দর্শন, অনার্স ৩য় বর্ষ পরীক্ষা প্রস্তুতি

  • Home
  • দর্শন, অনার্স ৩য় বর্ষ পরীক্ষা প্রস্তুতি

দর্শন, অনার্স ৩য় বর্ষ পরীক্ষা প্রস্তুতি আমি এরশাদ স্যার। প্রভাষক দিনাজপুর সরকারি
মহিলা কলেজ, দিনাজপুর।
সাবেক: ফুলবাড়ী সরকারি কলেজ, দিনাজপুর।

🎯 অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২৬ (দর্শন বিভাগ): ফুল কোর্স PDF/ E-book নোট! 📚চাকরি বা ব্যস্ততার কারণে নিয়মিত ক্লাস করতে পারে...
04/04/2026

🎯 অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২৬ (দর্শন বিভাগ): ফুল কোর্স PDF/ E-book নোট! 📚
চাকরি বা ব্যস্ততার কারণে নিয়মিত ক্লাস করতে পারেন না? পরীক্ষায় ভালো ফলাফল নিয়ে চিন্তিত? আপনাদের চূড়ান্ত প্রস্তুতির জন্য আমরা নিয়ে এসেছি সহজ ও সাবলীল ভাষায় তৈরি সম্পূর্ণ ৮টি বিষয়ের প্রফেশনাল হ্যান্ডনোট (PDF ও প্রিন্ট কপি)।
কেন আমাদের নোট পড়বেন?
✅ স্মার্ট PDF: মোবাইলেই পড়ুন সহজে। সূচিপত্রে প্রশ্নে ক্লিক করলেই সরাসরি উত্তরে চলে যাবে!
✅ সহজ ভাষা: সিলেবাস অনুযায়ী টু-দ্য-পয়েন্ট উত্তর এবং কঠিন শব্দের সহজ ব্যাখ্যা।
✅ কমন গ্যারান্টি: পরীক্ষায় ৯৯% প্রশ্ন কমনের নিশ্চয়তা।
✅ ফ্রি ক্লাস: নোটের পড়ার সাথে আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি ভিডিও ক্লাস সাপোর্ট!
▶️ আমাদের ক্লাসগুলো দেখুন এখানে: https://www.youtube.com/
যে ৮টি বিষয়ের নোট পাবেন:
১. প্লেটো ও এরিস্টটল ২. হিউম ও কান্ট ৩. প্রতীকী যুক্তিবিদ্যা ৪. কান্ট ও মিলের নীতিদর্শন ৫. বাঙালির দর্শন ৬. মুসলিম দর্শন ৭. ভারতীয় দর্শন ৮. শিক্ষা দর্শন।
💰 প্যাকেজ মূল্য:
• সম্পূর্ণ ৮টি বিষয়ের PDF (ল্যাপটপ/মোবাইল ভার্সন): মাত্র ৪৯৯/- টাকা
• সম্পূর্ণ ৮টি বিষয়ের প্রিন্ট কপি (বই আকারে)+PDF E-book: ৯৯৯/- টাকা
• ৮টি বিষয়ের প্রিন্ট কপি (বই আকারে): ৭৯৯/- টাকা [কুরিয়ারে নিলে চার্জ যুক্ত হবে]

📲 অর্ডার করতে দ্রুত WhatsApp করুন: 01726666359
• বিকাশ / নগদ: 01726666359
• রকেট: 017266663593
আপনার কাঙ্ক্ষিত নোটটি সংগ্রহ করতে সরাসরি কল/হোয়াটসঅ্যাপ করুন অথবা আমাদের পেজে মেসেজ দিন। আপনার প্রস্তুতি হোক শতভাগ নিশ্চিত! 🎓
🌐 আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/PhillH3Exam

22/03/2026

আসন্ন অনার্স পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য 'শিক্ষা দর্শন' (পরীক্ষা ২০২৪, অনুষ্ঠিত ২০২৬) বিষয়ের প্রশ্ন নিচে শেয়ার করা হলো।

