26/05/2026
🕌🌙 ঈদুল আযহার শুভেচ্ছা বার্তা 🌙🕌
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
েল_মাদরাসা–এর সম্মানিত
সভাপতি মো: আবু ইলিয়াস সাহেব ,শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকমণ্ডলী, প্রিয় ছাত্র-ছাত্রী এবং দ্বীনের এই পথচলায় আমাদের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সেবায় নিয়োজিত সকল স্তরের শুভানুধ্যায়ীদের প্রতি রইলো আন্তরিক ভালোবাসা,
দোয়া ও ঈদুল আযহার শুভেচ্ছা। 🌸
ছুটির এই সময়ে মহান আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে নিজ নিজ গন্তব্যে নিরাপদে পৌঁছানোর তাওফিক দান করেন, সফরকে সহজ ও কল্যাণময় করেন এবং পরিবার-পরিজনের সাথে ঈদের আনন্দ শান্তি ও বরকতের সাথে উপভোগ করার তাওফিক দান করেন। 🤲✨
পবিত্র ঈদুল আযহার শিক্ষা আমাদের জীবনে ত্যাগ, তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রেরণা হয়ে উঠুক—এই দোয়া করি।
تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكُمْ
তাকাব্বালাল্লাহু মিননা ওয়া মিনকুম
— আল্লাহ আমাদের ও আপনাদের সকল ইবাদত ও কুরবানী কবুল করুন। 🤍
🌙 ঈদ মোবারক
দোয়া ও ভালোবাসায়—
েল_মাদরাসা_পরিবার 🕌🌿
21/05/2026
🌸 শুকরিয়া, আলহামদুলিল্লাহ 🌸
প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ( #বালিকা_শাখা)
আনন্দ, গর্ব ও কৃতজ্ঞতার এক সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে আল কলম মডেল মাদরাসার বালিকা শাখার প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো, আলহামদুলিল্লাহ। 🌷
আজকের এই আয়োজন শুধু ফলাফল ঘোষণার নয়, বরং দ্বীনী ও নৈতিক শিক্ষায় আমাদের কন্যাসন্তানদের এগিয়ে চলার এক অনুপ্রেরণারও প্রতিচ্ছবি। জ্ঞান ও আদর্শের পথে মেয়েরাও সমানভাবে এগিয়ে আছে—দ্বীনের আলো হৃদয়ে ধারণ করে গড়ে উঠছে আগামীর সুশিক্ষিত ও আদর্শ প্রজন্ম, আলহামদুলিল্লাহ। ✨
প্রিয় শিক্ষার্থীদের পরিশ্রম, সম্মানিত অভিভাবকদের আন্তরিক সহযোগিতা এবং সম্মানিত শিক্ষকমণ্ডলীর অক্লান্ত প্রচেষ্টায় আজকের এই আয়োজন হয়ে উঠেছে আরও প্রাণবন্ত ও স্মরণীয়।
সকল কৃতি শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও দোয়া। মহান আল্লাহ তাআলা আমাদের সকল সন্তানকে ইলম, আমল ও উত্তম চরিত্রে সমৃদ্ধ করুন। 🤲🌸
20/05/2026
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
#প্রথম_সাময়িক_পরীক্ষার_ফলাফল_ঘোষণা_ও_পুরস্কার #বিতরণী_অনুষ্ঠান। (বালক শাখা )
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
সম্মানিত অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং প্রিয় ছাত্র-ছাত্রীবৃন্দ— আপনাদের সকলকে আল কলম মডেল মাদরাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি।
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের প্রথম সাময়িক পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আজকের এই ফলাফল ঘোষণা শুধুমাত্র নাম্বার জানার আয়োজন নয়; বরং এটি শিক্ষার্থীদের পরিশ্রম, দায়িত্ববোধ ও ভবিষ্যৎ উন্নতির একটি মূল্যায়ন।
যারা ভালো ফলাফল অর্জন করেছে তাদেরকে আন্তরিক মোবারকবাদ ও দোয়া। আর যারা প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের নিরাশ হওয়ার কিছু নেই। মনে রাখতে হবে— পরিশ্রম, অধ্যবসায় ও সঠিক দিকনির্দেশনাই সফলতার মূল চাবিকাঠি।
আমাদের প্রত্যাশা, আল কলম মডেল মাদরাসার প্রতিটি শিক্ষার্থী দ্বীনি ও আধুনিক শিক্ষায় সমৃদ্ধ হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। এই লক্ষ্য অর্জনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরিশেষে, মাদরাসার উন্নয়ন ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
প্রিন্সিপাল
আল কলম মডেল মাদরাসা
18/05/2026
📌 #নোটিশ
েল_মাদরাসা
বিষয়ঃ প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠান
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আল-কলম মডেল মাদরাসার সকল ছাত্র-ছাত্রী ও সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে...
প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠান নিম্নোক্ত সময়সূচি ও স্থানে অনুষ্ঠিত হবে—
🔹 #বালক_শাখা
📅 তারিখঃ ২০/০৫/২০২৬ইং, রোজ বুধবার
🕘 সময়ঃ সকাল ৯:০০টা থেকে অনুষ্ঠান সমাপ্তি পর্যন্ত
📍 স্থানঃ মূল ভবন, বালক শাখা
🔹 #বালিকা_শাখা
📅 তারিখঃ ২১/০৫/২০২৬ইং, রোজ বৃহস্পতিবার
🕘 সময়ঃ সকাল ৯:০০টা থেকে অনুষ্ঠান সমাপ্তি পর্যন্ত
📍 স্থানঃ মাদরাসার দ্বিতীয় শাখা, বালিকা ভবনের হিফযুল কোরআন বিভাগে।
উক্ত অনুষ্ঠানে প্রত্যেক ছাত্র-ছাত্রীর সাথে অবশ্যই একজন করে অভিভাবকের উপস্থিতি নিশ্চিত করতে হবে। ফলাফল গ্রহণ, পুরস্কার বিতরণী ও সবক প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকলের সময়মতো উপস্থিতি একান্তভাবে কাম্য।
আল্লাহ তাআলা আমাদের সকল কার্যক্রম কবুল ও সফল করুন। আমীন।
#কর্তৃপক্ষ
েল_মাদরাসা।