23/05/2020
ফেসবুক এডস ম্যানেজার থেকে খুব ডিটেইলস ভাবে রেজাল্ট দেখা যায়। যেখানে দেখতে পারবেন - পার এনগেজমেন্ট বা মেসেজে কস্ট কত । কে কে দেখছে এডস, মেয়ে কত পার্সেন্ট ছেলে কত পার্সেন্ট। ইন্সট্রাগ্রামে কত পার্সেন্ট এসড সো করেছে, ফেসবুক নিউজ ফিডে কত পার্সেন্ট , মেসেঞ্জার বা মাইডে স্টোরি তে কত পার্সেন্ট এডস টি সো করেছে সব ডিটেইস জানা যায়।
কিন্তু এডস রান করার পর আমরা কেউ এই ব্যাপার লক্ষ্য করি না বা গুরুত্ব দেই না। Reckless Spending হয় এখানে থেকেও। আমি আগের পোষ্ট গুলোতেও বলেছি Reckless Spending করে কোন লাভ নাই।
কিভাবে দেখবেন এডস রেজাল্ট ডিটেইস ?
খুব সিম্পল, এডস মেনেজার লগইন করুন, সেখানে প্রথমেই আপনি আপনার সব রানিং এবং আগের সব এডস গুলো দেখতে পাবেন।
Ads Manager >
এডস লিষ্ট থেকে আপনার রানিং এডস সিলেক্ট করুন, সিলেক্ট করলেই দেখবেন View Charts >
ভিউ চার্ট থেকে নিচের ট্যাব গুলো দেখতে পারবেন যথাক্রমে।
● Performance
● Demographic
● Placement
● Delivery
এবার হালকা ভাবে বলে দেই কোনটাই কি পাবেন। যদিও আপনি দেখলেই বুঝবেন।
● Performance > কতজন মেসেজ করেছেন একদিনে বা টোটাল মেসেজ সেটি এখানে থাকবে। টোটাল রিচ ও টোটাল এমাউন্ট স্পেন্ড মানি এখানে দেখতে পারবেন। এটি বলা যায় ওভার ভিউ।
● Demographic - এখানে দেখতে পারবেন , কত পার্সেন্ট ছেলে বা কত পার্সেন্ট মেয়ে এডস রিচ করচ্ছে। এখন আপনার টার্গেট শুধু মেয়ে হলে আপনি এখানে দেখতে পারবে দু একটা ছেলে এডস রিচ করছে কি করেনি। আর একটি গুরুত্বপূর্ণ অপশন পাবেন সেটা হলো প্রতি এনগেজমেন্ট কত টাকা খরচ হচ্ছে আপনার। ( খরচ বেশি হলে এডস চোখ কান বুঝে বন্ধ করে দিন। তবে একদিনের রেজাল্টের উপর ডিপেন্ড করে)
● Placement > আপনার অডিয়েন্স সোর্স আসছে কোন মাধ্যমে সেটা জানা অনেক দরকারি। ফেসবুক নিউজ ফিড থেকে কত পার্সেন্ট রিচ , ইন্সট্রাগ্রাম থেকে কত রিচ , মেসেঞ্জার থেকে বা কাস্টম অডিয়েন্স থেকে কত রিচ সেটা আপনি এখান থেকে ডিটেইলস দেখতে পারবেন।
দেখা কতটা জরুরি ? অনেকে যারা কার্সল বা লিডিং এডস রান করেন তারা হয়তো বুঝতে পারবেন এর গুরুত্ব। আপনি যখন কার্সল এডস দিবেন আপনার প্রয়োজন হবে এটি যে কোন মাধ্যমে কত রিচ দিচ্ছে ফেসবুক।
● Delivery - যারা Reach and frequency ads set রান করবেন বা করেন তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এডস সেট ডেলিভারি টা এখান থেকেই আসবে।