ঘোড়াঘাট আলেম সমাজ পরিষদ

ঘোড়াঘাট আলেম সমাজ পরিষদ

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ঘোড়াঘাট আলেম সমাজ পরিষদ, Educational Research Center, ঘোড়াঘাট উপজেলা, দিনাজপুর।, .

01/06/2026
01/06/2026

আমাদের অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করতেছেন হাফেজ মোঃ জয়নাল আবেদীন জিহাদী ঝিনাইদা

30/05/2026

সুখবর। সুখবর। সুখবর।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ঘোড়াঘাট উপজেলার উলামায়ে কেরামগণ দেরকে অবগত করা যাচ্ছে যে আসছে আগামী ০১/০৬/২০২৬ইং ঈদুল আযহা উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ঘোড়াঘাট আলেমসমাজ পরিষদ এর উদ্যোগে আয়োজন করা হয়েছে উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আপনারা সকলেই আমন্ত্রিত।

ঘোড়াঘাট আলেম সমাজ পরিষদ
এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান
মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী নাহিদ শিল্পী ও কনটেন্ট ক্রিয়েটর #মাওলানা_জয়নাল_আবেদীন_জিহাদি

আয়োজনে::-ঘোড়াঘাট আলেম সমাজ পরিষদ
তারিখ::-০১/০৬/২০২৬ইং
রোজ::-সোমবার ।
স্থান::-বিরাহিমপুর গুচ্ছগ্রাম (নাসির হুজুরের মাদ্রাসায়)
সময়::-সকাল ০৯:০০--যোহর পর্যন্ত।

#বিঃদ্রঃ উক্ত অনুষ্ঠানের শেষে খাবারের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ

05/05/2026

**জরুরী নোটিশ**
ঘোড়াঘাট আলেম সমাজে পরিষদের মিটিং**
**তারিখ:** ২৪ শে মে, ২০২৬
**সময়:** সকাল ৯:৩০-১২:০০টা পর্যন্ত
**স্থান:** বিরাহিমপুর গুচ্ছগ্রাম নাসির ভাইয়ের মাদ্রাসা

আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু
ঘোড়াঘাট আলেম সমাজের সকল সদস্যকে জানানো যাচ্ছে যে, আগামী ২৪ শে মে সকাল ৯:৩০-১২:০০টা পর্যন্ত একটি জরুরী মিটিং আহ্বান করা হয়েছে। উক্ত মিটিংয়ে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার জন্য আপনাদের সকলের যথাসময়ে উপস্থিতি বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

আহ্বানে:-
সভাপতি,
ঘোড়াঘাট আলেম সমাজ পরিষদ, ঘোড়াঘাট দিনাজপুর।

বার্তা প্রেরক
প্রচার সম্পাদক,
ঘোড়াঘাট আলেম সমাজ পরিষদ।

04/04/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের #ঘোড়াঘাট_আলেমসমাজ_পরিষদ এই পেজটি সকলে বেশি বেশি করে ফলো এবং লাইক কমেন্ট ও শেয়ার এর মাধ্যমে ইসলামিক কাজগুলো বেশি থেকে বেশি করবার জন্য সহজ করে দিন।

03/04/2026

মুহতারাম খতিবগণ আজকে কে কি বিষয়ে জুমআয় খুতবা দিবেন জানিনা। তবে আশা রাখি আপনারা মুসল্লিদের ঈমান আমল রক্ষার্থে ধারাবাহিক
টার্গেট ভিত্তিক খুতবা দিবেন।

02/04/2026

“মিথ্যা সত্যের মতো আলো ছড়ায় না, কেবল অন্ধকার ডেকে আনে।”

01/04/2026

🕌 ঘোড়াঘাট আলেমসমাজ পরিষদ 🕌

🌙 নামাজ—জীবনের সবচেয়ে বড় সফলতা 🌙

আমরা দুনিয়ার কাজ নিয়ে এত ব্যস্ত হয়ে যাই,
কিন্তু যে নামাজ আমাদের জান্নাতের চাবি—
সেটাই অনেক সময় অবহেলা করি… 😔

✨ রাসুল (সা.) বলেছেন:
“মানুষ ও কুফরের মাঝে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা।” (মুসলিম)

📌 আজকের সিদ্ধান্ত:
✔️ কোনো নামাজ ক্বাজা করবো না
✔️ সময়মতো নামাজ পড়বো
✔️ পরিবারকেও নামাজের দাওয়াত দিবো