অ-৩-৩৫৬/২০২৪
৫১
দর্শন বিষয় (শিক্ষা দর্শন)
কোড : ২৩১৭১৫
সময় - ৪ ঘণ্টা পূর্ণমান - ৮০
[দ্রষ্টব্য : প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]
ক বিভাগ (যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও) মান - ১ x ১০ = ১০
১।
(ক) শিক্ষা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? [What is the etymological meaning of the word education?]
(খ) "Man's social life is governed by his culture"- কে এই উক্তিটি করে? ["Man's social life is governed by his culture"- Who made this statement?]
(গ) সংস্কৃতি কত প্রকার ও কী কী? [How many types of culture are there and what are they?]
(ঘ) একজন প্রকৃতিবাদী দার্শনিকের নাম লেখ। [Write the name of a naturalist philosopher.]
(ঙ) সক্রেটিসের শিক্ষা পদ্ধতির নাম কী? [What is the name of Socrates' education system?]
(চ) জোহান ফ্রেডরিক হার্বার্ট কোন দেশে জন্মগ্রহণ করেন? [In which country was Johan Frederic Herbert born?]
(ছ) জন ডিউইর লেখা একটি গ্রন্থের নাম লেখ। [Write the name of a book written by John Dewey.]
(জ) সুন্দর নিয়ে আলোচনা করে কোন বিদ্যা? [Which science discusses beauty?]
(ঝ) অস্তিত্ববাদের জনক কে? [Who is the father of existentialism?]
(ঞ) কিন্ডার গার্টেন পদ্ধতির জনক কে? [Who is the founder of Kinder Garten?]
(ট) আধুনিক শিক্ষার জনক কে? [Who is the father of modern education?]
(ঠ) বার্ট্রান্ড রাসেল কোন দেশের দার্শনিক? [Which country's philosopher is Bertrand Russell?]
খ বিভাগ (যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও) মান - ৪ x ৫ = ২০
২। ব্যক্তির সামাজিকীকরণে শিক্ষার ভূমিকা কী? [What is the role of education in the socialization of the individual?]
৩। সংস্কৃতির উপর শিক্ষার প্রভাব কতটুকু? [What is the impact of education on culture?]
৪। শিক্ষা ও গণতন্ত্রের সম্পর্ক কী? [What is the relationship between education and democracy?]
৫। শিক্ষা ও ধর্মের মৌলিক পার্থক্য কী কী? [What are the basic differences between education and religion?]
৬। শিক্ষার উপর নৈতিক মূল্যবোধের প্রভাব কী? [What is the impact of moral values on education?]
৭। প্রকৃতিবাদে শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক কেমন? [How are the relationship between teacher and students in naturalism?]
৮। রুশোর মতে শিক্ষার লক্ষ্য কী? [What is the aims of education according to Rousseau?]
৯। বিদ্যালয় সম্পর্কে ডিউইর ধারণা ব্যাখ্যা কর। [Explain John Dewey's concept of school.]
গ বিভাগ (যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও) মান - ১০ x ৫ = ৫০
১০। মানবজীবনে শিক্ষাদর্শনের প্রয়োজনীয়তা আলোচনা কর। [Discuss the necessity of philosophy of education in human life.]
১১। সংস্কৃতি বলতে কী বুঝ? সংস্কৃতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। [What do you mean by culture? Discuss the characteristics of culture.]
১২। ধর্ম কী? শিক্ষায় ধর্মীয় প্রতিষ্ঠানের প্রভাব আলোচনা কর। [What is religion? Discuss the influence of religions hesitations on education.]
১৩। “শিক্ষা আবশ্যিকভাবে একটি সামাজিক প্রক্রিয়া”- এই উক্তির আলোকে জন ডিউইর শিক্ষাদর্শন ব্যাখ্যা কর। ["Education is essentially a social process"- Explain John Dewey's philosophy of education in the light of this statement.]
১৪। ফ্রয়েবেলের শিক্ষাদর্শন সমালোচনাসহ ব্যাখ্যা কর। [Explain Froebel's philosophy of education with criticism.]
১৫। সমালোচনাসহ প্লেটোর শিক্ষাদর্শন আলোচনা কর। [Discuss Plato's philosophy of education with criticism.]
১৬। শিক্ষা দর্শনে বার্ট্রান্ড রাসেলের অবদান বর্ণনা কর। [Explain the role of Bertrand Russell in education.]
১৭। “রবীন্দ্রনাথের শিক্ষাদর্শন ভাববাদ ও প্রকৃতিবাদের সমন্বয়”- উক্তিটি ব্যাখ্যা ও মূল্যায়ন কর। ["Rabindranath’s philosophy of education is a synthesis of idealism and naturalism"- Explain and evaluate the statement.]

শুভেচ্ছান্তে,
মো. এরশাদ হোসেন
সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ
দিনাজপুর সরকারি মহিলা কলেজ

#শিক্ষা_দর্শন #দর্শনবিভাগ #অনার্স_পরীক্ষা #পরীক্ষা২০২৪ #জাতীয়বিশ্ববিদ্যালয়

22/03/2026

দর্শন বিভাগ - অনার্স ৩য় বর্ষ 📚
কোর্স: আধুনিক চিরায়ত দর্শন: হিউম এবং কান্ট (পরীক্ষা ২০২৪, অনুষ্ঠিত-২০২৬)

আসন্ন পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। সবাই দেখে নিতে পারো। তোমার বন্ধুদের মেনশন করে বা পোস্টটি শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দাও! 👇

