Rajshahi Taekwondo Dojang- Martial Art Club

  • Home
  • Rajshahi Taekwondo Dojang- Martial Art Club

Rajshahi Taekwondo Dojang- Martial Art Club Taekwondo is a martial art originating in Korea. It combines combat techniques, self-defense, sport

30/08/2026
রাজশাহী তায়কোয়ানডোর সার্বিক উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিতরাজশাহী তায়কোয়ানডো দোজাং, রাজশাহীরাজশাহীতে তায়কোয়ানডো খেল...
04/08/2026

রাজশাহী তায়কোয়ানডোর সার্বিক উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহী তায়কোয়ানডো দোজাং, রাজশাহী

রাজশাহীতে তায়কোয়ানডো খেলার প্রচার, প্রসার ও ভবিষ্যৎ উন্নয়নের লক্ষ্য নিয়ে রাজশাহী নগরীর নানকিং চাইনিজ রেস্তোরাঁ তে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী তায়কোয়ানডো দোজাং-এর আয়োজনে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় ক্রীড়া অভিভাবক ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বরা একত্রিত হন। সভায় রাজশাহী অঞ্চলে তায়কোয়ানডো খেলাকে আরও জনপ্রিয় করে তোলা, তৃণমূল থেকে নতুন খেলোয়াড় তুলে আনা এবং আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের অ্যাথলেট গড়ার নানা পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব জনাব মো: মোজাদ্দেদ জামানী সুমন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জনাব মোঃ মোজাম্মেল হক এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য জনাব মোঃ সাইফুদ্দিন। রাজশাহী তায়কোয়ানডো দোজাং-এর সভাপতি জনাব মোঃ শরফুজ্জামান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি জনাব মোঃ মিজানুর রহমান, আন্তর্জাতিক কুক্কিয়ন ব্ল্যাক বেল্ট ৪র্থ ড্যানধারী সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক মোঃ মোজাফফর হোসেন বুলু এবং আন্তর্জাতিক কুক্কিয়ন ব্ল্যাক বেল্ট ৪র্থ ড্যানধারী যুগ্ম সাধারণ সম্পাদক ও সহকারী প্রশিক্ষক মুমিত হাসান ব্রাইট।

এছাড়া স্থানীয় ক্রীড়ার সার্বিক অগ্রগতিতে ভূমিকা রাখতে সভায় আরও অংশ নেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ মুরাদুজ্জামান এলান, রাজশাহী উশু কোচ মোঃ শরিফুল ইসলাম,রাজশাহী সেপাক তাকরো কোচ মোঃ মনু এবং স্থানীয় ক্রীড়া সংগঠক শামীম হোসেন । সভায় বক্তারা আশা প্রকাশ করেন, বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সমন্বিত সহযোগিতায় রাজশাহী তায়কোয়ানডো দোজাং আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নতুন সাফল্য অর্জন করবে।

রাজশাহী তায়কোয়ানডো দোজাং-এর আন্তর্জাতিক সাফল্য ও অনন্য অর্জন বিশ্বসেরা কোরিয়ান তায়কোয়ানডো ডেমোস্ট্রেশন টিম (Korean ...
31/07/2026

রাজশাহী তায়কোয়ানডো দোজাং-এর আন্তর্জাতিক সাফল্য ও অনন্য অর্জন

বিশ্বসেরা কোরিয়ান তায়কোয়ানডো ডেমোস্ট্রেশন টিম (Korean Taekwondo Demonstration Team)-এর সরাসরি তত্ত্বাবধানে আয়োজিত বিশেষ "তায়কোয়ানডো ডেমোস্ট্রেশন সেমিনার ২০২৬"-এ রাজশাহী তায়কোয়ানডো দোজাং-এর পক্ষ থেকে সফলভাবে অংশগ্রহণ করেছেন আমাদের সম্মানিত কোচ ও সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক মুমিত হাসান।

📍 স্থান: গুয়ানলান লেক, শিউইং জেলা, হাইকো শহর, দক্ষিণ চীন জাতীয় ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র এনবিএ মূল ভেন্যু

📅 তারিখ: ২৭ জুলাই, ২০২৬

তায়কোয়ানডোর জন্মভূমি কোরিয়ার শীর্ষস্থানীয় মাস্টারদের কাছ থেকে হাই-লেভেল কিকিং টেকনিক, নিখুঁত ব্রেকিং স্কিল এবং আধুনিক ডেমোস্ট্রেশন পারফর্ম্যান্সের আন্তর্জাতিক মানদণ্ড শিখতে পারা আমাদের রাজশাহী তায়কোয়ানডো দোজাং-এর জন্য অত্যন্ত গর্বের বিষয়।

বিশ্বমঞ্চ থেকে অর্জিত এই আধুনিক প্রশিক্ষণ ও কৌশলগুলো রাজশাহী তায়কোয়ানডো দোজাং-এর প্রতিটি অ্যাথলেটের দক্ষতা বৃদ্ধিতে এবং আগামী দিনের বিশ্বমানের খেলোয়াড় তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।

আমাদের এই অগ্রযাত্রায় সকলের দোয়া ও ভালোবাসা কাম্য!

