Hidden Talent It

Hidden Talent It

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hidden Talent It, Education, House no : 87, East Basabo, Shabujbagh, Dhaka, .

27/11/2024

যারা ঘরে বসে নিজে আত্মনির্ভরশীল হতে চান, নিজের একটা পরিচয় তৈরি করতে চান কিংবা যাদের ই-কমার্স সাইট রয়েছে তারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। ফ্রী ক্লাসটি করতে আপনার নাম, ইমেইল এবং হোয়াটসঅ্যাপ বা পেইজ ইনবক্সে পাঠিয়ে দিন।

হোয়াটএ্যাপঃ 01580660031

পণ্যের ধরণঃ
১. গ্যাজেট আইটেম।
২. বেবী আইটেম।
৩. কিচেন আইটেম।
৪. দেশীয় পণ্য।
৫. অর্গানিক ফুড।
ইত্যাদি।

Office address:
27, Autish Dipankar High Way Road, Bashabo, Dhaka -1214

07/11/2024

£300K+ Revenue in a single Facebook ad campaign!

এটা বেলজিয়াম-বেইসড একটা ইলেক্টিক বাইক কোম্পানি। প্রডাক্ট এর প্রাইস রেইঞ্জ ৬-১০ হাজার ইউরো। DPA (Dynamic product ad) ক্যাম্পেইন রান করেছিলাম। অর্থাৎ ক্যাটালগ দিয়ে রিটার্গেটিং কালেকশন এড। মাত্র ৬০০০+ ইউরোতে ৫৩ টা পারচেজ, ROAS 52 এবং সেলস রেভিনিউ £318,000 মানে বাংলাদেশি টাকায় 41,037,900 টাকা।

এবার বলেন তো কেমনে সম্ভব?

07/11/2024

"মেয়ে আমি সমানে সমান নইতো কিছু কম।"

04/10/2024

🟩 মুসলিমদের কেনো ব্যবসা করা উচিত?

🎯 ১. রাসূলুল্লাহ ﷺ ব্যবসা করেছেন, বিখ্যাত সাহাবীরা ছিলেন ব্যবসায়ী।

ব্যবসার মধ্যে রয়েছে বরকত, কল্যাণ। ব্যবসার ফযিলত নিয়ে অসংখ্য হাদীস আছে। তারমধ্যে উল্লেখযোগ্য হলো- "সৎ, আমানতদার ব্যবসায়ীগণ কিয়ামতের দিন নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে থাকবেন।" (জামে আত-তিরমিজি: ১২০৯)

🎯 ২. একজন মুসলিম যখন ব্যবসা করবে, তখন সে নিজের, পরিবারে, সমাজের বৃহত্তর কল্যাণে অংশ নিতে পারবে।

প্রথমত সে কর্মসংস্থান করতে পারবে, যার ফলে মানুষ উপকৃত হবে। তাছাড়া সে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে, যার ফলে সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিতে পারবে।

জনৈক ব্যক্তি এসে ইমাম আহমদ ইবনে হাম্বলকে জানায়, “নিজে চলার মতো আর্থিক ব্যবস্থা আমার আছে।” তারপরও তাকে ইবনে হাম্বল বলেন, “তুমি ব্যবসা কর। তাহলে সেটার লভ্যাংশ দিয়ে আত্মীয়-স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবে। কেউ অসুস্থ হলে তার চিকিৎসা করতে পারবে।” (ইবনুল জাওযী, তালবিস: ২৮৫)

🎯 ৩. ব্যবসা করলে নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন, অন্যের ওপর নির্ভরশীল হতে হবে না। সালাফগণ এই কারণে মানুষকে ব্যবসা করতে উৎসাহ দিতেন।

তাবেঈ আবদুল্লাহ ইবনে যায়েদ বলেন, “ব্যবসাকে তোমরা পেশা হিসেবে নাও। কেননা নিরাপদ থাকার অন্যতম বড় মাধ্যম হচ্ছে, মানুষ প্রতি মুখাপেক্ষী না থাকা।” (আল্লামা ইবনে আসাকির, তারিখে দিমাশক: ৫৬০-৫৬৩)

🎯 ৪. ব্যবসা করা আল্লাহর ওপর নির্ভরতা শেখায়।

অন্যদিকে চাকরি করলে সে মনে করবে, যাই হোক না কেনো মাস শেষে বেতন আসবেই। চাকরির ওপর এই নির্ভরতাকে শায়খ আবুল ফাত্তাহ আবু গুদ্দাহ রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন- এমনটা হলে এটা আকীদায় সমস্যার কারণ হতে পারে!