অ-৩-৩৫০/২০২৪
দর্শন
বিষয় কোড : 231703
(আধুনিক চিরায়ত দর্শন: হিউম এবং কান্ট)
সময়-৪ ঘণ্টা
পূর্ণমান-৮০
[দ্রষ্টব্য: প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]
ক বিভাগ
(যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও)
মান-১x১০=১০
১।
(ক) হিউমের মতে প্রত্যক্ষন কত প্রকার ও কী কী? [According to Hume, how many types of perception are there and what are they?]
(খ) হিউম কোন ধরনের দার্শনিক? [What kind of philosopher is Hume?]
(গ) হিউমের মতে স্মৃতি কী? [What is memory according to Hume?]
(ঘ) ইন্দ্রিয়জ কী? [What is Impression?]
(ঙ) একজন অজ্ঞেয়বাদী দার্শনিকের নাম লেখ। [Write down of an agnostic Philosopher.]
(চ) সংশ্লেষক বচনের একটি উদাহরণ দাও। [Put an example of synthetic statement.]
(ছ) 'Critique of Pure Reason' গ্রন্থটি কে লিখেছেন? [Who wrote the book 'Critique of Pure Reason'?]
(জ) অবধারণ কত প্রকার ও কী কী? [How many types of Judgement are there and what are they?]
(ঝ) কান্টের মতে বৌদ্ধিক প্রকার কয়টি? [How many categories of human understanding are there according to Kant?]
(ঞ) “সব ধারণাই ইন্দ্রিয়জ থেকে উদ্ভূত”-উক্তিটি কার? ["All ideas are derived from impression"- Whose statement is this?]
(ট) কান্টের মতে জ্ঞানের দুটি দিক কী কী? [What are the two aspects of knowledge according to Kant?]
(ঠ) কান্ট কাকে noumena বলেছেন? [What does Kant call noumena?]
খ বিভাগ
(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
মান- ৪x৫=২০
২। কান্টের বিচারবাদ কী? [What is the criticism of Kant?]
৩। সরল ও যৌগিক ধারণা কাকে বলে? [What are the Simple and Complex ideas?]
৪। কার্য-কারণ সম্পর্কে হিউমের ধারণা ব্যাখ্যা কর। [Explain the idea of Hume about cause and effect.]
৫। কান্ট কীভাবে সত্তা ও অবভাসের মধ্যে পার্থক্য করেন? [How does Kant distinguish between reality and appearance?]
৬। হিউমের মতে কল্পনা ও বিশ্বাসের পার্থক্য লেখ। [Write down the difference between imagination and belief according to Hume.]
৭। কান্টের দর্শনে কোপার্নিকীয় বিপ্লব কী? [What is Copernic revolution in Kant's Philosophy?]
৮। হিউমের নীতিদর্শন আলোচনা কর। [Discuss Hume's moral Philosophy.]
৯। কান্টের মতানুসারে দেশ ও কালের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। [Explain the characteristics of time and space according to Kant's view.]
গ বিভাগ
(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
মান-১০x৫=৫০
১০। 'দ্রব্য' সম্পর্কে হিউমের ধারণা ব্যাখ্যা কর। [Explain the idea of Hume about 'Substance'.]
১১। “বোধই প্রকৃতিকে গঠন করে”-কান্ট অনুসরণে ব্যাখ্যা কর। ["Understanding makes nature"— Explain this according to Kant.]
১২। স্বাধীনতা ও অনিবার্যতা সম্পর্কে হিউমের মত আলোচনা কর। [Discuss the views of Hume about liberty and necessity.]
১৩। অতীন্দ্রিয় ভ্রান্তি বিষয়ে কান্টের মত ব্যাখ্যা কর। [Explain Kant's view on the transcendental illusion.]
১৪। বিমূর্ত ধারণা সম্পর্কে হিউমের মত ব্যাখ্যা কর। [Explain Hume's view of Abstract Ideas.]
১৫। দেশ-কাল বিষয়গত, না বিষয়ীগত? আলোচনা কর। [Are-Space-Time subjective or objective? Discuss.]
১৬। হিউমের আত্মা-সম্পর্কিত মতবাদটি ব্যাখ্যা ও মূল্যায়ন কর। [Explain and evaluate Hume's theory of Soul.]
১৭। “Perception without conception is blind and conception without perception is empty.”-কান্টের আলোকে উক্তিটি ব্যাখ্যা কর। ["Perception without conception is blind and conception without perception is empty."— Explain the statement according to Kant.]

