পড়াশোনা করে যে, ভবিষ্যতে ভালো থাকে সে

  • Home
  • পড়াশোনা করে যে, ভবিষ্যতে ভালো থাকে সে
30/06/2025

ইংরেজি ক্লাস

29/06/2025

আলহামদুলিল্লাহ ১ম শ্রেণির শিক্ষার্থী
( দেলপাড়া গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল )
কত সুন্দর করে আরবি পড়ছে। মনে হচ্ছে মাদ্রাসার শিক্ষার্থী

28/06/2025

ইন্টারের আইসিটি (ডিকোডার ১ম পর্ব)

28/06/2025

আরবি ক্লাস (দেলপাড়া গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল)

28/06/2025

স্পোকেন ক্লাস ( দেলপাড়া গিয়াসউদ্দিন ইসলামিক স্কুল)

28/06/2025

কালিমা (দেলপাড়া গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল)

06/04/2021

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি:

জারণ সংখ্যাঃ যৌগ গঠনের সময় একটি মৌল অপর মৌলের সাথে যুক্ত হতে যে কয়টি ইলেকট্রন আদান প্রদান করে সেই আদান প্রদানকৃত ইলেকট্রনের সংখ্যাকে জারণ সংখ্যা বলে।

জারণ সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক, ভগ্নাংশ এবং শূন্য হতে পারে। একটি মৌলের একাধিক জারণ সংখ্যা হতে পারে। একে পরিবর্তনশীল জারণ সংখ্যা বলে। কোন যৌগে নির্দিষ্ট মৌলের অজানা জারণ সংখ্যা নির্ণয়ের জন্য কিছু নির্দিষ্ট মৌলের জারণ সংখ্যা মনে রাখা প্রয়োজন।
জানা মৌলের জারণ সংখ্যার সাহায্যে কোন মৌলের অজানা জারণ সংখ্যা সহজেই নির্ণয় করা যায়।
যেসব মৌলের জারণ সংখ্যা মনে রাখা প্রয়োজন তা নিম্নরূপঃ
১. চার্জ নিরপেক্ষ পরমাণুর জারণ সংখ্যা শূন্য হয়।যেমনঃ Na ; K ; Mg ; Ca ; Fe ইত্যাদি।
২. দ্বি-মৌলিক গ্যাসের জারণ সংখ্যা শূন্য।
যেমনঃCl₂ ; Br₂ ; I₂ ; N₂ ; O₂ ; F₂ ; H₂ ইত্যাদি।
৩. নিষ্ক্রিয় গ্যাসের জারণ সংখ্যা শূন্য।
যেমনঃ He ; Ne ; Ar ; Kr ; Xe ; Rn.
৪. গ্রুপ- 1 এর মৌল সমূহের জারণ সংখ্যা +1.
যেমনঃ H ; Li ; Na ; K ; ইত্যাদি।
৫. গ্রুপ -2 এর মৌলসমূহের জারণ সংখ্যা +2.
যেমনঃ Be ; Mg ; Ca ইত্যাদি।
৬. গ্রুপ -17 মৌলসমূহের জারণ সংখ্যা -1.
যেমনঃ Cl₂ ; Br₂ ; I₂ ; F₂.
৭. গ্রুপ -16 মৌলসমূহের জারণ সংখ্যা -2.
যেমনঃ O₂ ; S ইত্যাদি।
৮. সাধারণ অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা -2. যেমনঃ Na₂O,MgO ; CaO ; ইত্যাদি।
পার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -1. যেমনঃ H₂O₂ ; Na₂O₂ ইত্যাদি। আবার সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা - 1/2. যেমনঃ NaO₂ ; KO₂ ইত্যাদি।
৯. হাইড্রোজেন যদি অধাতুর সঙ্গে যুক্ত থাকে তবে জারণ সংখ্যা +1 হয়। যেমনঃ HCl ; HBr ; HI ; H₂O ইত্যাদি। আবার হাইড্রোজেন ধাতুর সঙ্গে যুক্ত থাকলে জারণ সংখ্যা -1 হয়। যেমনঃ NaH ; CaH₂ ; LiH ইত্যাদি।