একজন চাকরিজীবী সকালে অফিসে যাবার আগে কি কখনো দু'আ করে, "হে আল্লাহ! আমার জন্য রিজিকের রাস্তা প্রশস্ত করে দাও, আমার রিজিক সহজ করে দাও?"

যারা ইতোমধ্যে চাকরি পেয়ে গেছে, মাসে ১০ হাজার, ৫০ হাজার, ১ লক্ষ টাকা বেতন পায়, তারা সাধারণত রিজিকের দু'আ করে না।

রিজিকের দু'আ না করতে করতে আনমনে একসময় ভাবা শুরু করে তাদের বস, সরকার তার রিজিকের ব্যবস্থা করছে।

একটানা কয়েক বছর চাকরি করা একজন যখন খুব সুখে-স্বাচ্ছন্দ্যে চলছে, তাকে যদি বলেন সে যেন তার রিজিকের জন্য দু'আ করে, রিজিকের জন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে, সে অবাক হবে।

কারণ, দু'আ না করার অনভ্যস্ততার ফলে 'আল্লাহ যে রিজিকদাতা' এই বিশ্বাসে তার জং ধরেছে!

আমানতদার ব্যবসায়ী প্রতিমুহূর্তে আল্লাহর ‘আর-রাজ্জাক’ গুণটি উপলব্ধি করতে পারে।

🎯 ৫. ব্যবসা সম্মান বাড়ায়।

একজন ব্যবসায়ী আত্মসম্মানের মধ্যে থাকতে পারে। ‘আল্লাহ ছাড়া কারো আনুগত্য করি না’ এই চিন্তা তার মধ্যে বেশি কাজ করে। অন্যদিকে, চাকরিজীবী একধরনের আতঙ্কে থাকে, কোথায় তার ভুল হয়, তাকে জবাবদিহি করতে হবে ইত্যাদি।

যার ফলে দেখা যায় মুসলিম ইতিহাসে অন্যের অধীনে চাকরি করার চেয়ে নিজে যেকনো একটা ব্যবসা করাটাই ছিলো সবচেয়ে জনপ্রিয়।

বিখ্যাত আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেন-

“আমি ব্যবসা করি নিজের সম্মান ও মর্যাদা সমুন্নত রাখতে। সেই সঙ্গে আল্লাহর আনুগত্য করতে যেন এই সম্পদ আমার সহায়ক হয়।” (খতিবে বাগদাদী, তারিখে বাগদাদ: ১০/১৬০)

সংগৃহীত!

29/09/2024

"Your skill = your earning"

22/01/2023

বাংলাদেশের সেরা পরীক্ষা ব্যাচে আপনাদের স্বাগতম (যারা বিজ্ঞান বিভাগ থেকে ভর্তি পরীক্ষা দেবেন তাদের জন্য সকল বিষয় রয়েছে। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য ইংরেজি করা হয়েছে)। যেকোনো চারটি বিষয়ে ইনরোল করে ৫০% ডিসকাউন্ট প্রাইসে ভর্তি হতে পারবেন (শুধুমাত্র প্রথম ৫০ জনের জন্য) । নিজেকে একধাপ এগিয়ে নিতে সকলের আগে রেজিষ্ট্রেশন করে ফেলুন বাংলাদেশের সেরা প্রশ্নে সরাসরি ওয়েবসাইটে পরীক্ষা দেয়ার জন্য।

(চাইলে এইচ এস সি ২৩ ব্যাচও করতে পারো) । চান্স পাওয়া আরও সহজ হয়ে যাচ্ছে!)

আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর, পাঠিয়ে দিন আমাদের এই পেইজের ইনবক্সে। উত্তরে আমরা বিস্তারিত জানাবো।

School of Hidden Talent (A Prime Minister Award Winning Educational Technology Platform)

22/01/2023

মাত্র ৪০০ টাকায় চারটি বিষয়ের পরীক্ষা দিতে পারবে! সুযোগ শেষ হওয়ার পথে!

ভর্তি পরিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় সুখবর নিয়ে আসলাম (চাইলে এইচ এস সি ২৩ ব্যাচও করতে পারো) । চান্স পাওয়া আরও সহজ হয়ে যাচ্ছে!

