17/05/2026
DUETian - ডুয়েটিয়ান
Dhaka University of Engineering and Technology,Gazipur.
17/05/2026
হারানো বিজ্ঞপ্তি
ডুয়েটের IWE বিভাগের শিক্ষার্থী আব্দুস সামাদ আকন্দ (সেশন: ২০২৩-২৪) এর Post Graduation এর Provisional Certificate ও Transcript (A4 সাইজের খামসহ) গত ১০-০৫-২০২৬ তারিখে ডুয়েট ক্যাম্পাস ও ক্যাম্পাস সংলগ্ন এলাকায় কোথাও হারিয়ে গেছে।
কেউ পেয়ে থাকলে অনুগ্রহপূর্বক নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
📞 01736815044
📧 [email protected]
যোগাযোগ: IWE Department, DUET
ধন্যবাদ।
15/05/2026
ডুয়েটের শিক্ষার্থীরা ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-তে দারুণ সাফল্য অর্জন করেছে।
৪টি সেগমেন্টে অংশ নিয়ে ডুয়েটের ৫টি টিম অর্জন করেছে
🏆 ২টি চ্যাম্পিয়ন
🥈 ২টি প্রথম রানার আপ
🥉 ১টি দ্বিতীয় রানার আপ
সবার প্রতি আন্তরিক অভিনন্দন। ডুয়েটের সাফল্য ছড়িয়ে পড়ুক দেশজুড়ে 💙
14/05/2026
ডুয়েটের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল
12/05/2026
যারা জীবনে একবার হলেও বিদেশে পড়তে যাওয়া, স্কলারশিপ কিংবা অন্য যেকোনো ভিসার জন্য এপ্লাই করেছেন তারা জানেন পুরো প্রসেসটা কতটা সেনসিটিভ। একটা ছোট ভুল, একটা সন্দেহ কিংবা একটা ভেরিফিকেশন সমস্যা অনেক বছরের স্বপ্ন শেষ করে দিতে পারে।
বাংলাদেশের অনেক স্টুডেন্টের ভিসা শুধু ফ্রড বা সন্দেহজনক ব্যাংক ডকুমেন্টের কারণে রিজেক্ট হয়েছে। সবচেয়ে খারাপ ব্যাপার হলো, কিছু অসাধু এজেন্সির ভুয়া ব্যাংক সলভেন্সি বা স্টেটমেন্ট বানানোর কারণে জেনুইন স্টুডেন্টদেরও সন্দেহের চোখে দেখত বিভিন্ন এম্বাসি। কারণ এতদিন এসব ডকুমেন্ট সহজে অনলাইনে ভেরিফাই করার কোনো কার্যকর ব্যবস্থা ছিল না।
এখন বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভিসার জন্য ব্যবহৃত ব্যাংক সলভেন্সি, স্টেটমেন্টসহ গুরুত্বপূর্ণ ডকুমেন্টে QR কোড থাকবে, যেটা স্ক্যান করে ছয় মাস পর্যন্ত ভেরিফাই করা যাবে। ছোট একটা সিদ্ধান্ত মনে হলেও এটা আসলে হাজার হাজার শিক্ষার্থীর জন্য অনেক বড় স্বস্তি।এতে যেমন ফ্রড কমবে, তেমনি জেনুইন স্টুডেন্টদের ওপর অযথা সন্দেহও কমবে। যারা নিজের যোগ্যতা আর স্বপ্ন নিয়ে বিদেশে যেতে চায়, তাদের জন্য এটা সত্যিই অনেক পজিটিভ একটা পদক্ষেপ।
এমন সময়োপযোগী এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ। দেশের শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার
28/04/2026
অভিনন্দন বাংলাদেশ!
জ্বালানি প্রবেশ করাতে ৩০ দিন সময় প্রয়োজন হবে।
পারমাণবিক বিকিরণ ঘটানো ও পরীক্ষা-নিরীক্ষা শেষ করতে আরও ৩৪ দিন লাগবে।
নিরাপত্তা নিশ্চিত করে জাতীয় গ্রিডে শতভাগ বিদ্যুৎ পেতে প্রায় ১০ মাস লাগতে পারে।
26/04/2026
আগাম আম ক্রয় থেকে বিরত থাকুন। গ্রাহকের অতি উৎসাহের সুযোগে অসাধু ব্যবসায়ীরা খাদ্যে বিষ মিশিয়ে আমাদের খাওয়াচ্ছে।।
ড. সোহরাব মাহমুদ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সিএসই ডিপার্টমেন্ট আজ রাত তিনটা ২০ মিনিটে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মরহুমের জানাজা সকাল নয়টা ত্রিশ মিনিটে DUET মাঠে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। তিনি দীর্ঘদিন ক্যান্সার জনিত সমস্যায় ভুগছিলেন। আল্লাহ তাআলা উনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।
25/04/2026
এই খবর জানার পর ভাষা হারিয়ে ফেলতে আপনি বাধ্য।
যুক্তরাষ্ট্রের University of South Florida-এ পড়তে যাওয়া দুই তরুণ—নাহিদা এস বৃষ্টি ও জামিল লিমন।
জামিল আর নেই। দেহের অবশিষ্টাংশ উদ্ধার হয়েছে। নাহিদা এখনো নিখোঁজ। তাঁর ভাই লিখেছেন, বোনও আর নেই।
আমরা DUETian - ডুয়েটিয়ান পরিবার গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
18/04/2026
ডিজেল,অকটেন,পেট্রোল ও অকটেনের মূল্য নির্ধারণ ।।