একটি যৌগের মোট জারণ সংখ্যার পরিবর্তন শূন্য হয়।
KMnO₄ যৌগটিতে Mn এর জারণ সংখ্যা
Mn => +1 + Mn + (- 2) x 4 =0
=> +1 + Mn - 8 = 0
=> Mn - 7 = 0
=> Mn = +7
যৌগটি আধান নিরপেক্ষ হওয়ায় সমান চিহ্নের পরে শূন্য হয়েছে। পটাশিয়াম গ্রুপ-1 এর মৌল হাওয়ায় এর জারণ সংখ্যা +1 এবং অক্সিজেনের জারণ সংখ্যা -2.অতএব KMnO₄ যৌগটিতে Mn এর জারণ সংখ্যা +7.

MnO₄- যৌগটিতে Mn এর জারণ সংখ্যা

=> Mn + (- 2) x 4 = -1
=> Mn - 8 = -1
=> Mn = -1 +8
=> Mn = +7
যৌগটি আধান -1 হওয়ায় সমান চিহ্নের পরে -1 হয়েছে।
FeCl₃ যৌগটিতে Fe এর জারণ সংখ্যা
=> Fe + (-1)x 3 = 0
=> Fe - 3 = 0
=> Fe = + 3
যৌগটি আধান নিরপেক্ষ হওয়ায় সমান চিহ্নের পরে শূন্য হয়েছে। Cl গ্রুপ -17 এর মৌল হাওয়ায় এর জারণ সংখ্যা -1.
K₂Cr₂O₇ যৌগটিতে Cr এর জারণ সংখ্যা
=> (+1)x 2 +2Cr + (-2)x 7 = 0
=> +2 +2Cr - 14 = 0
=> 2Cr - 12 = 0
=> Cr = +6
K₂Cr₂O₇ যৌগটিতে Cr এর জারণ সংখ্যা +6.

N₂O যৌগটিতে N এর জারণ সংখ্যা
=> 2N + (-2) = 0
=> 2N -2 = 0
=> 2N = +2
=> N = +1.
N₂O যৌগটিতে N এর জারণ সংখ্যা +1.

প্রশ্ন: সুপ্ত যোজনী কাকে বলে। কিভাবে নির্ণয় করা যায়?

কোন মৌলের সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনীর মধ্যে পার্থক্যকে ঐ মৌলের সুপ্ত যোজনী বলে।
সক্রিয় যোজনী বলতে মৌলটি কোন যৌগ গঠন অবস্হায় যে যোজনী ব্যবহার করে তা ঐ মৌলের সক্রিয় যোজনী।যেমন-H₂SO₄ এ S - এরসক্রিয় যোজনী 6, আবার H₂S এ S এর সক্রিয় যোজনী ২,আবার SO₂ এ S এর সক্রিয় যোজনী 4.

S এর সর্বোচ্চ যোজনী 6.

সুপ্ত যোজনী নির্ণয়ঃ H₂SO₄ এ S এর সুপ্ত যোজনী=(S এর সর্বোচ্চ যোজনী)-(S এর সক্রিয় যোজনী)=6-6=0.
আবার H₂Sএ S এর সুপ্ত যোজনী=(S এর সর্বোচ্চ যোজনী)-(S এর সক্রিয় যোজনী)=6-2=4.আবার SO₂ এ S এর সুপ্ত যোজনী=(S এর সর্বোচ্চ যোজনী)-(S এর সক্রিয় যোজনী)=6-4=2.
PCl₃এ P এর সুপ্ত যোজনী=(P এর সর্বোচ্চ যোজনী)-(P এর সক্রিয় যোজনী)=5-3=2. FeCl₃এ Fe এর সুপ্ত যোজনী =(Fe এর সর্বোচ্চ যোজনী)-(Fe এর সক্রিয় যোজনী)=3-3=0.FeCl₂ এ Fe এর সুপ্ত যোজনী=(Fe এর সর্বোচ্চ যোজনী)-(Fe এর সক্রিয় যোজনী) = 3-2=1.

সাধারনত যে সব মৌলের একাধিক যোজনী বিদ্যামান সেই মৌল গুলির সুপ্ত যোজনী নির্ণয় করা হয়।

প্রশ্ন: মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে?