আপনি কি একজন ভর্তি পরিক্ষার্থী? ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কিংবা সাস্ট-এর মতো জায়গায় পড়তে চান? তাহলে কোচিং যেখানেই করুন পরীক্ষা দিন আমাদের প্লাটফর্মে। দীর্ঘ ছয়মাস আমরা পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান এবং ইংরেজি এর ওপর তৈরি করেছি ১০,০০০-এর ওপর প্রশ্ন! প্রশ্নগুলো সংগ্রহ করা নয়, সম্পূর্ণ নিজেদের তৈরি। প্রশ্নকর্তা হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, সাস্টসহ দেশের নামিদামী বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের প্রায় ২৫ জনের একটি টিম। আমাদের লক্ষ্য শুধুই তোমাদেরকে নিয়ে। নিয়মিত পরীক্ষা দিয়ে যেন নিজেকে যাচাই ও প্রস্তুত করে নিতে পারো, আমাদের প্লাটফর্মে এরই সুযোগ আমরা দিতে চেয়েছি তোমাদের।

উল্লেখ্য, নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবেন আমাদের ওয়েবসাইটে।

এনরোল বা ভর্তি হওয়ার নিয়মাবলিঃ

০১. প্রতিটি বিষয়ের জন্য বিষয়ভিত্তিক কোর্স ফি মাত্র ২০০ টাকা। প্রতিটি অধ্যায়ের রয়েছে একাধিক সেট প্রশ্ন। প্রথম সেটগুলো নির্দিষ্ট তারিখে রুটিন অনুযায়ী নির্দিষ্ট সময়ে পাবেন এবং প্রশ্ন আপনাদের দেয়ার পর আপনারা যেকোনো সময় পরীক্ষা দিতে পারবেন। আর বাকি সেটগুলো একবারে দেয়া হবে এক্সেস হিসেবে। যেন আবারো একই অধ্যায়ের কিন্তু ভিন্ন প্রশ্নের উপর পরীক্ষা দিয়ে যে কোন সময় নিজের সুবিধামতো যাচাই করে নিতে পারেন নিজেকে।

০২. যারা সর্বনিম্ন ৪টি বিষয় এনরোল করবেন, তাদের জন্য রয়েছে ৫০% ছাড়। অর্থাৎ, ৪টি বিষয়ের ৮০০ টাকার ক্ষেত্রে ৪০০ টাকা জমা দিলেই হবে। পাশাপাশি যারা নূন্যতম চারটি সাবজেক্ট নেবেন, তারা পাবেন দেশসেরা ইনসট্রাক্টরদের ফ্রী মেনটরশিপ প্রোগ্রাম! প্রতি সপ্তাহে জুমে একটি করে সেশন থাকবে হতাশা দূর করার জন্য। প্রাইভেট কাউন্সেলিং এরও সুযোগ দিব আমরা এখানে।

কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপঃ 01777-320889

০৩. প্রথমে ফি জমা দিতে হবেঃ

বিকাশ পার্সোনাল নাম্বার হলে পেমেন্ট করুনঃ

০১. পেমেন্ট অপশনে গিয়ে টাইপ করুনঃ 01580660031
০২. রেফারেন্সঃ 1
০৩. কাউন্টার নংঃ 1
০৪. টাকার পরিমাণ, দিন উত্তোলন ব্যয়সহ।

বিকাশ পার্সোনালঃ 01777320889
রকেটঃ 01777320889+9

আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর, যে নাম্বার থেকে পেমেন্ট করেছেন তার লাস্ট ডিজিট পাঠিয়ে দিন আমাদের এই পেইজের ইনবক্সে।

০৪. আমরা ২৪ ঘন্টার মধ্যে একটি কনফার্মেশন ম্যাসেজ দিবো এবং দশ তারিখ জ্যুম মিটিং করে তোমাদেরকে পরীক্ষার একসেস দেয়া হবে।

০৫. আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হবে যেখানে নিয়মিত ভর্তি পরীক্ষা বিষয়ে পরামর্শ প্রদান করা হবে।

(A global e-learning platform)

Supported by - School of Hidden Talent (A Prime Minister Award Winning Educational Technology Platform)
EasyBio - Learn Inside Out of Biology with Plantlet
Society and Science Foundation

