Osmania Kamil Madrasah

Osmania Kamil Madrasah

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Osmania Kamil Madrasah, Education, .

18/02/2026

চাঁদপুর জেলার সাহরী ও ইফতারের সময়সূচী ২০২৬ খ্রিস্টাব্দ

Photos from Osmania Kamil Madrasah's post 29/01/2026

ঐতিহ্যবাহী ওছমানিয়া কামিল মাদরাসার শিক্ষার্থীদের ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠান চলছে...

16/01/2026

পুরস্কৃত শিক্ষার্থীদের উচ্ছ্বসিত অভিব্যক্তি!
আলহামদুলিল্লাহ!
ওছমানিয়া কামিল (এম.এ) মাদ্রাসার ২০২৬ শিক্ষাবর্ষের সবক প্রদান অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে ২০২৫ শিক্ষাবর্ষের সমাপনী পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন মাও: তাজুল ইসলাম সাহেব, অধ্যক্ষ, ওছমানিয়া কামিল (এম.এ) মাদ্রাসা। মাও: আমিনুল ইসলাম সাহেবের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মহোদয় মাও: মাসুদ আল মাহাদী সাহেব, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের দাতা সদস্য জনাব ফরিদ আহম্মেদ ব্যাপারী সাহেব।

এছাড়াও মোটিভেশনাল স্পিকার হিসেবে বক্তব্য রাখেন জনাবা শাহিদা বেগম, প্রভাষক (বাংলা)। সম্মানিত শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সুন্দরভাবে সমাপ্ত হলো আজকের সবক প্রদান অনুষ্ঠান।

Photos from Osmania Kamil Madrasah's post 12/01/2026

আলহামদুলিল্লাহ!
ওছমানিয়া কামিল (এম.এ) মাদ্রাসার ২০২৬ শিক্ষাবর্ষের সবক প্রদান অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে ২০২৫ শিক্ষাবর্ষের সমাপনী পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন মাও: তাজুল ইসলাম সাহেব, অধ্যক্ষ, ওছমানিয়া কামিল (এম.এ) মাদ্রাসা। মাও: আমিনুল ইসলাম সাহেবের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মহোদয় মাও: মাসুদ আল মাহাদী সাহেব, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের দাতা সদস্য জনাব ফরিদ আহম্মেদ ব্যাপারী সাহেব।

এছাড়াও মোটিভেশনাল স্পিকার হিসেবে বক্তব্য রাখেন জনাবা শাহিদা বেগম, প্রভাষক (বাংলা)। সম্মানিত শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সুন্দরভাবে সমাপ্ত হলো আজকের সবক প্রদান অনুষ্ঠান।

23/11/2025

সন্তান যখন ছোট, তখনই তাকে গড়ে তোলার সেরা সময়।

আপনি নিশ্চয়ই চান— সে যেন মাথা নত করে নয়; সত্য ও নৈতিকতার পথে মাথা উঁচু করে চলে। যেন মানুষের উপকারে আসে। পরিবারের মান-সম্মান রক্ষা করে। সমাজে আলোর মশাল হয়ে জ্বলে।

কিন্তু এ গুণগুলো জন্মগত নয়— এসব গুণ তৈরি হয় সঠিক শিক্ষা ও অনুকুল পরিবেশের মাধ্যমে।

সন্তানের হৃদয়ে ঈমানের আলো জ্বলে উঠলে সে কখনো ভুল পথে হাঁটবে না। তাকে সঠিক প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় বিনিয়োগ।

দ্বীনি শিক্ষা সন্তানকে যে দৃঢ় ভিত দেয়, তা পৃথিবীর অন্য কোন শিক্ষা দিতে পারে না। সন্তানের গড়ে ওঠে মায়ের দোয়া, বাবার সিদ্ধান্ত এবং সঠিক শিক্ষার মিলনে।

অতএব সন্তানকে মাদরাসায় ভর্তি করুন।

14/11/2025

ফাজিল-কামিল পড়ে বিসিএস ক্যাডার হলেন ইখতিয়ার

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। এতে সাময়িকভাবে ৬৬৮ জন প্রার্থীকে নিয়োগের জন্য মনোনয়ন প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে পিএসসির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফল অনুযায়ী, ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার শিক্ষা ক্যাডারে সরকারি টিচার্স ট্রেনিং কলেজে সুপারিশ প্রাপ্ত হয়েছেন নোয়াখালীর কবিরহাট উপজেলার সন্তান ইখতিয়ার উদ্দিন মো. ওজায়ের।

জানা যায়, ওজায়ের নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার এক শিক্ষানুরাগী পরিবারের সন্তান। ইখতিয়ার উদ্দিন মো. ওজায়ের ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে নোয়াখালী ইসলামিয়া কামিল মাদরাসা থেকে সিজিপিএ ৪.০০ নিয়ে ২০১৮ সালে স্নাতক (ফাজিল) ডিগ্রি অর্জন করেন। ২০২১ সালে একই প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর (কামিল) সম্পন্ন করেন ৪.৭৫ জিপিএসহ। ইতোমধ্যে ২০২০ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত হন তিনি। পরে বিভিন্ন সময়ে প্রায় দশের অধিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি। ২০২৪ সালে উপজেলা ভিত্তিক মাস্টার ট্রেইনার নির্বাচনে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে প্রথম স্থান অর্জন করেন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ওজায়ের বলেন, ‘আলহামদুলিল্লাহ, এই অর্জন আমার পিতা-মাতা, শিক্ষক ও পরিবারের সবার দোয়া ও পরিশ্রমের ফল। ছোটবেলা থেকেই শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ লাভের পর দীর্ঘ ছয় বছর ব্যাপী শিক্ষা বিষয়ক বিভিন্ন সরকারি প্রশিক্ষণ ভাইভাতে পেশাদারিত্ব ও মানসিক স্থিরতা প্রদর্শনে সহায়ক হয়।’

তার এই সাফল্যে এলাকায় ও কবিরহাট উপজেলার প্রাথমিক শিক্ষা বিভাগে আনন্দের জোয়ার বইছে। সবাই মনে করছেন, ওজায়েরের এ অর্জন শুধু তার পরিবারের নয়, পুরো নোয়াখালী জেলারই গর্বের বিষয়।

এর আগে মঙ্গলবার রাতে পিএসসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ এই বিসিএসের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের বিভিন্ন পদে ৬৮৩টি শূন্য পদের বিপরীতে ৬৬৮ জনকে নিয়োগের জন্য মনোনয়ন প্রদান করা হয়েছে। কয়েকটি ক্যাডার পদে যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে প্রার্থী মনোনয়ন করা সম্ভব হয়নি।

Photos from Osmania Kamil Madrasah's post 19/10/2025

শিক্ষা ও শিক্ষকতা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বাণীঃ

Photos from Osmania Kamil Madrasah's post 23/09/2025

ফাযিল ১ম বর্ষের সট সাজেশন

Photos from Osmania Kamil Madrasah's post 18/09/2025

অদ্য ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার চাঁদপুর পুরান বাজারস্থ ঐতিহ্যবাহী ওছমানিয়া কামিল মাদরাসায় চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মহোদয় পরিদর্শনে আসেন এবং মতবিনিময় সভায় শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদেরকে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

Want your school to be the top-listed School/college?

Telephone