রাজশাহী তায়কোয়ানডো দোজাং-এর পক্ষ থেকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব মাহমুদুল ইসলাম রানা স্যারকে আন্তরিক অভিনন্দন ও শ...
18/07/2026

রাজশাহী তায়কোয়ানডো দোজাং-এর পক্ষ থেকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব মাহমুদুল ইসলাম রানা স্যারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের নবনির্বাচিত প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, দেশীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের অন্যতম সফল ও দূরদর্শী ক্রীড়া সংগঠক জনাব মাহমুদুল ইসলাম রানা স্যার-কে রাজশাহী তায়কোয়ানডো দোজাং-এর পক্ষ থেকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন!
জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক গঠিত নতুন অ্যাডহক কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে আপনার এই দায়িত্ব গ্রহণ বাংলাদেশের তায়কোয়ানডো অঙ্গনে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। তৃণমূল পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের তায়কোয়ানডোকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে আপনার দীর্ঘদিনের অবদান, অভিজ্ঞতা ও সুযোগ্য নেতৃত্ব বরাবরের মতোই আমাদের অনুপ্রাণিত করে।
আপনার হাত ধরে বাংলাদেশের তায়কোয়ানডো আরও সুসংগঠিত, গতিশীল এবং সাফল্যমণ্ডিত হবে—এই বিশ্বাস ও প্রত্যাশা আমাদের শতভাগ।
রাজশাহী তায়কোয়ানডো দোজাং-এর সকল কর্মকর্তা, প্রশিক্ষক ও খেলোয়াড়দের পক্ষ থেকে আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং এই নতুন কার্যকালের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।

অভিনন্দনান্তে,
মোঃ মোজাফফর হোসেন বুলু
সাধারন সম্পাদক ও প্রধান প্রশিক্ষক
রাজশাহী তায়কোয়ানডো দোজাং

06/07/2026

ভর্তি চলছে — রাজশাহী তায়কোয়ানডো দোজাং ( বিশেষ অফার- ভর্তিতে ৫০% ছাড়)
01711942538, 01711941240 অথবা 01715945834
তায়কোয়ানডো শিখুন নিজের আত্বরক্ষা নিজেই গড়ে তুলুন
📍 রাজশাহীর সর্ববৃহৎ ও আধুনিক মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্র

✅ আমাদের বৈশিষ্ট্যসমূহ:
🔸 প্রশিক্ষণ সকাল ও বিকাল — সপ্তাহে ৬ দিন
🔸 শিশু, কিশোর, তরুণ, নারী ও বয়স্ক সবাই অনুশিলন করতে পারবেন
🔸 নারী ও পুরুষ প্রশিক্ষক রয়েছে
🔸 সম্পূর্ণ পর্দানুশীলন ও শালীন পোশাকে প্রশিক্ষণের সুবিধা
🔸 উন্নত প্রশিক্ষণ পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত
🔸 বেল্ট পরীক্ষায় উত্তীর্ণদের জন্য সনদ প্রদান
🔸 আন্তর্জাতিক কুক্কিয়ন ব্লাকবেল্ট সনদ প্রদান করা হয়
🔸 স্থানীয় ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ

💪 তায়কোয়ানডো শেখার উপকারিতা:

🧍‍♂️ শারীরিক সুস্থতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা
শরীরের ৫টি মৌলিক গুণের বিকাশ ঘটে: দ্রুততা, ক্ষিপ্রতা, নমনীয়তা, দম ও শক্তি
নিয়মিত অনুশীলনে ইমিউন সিস্টেম মজবুত হয়
সুগঠিত ও স্বাস্থ্যবান শরীর গঠনে সহায়ক

🛡️ আত্মরক্ষা ও আত্মবিশ্বাস বৃদ্ধি
ছেলেমেয়ে উভয়ের জন্য আত্মরক্ষার বাস্তবসম্মত কৌশল
নারী ও শিশুদের জন্য অত্যন্ত কার্যকর আত্মরক্ষা প্রশিক্ষণ
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তাৎক্ষণিক সেলফ-ডিফেন্স ক্ষমতা অর্জন
পর্দার সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ প্রশিক্ষণ ব্যবসcom

🧠 মানসিক শক্তি ও চারিত্রিক গঠন
আত্মনিয়ন্ত্রণ, শৃঙ্খলা ও ধৈর্য শেখায়
সময়ের সঠিক ব্যবহার ও নেতৃত্বের গুণাবলী গড়ে তোলে
মোবাইল ও সোশ্যাল মিডিয়ার আসক্তি থেকে শিশু-কিশোরদের দূরে রাখে
মাদক ও খারাপ সঙ্গ থেকে সুরক্ষা দেয়

📚 পড়ালেখার সহায়ক
মনোযোগ বৃদ্ধি ও স্ট্রেস কমাতে সাহায্য করে
বিকল্প একটি গঠনমূলক অভ্যাস তৈরি করে
তায়কোয়ানডো পড়াশোনার ক্ষতি করে না, বরং উন্নত মনোযোগ তৈরিতে সহায়ক

🎯 প্রশিক্ষণ উপযোগী বয়স: ৬ থেকে ৮০ বছর
👨‍👩‍👧‍👦 শিশু, ছাত্র, যুবক, গৃহিণী, চাকরিজীবী — সকলের জন্য উন্মুক্ত

📞 যোগাযোগ করুন আজই!
ঠিকানা: এ/৩৩, উপশহর, সেক্টর-১, সপুরা ৬২০৩, বোয়ালিয়া, রাজশাহী
📱 মোবাইল: ০১৭১১-৯৪২৫৩৮ / ০১৭১১-৯৪১২৪০
📧 ইমেইল: [email protected]
🌐 ওয়েবসাইট: www.rajshahitaekwondo.com

🥋 তায়কোয়ানডো শুধু একটি খেলা নয়, এটি একটি জীবনদর্শন।

👉 আপনার সন্তানকে একটি আত্মবিশ্বাসী, স্বাস্থ্যবান ও সুশৃঙ্খল ভবিষ্যৎ দিন।

Address

A/33,Uposhohor,Sopura,Boalia

6203

Telephone

+8801765142997

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rajshahi Taekwondo Dojang- Martial Art Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Rajshahi Taekwondo Dojang- Martial Art Club:

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share