19/09/2022

৩০০ টাকার কোর্স করে মাসে ৫০০০-৫০,০০০ টাকা আয়-এর সুযোগ কোনো ইনভেস্ট ছাড়াই। ফেইসবুকে এফ্লিয়েট মার্কেটিং, দেশীয় প্রোডাক্ট এক্সপোর্ট, কন্টেন্ট রাইটিং থেকে আয় করতে পারবেন যদি আপনার প্যাশন ও ডেডিকেশন থাকে যেহেতু আমাদের নিজস্ব সোর্স ও প্রতিষ্ঠান থেকে আয় করতে পারবেন তাই আপনার নিজস্ব বিনিয়োগ প্রয়োজন হবেনা।

Total master classes (zoom live) : 06
Total meeting (zoom live) : 04
Total record classes : 20

ক্লাস রিভিউ লিংকঃ
https://fb.watch/fCpk4XUHWa/

কোর্স করাবেঃ
১. সাস্ট ও বুয়েটের আইটি স্পেশালিষ্ট (লাইভ ও রেকর্ড ক্লাস এক্সেল ও পাওয়ার পয়েন্টের জন্য)।
২. সফল উদ্দোক্তা (অফলাইন ও অনলাইন পর্যায়ের)।
৩. ভার্সুয়াল বায়িং হাউজ-এর সাথে ইন্টারন্যাশনালি এক্সপোর্ট ও ইমপোর্ট-এর ওপর মিটিং।
৪. ইউএসএ, ইউকের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজনেস বিষয়ে গবেষণা করা এক্সপার্টরা ক্লাস দেবেন।

আমার মনে হয় কলেজ থেকে শুরু করে জব সেক্টর প্রত্যেকেরই এই কোর্সটি করা উচিৎ। সবাই মন দিয়ে নিচের লেখাটি পড়বেন ও সুচিন্তিত মতামত জানাবেন। কথা নয় কাজে পরিচয়।

BUSINESS FOR A BETTER BANGLADESH ও SCHOOL OF HIDDEN TALENT FAMILY এর আয়োজনে কোর্সটিতে যা থাকবে ও যেভাবে আয় আসবেঃ

১. আপনি বিজনেস এর সকল সেক্রেট টেকনিক জানতে পারবেন যা বিজনেস প্লাটফর্মগুলো সাধারণত পাবলিশ করেনা। প্রোডাক্ট সোর্সিং থেকে শুরু করে পেইজ নাম, পেইজ সাজানো, ফেইসবুক, ইনসট্রাগ্রাম, ইউটিউব ও ওয়েবসাইটের মাধ্যমে মার্কেটিং শেখানো হবে। আপনি কম সময় দিয়ে কীভাবে সর্বোচ্চ ফলাফল পাবেন সেসব উপস্থাপন করা হবে।

২. আপনি আমাদের সাথে এফ্লিয়েট পার্টনার হিসেবে কাজ করতে পারবেন। আমরা ২ বছর বাংলাদেশ ও গ্লোবাল মার্কেট রিসার্চ করে এমন সব প্রোডাক্ট লিস্ট করেছি যা খুব সহজে সারাদেশে বিক্রি করতে সক্ষম হবেন। আমাদের সাথে অনেকেই নতুন হয়েও মাত্র ২ ঘন্টা ট্রেইনিং নিয়ে মাসে ৫০ হাজার টাকা আয় করছে যাদের পরিচয় ও বিস্তারিত ফেইসবুক গ্রুপে পাবেন B3 এর।

৩. আমাদের মাধ্যমে আপনি ভার্চুয়াল বায়িং হাউজ এর সাথে যুক্ত হতে পারবেন। যার মধ্য দিয়ে এক্সপোর্ট, ইমপোর্ট এর লাইসেন্স না থাকা সত্ত্বেও পৃথিবীর যে কোন দেশ থেকে পণ্য পাঠানো ও নিয়ে আসতে পারবেন।

৪. কোর্স শেষে আপনাকে একটি সার্টিফিকেট দেয়া হবে যা আপনার ক্যারিয়ারে অতিরিক্ত ভেল্যু তৈরিতে সাহায্য করবে।

৫. আপনাকে একটি পিডিএফ ফাইল দেয়া হবে যেখানে বাংলাদেশের সেরা গ্রোয়িং বিজনেসগুলো সম্পর্কে বাস্তবতা তুলে ধরা হবে।

৬. আপনাদের মধ্যে যারা সবচেয়ে ভালো করবে তাদের eTrail Online Shopping (Buy,sell and review) SCHOOL OF HIDDEN TALENT FAMILY, BUSINESS FOR A BETTER BANGLADESH - তে ফিক্সড জবের (Part time) সুযোগ থাকবে।