মুক্তজোড় ইলেকট্রনঃ কোন পরমাণুর যোজ্যতা স্তরে বা সর্ববহিঃস্থ শক্তিস্তরে যে ইলেকট্রন গুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করে না তাদেরকে মুক্তজোড় ইলেকট্রন বলে।
যেমন ঃ ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায়
Cl (17) ---> 1s² 2s²2p⁶ 3s² 3Px² 3Py² 3Pz¹

এখানে, ক্লোরিনের সর্ববহিঃস্থ শক্তিস্তর অর্থাৎ তৃতীয় শক্তিস্তরে 3s² 3Px² 3Py² অরবিটাল গুলোতে দুটি করে ইলেকট্রন বিদ্যমান থাকে। এই ইলেকট্রনগুলি বন্ধন গঠনে অংশগ্রহণ করে না। এজন্য এই ইলেকট্রনগুলি কে মুক্তজোড় ইলেকট্রন বলে। এখানে ক্লোরিনের তিন জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে।

বন্ধন জোড় ইলেকট্রনঃ পরমাণু যোজ্যতা স্তরে বা সর্ববহিঃস্থ শক্তিস্তরে যে ইলেকট্রনগুলি বন্ধন গঠনে অংশগ্রহণ করে তাদেরকে বন্ধন জোড় ইলেকট্রন বলে।
কোন পরমাণু ইলেকট্রন বিন্যাস করলে তার সর্ববহিঃস্থ শক্তিস্তরে যে বেজোড় ইলেকট্রন গুলি থাকে সেই ইলেকট্রনগুলি বন্ধন গঠনে অংশগ্রহণ করে। কাজেই বলা যায়, কোন পরমাণুর সর্ববহিঃস্থ শক্তিস্তরে যতটি বেজোড় ইলেকট্রন থাকে ঐ পরমাণু ততটি বন্ধন গঠন করতে পারে।

যেমনঃ ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায়
Cl (17) ---> 1s² 2s²2p⁶ 3s² 3Px² 3Py² 3Pz¹
এর বহিঃস্তরে একটি বিজোড় electron থাকায় এর বন্ধন জোড় ইলেকট্টন ১ ৷

প্রশ্ন: নিষ্ক্রিয় গ্যাস কাকে বলে। নিষ্ক্রিয় গ্যাস গুলি নিষ্ক্রিয় কেন?

নিষ্ক্রিয় গ্যাসঃ পর্যায় সারণির যেসব মৌলের পরমাণু সমূহ ইলেকট্রন আদান, প্রদান বা শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে না তাদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। পর্যায় সারণির 18 নম্বর গ্রুপে এদের অবস্থান। নিষ্ক্রিয় গ্যাস গুলি হচ্ছে হিলিয়াম (He), নিয়ন (Ne), আর্গন (Ar), ক্রিপ্টন(Kr), জেনন (Xe), রেডন (Rn).

নিষ্ক্রিয় গ্যাস গুলি নিষ্ক্রিয় কেনঃ নিষ্ক্রিয় গ্যাস গুলির ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় হিলিয়াম ব্যতীত অন্য নিষ্ক্রিয় গ্যাস গুলোর সর্ববহিঃস্থ শক্তিস্তরে অষ্টক পূর্ণ থাকে। নিষ্ক্রিয় মৌল সমূহের সর্বশেষ শক্তিস্তরে অষ্টক পুর্ণ থাকায় নিষ্ক্রিয় মৌল সমূহ যথেষ্ট স্থিতিশীল থাকে। ফলে এসব মৌল সমূহ সহজে কোন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। সর্ববহিঃস্থ স্তরে ইলেকট্রন দ্বারা অষ্টক পূর্ণ থাকে যা অত্যন্ত সুস্থিত। এ সুস্থিত ইলেকট্রন বিন্যাস ভাঙ্গতে অনেক শক্তির প্রয়োজন হয়। তাই স্বাভাবিক অবস্থায় নিষ্ক্রিয় মৌল সমূহ অন্য কোন মৌলের সাথে যুক্ত হয় না। অর্থাৎ বহিঃস্থ স্তরে সুবিন্যাস্ত ইলেকট্রন বিন্যাসের কারণে নিষ্ক্রিয় মৌল সমূহ নিষ্ক্রিয় হয়।
…