💭 নামাজ ঠিক = জীবন ঠিক

🤲 আল্লাহ আমাদের সবাইকে ৫ ওয়াক্ত নামাজ আদায় করার তাওফিক দিন। আমিন।

#ঘোড়াঘাট_আলেমসমাজ_পরিষদ #নামাজ #ইসলাম #দাওয়াহ
( )

30/03/2026

কওমী কৃতি শিক্ষার্থীদের জন্য ৩ টি উমরা-সহ ৪৫ লক্ষ টাকার পুরস্কার, সম্মাননা ক্রেস্ট ও বিশেষ নাসীহা প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছি আমরা।

প্রতি বছর কওমী মাদরাসা থেকে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস সম্পন্ন করে দ্বীন ও জাতির খেদমতে নিয়োজিত হন।

এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর যথাযথ মূল্যায়ন, মেধার স্বীকৃতি, উচ্চতর গবেষণায় উদ্বুদ্ধকরণের উদ্যোগ খুব বেশি দেখা যায় না।

আবার পড়ালেখার শেষ প্রান্তে এসে অভিজ্ঞ আলেমদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও লক্ষ্যে অটুট থাকার আয়োজনও খুব বেশি চোখে পড়ে না।

এই অভাব পূরণের লক্ষ্যেই এবার আমরা আয়োজন করতে যাচ্ছি ৩ টি উমরা-সহ ৪৫ লক্ষ টাকার কওমী কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নাসীহা প্রোগ্রাম ২০২৬।

কওমী মাদরাসার সর্বোচ্চ শিক্ষাবোর্ড আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত ১৪৪৭ হিজরীর কেন্দ্রীয় পরীক্ষায় দাওরায়ে হাদীস বোর্ড পরীক্ষায় মেধা তালিকায় স্থান ও মুমতাজপ্রাপ্ত ৫০০ আলেম-আলেমাকে আবেদনের ভিত্তিতে দেওয়া হবে এই সংবর্ধনা।

আবেদনকারীদের মধ্যে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রথম তিনজন পাবেন উমরার সুযোগ। সাথে পাবেন ১০ হাজার টাকা সমমূল্যের কিতাব।

সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত চতুর্থ জন পাবেন ১ লক্ষ টাকা সমমূল্যের কিতাব, পঞ্চম জন পাবেন ৮০ হাজার টাকা সমমূল্যের কিতাব।

এভাবে মোট ৫০০ জনকে দেওয়া হবে ৪৫ লক্ষ টাকার পুরস্কার। সকল পুরস্কার মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নির্ধারিত হবে।

সেই সাথে প্রত্যেককে দেওয়া হবে বিশেষ সম্মাননা ক্রেস্ট এবং ইবনে সিনা ও আদ-দ্বীন হাসপাতালের বিশেষ ডিসকাউন্ট হেলথ কার্ড।

ছাত্রীরাও আবেদন করতে পারবেন। তবে তাদের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করবেন তাদের পুরুষ অভিভাবকগণ।

সংবর্ধনা ও নাসীহা প্রোগ্রামে অংশগ্রহণের জন্য কমেন্টে দেওয়া গুগল ফরম পূরণ করতে হবে।

অনুষ্ঠানে শীর্ষস্থানীয়, অভিজ্ঞ আলেমগণ তরুণ আলেমদের প্রতি বিশেষ নসীহা ও দিকনির্দেশনা প্রদান করবেন।

তারিখ: ১৭ এপ্রিল, শুক্রবার।
সময়: সকাল ৯ টা
ভেন্যু: আস-সুন্নাহ অডিটোরিয়াম
অংশগ্রহণকারী সংখ্যা: ৫০০ জন
আবেদন পদ্ধতি: আগ্রহীগণকে কমেন্টে দেওয়া গুগল ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদন না করলে তিনি সংবর্ধনার জন্য বিবেচিত হবেন না।

আবেদনের শেষ তারিখ: ৫ এপ্রিল, ২০২৬।

আমরা আশা করছি, এই সংবর্ধনা ও মূল্যায়ন তরুণ আলেম-আলেমাদের দ্বীনি গবেষণায় উদ্বুদ্ধকরণের পাশাপাশি নতুন দিনের পথচলায় বিশেষ অনুপ্রেরণা জোগাবে।

Want your school to be the top-listed School/college?

Website