Al-Farooq Academy

Al-Farooq Academy

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al-Farooq Academy, Education Website, .

Photos from Al-Farooq Academy's post 02/05/2026

শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়ন, নৈতিক বিকাশ এবং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বিধানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের করণীয় বিষয়ক অভিভাবক সমাবেশ অদ্য ০২/০৫/২০২৫ খ্রি, রোজ শনিবার বিদ্যালয়ের অডিটোরিয়ামে দুই পর্বে অনুষ্ঠিত হয়েছে।

উভয় সমাবেশে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সুযোগ্য সভাপতি ও আল ফারুক ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান জনাব ইসহাক খন্দকার সাহেব উপস্থিত ছিলেন।

23/04/2026

এসএসসি পরীক্ষা ২০২৬ চলাকালীন সময়ের জন্য বিদ্যালয় নিম্নোক্ত সিডিউল অনুযায়ী খোলা এবং বন্ধ থাকবে।

Photos from Al-Farooq Academy's post 20/04/2026

আল ফারুক উপকেন্দ্রের পরীক্ষার্থীদের সিট বিন্যাস।

Photos from Al-Farooq Academy's post 20/04/2026

মানবসৃষ্ট নোংরা জলে আল ফারুক একাডেমীর প্রাঙ্গণ আচ্ছাদিত।
#নোয়াখালী_পৌরসভা, এবং #নোয়াখালী_জেলা_প্রশাসনের আন্তরিক সহযোগিতা আমাদের একান্ত কাম্য।

19/04/2026

এসএসসি পরীক্ষা ২০২৬
পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা

Photos from Al-Farooq Academy's post 16/04/2026

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য দোয়া ও বিদায় অনুষ্ঠান।

পরীক্ষার প্রতিটি ক্ষণ নির্বিঘ্ন হোক। সাফল্যমন্ডিত হোক প্রতি টা ফলাফল।
ভবিষ্যৎ হোক দেশ মাতৃকার সেবায় উৎসর্গীত।

আজকের আয়োজনের আংশিক খন্ড চিত্র।

14/04/2026

"প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট ২০২৫-২৬"

মৌসুমের প্রথম ডাবল সেঞ্চুরি। ৩১ চার ও ২ ছক্কায় দুশো করে নটআউট ছিল মোহাম্মদ আজিজ। অভিনন্দন এবং শুভকামনা আজিজ 🤲🏏

ছবি সৌজন্য: স্বদেশ মজুমদার
জেলা কোচ (নোয়াখালী), বিসিবি।

14/04/2026

"প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট ২০২৫-২৬"

৯ নম্বরে ব্যাট করতে নেমে ১৯ চার আর ৫ ছক্কায় আমিরুল ইসলামের সেঞ্চুরি! দূর্দান্ত, অসাধারণ।

অভিনন্দন আমিরুল 🏏❤💚

ছবি সৌজন্য: স্বদেশ মজুমদার
জেলা কোচ (নোয়াখালী), বিসিবি।

Photos from Al-Farooq Academy's post 07/04/2026

গত রাতের (০৭/০৪/২০২৬) ঝড় তুফানের পর ইসলামীয়া রোডের দিক থেকে আল ফারুক স্কুলের উত্তর দিকের প্রবেশ পথ বিশাল দেহী এই গাছটি ভেঙে পড়ায় বন্ধ হয়ে আছে। অপরদিকে গাছটি বিদ্যুতের তারের উপর পড়ায় পুরো এলাকা যেমন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তেমনি ঝুঁকি পূর্ণ হয়ে পড়েছে।
নোয়াখালী পৌরসভা, বিদ্যুৎ বিভাগ ও প্রশাসনের আশু পদক্ষেপ গ্রহণ করার জন্য বিশেষভাবে আহবান করছি।

Photos from Al-Farooq Academy's post 31/03/2026

আল ফারুক স্কুলের সকল শিক্ষার্থী এবং তাদের সম্মানিত অভিভাবকদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিদ্যালয়ের দক্ষিণ পাশে ড্রেনের কাজ চলছে। নতুন ড্রেনের জন্য পূর্বের ড্রেন খনন করায় দক্ষিণ পূর্ব পাশের গেট ব্যবহারের অনুপযোগী এবং চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এমতাবস্থায়, পশ্চিম পাশের মূল ফটক ব্যবহার করে শিক্ষার্থীদেরকে (বালক/বালিকাদের) বিদ্যালয়ে আসা-যাওয়া করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

-কর্তৃপক্ষ

Want your school to be the top-listed School/college?

Website