প্রশ্ন: সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

যেসব মৌলের একাধিক যোজনী বিদ্যামান তাদেরকে পরিবর্তনশীল যোজনী বলা হয়। আধুনিক সংজ্ঞা মতে অধাতব মৌলের সর্ববহিঃস্থ শক্তিস্তরে বিজোড় ইলেকট্রনের সংখ্যা ঐ মৌলের যোজনী নির্দেশ করে।

সালফারের স্বাভাবিক ও উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস নিম্নরূপঃ
S(16)----> 1s² 2s² 2p⁶ 3s² 3Px² 3Py¹ 3Pz¹

S*(16)---> 1s² 2s² 2p⁶ 3s² 3Px¹ 3Py¹ 3Pz¹3dxy¹

S²*(16)--->1s² 2s² 2p⁶ 3s¹ 3Px¹ 3Py¹ 3Pz¹ 3dxy¹ 3dyz¹

S এর ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় স্বাভাবিক অবস্থায় বহিঃস্থ শক্তিস্তরে বেজোড় ইলেকট্রন দুইটি আছে। এ কারণে সালফারের স্বাভাবিক অবস্থায় যোজনী 2. আবার প্রথমবার উত্তেজিত করলে 3Px অরবিটাল থেকে 3dxy অরবিটালে একটি ইলেকট্রন স্থানান্তরিত হয়। এ অবস্থায় সালফারের চারটি বিজোড় ইলেকট্রন পাওয়া যায়। এজন্য সালফারের যোজনী 4 হয়। আবার সালফারকে দ্বিতীয় বার উত্তেজিত করলে 3s অরবিটাল থেকে 3dyz অরবিটালে আরেকটি ইলেকট্রন স্থানান্তরিত হয়। এই অবস্থায় বিজোড় ইলেকট্রন পাওয়া যায় 6 টি। এজন্য সালফার এর যোজনী 6 হয়। যেহেতু সালফারের যোজনী 2,4,6 হয় সেহেতু সালফার পরিবর্তনশীল যোজনী পদর্শন করে৷

প্রশ্ন: যৌগমূলক কাকে বলে। কিভাবে যৌগমূলকের যোজনী বের করা যায়?

যৌগমূলকঃ একাধিক মৌলের একাধিক পরমাণুর সমন্বয়ে গঠিত একটি পরমাণু গুচ্ছ যা একটি আয়নের ন্যায় আচরণ করে এবং বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে, সেসব পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলে।

যেমনঃ সালফেট (SO₄² - ) যৌগমূলক। কারণ এখানে সালফার ও অক্সিজেন এই দুটি মৌলের পাঁচটি পরমাণু যুক্ত হয়ে একটি পরমাণু গুচ্ছ গঠন করে যার নির্দিষ্ট আধান -2 আছে।

যৌগমূলকের যে চার্জ বা আধান থাকে সেই চার্জ বা আধান থেকে ধনাত্মক বা ঋণাত্মক চিহ্ন বাদ দিলে যে সংখ্যাটি থাকে তাই ঐ যৌগমূলকের যোজনী নির্দেশ করে।
যেমনঃ কার্বনেট (CO₃² -) যৌগমূলকের আধান বা চার্জ -2. এখান থেকে ঋণাত্মক (-) চিহ্ন টি বাদ দিলে দুই (2) থাকে। এই দুই হচ্ছে কার্বনেট যৌগমূলকের যোজনী।

নিচে কিছু যৌগমূলকের নাম, সংকেত, যোজনী, জারণ সংখ্যা যথাক্রমে দেওয়া হল ঃ
হাইড্রোক্সিল, OH-, 1, -1.
নাইট্রেট. NO₃ - 1, -1.
নাইট্রাইট NO₂ - 1, -1.
বাই সালফেট HSO₄ - 1, -1.
বাই কার্বনেট HCO₃ - 1, -1.
সালফেট SO₄² - 2, -2

