শিক্ষার্থী ভাই ও বোনেরা তোমরা ডিগ্রিতে প্রথমবারের মতো আগামীকাল ইনকোর্স পরিক্ষা দিতে যাচ্ছো সবার জন্য শুভকামনা রইলো।

তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন আমরা পরিক্ষা কোন ভবনে দেব তা জানি না। পরিক্ষার দিন এমসি কলেজ গেইটের প্রধান ফটকে দেখবেন নোটিশ বোর্ড লাগানো থাকবে,সেখানে লিখা থাকবে তোমাদের পরিক্ষা কোন ভবনে হবে। সবাই নোটিশ বোর্ড ফলো করবেন তাতেই পেয়ে যাবেন।

পরিক্ষা দিতে শুধুমাত্র রেজিষ্ট্রেশন কার্ড সাথে রাখতে হবে।

12/06/2026

মুরারিচাঁদ কলেজ ডিগ্রি ক্লাব রুম পরিদর্শন করেন। শিক্ষক পরিষদের সম্পাদক মো: আবুল কালাম আজাদ স্যার।এ সময় ক্লাবের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয় স্যার এর কাছে এবং তিনি আশ্বাস দেন খুব দ্রুত অধ্যক্ষ স্যারের সাথে কথা বলে সংস্কার করে দিবেন।❤️

Photos from MC College Degree Club's post 12/06/2026

ডিগ্রি ২০/২১ সেশনের সাবেক শিক্ষার্থীদের পক্ষ হতে ও ডিগ্রি ক্লাবের সাবেক সভাপতি,সাধারণ সম্পাদক এর পক্ষ থেকে ডিগ্রি ক্লাবে কিছু সংখ্যক প্রয়োজনীয় উপহার সামগ্রী দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক স্যার সহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও ক্লাবের সদস্যরা। ডিগ্রি ক্লাব এগিয়ে যাক সবার হাত ধরে অনন্য উচ্চতায়।❤️

Want your school to be the top-listed School/college?

Website