Let's Talk

Let's Talk

Share

Let's Talk is your partner in Happiness Life Coaching, supporting you in overcoming depression and accomplishing your life aspirations.

22/05/2026
22/05/2026

আপনি অনেক ক্লান্ত, চোখ জুড়ে ঘুম, যেন শুয়ে পড়লেই ঘুমিয়ে যাবেন। কিন্তু শোয়ার পরে চোখ বন্ধ করা মাত্রই আপনার ঘুম গায়েব! বিছানায় এপাশ-ওপাশ করছেন কিন্তু ঘুম আসে না! মাথার ভেতর চিন্তার ভিড় লেগে যায়, একটার পর একটা ভাবনা এসে আড্ডা জমায়।

বিশেষজ্ঞদের মতে, রাতে শুয়ে পড়ার পর ১০ থেকে ২০ মিনিটের মধ্যে স্বাভাবিকভাবে ঘুম আসা ভালো। এটি প্রমান করে আপনার স্ট্রেস নিয়ন্ত্রণে আছে এবং মন তুলনামূলক ভালো অবস্থায় আছে।

মস্তিষ্কের বিশ্রামের জন্য ঘুম খুব দরকার। পর্যাপ্ত ঘুম আবেগ নিয়ন্ত্রণে সহায়তা করে ও চাপ সামলানোর সক্ষমতা বাড়ায়। ঘুমের ঘাটতি হলে মুড সুইং ও অস্থিরতা দেখা দেয়।

তাই ঘুম গায়েব হয়ে গেলে বুঝতে হবে ঘুমের যত্ন লাগবে। ঘুম পাড়ানি মাসি-পিসিকে ডাকা লাগবে! নিজেকে সময় দিন। বিকালের পর ক্যাফেইন থেকে দূরে থাকুন আর স্ক্রিন টাইম নিয়ন্ত্রণে আনুন।

মনে রাখবেন, ঘুম ভালো তো সব ভালো

Want your school to be the top-listed School/college in Mirpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Mirpur
Mirpur
1216