৭. আপনার বিভিন্ন চাকরীর সিভিতে আমাদের কোর্স অতিরিক্ত ভেল্যু যুক্ত করবে। হতে পারে এই কোর্স এর জন্য আপনি চাকরিটি পেয়ে গেলেন।

৮. ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল ই-কমার্স প্লাটফর্মে মার্চেন্ট একাউন্ট সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রদান।

কোর্সটি করতে আপনি বিকাশ নাম্বারে ৩০০ টাকা + উত্তোলন চার্জ পাঠিয়ে দিন (305 TK) এরপর গুগল ডকস ফর্মটি পূরণ করুন। আপনার সাথে আমরা নিজেরাই যোগাযোগ করবো।

সময় রাতঃ ৯.০০ টা।
ক্লাস হবেঃ জুম এ্যাপ ও ফেইসবুক লাইভ।
যদি বিকাশ পার্সোনাল নাম্বার থেকে পাঠানঃ
০১. পেমেন্ট অপশনে যান;
০২. পেমেন্ট নাম্বারঃ 01580660031
০৩. রেফারেন্সঃ 1
০৪. কাউন্টার নংঃ 1
০৫. আপনার পিন দিন
যদি দোকান থেকে পাঠান তাহলেঃ
বিকাশ পার্সোনালঃ 01777320889, 01309340962
নগদঃ 01309340962
রকেটঃ 01777320889
যে কোন প্রয়োজনেঃ 01777320889 (Voice call and whatssapp)

টাকা পাঠানোর পর আপনার নাম, বর্তমান ঠিকানা, মোবাইল নাম্বার, যে নাম্বার থেকে পাঠিয়েছেন তার শেষ ডিজিট, যে নাম্বারে পাঠিয়েছেন তার শেষ ডিজিট আমাদের ইনবক্সে ম্যাসেজ করুণ অথবা হোয়াটসঅ্যাপ করুণ +880 1777-320889

তারপর গুগল ডকস ফর্ম পূরণ করুনঃ
https://forms.gle/t1JBHibABWe8EeNs9
আমরা ২৪ ঘন্টার মধ্যে আপনার সাথে যোগাযোগ করব।

Office address : House no : 87, East Basabo, Dhaka
Grow your business today.

Md. Sabbir Khan Saim,
Founder and Chairman, Proborton Foundation
CEO, SCHOOL OF HIDDEN TALENT
Founder, Etrail Group
Supported by - Proborton Foundation

11/05/2022

৪০তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন আসমা। অভাবী বাবা লেখাপড়ার খরচ জোগাড় করতে না পারলেও থেমে যাননি তিনি। টিউশনি করে লেখাপড়ার খরচ জুগিয়েছেন। দীর্ঘ পরিশ্রমের ফল পেয়ে পরিবারে এখন বইছে আনন্দের বন্যা। এলাকার মানুষ আসমাকে দেখতে ভিড় করছেন তা বাড়িতে।

আসমা আক্তার মিতা সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের কিসমত ইলিশপুর গ্রামের সাধক মোতাহার হোসেন মন্ডলের মেয়ে। তিন মেয়ে ও এক ছেলে তার।

আসমা ২০১০ সালে কেকেইপি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ পান। কলারোয়া কাজীর হাট কলেজ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে ২০১২ সালে এইচএসসি পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞান বিভাগে সিজিপিএ-৩.৫৯ পেয়ে অনার্স ও একই বিষয়ে সিজিপিএ-৩.৬০ পেয়ে মাস্টার্স উত্তীর্ণ হয়। বর্তমানে ৪০তম বিসিএস প্রশাসন বিভাগে মেধাক্রমে ৬০ পেয়ে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

20/08/2021

"লেখাটি তোমার জীবন বদলে দিতে পারে"

তুমি ভাবছো - তোমাকে দিয়ে কিছুই হবেনা। আমি অন্যদের চেয়ে পিছিয়ে। আমি বলবো - সর্বোচ্চ ব্যর্থতা তোমাকে সর্বোচ্চ সফল করবে। The best view comes after the hardest climb. স্বপ্ন যখন বুয়েট, ঢাবি, রাবি, জাবি, সাস্ট বা ডিএমসির প্রাঙ্গণে সাদা এপ্রোণ চলো দেখিয়ে দেই কীভাবে এই বিদ্যাপীঠগুলোতে সেরাদের মধ্যে সেরা হবে। Now your turn. Let's start.