#অনার্স_৩য়_বর্ষ #হিউম_এবং_কান্ট

21/03/2026

📚 প্রতীকী যুক্তিবিদ্যা - ক-বিভাগ (অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর) - পর্ব ১ 📚
১. যুক্তিবিদ্যা কাকে বলে?
👉 উত্তর: যে বিদ্যা বৈধ ন্যায় বা যুক্তি থেকে অবৈধ ন্যায় বা যুক্তির পার্থক্য নির্দেশ করার পদ্ধতি ও নিয়মাবলি সম্পর্কে আলোচনা করে তাকে যুক্তিবিদ্যা বলে ।
২. প্রতীকী যুক্তিবিদ্যার জনক কে?
👉 উত্তর: প্রতীকী যুক্তিবিদ্যার জনক হলেন ফ্রেডরিক লুডভিগ গটলিব ফ্রেগে ।
৩. কপি (I. M. Copi) এর প্রতীকী যুক্তিবিদ্যা সম্পর্কিত বিখ্যাত গ্রন্থের নাম কী?
👉 উত্তর: কপির প্রতীকী যুক্তিবিদ্যা সম্পর্কিত বিখ্যাত গ্রন্থের নাম হলো 'Introduction to Symbolic Logic' ।
৪. প্রতীক কাকে বলে?
👉 উত্তর: কোনো কিছুকে সংক্ষেপে নির্দেশ বা ব্যক্ত করার জন্য ইচ্ছাকৃতভাবে ব্যবহৃত লিখিত বা কথিত চিহ্নকে প্রতীক বলে ।
৫. গ্রাহক প্রতীক কাকে বলে?
👉 উত্তর: যে প্রতীক চিহ্নের স্থানে অন্য কোন বিশেষ শ্রেণির অন্তর্গত কোনকিছুকে প্রতিস্থাপিত করা হয় তাকে গ্রাহক প্রতীক বলে ।
৬. সংকেত কাকে বলে?
👉 উত্তর: সাধারণ ভাষায় যেসব জিনিস বা চিহ্ন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্য কোন বিষয়কে সূচিত করে এবং অন্য কোন বিষয়ের প্রতিনিধি হিসেবে কাজ করে তাদেরকে সংকেত বলা হয় ।
৭. সংকেত কয় প্রকার ও কী কী?
👉 উত্তর: সংকেত দুপ্রকার। যথা: ১. কৃত্রিম সংকেত ও ২. স্বাভাবিক সংকেত ।
৮. সত্যতা কী?
👉 উত্তর: যখন আমাদের চিন্তা বা ধারণা বাস্তবের সাথে সংগতিপূর্ণ হয় তখন তাকে সত্য বা সত্যতা বলে ।
৯. বৈধতা কী?
👉 উত্তর: কোন যুক্তি বা ন্যায়ের সিদ্ধান্ত যদি আশ্রয়বাক্য থেকে নিয়মানুসারে নিঃসৃত হয় তাহলে যুক্তিটি বৈধ বলে বিবেচিত হয় বা যুক্তিটি বৈধতা লাভ করে ।
১০. সরল বচন কাকে বলে?
👉 উত্তর: যে বচনের উপাদান বা অঙ্গবচন হিসেবে অন্য কোন বচন থাকে না তাকে সরল বচন বলে ।
১১. যৌগিক বচন কাকে বলে?
👉 উত্তর: একাধিক সরল বচন নিয়ে গঠিত বচনকে যৌগিক বচন বলে ।
১২. স্তম্ভ (Column) কাকে বলে?
👉 উত্তর: সত্য সারণিতে বিভিন্ন বচন বর্ণ ও অপেক্ষককে আলাদা করে দেখানোর জন্য যে খাড়া রেখা টানা হয়, তাকে স্তম্ভ বলে ।
১৩. সত্য সারণীতে 2n সূত্রটি কেন ব্যবহৃত হয়?
👉 উত্তর: সত্য সারণীতে 2n সূত্রটি সারির সংখ্যা নির্ধারণ করার জন্য ব্যবহৃত হয় ।
১৪. স্বতঃসত্য বচনাকার কাকে বলে?
👉 উত্তর: যে বচনাকার বা বচনসূত্রের সমস্ত প্রতিস্থাপক দৃষ্টান্ত সত্য তাকে স্বতঃসত্য বচনাকার বলে ।
১৫. অনির্দিষ্টমান বা অনিয়ত বচনাকার কাকে বলে?
👉 উত্তর: যখন কোন বচনাকারের প্রতিস্থাপক দৃষ্টান্তে সত্য ও মিথ্যার মিশ্রণ দেখা যায় তখন তাকে অনির্দিষ্টমান বা অনিয়ত বচনাকার বলে ।
১৬. আকারগত প্রমাণ (Formal Proof) কাকে বলে?