12/10/2020

গুরুত্বপূর্ণ কিছু মৌলের নাম, প্রতীক ,যোজনী,
পারমাণবিক সংকেত, পারমাণবিক ভর এবং আনবিক ভর।
1. হাইড্রোজেন-এর প্রতীক H, যোজনী 1, পারমাণবিক সংকেত 1, পারমাণবিক ভর 1 এবং আনবিক ভর 2
2. হিলিয়াম-এর প্রতীক He, যোজনী পারমাণবিক সংকেত 2, পারমাণবিক ভর 4 এবং আনবিক ভর 4
3. লিথিয়াম-এর প্রতীক Li, যোজনী 1, পারমাণবিক সংকেত 3, পারমাণবিক ভর 7 এবং আনবিক ভর 7
4. বেরিলিয়াম-এর প্রতীক Be, যোজনী 2, পারমাণবিক সংকেত 4, পারমাণবিক ভর 9 এবং আনবিক ভর 9
5. বোরন-এর প্রতীক B, যোজনী 3, পারমাণবিক সংকেত 5, পারমাণবিক ভর 11 এবং আনবিক ভর 11
6. কার্বন-এর প্রতীক C, যোজনী 2, 4, পারমাণবিক সংকেত 6, পারমাণবিক ভর 12 এবং আনবিক ভর 12
7. নাইট্রোজেন-এর প্রতীক N, যোজনী 1, 3, 5, পারমাণবিক সংকেত 7, পারমাণবিক ভর 14 এবং আনবিক ভর 28
8. অক্সিজেন-এর প্রতীক O, যোজনী 2, পারমাণবিক সংকেত 8, পারমাণবিক ভর 16 এবং আনবিক ভর 32
9. ফ্লোরিন-এর প্রতীক F, যোজনী 1, পারমাণবিক সংকেত 9, পারমাণবিক ভর 19 এবং আনবিক ভর 38
10. নিয়ন-এর প্রতীক Ne, যোজনী 0, পারমাণবিক সংকেত 10, পারমাণবিক ভর 20 এবং আনবিক ভর 20
11. সোডিয়াম-এর প্রতীক Na, যোজনী 1, পারমাণবিক সংকেত 11, পারমাণবিক ভর 23 এবং আনবিক ভর 23
12. ম্যাগনেসিয়াম-এর প্রতীক Mg, যোজনী 2, পারমাণবিক সংকেত 12, পারমাণবিক ভর 24 এবং আনবিক ভর 24
13. অ্যালুমিনিয়াম-এর প্রতীক Al, যোজনী 3, পারমানবিক সংকেত 13, পারমাণবিক ভর 27 এবং আনবিক ভর 27
14. সিলিকন-এর প্রতীক Si, যোজনী 4, পারমাণবিক সংকেত 14, পারমাণবিক ভর 28 এবং আনবিক ভর 28
15. ফসফরাস-এর প্রতীক P, যোজনী 3, 5, পারমাণবিক সংকেত 15, পারমাণবিক ভর 31 এবং আনবিক ভর 31
16. সালফার-এর প্রতীক S, যোজনী 2, 4, 6, পারমাণবিক সংকেত 16, পারমাণবিক ভর 32 এবং আনবিক ভর 32
17. ক্লোরিন-এর প্রতীক Cl, যোজনী 1, পারমাণবিক সংকেত 17, পারমাণবিক ভর 35.5 এবং আনবিক ভর 71
18. আর্গন-এর প্রতীক Ar, যোজনী 0, পারমাণবিক সংকেত 18, পারমাণবিক ভর 40 এবং আনবিক ভর 40
19. পটাসিয়াম-এর প্রতীক K, যোজনী 1, পারমাণবিক সংকেত 19, পারমাণবিক ভর 39 এবং আনবিক ভর 39
20. ক্যালসিয়াম-এর প্রতীক Ca, যোজনী 2, পারমাণবিক সংকেত 20, পারমাণবিক ভর 40 এবং আনবিক ভর 40
21. স্ক্যাডিয়াম-এর প্রতীক Sc, যোজনী 3, পারমাণবিক সংকেত 21, পারমাণবিক ভর 45 এবং আনবিক ভর 45
22. টাইটিনিয়াম-এর প্রতীক Ti, যোজনী 3, 4, পারমাণবিক সংকেত 22, পারমাণবিক ভর 48 এবং আনবিক ভর 48
23. ভ্যানডিয়াম-এর প্রতীক V, যোজনী 2, 3, 4, 5, পারমাণবিক সংকেত 23, পারমাণবিক ভর 50 এবং আনবিক ভর 50
24. ক্রোমিয়াম-এর প্রতীক Cr, যোজনী 2, 3, 6, পারমাণবিক সংকেত 24, পারমাণবিক ভর 52 এবং আনবিক ভর 52
25. ম্যাঙ্গানিজ-এর প্রতীক Mn, যোজনী 2, 4, পারমাণবিক সংকেত 25, পারমাণবিক ভর 55 এবং আনবিক ভর 55
26. আয়রন-এর প্রতীক Fe, যোজনী 2, 3, পারমাণবিক সংকেত 26, পারমাণবিক ভর 56 এবং আনবিক ভর 56
27. কোবাল্ট-এর প্রতীক Co, যোজনী 2, 3, পারমাণবিক সংকেত 27, পারমাণবিক ভর 59 এবং আনবিক ভর 59
28. নিকেল-এর প্রতীক Ni, যোজনী 2, পারমাণবিক সংকেত 28, পারমাণবিক ভর 59 এবং আনবিক ভর 59
