Darul Arqum Academy Dakhil Madrasha

  • Home
  • Darul Arqum Academy Dakhil Madrasha

Darul Arqum Academy Dakhil Madrasha দারুল আরকাম একাডেমি দাখিল মাদরাসা লোহাগাড়া থানার অন্তর্গত চরম্বা ইউনিয়নের মজিদের পাড়া গ্রামে অবস্থিত।

মাদ্রাসার সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য।
11/09/2026

মাদ্রাসার সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য।

05/09/2026

দাখিল পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে আমাদের করণীয়
দাখিল পরীক্ষা শিক্ষার্থীদের শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একটি ভালো ফলাফল অর্জনের জন্য শুধু পরীক্ষার সময় প্রস্তুতি নেওয়াই যথেষ্ট নয়; বরং শিক্ষাবর্ষের শুরু থেকেই প্রয়োজন পরিকল্পিত অধ্যয়ন, নিয়মিত পাঠদান, ধারাবাহিক মূল্যায়ন এবং শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের সমন্বিত প্রচেষ্টা।
শিক্ষার্থীদের করণীয়
▪️ নিয়মিত মাদ্রাসায় উপস্থিত থেকে শ্রেণিকক্ষে মনোযোগের সঙ্গে পাঠ গ্রহণ করা।
▪️ প্রতিদিনের পাঠ নিয়মিত অনুশীলন ও পুনরাবৃত্তি করা।
▪️ যে বিষয়গুলোতে দুর্বলতা রয়েছে, সেগুলো চিহ্নিত করে শিক্ষকদের পরামর্শ অনুযায়ী অতিরিক্ত অনুশীলন করা।
▪️ নিয়মিত লিখিত পরীক্ষা, শ্রেণি পরীক্ষা ও মডেল টেস্টে অংশগ্রহণ করা।
▪️ বিগত বছরের দাখিল পরীক্ষার প্রশ্নপত্র অনুশীলনের মাধ্যমে পরীক্ষার ধরন ও সময় ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন করা।
▪️ অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যম ও সময় অপচয়কারী কার্যক্রম থেকে বিরত থাকা।
▪️ শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও নৈতিক মূল্যবোধ বজায় রেখে পড়াশোনায় মনোযোগী হওয়া।

শিক্ষকদের করণীয়
প্রতিটি শিক্ষার্থীর মেধা ও দুর্বলতা বিবেচনায় নিয়ে পাঠদান নিশ্চিত করা, নিয়মিত মূল্যায়নের মাধ্যমে অগ্রগতি পর্যবেক্ষণ করা এবং পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত সহযোগিতা ও নির্দেশনা প্রদান করা।

অভিভাবকদের করণীয় সন্তানের নিয়মিত উপস্থিতি, পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতির বিষয়ে সচেতন থাকা এবং প্রয়োজনে শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে শিক্ষার্থীর জন্য একটি সুন্দর ও পড়াশোনাবান্ধব পরিবেশ নিশ্চিত করা।

প্রতিষ্ঠানের অঙ্গীকার
আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন নয়; বরং প্রত্যেক শিক্ষার্থীকে জ্ঞান, নৈতিকতা, শৃঙ্খলা ও আদর্শের সমন্বয়ে একজন যোগ্য ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলা।
শিক্ষার্থীর পরিশ্রম, শিক্ষকের আন্তরিকতা এবং অভিভাবকের সহযোগিতাই পারে কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত করতে।

আসুন, সম্মিলিত প্রচেষ্টায় দাখিল পরীক্ষায় আমাদের শিক্ষার্থীদের সাফল্য ও গৌরবের ধারাবাহিকতা আরও সমৃদ্ধ করি।

দারুল আরকাম একাডেমি দাখিল মাদ্রাসা
শিক্ষা • নৈতিকতা • আদর্শ • সাফল্য

আলহামদুলিল্লাহ। দেড় কোটি টাকা ব্যয়ে চরম্বা দারুল আরকাম একাডেমি দাখিল মাদ্রাসার ভবনের  কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে  শুরু কর...
02/09/2026