👉 উত্তর: যখন কতগুলো আশ্রয়বাক্য থেকে যুক্তির বৈধ নিয়ম বা অনুমান বিধির সাহায্যে ধাপে ধাপে সিদ্ধান্তটি বৈধভাবে নিগমন করা হয়, তখন তাকে আকারগত প্রমাণ বলে।
১৭. অনুমানের বিধি (Rules of Inference) কয়টি?
👉 উত্তর: অনুমানের বিধি মোট ৯টি।
১৮. প্রতিস্থাপনের বিধি (Rules of Replacement) কয়টি?
👉 উত্তর: প্রতিস্থাপনের বিধি মোট ১০টি।
১৯. পরোক্ষ প্রমাণ পদ্ধতি (I.P.) কী?
👉 উত্তর: যে প্রমাণ পদ্ধতিতে সিদ্ধান্তের বিরুদ্ধ বচনকে (~/Not) একটি অতিরিক্ত আশ্রয়বাক্য হিসেবে ধরে নিয়ে প্রমাণের কাজ শুরু করা হয় এবং শেষ পর্যন্ত একটি স্বতোবিরোধ বা অসংগতি (Contradiction) তৈরি হয়, তাকে পরোক্ষ প্রমাণ পদ্ধতি বলে।
২০. শর্তমূলক প্রমাণ পদ্ধতি (C.P.) কখন ব্যবহৃত হয়?
👉 উত্তর: যখন কোনো যুক্তির সিদ্ধান্তটি একটি প্রাকল্পিক বা শর্তমূলক বচন (যেখানে ⊃ থাকে) হয়, তখন প্রমাণের সুবিধার্থে শর্তমূলক প্রমাণ পদ্ধতি (C.P.) ব্যবহৃত হয়।
২১. মানক বা পরিমাণক (Quantifier) কাকে বলে?
👉 উত্তর: যে প্রতীক বা চিহ্ন কোনো বচনের পরিমাণ (সকল বা কিছু) নির্দেশ করার জন্য ব্যবহার করা হয়, তাকে মানক বা পরিমাণক বলে।
২২. মানক কয় প্রকার ও কী কী?
👉 উত্তর: মানক দুই প্রকার। যথা: ১. সার্বিক মানক (Universal Quantifier) এবং ২. অস্তিত্বমূলক মানক (Existential Quantifier)।
২৩. সার্বিক মানকের প্রতীক কী?
👉 উত্তর: সার্বিক মানকের প্রতীক হলো (x) বা (y)।
২৪. অস্তিত্বমূলক মানকের প্রতীক কী?
👉 উত্তর: অস্তিত্বমূলক মানকের প্রতীক হলো (∃x) বা (∃y)।
২৫. মানকতত্ত্বের বিধি (Rules of Quantification) কয়টি ও কী কী?
👉 উত্তর: মানকতত্ত্বের বিধি ৪টি। যথা: UI, UG, EI এবং EG।
২৬. U.I. এর পূর্ণরূপ কী?
👉 উত্তর: U.I.-এর পূর্ণরূপ হলো Universal Instantiation (সার্বিক দৃষ্টাত্তীকরণ)।
২৭. E.G. এর পূর্ণরূপ কী?
👉 উত্তর: E.G.-এর পূর্ণরূপ হলো Existential Generalization (অস্তিত্বমূলক সামান্যীকরণ)।
২৮. সম্বন্ধমূলক যুক্তি কাকে বলে?
👉 উত্তর: যে যুক্তিতে বচনের অন্তর্গত পদগুলোর মধ্যকার পারস্পরিক সম্পর্ক বা সম্বন্ধ নিয়ে আলোচনা ও বিশ্লেষণ করা হয়, তাকে সম্বন্ধমূলক যুক্তি বলে।
২৯. প্রতিসম সম্বন্ধ (Symmetrical Relation) কী?
👉 উত্তর: যদি 'ক' এর সাথে 'খ' এর যে সম্বন্ধ থাকে, 'খ' এর সাথেও 'ক' এর ঠিক একই সম্বন্ধ থাকে, তবে তাকে প্রতিসম সম্বন্ধ বলে। (যেমন: স্বামী-স্ত্রী, ভাই-ভাই)।
৩০. অপ্রতিসম সম্বন্ধ (Asymmetrical Relation) কী?
👉 উত্তর: যদি 'ক' এর সাথে 'খ' এর যে সম্বন্ধ থাকে, 'খ' এর সাথে 'ক' এর সেই সম্বন্ধ না থাকে, তবে তাকে অপ্রতিসম সম্বন্ধ বলে। (যেমন: পিতা-পুত্রের সম্পর্ক)।
#প্রতীকী_যুক্তিবিদ্যা #দর্শন_বিভাগ #অনার্স_৩য়_বর্ষ #জাতীয়_বিশ্ববিদ্যালয় #যুক্তিবিদ্যা_নোট #হ্যান্ডনোট