29. কপার-এর প্রতীক Cu, যোজনী 1, 2, পারমাণবিক সংকেত 29, পারমাণবিক ভর 63.5 এবং আনবিক ভর 63.5
30. জিংক-এর প্রতীক Zn, যোজনী 2, পারমাণবিক সংকেত 30, পারমাণবিক ভর 65 এবং আনবিক ভর 65
31. গ্যালিয়াম-এর প্রতীক Ga, যোজনী 3, পারমাণবিক সংকেত 31,
পারমাণবিক ভর 68 এবং আনবিক ভর 68
32. জার্মেনিয়াম-এর প্রতীক Ge, যোজনী 4, পারমাণবিক সংকেত , পারমাণবিক ভর 32>73 এবং আনবিক ভর 73
33. আর্সেনিক-এর প্রতীক As, যোজনী 3, পারমাণবিক সংকেত 33,
পারমানবিক ভর 75 এবং আনবিক ভর 75
34. সেলিনিয়াম-এর প্রতীক Se, যোজনী 4, 6, পারমাণবিক সংকেত 34, পারমাণবিক ভর 79 এবং আনবিক ভর 79
35. ব্রোমিন-এর প্রতীক Br, যোজনী 1, পারমাণবিক সংকেত 35, পারমাণবিক ভর 80 এবং আনবিক ভর 160
36. ক্রিপটন-এর প্রতীক Kr, যোজনী 0, পারমাণবিক সংকেত 36, পারমাণবিক ভর 84 এবং আনবিক ভর 84
37. স্ট্রনসিয়াম-এর প্রতীক Sr, যোজনী 2, পারমাণবিক সংকেত 37, পারমাণবিক ভর 87.62 এবং আনবিক ভর 88
38. জিরকোনিয়াম-এর প্রতীক Zr, যোজনী 4, পারমাণবিক সংকেত 40, পারমাণবিক ভর >91 এবং আনবিক ভর 91
39. মলিবডেনাম-এর প্রতীক Mo, যোজনী 2, 6, পারমাণবিক সংকেত
42, পারমাণবিক ভর 96 এবং আনবিক ভর 96
40. টেকনিসিয়াম-এর প্রতীক Te, যোজনী 1, 7, পারমাণবিক সংকেত 43, পারমাণবিক ভর 99 এবং আনবিক ভর 99
41. বোডিয়াম-এর প্রতীক Rh, যোজনী 1, পারমাণবিক সংকেত 45, পারমাণবিক 103 এবং আনবিক ভর 103
42. ট্যালাডিয়াপম-এর প্রতীক Pd, যোজনী 2, 4, পারমাণবিক সংকেত 46, পারমাণবিক ভর 106.4 এবং আনবিক ভর 106
43. সিলভার-এর প্রতীক Ag, যোজনী 1, পারমাণবিক সংকেত 47, পারমাণবিক ভর 108 এবং আনবিক ভর 108
44. ক্যাডমিয়াম-এর প্রতীক Cd, যোজনী 2, পারমাণবিক সংকেত 48, পারমাণবিক ভর 112.4 এবং আনবিক ভর 112
45. ইনন্ডিয়াম-এর প্রতীক In, যোজনী 3, পারমাণবিক সংকেত 49, পারমাণবিক ভর 115 এবং আনবিক ভর 115
46. টিন-এর প্রতীক Sn, যোজনী 2, 4, পারমাণবিক সংকেত 50, পারমাণবিক ভর 119 এবং আনবিক ভর 119
47. আন্টিমনি-এর প্রতীক Sb, যোজনী 3, 5, পারমাণবিক সংকেত 51, পারমাণবিক ভর 112 এবং আনবিক ভর 112
48. আয়োডিন-এর প্রতীক I, যোজনী 1, পারমাণবিক সংকেত 53, পারমাণবিক ভর 127 এবং আনবিক ভর 254
49. জেনন-এর প্রতীক Xe, যোজনী 0, পারমাণবিক সংকেত 54, পারমাণবিক ভর 131 এবং আনবিক ভর 131
50. সিজিয়াম-এর প্রতীক Cs, যোজনী 1, পারমাণবিক সংকেত 55, পারমাণবিক ভর 133 এবং আনবিক ভর 133
51. বেরিয়াম-এর প্রতীক Ba, যোজনী 2, পারমাণবিক সংকেত 56, পারমাণবিক ভর 137 এবং আনবিক ভর 137
52. প্লাটিনাম-এর প্রতীক Pt, যোজনী 4, পারমাণবিক সংকেত 78, পারমাণবিক ভর 195 এবং আনবিক ভর 195
53. গোল্ড-এর প্রতীক Au, যোজনী 1, 3, পারমাণবিক সংকেত 79, পারমাণবিক ভর 197 এবং আনবিক ভর 197
54. মার্কারী-এর প্রতীক Hg, যোজনী 1, 2, পারমাণবিক সংকেত 80, পারমাণবিক ভর 200 এবং আনবিক ভর 200
55. লেড-এর প্রতীক Pb, যোজনী 2, 4, পারমাণবিক সংকেত 82, পারমাণবিক ভর 207 এবং আনবিক ভর 207
56. ইরেনিয়াম-এর প্রতীক U, যোজনী 3, 4, 5, 6, পারমাণবিক সংকেত 92, পারমাণবিক ভর 238 এবং আনবিক ভর 238.

