ত্বরিকুল জান্নাত বালক/বালিকা মাদ্রাসা

  • Home
  • ত্বরিকুল জান্নাত বালক/বালিকা মাদ্রাসা

ত্বরিকুল জান্নাত বালক/বালিকা মাদ্রাসা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ত্বরিকুল জান্নাত বালক/বালিকা মাদ্রাসা, Education, Dakshin Baghmara, Chunarughat, Habiganj, Sylhet, Bangladesh, .

আমাদের লক্ষ্য- শিক্ষা-সেবা- দাওয়াহ।
কুরআনের আলোয় গড়ে উঠুক আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ**
**দ্বীনি মূল্যবোধ ও আধুনিক শিক্ষার এক অনন্য সমন্বয়
সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে আমরা দিচ্ছি কুরআন ও সুন্নাহ ভিত্তিক আদর্শ শিক্ষার গ্যারান্টি।
01768821685

10/06/2026

প্রিয় মা (ভাতিজি),
​এই ফিতনার জামানায় আমি চাই তুমি নিজেকে একজন আদর্শ নারী হিসেবে গড়ে তোলো। তোমার প্রজ্ঞা হোক হযরত আয়েশা (রা.)-এর মতো, তোমার ধৈর্য হোক হযরত ফাতিমা (রা.)-এর মতো, আর তোমার তাকওয়া হোক রাবেয়া বসরীর মতো।
​সবসময় বাবা-মায়ের সুন্দর স্বপ্নগুলোর কথা মনে রেখে তোমার পড়াশোনা ও আমল চালিয়ে যেও। মহান আল্লাহর কাছে দোয়া করি, তোমার উসিলায় যেন দুনিয়া ও আখিরাতে আমাদের সবার মুখ উজ্জ্বল হয়। আমিন।

09/06/2026

শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া (রহিমাহুল্লাহ) বলেছেন:
"অনেক রোগী কোনো চিকিৎসা ছাড়াই আরোগ্য লাভ করে — কবুল হওয়া দু'আর মাধ্যমে, উপকারী ঝাড়-ফুঁকের মাধ্যমে, অথবা হৃদয়ের দৃঢ়তা ও উত্তম তাওয়াক্কুলের (আল্লাহর উপর ভরসার) মাধ্যমে।"
মাজমূউল ফাতাওয়া (২১/৫৬৩)

08/06/2026

সন্তানদের নামাজের আদেশ কখন দেবেন?
আমর ইবনে শুআইব (রাযিআল্লাহু আনহু)-এর দাদার সূত্রে বর্ণিত, তিনি বলেন: নবী ﷺ বলেছেন:
তোমাদের সন্তানরা যখন সাত বছর বয়সী হয়, তখন তাদের নামাজের আদেশ দাও। আর যখন দশ বছর বয়সী হয়, তখন (নামাজ না পড়লে) তাদের প্রহার করো। এবং তাদের বিছানা আলাদা করে দাও।"
[আবু দাউদ (৪৯৫) বর্ণিত, আলবানী সহীহ বলেছেন]
বিছানা আলাদা করে দাও"— এর অর্থ হলো তাদের একই বিছানায়একসাথে শোয়ানো যাবে না। অনেকে মনে করেন আলাদা ঘরে রাখতে হবে, কিন্তু সেটি সঠিক নয়।

মেসি নেইমার ওরা আমার কেউ না। আমি মুসলিম আলহামদুলিল্লাহ।ওদের সঙ্গে আমার কোন বন্ধুত্ব থাকতে পারে না।
03/06/2026

মেসি নেইমার ওরা আমার কেউ না।
আমি মুসলিম আলহামদুলিল্লাহ।ওদের সঙ্গে আমার কোন বন্ধুত্ব থাকতে পারে না।

02/06/2026

সেকুলার শিক্ষায় শিক্ষিত হলেও অনেকের মধ্যে ন্যূনতম নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে ওঠে না। বাবা-মা এত কষ্ট করে বড় করার পর যারা তাদের সাথে অমানবিক আচরণ করে, তাদের প্রকৃত শিক্ষিত বলা যায় না। এদের আচরণ অনেক সময় পশুর চেয়েও অধম হয়ে দাঁড়ায়।

​অথচ মা হলেন দুনিয়ার বুকে সবচেয়ে বড় নেয়ামত। মহান আল্লাহ পবিত্র কুরআনে নিজের ইবাদতের পরেই বাবা-মায়ের প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছেন এবং সতর্ক করেছেন যেন সন্তান তাদের সাথে বিরক্তি প্রকাশ করে 'উফ' শব্দটিও না বলে। রাসুলুল্লাহ সাঃ হাদিসে স্পষ্ট ঘোষণা করেছেন যে, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত।