প্রতীকী যুক্তিবিদ্যা ০৪/০১/২০২৬ তারিখে অনুষ্ঠিত পরীক্ষার গ বিভাগের অংকের সমাধান
04/03/2026

প্রতীকী যুক্তিবিদ্যা ০৪/০১/২০২৬ তারিখে অনুষ্ঠিত পরীক্ষার গ বিভাগের অংকের সমাধান

সসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ২০২৬ সালে অনুষ্ঠিত অনার্স ৩য় বর্ষের 'প্রতীকী যুক্তিবিদ্যা' (Symbolic Logic) বিষয়ের ২...

  #প্রতীকী_যুক্তিবিদ্যা_প্রশ্ন-2026/24
01/03/2026


#প্রতীকী_যুক্তিবিদ্যা_প্রশ্ন-2026/24

এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অনার্স ৩য় বর্ষের প্রতীকী যুক্তিবিদ্যা (Symbolic Logic) বিষয়ের বিগত ২৬/২৪...
01/03/2026

এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অনার্স ৩য় বর্ষের প্রতীকী যুক্তিবিদ্যা (Symbolic Logic) বিষয়ের বিগত ২৬/২৪ সালের পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে।

এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অনার্স ৩য় বর্ষের প্রতীকী যুক্তিবিদ্যা (Symbolic Logic) বিষয়ের বিগত পর...

📘 জাতীয় বিশ্ববিদ্যালয় | দর্শন বিভাগ | অনার্স ৩য় বর্ষবিষয়: প্রতীকী যুক্তিবিদ্যা (Symbolic Logic)কোড: 231705এই ভিডিওতে আলো...
26/02/2026

📘 জাতীয় বিশ্ববিদ্যালয় | দর্শন বিভাগ | অনার্স ৩য় বর্ষ
বিষয়: প্রতীকী যুক্তিবিদ্যা (Symbolic Logic)
কোড: 231705
এই ভিডিওতে আলোচনা করা হয়েছে:
✔ প্রতীকী যুক্তিবিদ্যা কী
✔ প্রতীকী যুক্তিবিদ্যার জন্ম ও বিবর্তন
✔ ফ্রেগে কেন আধুনিক জনক
✔ ২০২৪ সালের প্রশ্ন বিশ্লেষণ
✔ A+ পাওয়ার বাস্তব কৌশল
📌 এই ক্লাসটি দেখলে বুঝতে পারবে—
প্রতীকী যুক্তিবিদ্যা মুখস্থ নয়, এটা গণিতের মতো অনুশীলনের বিষয়।
🎯 যারা পরীক্ষায় A+ পেতে চায়, তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস।
📥 PDF নোট পেতে ও অনলাইন কোর্স এর জন্যে যোগাযোগ করুন
WhatsApp: 01726-666359

📘 জাতীয় বিশ্ববিদ্যালয় | দর্শন বিভাগ | অনার্স ৩য় বর্ষবিষয়: প্রতীকী যুক্তিবিদ্যা (Symbolic Logic)কোড: 231705এই ভিডিওতে আলোচনা...

07/02/2026

সমাধান:
অনার্স ৩য় বর্ষ দর্শন বিভাগ: অনুষ্ঠিত: ০৪/০১/২০২৬
৫১ অ-৩-৩৫১/২০২৪
দর্শন
বিষয় কোড : ২৩১৭০৫
(প্রতীকী যুক্তিবিদ্যা)
সময়-৪ ঘণ্টা
পূর্ণমান-৮০
দ্রষ্টব্য : প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।
ক বিভাগ
(যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও)
মান-১×১০=১০

১।
(ক) “A Modern Introduction to Logic” গ্রন্থের লেখক কে?
উত্তর: এই গ্রন্থের লেখক হলেন এল. এস. স্টেবিং (L. S. Stebbing) ।
(খ) ধ্রুবক প্রতীক কী?
উত্তর: যে প্রতীকের মান নির্দিষ্ট থাকে এবং কোনো যুক্তি বা বচনে যার পরিবর্তন হয় না, তাকে ধ্রুবক প্রতীক (Constant symbol) বলে। যেমন: A, B, C ইত্যাদি।
(গ) ‘অনুগ অস্বীকৃতিমূলক’ অনুমান বিধির একটি উদাহরণ দাও।
উত্তর: যদি বৃষ্টি হয়, তবে মাটি ভিজবে।
মাটি ভিজেনি।
∴ বৃষ্টি হয়নি।
p ⊃ q
~ q
∴ ~ p