বন্ধুতালিকার মধ্যে এইচ এস সি জিপিএ যখন সবচেয়ে কম পাই কোচিং সেন্টার থেকে বের হয়েই বন্ধু বলে - "তুমি ঢাকার বাহিরে পরীক্ষা দাও।" গ্রামের এক বন্ধু বলে -"সিলেট ইন্জিনিয়ারিং কলেজে পরীক্ষা দাও৷ এটা SUET হতে পারে৷ সাস্টেতো আমরা ভয়ে পরীক্ষা দেইনি।" আমি আকাশের দিকে তাকিয়ে ভাবতাম -"আমি আরও ভালো কিছু ডিজার্ভ করি। সেই আমি স্টুডেন্ট থাকা অবস্থায় দেশসেরা বিদ্যাপীঠগুলো থেকে আমন্ত্রণ পাই বক্তৃতা দেয়ার জন্য। প্রাথমিক থেকে আজ প্রতিটা ক্লাসে ফেইল করেছি। কিন্তু শুধু ভেবেছিলাম -"লেগে থাকবোই" তুমি ভাবছো আমিতো গণিতে অনেক গ্যাপ। জোলোজি মনে থাকেনা। বলিকি - এখন থেকে লেগে থাকো দিনরাত। তুমি যে শ্রেণীর শিক্ষার্থী হওনা কেনো স্বপ্নের থেকেও বেশী কিছু করতে পারবে দুদিন পরে হলেও৷ কারণ বিধাতা কাউকে যে নিরাশ করেননা।

জানো - জেদ এমন পর্যায়ে ছিলো যখন চান্স পাবো বাথরুম যাবো। কিন্তু ওখানে না গিয়ে কি থাকা যায়? তবে মাঝে মাঝে সকাল ও দুপুরে খেতে মনেই থাকতো না পড়ার চাপে৷ তুমি কি এমন জেদ তৈরি করতে পারবে? টুনটুনির জন্য নয় নিজের জন্য পড়বে। "হ্যা, মা তোমার ছেলে পেরেছে" তুমি সফল হতে না পারলে পৃথিবী তোমাকে বলবে তুমি চলে যাও। আর সফল হলে পৃথিবীর যে কোনো জায়গায় তুমি বুক ভরে নিঃশ্বাস নিতে পারবে৷

আমি জানি - তোমার আত্মবিশ্বাস নেই। কেন, নটর ডেইম কলেজের যারা টপার কলেজে থাকতেই হিসাব করে তাদের বুয়েটে কত পজিশন হবে। তুমি কেন চিন্তা করতে পারোনা? ওদের কয়টা মাথা? ওরা কি মঙ্গল গ্রহ থেকে বই নিয়ে এনে পড়ে? ওদের টিচার কুি সবাই অক্সফোর্ড থেকে আসে? কোনোটাই না। ওদের নার্সিং-এর মান ভালো৷ তুমি সর্বোচ্চ ইফোর্ট দিলো তাদের থেকেও ভালো করবে এটা নিশ্চিত। এই মনোবলের জন্য ইফফাত কামাল বাপ্পী প্রথমবার উল্লেখযোগ্য ভালো না করলেও দ্বিতীয়বার মেডিকেল পরীক্ষায় সারাদেশ-এ প্রথম হয়৷ দেশের তৃতীয় দরিদ্র জেলা দিনাজপুর থেকে বুয়েটে প্রথম হয়। এরা যে পরিমাণ কষ্ট করেছে তুমি করো? আনিকা তাহসিন - এর মতো হতে ইচ্ছে করেনা? যে ১৩-১৪ সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হয় আবার বুয়েটেও সিএসই পায়।
এবার প্রস্তুতি নিয়ে বলি? মটিভেশন দিয়েই থেমে থাকবোনা৷ সব ভাইয়ারা বলে - কনসেপ্ট ক্লিয়ার কর। কিন্তু কীভাবে কনসেপ্ট ক্লিয়ার করবে তা বলেনা। চলো পড়াশোনার দুনিয়া থেকে আসি।