​দ্বীনি শিক্ষা মানুষকে এই পরম দায়িত্ব স্মরণ করিয়ে দেয়। আজ পর্যন্ত কোনো আলেম তার বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছেন বলে নজির পাওয়া যায় না। কারণ, কুরআনী ইলমের পাতায় পাতায় মা-বাবার সেবার গুরুত্ব শেখানো হয়। তাই সময় থাকতে সন্তানকে বস্তুগত শিক্ষার পাশাপাশি অবশ্যই কুরআনের শিক্ষায় শিক্ষিত করে তুলুন, যা তাকে প্রকৃত মানুষ হতে শেখাবে।

24/05/2026

কুরবানীর গোশত কসাইকে পারিশ্রমিক বা বিনিময় হিসেবে দেওয়া জায়েজ নয়। বরং কসাইকে আলাদা টাকা/নির্ধারিত মজুরি দিতে হবে; তারপর চাইলে হাদিয়া হিসেবে কুরবানীর গোশত দেওয়া যেতে পারে।
আলী রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে কুরবানীর উটের কাছে থেকে তার গোশত ও চামড়া সদকা করতে এবং কসাইকে তা থেকে কিছু না দিতে আদেশ করেছেন। আলেমরা এই হাদিসের ভিত্তিতে বলেছেন, কুরবানীর পশুর কোনো অংশ পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না।
ফিকহি বিধান
কসাইকে কুরবানীর গোশত, চামড়া, মাথা, পা ইত্যাদি বিনিময় হিসেবে দেওয়া নাজায়েজ।
কসাইয়ের সাথে আগে থেকেই টাকার চুক্তি করা জায়েজ।
পূর্ণ পারিশ্রমিক দেওয়ার পর, চুক্তি ছাড়া উপহার হিসেবে সামান্য গোশত দেওয়া যেতে পারে।
সুতরাং, যদি বলা হয় “গোশতের বদলে কসাইয়ের পারিশ্রমিক, তাহলে তা জায়েজ নয়। আর যদি বলা হয় “কসাইকে তার মজুরি আলাদা দেওয়া হয়েছে, পরে হাদিয়া হিসেবে কিছু গোশত দেওয়া হলো”, তাহলে তা জায়েজ।

ছুটির নোটিশ
24/05/2026

ছুটির নোটিশ

13/05/2026

চারটি জিনিস রিযিক বৃদ্ধি করে:
١. قيام الليل
٢. كثرة الاستغفار بالأسحار
٣. تعاهد الصدقة
٤. الذكر أول النهار وآخره
(ابن القيم - زاد المعاد ٤/٣٧٨) :
চারটি জিনিস রিযিক বৃদ্ধি করে:
১. রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করা
২. শেষ রাতে (সাহরীর সময়) বেশি বেশি ইস্তিগফার করা
৩. নিয়মিত সদকা দেওয়া
৪. দিনের শুরু ও শেষে আল্লাহর যিকির করা
(ইবনুল কাইয়্যিম, যাদুল মা'আদ ৪/৩৭৮)

11/05/2026

رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ
হে আমার রব! আমাকে নেককার (সৎ) সন্তান দান করুন।"
এখানে সন্তানকে সালেহ নেককার"বলে চাওয়ার কারণ হলো
সন্তান হওয়ার নেয়ামত তখনই পূর্ণতা পায়, যখন সে সৎ ও ধার্মিক হয়।
নিশ্চয়ই, সন্তানের সৎ হওয়া পিতা-মাতার জন্য চোখের শীতলতা ও প্রশান্তি।
আর তাদের সৎ হওয়ার একটি বড় নিদর্শন হলো —
তারা তাদের পিতা-মাতার প্রতি সদাচরণ ও সেবা করে।

ভর্তি চলছে-মানুষ মানুষের জন্য। সমাজের কোনো এতিম ও নম্র স্বভাবের ছাত্র যদি অর্থের অভাবে শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় ...
09/05/2026

ভর্তি চলছে-
মানুষ মানুষের জন্য। সমাজের কোনো এতিম ও নম্র স্বভাবের ছাত্র যদি অর্থের অভাবে শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় থাকে, তবে তাকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিন। আমরা আনন্দের সাথে তার শিক্ষা ও জীবনযাত্রার যাবতীয় দায়িত্ব গ্রহণ করতে আগ্রহী।

আবু সালেহ সাদী
​প্রিন্সিপাল- ত্বরিকুল জান্নাত বালক/বালিকা মাদ্রাসা
মোবাইল নম্বর 01768821685
ঠিকানা- দক্ষিণ বাঘমারা চুনারুঘাট হবিগঞ্জ।

Address

Dakshin Baghmara, Chunarughat, Habiganj, Sylhet, Bangladesh

Website

Alerts

Be the first to know and let us send you an email when ত্বরিকুল জান্নাত বালক/বালিকা মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share