(ঘ) একটি প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়?
উত্তর: প্রাকল্পিক বচনের পূর্বগ (Antecedent) সত্য এবং অনুগ (Consequent) মিথ্যা হলে বচনটি মিথ্যা হয়।
(ঙ) পক্ষান্তর (Transposition) এর সূত্রটি লেখ।
উত্তর: পক্ষান্তরের সূত্রটি হলো: (p ⊃ q) ≡ (~ q ⊃ ~ p)।
(চ) সংযোগিক বচন কাকে বলে?
উত্তর: যে বচনাকারে দুটি সরল বচনকে 'এবং' বা তদনুরূপ কোনো সংযোজক (যথা: '·') দিয়ে যুক্ত করা হয়, তাকে সংযোগিক বচন (Conjunctional proposition) বলে।
(ছ) ‘মানক’ কী?
উত্তর: যে প্রতীকের সাহায্যে কোনো বিধেয় বচনের ব্যক্তি বা বিষয়ের পরিমাণ (সকল বা কিছু) প্রকাশ করা হয়, তাকে মানক (Quantifier) বলে। (x)
(জ) স্বতঃমিথ্যা বচনাকারের একটি উদাহরণ দাও।
উত্তর: p · ~ p (এটি একটি স্বতঃমিথ্যা বা Contradictory বচনাকার)। [T.~T]
(ঝ) MT বিধিটি লেখ।
উত্তর: MT (Modus Tollens) বিধিটি হলো:
p ⊃ q
~ q
∴ ~ p
(ঞ) অনুমান বিধি কাকে বলে?
উত্তর: যুক্তিবিদ্যায় যে নিয়মগুলো ব্যবহার করে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে একটি সিদ্ধান্ত নিসৃত করা হয়, সেই নিয়মগুলোকে অনুমান বিধি (Rules of Inference) বলে। [p.p /∴p]
(ট) যৌক্তিকভাবে সমমান বচনাকার কাকে বলে?
উত্তর: যদি দুটি বচনাকারের সত্যমূল্য সকল ক্ষেত্রে অভিন্ন হয় (অর্থাৎ তাদের দ্বি-প্রাকল্পিক বা '≡' সম্পর্কটি স্বতঃসত্য হয়), তবে তাদের যৌক্তিকভাবে সমমান বচনাকার বলে।
(ঠ) ‘EI’ এর পূর্ণরূপ লেখ।
উত্তর: ‘EI’ এর পূর্ণরূপ হলো-Existential Instantiation (অস্তিত্ববাচক দৃষ্টান্তীকরণ)।