আলহামদুলিল্লাহ। দেড় কোটি টাকা ব্যয়ে চরম্বা দারুল আরকাম একাডেমি দাখিল মাদ্রাসার ভবনের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু করার জন্য ঠিকাদার কে কাজ বুঝিয়ে দিচ্ছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চট্টগ্রামের ইন্জিনিয়ার দিলদার হোসেন, তরিকুল ইসলাম। এ সময় ভবন নির্মাণের জন্য একক প্রচেষ্টাকারী ও সাবেক ইউপি চেয়ারম্যান Prf Sadat Ullah, মাদ্রাসার সুপার Md. Shaif Uddin, প্রাক্তন ছাত্র পরিষদের প্রতিনিধি Imranul Hoque, Najimul Islam সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

যাঁদের হাত ধরে শুরু, তাঁদের পদচারণায় আজও প্রাণ ফিরে পায় দারুল আরকাম প্রতিষ্ঠাতার আগমন, দাতার ভালোবাসা—সমৃদ্ধির পথে দারুল...
02/09/2026

যাঁদের হাত ধরে শুরু, তাঁদের পদচারণায় আজও প্রাণ ফিরে পায় দারুল আরকাম

প্রতিষ্ঠাতার আগমন, দাতার ভালোবাসা—সমৃদ্ধির পথে দারুল আরকাম

আলহামদুলিল্লাহ। আজ দারুল আরকাম একাডেমি দাখিল মাদ্রাসা পরিদর্শনে আসেন মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা, ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি জনাব হাফেজ সাবের আহমদ সাহেব এবং মাদ্রাসার সম্মানিত আজীবন দাতা সদস্য জনাব মীর আহমদ সাহেব।

মাদ্রাসায় অবস্থানকালে তাঁরা শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন। শিক্ষার্থীদের লেখাপড়া, নৈতিকতা, শৃঙ্খলা ও সুন্দর ভবিষ্যৎ গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

পাশাপাশি সম্মানিত শিক্ষকবৃন্দের সঙ্গে মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন, একাডেমিক পরিবেশ, শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন।

পরবর্তীতে স্থানীয় বায়তুল খালেক জামে মসজিদে জোহরের নামাজে ইমামতি করেন প্রতিষ্ঠাতা জনাব হাফেজ সাবের আহমদ সাহেব। নামাজ শেষে তিনি মুসল্লিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহতমূলক বক্তব্য প্রদান করেন।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও শুভাকাঙ্ক্ষীদের এমন আন্তরিক উপস্থিতি দারুল আরকামের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের জন্য নিঃসন্দেহে অনুপ্রেরণার।

দারুল আরকামের সঙ্গে যাঁদের হৃদয়ের সম্পর্ক—তাঁদের ভালোবাসাই হোক এর আগামীর শক্তি।

আল্লাহ তাআলা তাঁদের সকলের শ্রম, ভালোবাসা ও অবদান কবুল করুন এবং দারুল আরকামকে জ্ঞান, আদর্শ ও নৈতিকতার আলোয় আলোকিত একটি প্রতিষ্ঠানে পরিণত করুন।