29/09/2020

কম্পিউটার
মডুলেশন এবং ডিমডুলেশন কি? এ প্রক্রিয়া কোথায় এবং কেন ব্যবহৃত হয় ? ( ২৯তম বিসিএস)
উত্তর:
ডিজিটাল সংকেতকে এনালগ সংকেতে রুপান্তরের প্রক্রিয়াকে মডুলেশন বলে। আবার এনালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রুপান্তরের প্রক্রিয়াকে ডিমডুলেশন বলে।
ডেটা যোগাযোগ ব্যবস্থায় যেসব মাধ্যম ব্যবহৃত হয় তাদের মধ্যে টেলিফোন লাইন অন্যতম । টেলিফোন লাইনের মধ্য দিয়ে এনালগ সংকেত আদান -প্রদান হয় । কিন্তু কম্পিউটারে প্রদত্ত ডেটা ও তথ্য প্রকৃতপক্ষে ডিজিটাল সংকেত । কাজেই ডেটা কমিউনিকেশনের জন্য ডিজিটাল সংকেতকে েএনালগ সংকেত এবং এনালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করা প্রয়োজন । এজন্য ডেটা যোগাযোগ ব্যবস্থায় মডুলেশন ও ডিমডুলেশন ব্যবহৃত হয় ।
------
শেয়ার করুন।

Address

Sahebpara, Siddirganj

1421

Alerts

Be the first to know and let us send you an email when পড়াশোনা করে যে, ভবিষ্যতে ভালো থাকে সে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share