07/02/2026

#প্রতীকী_যুক্তিবিদ্যা

অনার্স ৩য় বর্ষ দর্শন বিভাগ: অনুষ্ঠিত: ০৪/০১/২০২৬
৫১ অ-৩-৩৫১/২০২৪
দর্শন
বিষয় কোড : ২৩১৭০৫
(প্রতীকী যুক্তিবিদ্যা)
সময়-৪ ঘণ্টা
পূর্ণমান-৮০
দ্রষ্টব্য : প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।
ক বিভাগ
(যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও)
মান-১×১০=১০
১।
(ক) “A Modern Introduction to Logic” গ্রন্থের লেখক কে?
[Who is the author of “A Modern Introduction to Logic”?]
(খ) ধ্রুবক প্রতীক কী? [What is constant symbol?]
(গ) ‘অনুগ অস্বীকৃতিমূলক’ অনুমান বিধির একটি উদাহরণ দাও।
[Give an example of the ‘Modus Tollens’ (MT) inference rule.]
(ঘ) একটি প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়? [When is a conditional proposition false?]
(ঙ) পক্ষান্তর (Transposition) এর সূত্রটি লেখ। [Write the formula of transposition (Trams).]
(চ) সংযোগিক বচন কাকে বলে? [What is conjunctional proposition?]
(ছ) ‘মানক’ কী? [What is ‘quantification’?]
(জ) স্বতঃমিথ্যা বচনাকারের একটি উদাহরণ দাও।
[Give an example of contradictory form of proposition.]
(ঝ) MT বিধিটি লেখ। [Write the rule of MT]
(ঞ) অনুমান বিধি কাকে বলে? [What is rules of Inference?]
(ট) যৌক্তিকভাবে সমমান বচনাকার কাকে বলে? [What is logically equivalent form of proposition?]
(ঠ) ‘EI’ এর পূর্ণরূপ লেখ। [Write the full form of ‘EI’.]
[পর পৃষ্ঠা দ্রষ্টব্য]
খ বিভাগ
(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
মান-৪×৫=২০
২। প্রতীকী যুক্তিবিদ্যা বলতে কী বুঝ? [What do you understand by Symbolic Logic?]
৩। সত্যতা ও বৈধতার মধ্যে পার্থক্য নির্ণয় কর। [Distinguish between truth and validity.]
৪। সত্য-সারণি ব্যবহার করে নিচের বচনাকারটি স্বতঃসত্যা, স্বতঃমিথ্যা অথবা অনির্দিষ্টমান কি না, তা নির্ধারণ কর।
[Use truth table to determine the following proposition form is tautologous, contradictory or contingent.]
(p · ~ q) ⊃ (~ p ∨ q)
৫। যদি A আর B সত্য এবং X আর Y মিথ্যা হয়, তাহলে নিম্নলিখিত বচনটির সত্যমূল্য নির্ণয় কর :
[If A and B are true and X and Y are false, then determine the truth values of the following statement:]
[~ (A ⊃ ~ X) ≡ ~ (B ∨ Y)]
৬। প্রতিস্থাপন বিধির স্বরূপ ব্যাখ্যা কর। [Explain the nature of ‘Rules of Replacement’.]
৭। ন্যায় ও ন্যায়াকারের মধ্যে পার্থক্য কী? [What is the differences between argument and argument form?]
৮। সত্য-সারণির সাহায্যে নিম্নের ন্যায়াকারটির বৈধতা নির্ণয় কর :
[Determine the validity of the following argument form using truth-table:]
p ⊃ q
~ q ⊃ r
∴ p ∨ r
৯। দৃষ্টান্তসহ সার্বিক সামান্যীকরণ (UG) ব্যাখ্যা কর। [Explain Universal Generalization (UG) with examples.]
গ বিভাগ
(ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।)
মান-১০×৫=৫০
১০। প্রতীক কী? যুক্তিবিদ্যায় প্রতীক ব্যবহারের উপযোগিতা আলোচনা কর। (৩+৭=১০)
[What is symbol? Discuss the utility of using symbol in logic.]
১১। সত্য-সারণির গঠন প্রণালি ব্যাখ্যা কর। সত্য-সারণি ব্যবহার করে নিচের যুক্তির আকারটির বৈধতা নির্ণয় কর। (৪+৬=১০)
[Explain the structure of truth table. Determine the validity of the following argument form using the truth table.]
(p · q) ⊃ (p ∨ q)
~ (p ∨ q) / ∴ ~ (p · q)
১২। বৈধতার আকারগত প্রমাণের স্বরূপ ব্যাখ্যা কর। নিচের যুক্তিটির বৈধতার আকারগত প্রমাণ গঠন কর : (৫+৫ = ১০) [Explain the nature of formal proof of validity. Construct a formal proof of validity of the argument below:]
E ⊃ F
G ⊃ F / ∴ (E ∨ G) ⊃ F
১৩। বৈধতার শর্তমূলক প্রমাণ বলতে কী বুঝ? নিচের যুক্তিটির বৈধতার শর্তমূলক প্রমাণ গঠন কর : (৫+৫ = ১০)
[What do you mean by conditional proof of validity? Construct a conditional proof of validity for the following argument:]
E ⊃ (F ⊃ G)
F ⊃ (G ⊃ H) / ∴ E ⊃ (F ⊃ H)
১৪। পরোক্ষ প্রমাণের তাৎপর্য ব্যাখ্যা কর। নিচের যুক্তিটির বৈধতার পরোক্ষ প্রমাণ গঠন কর : (৫+৫ = ১০)
[Explain the significance of indirect proof. Construct an indirect proof of validity for the following argument:]
(A ∨ B) ⊃ C
~ C ∨ D
A / ∴ D
[পর পৃষ্ঠা দ্রষ্টব্য]
১৫। সংক্ষিপ্ত সত্য-সারণি কৌশল কী? সংক্ষিপ্ত সত্য-সারণি কৌশল প্রয়োগ করে নিচের যুক্তিটির বৈধতা পরীক্ষা কর: (৪+৬=১০)
[What is shorter truth-table technique? Test the validity of the following argument by using shorter truth-table technique:]
P ⊃ (R ⊃ Q)
Q ⊃ P
∴ P ⊃ R
১৬। অবৈধতা প্রমাণের পদ্ধতিটি ব্যাখ্যা কর। নিচের যুক্তিটির অবৈধতা প্রমাণ কর : (৫+৫=১০)
[Explain the method of proving invalidity. Prove the invalidity of the following argument:]
(x) (Dx ⊃ Fx)
(x) (Gx ⊃ Fx)
∴ (x) (Dx ⊃ Gx).
১৭। মানকাত্মক বিধিমালা প্রয়োগ করে নিচের যুক্তিদুটির বৈধতার আকারগত প্রমাণ গঠন কর : (৫+৫=১০)
[Construct formal proof of validity for the following arguments using quantification rules:]
(i) (x)(Cx ⊃ Dx)
~ Ds
∴ ~ Cs
(ii) (x)(Ax ⊃ Bx)
(∃x)(Ax ∨ Bx)
∴ (∃x) Bx.

Address

ফুলবাড়ী, দিনাজপুর।

৫২৬০

Telephone

+8801726666359

Website

Alerts

Be the first to know and let us send you an email when দর্শন, অনার্স ৩য় বর্ষ পরীক্ষা প্রস্তুতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to দর্শন, অনার্স ৩য় বর্ষ পরীক্ষা প্রস্তুতি:

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share