1733 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী Du Fay চার্জের দুটি সূত্র আবিষ্কার করেন। এখানে কী ওয়ার্ড করার সময় 1733, ফরাসি, Du Fay মার্ক করবে। Du Fay -এর পূর্ণ নাম জানোতো? মনে করো বায়োলজিতে মাইটোকন্ড্রিয়া/ নিউক্লিয়াস-এ কী কী কাজ হয় পড়ছো। দাগানোর সময় শুধু কী কী কাজ হয় তা দাগাবে। লাল, নীল, কাল কলম ও পেন্সিল দিয়ে দাগাও। যা সকালে পড়বে দুপুর ও বিকেলে এগুলো চোখ বোলাও। রাতে ঘুমানোর পূর্বে চোখ বন্ধ করে রিভিশন দেবে। কিছু লিডিং টপিক আছে। যেমন ভেক্টরের স্রোত, আপেক্ষিক বেগ। গতির ক্ষেত্রে প্রাস। এসবে টপিক সম্পর্কে ভালো ধারণা নাও। মূল বই কয়েকটা কর লিডিং টপিক নিয়ে। টেস্ট পেপারস থেকে জাস্ট কয়েকটা কলেজ করো।

ম্যাথ এমনভাবে করবে যেন উত্তরও মুখস্থ হয় অর্থাৎ অঙ্ক মনে মনে করে উত্তর মুখস্থ এর মতো বলবে। ত্রিকোণমিতি ও জ্যামিতির সূত্র নিয়মিত রিভিশন দাও৷

কোচিং শেখার জায়গা না। সেটা অনুশীলনের জায়গা। কোচিং-এর আশায় কোনোকিছু রাখবেনা।

এবার চলো Real inspiration নেই।

তুমি কি কখনও Rehabilitation of the Paralysed (CRP) এর নাম শুনেছো? এটার হেড কোয়ার্টার সাভারে অবস্থিত। এখানে সারাদেশের প্রতিবন্ধী অর্থাৎ Physically disabled যারা চিকিৎসা নিতে পারে স্বল্প ব্যয়ে কিংবা ব্যয় ছাড়াই। তোমার স্বপ্ন এমন হতে পারেনা আমি গরীবদের জন্য এমন বিশ্বমানের চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তুলবো? হতে পারলাম না ডাক্তার। কিন্তু ডাক্তার না হয়েও বেশী মানুষের চিকিৎসা করানো তোমাকে কি কেউ বেঁধে রেখেছে? দেবী শেঠী এর নাম শুনেছো? ভারতীয় এই বিখ্যাত কার্ডিয়াক সার্জন আমাদের মতো বিসিএস বা সরকারি চাকরীর পিছনে ঘুরেনি। তৈরি করেছেন বিশ্বমানের চিকিৎসা বিষয়ক প্রতিষ্ঠান। বিশ্বসেরা Medical Entrepreneur -দের একজন তিনি। আমরা কি শুধু স্বপ্ন দেখবো বুয়েট - ঢাবি কিংবা বিসিএস এর জন্য। গুগলের নাম শোনার পর সেখানে প্রিন্সিপাল ইন্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখবো?
আমার বিশ্ববিদ্যালয়ে আমার একজন সহযোদ্ধা থার্ড ইয়ারে পড়েই সফটওয়্যার ফার্ম দিয়েছে। এক বান্ধবীকে দেখেছি Journalism and media studies -এ অধ্যয়ণ করা অবস্থায় সংবাদপত্রের বিশাল দুনিয়া তৈরি করেছে। এই মানুষগুলোর পরিবারের বিশাল পুঁজি ছিলোনা। এরা নিজের প্রবল ইচ্ছেয় এগিয়ে যাচ্ছে।

আসো স্বপ্ন দেখি ও অন্যকে দেখাই। গল্পগুলো এমন হতে পারেনা বাংলাদেশ একদিন অস্ট্রেলিয়ার সিডনি কিংবা সুইজারল্যান্ডের মতো উন্নত রাষ্ট্রে পরিণত হবে? এই স্বপ্ন তখনই পূরণ হবে যখন তুমি স্বপ্ন দেখবে, ভাই।