#দারুল_আরকাম #দারুল_আরকাম_একাডেমি

13/08/2026
06/01/2026

অভিনন্দন ও হৃদয়পূর্ণ স্বাগতম!
আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় গৌরবময় সাফল্য অর্জনকারী সকল প্রার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়, জাতি গঠনের পথে এক অমূল্য পদক্ষেপ।
নতুন এক অভিযাত্রায়, শিক্ষকতার মহান পেশায় আপনাদের স্বাগতম জানাচ্ছে দারুল আরকাম একাডেমী দাখিল মাদ্রাসা (EIIN: 135039)।
সপ্তম গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করতে ইচ্ছুক, তাদের প্রতি আমাদের আন্তরিক আহ্বান—দারুল আরকাম একাডেমী-কে আপনার প্রথম পছন্দ হিসেবে বিবেচনা করুন। এনটিআরসিএ কর্তৃপক্ষের কাছে ইতোমধ্যে আমাদের প্রতিষ্ঠান হতে ১০টি শূন্য পদের চাহিদাপত্র প্রেরণ করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয়, উল্লিখিত পদসমূহ বর্তমানে সকলই শূন্য এবং প্রার্থীদের জন্য একটি উজ্জ্বল সম্ভাবনার দ্বার উন্মোচিত করেছে।
আমাদের মাদ্রাসাটি চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের মনোরম গ্রাম মজিদের পাড়া-তে অবস্থিত। পদুয়া-চরম্বা প্রধান সড়কের নিকটবর্তী স্থানে অবস্থিত এই শিক্ষালয়টিতে পৌঁছানো অত্যন্ত সহজ – পাশেই রয়েছে সিএনজি স্ট্যান্ড, যেখানে থেকে মাত্র ৪০ টাকা ভাড়ায় পদুয়া বাজারে যাতায়াত করা যায়।
দু’তলা বিশিষ্ট সুবিন্যস্ত ভবন, বিস্তৃত সবুজ মাঠ, এবং মনোরম পরিবেশ মাদ্রাসাটিকে করে তুলেছে শিক্ষার উপযোগী এক অনন্য স্থান। প্রতিষ্ঠানের অবকাঠামোগত দিক ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রত্যক্ষভাবে দেখতে আগ্রহী হলে, প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে স্বশরীরে ভিজিটের আমন্ত্রণ রইল।
আমাদের ব্যবস্থাপনা পর্ষদ সুসংগঠিত ও দায়িত্বশীল। সরকারি বেতন-ভাতার পাশাপাশি মাদ্রাসার নিজস্ব অর্থায়ন থেকে শিক্ষক ও কর্মচারীদের জন্য রয়েছে অতিরিক্ত ভাতা এবং দুই ঈদের আকর্ষণীয় বোনাস। আবাসনের সুবিধা রয়েছে এবং প্রয়োজনে খাবারের ব্যবস্থাও করা সম্ভব।
২০০১ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা এলাকায় একমাত্র দাখিল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে একটি গৌরবময় অবস্থান তৈরি করেছে। প্রতি বছর দাখিল পরীক্ষায় শতভাগ উত্তীর্ণের ধারাবাহিকতা ধরে রেখে আমরা প্রমাণ করেছি—এই প্রতিষ্ঠান শুধু নামে নয়, কাজেও সেরা।
অতএব, নির্দ্বিধায় দারুল আরকাম একাডেমী দাখিল মাদ্রাসা (EIIN: 135039)-কে আপনার Top Choice হিসেবে নির্বাচন করুন।
মাদ্রাসা সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা পরিবেশ স্বচক্ষে দেখতে আমন্ত্রণ রইল সুপারের অফিসকক্ষে, এক কাপ চায়ের প্রাণবন্ত গল্পে।

যোগাযোগের জন্য:
📞 মোবাইল: ০১৮১৬৮৩০২৭২
📱 WhatsApp: ০১৮১৬৮৩০২৭২
শ্রদ্ধার সঙ্গে,
মোহাম্মদ সাইফুদ্দীন
সুপারদারুল আরকাম একাডেমী দাখিল মাদ্রাসা
মজিদের পাড়া, চরম্বা, লোহাগাড়া, চট্টগ্রাম।

🖋️ADMIN : Ariful Islam

অভিনন্দন ও শুভেচ্ছা দারুল আরকাম একাডেমী দাখিল মাদরাসার নবাগত শিক্ষক-শিক্ষিকাদের প্রতি। 🌹আপনাদের আগমনে এই শিক্ষা প্রতিষ্ঠ...
22/08/2025

অভিনন্দন ও শুভেচ্ছা দারুল আরকাম একাডেমী দাখিল মাদরাসার নবাগত শিক্ষক-শিক্ষিকাদের প্রতি। 🌹

আপনাদের আগমনে এই শিক্ষা প্রতিষ্ঠান নতুন প্রাণ, নতুন আলোয় উদ্ভাসিত হোক—এ আমাদের প্রত্যাশা।
আমরা বিশ্বাস করি, নতুনত্বেই বিকাশের দিগন্ত উন্মোচিত হয়। আপনাদের মেধা, মনন ও নিষ্ঠা এ প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে, ইনশাআল্লাহ।

Address

Charamba

4397

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801309135039

Website

Alerts

Be the first to know and let us send you an email when Darul Arqum Academy Dakhil Madrasha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Darul Arqum Academy Dakhil Madrasha:

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share