ছোটবেলায় আমি এতোটাই অসুস্থ থাকতাম ঈদের দিনও হাসপাতালে ভর্তি ছিলাম। ৩৬৫ দিনের ৩০০ দিনই স্বাভাবিক থাকতাম না। পড়াশোনায় এতোটাই খারাপ ছিলাম বন্ধুরা হাসাহাসি করতো। খেলাধূলায় এতোটা খারাপ ছিলাম আমাকে কেউ খেলায় নিতোনা৷ অথচ আজ আমি দেশসেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ছি। আজ আমি ৩৬৫ দিনের ৩০০ দিনই পাবলিক স্পিকিং করি দেশের বিভিন্ন জায়গায়। ইতিমধ্যে নাসা স্পেস এপস চ্যালেন্জ টিম, রোবোসাস্ট, বুয়েটের গোল্ড মেডেলিস্টরাসহ উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় সেমিনার করি যেখানে প্রধান স্পিকার ছিলাম। The Daily Star,প্রথম আলো -এর মতো পত্রিকা আমার সাক্ষাৎকার নেয়। এতোটাই অভাবে বড় হয়েছিলাম পেপার কিংবা ফেলা দেওয়া খাতায় টানা কয়েকবছর লিখেছি। স্মৃতিশক্তি এতোটাই দূর্বল ছিলো যে কী দিয়ে সকালে খাইছি কখনই মনে থাকতো না। আমি পারলে তুমি কেন পারবেনা ভাই? কলেজের সব পরীক্ষায় আমার ফেল করাটা হতাশা করেছিলো। শোককে শক্তিতে পরিণত করেছি।

জন্ম ১৯৪৫ সালে। বয়সের ঘর থেকে মুছে গেছে তাঁর ৬৪টি বছর। কিন্তু মুছে যায়নি শৈশব-কৈশোরের কষ্টের স্মৃতিগুলো। তিনি প্রথম পড়তে শেখেন ১০ বছর বয়সে। এরপর চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার সুযোগ পেয়েছেন তিনি। সাত বছর বয়সে বাবা দ্বিতীয় বিয়ে করেন। এরপর সংসারের আয়রোজগারের দায়িত্ব পড়ে তাঁর ওপর। বন্ধুরা যখন স্কুলে, ১৪ বছরের কিশোর লুলা দা সিলভা তখন রাস্তার মোড়ে বসে আছে রং-পলিশ নিয়ে। কী কাজ তাঁর? পথচারীর জুতা পলিশ। আজকের ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা সেদিন ছিলেন রাস্তার মুচি।

তুমি দেশসেরা প্রতিষ্ঠানে গর্বের সাথে পড়ার চেষ্টা করো। আমি আশা করব আমার মেটারিলয়াস কাজে দেবে। কিন্তু এটাই যেন স্বপ্ন নয় হয়। স্বপ্ন হবে সাধ্যেরও অনেক বাহিরে৷ তাজিংডং নয়, নয় কাপ্তাই-এর সর্বোচ্চ পাহাড় রাম কিংবা সিতা এর মতো উচ্চতার। স্বপ্ন চাই এভারেস্টের মতো উচ্চতার। পারলেনা পাবলিকিয়ান হতে? কাজী ফার্মস, স্বপ্ন কিংবা আরএফএল এর মতো বিজনেস ব্রান্ড তৈরি করল যেখানে লেখা থাকবে Made in Bangladesh ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইবিএ এর মতো ভিআইপি সাবজেক্ট পড়ে তোমার প্রতিষ্ঠানে কাজ করার জন্য স্বপ্ন দেখবে। এগুলো বাস্তব, ভাই। ইকবাল বাহারকে চেনো? ইন্টারফেল করেও উদ্দোক্তাদের মাস্টার৷ স্বপ্ন যেনো গুগলের প্রিন্সিপাল ইন্জিনিয়ার হওয়া অবধি সীমাবদ্ধ না থাকে। বিশ্বমানের আইটি ইন্ডাস্ট্রি তৈরির স্বপ্ন দেখো। গ্রিন টেকনোলজি নেজ ইকো ফ্রেন্ডলি গার্মেন্টস দেয়ার স্বপ্ন দেখো যেখানো হাজারো প্রতিবন্ধী মানুষ কাজকরবে। এগুলো বাস্তব হয়, ভাই। সাভারের সিআরপিতে দেখবে কারো পা নেই তিনি একজন একাউন্ট্যান্ট কারো হাত নেই তিনি মনিটরিং করছে। বাবুর্চি হলে টমি মিয়া হও ইংল্যান্ডের রাণীর যিনি রান্না করে। সর্বদা তোমাদের পাশে আছি একজন অভিভাবক হিসেবে। তোমাদের ছায়াতল দিতে সেরা চেষ্টা থাকবে। এমন এক বাংলাদেশ চাই যেটা আসলেই হবে স্বপ্নের মতো। স্বপ্নের মানুষ চাই৷

Sabbir Khan Saim,
Shahjalal University of Science and Technology

Want your school to be the top-listed School/college?