বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন

  • Home
  • বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন

বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আন্তঃসংযোগ সৃষ্টির মাধ্যমে তাদের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি করা।

11/07/2026

২১-১১-২০২০ সালের একটা ক্লাশের অংশবিশেষ (ভিডিও)- অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী- বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজ।


#বান্দাইখাড়া_টেকনিক্যাল_কলেজ
#অধ্যক্ষ_আব্দুর_রহমান_রিজভী

আমাদের প্রাক্তন ছাত্র মুরাদুল ইসলামের মৃত্যুতে বিটিসিবিএমটি কলেজ পরিবারের শোক------------------বান্দাইখাড়া টেকনিক্যাল অ্...
26/06/2026

আমাদের প্রাক্তন ছাত্র মুরাদুল ইসলামের মৃত্যুতে বিটিসিবিএমটি কলেজ পরিবারের শোক------------------
বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ-এর প্রাক্তন ছাত্র মুরাদুল ইসলাম মৃত্যুতে কলেজ পরিবারে শোকের ছায়া নেমে আসে ।
তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, কর্মক্ষেত্র বা এলাকায় গভীর শোক, শূন্যতা এবং শোকের ছায়া নিয়ে আসে সহকর্মী, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলেই শোকাহত। তিনি ছিলেন একজন মেধাবী শিক্ষার্থী,ছাত্র অবস্থায় এবং পরবর্তীতে নিষ্ঠা ও সততার সাথে প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রেখে গেছেন।
এক শোকবার্তায় কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভী গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, “প্রাক্তন ছাত্র মুরাদুল ইসলাম ছিলেন আমাদের প্রতিষ্ঠানের এক নিবেদিতপ্রাণ মেধাবী শিক্ষার্থী। তাঁর আকস্মিক মৃত্যুতে আমরা একজন দক্ষ প্রিয় ছাত্র ও মানবিক মানুষকে হারালাম, যা অপূরণীয় ক্ষতি।”
তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য,মুরাদুল ইসলাম ২৪-০৬-২০২৬ খ্রি. তারিখ সকাল ৭টার সময় নিজ বাসভবন হাটুরিয়াতে ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের প্রিয় ছাত্র মুরাদের রুহের মাগফেরাত কামনা করছি, মহান রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। অত্র কলেজের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

28/05/2026

বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ,সম্মানিত সহকর্মীবৃন্দ ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন।
ঈদ মোবারক ❤️ تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ (তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম) আল্লাহ আমাদের এবং আপনাদের (নেক আমলগুলো) কবুল করুন, Ameen

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ-এর শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-কর্মচারীসহ আত্রাই ও রাণ...
27/05/2026

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ-এর শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-কর্মচারীসহ আত্রাই ও রাণীনগরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, মানবতা, ভ্রাতৃত্ববোধ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে ঈদুল আজহার শিক্ষা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। কারিগরি শিক্ষার প্রসারের মাধ্যমে একটি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় তিনি পবিত্র ঈদুল আজহার আনন্দ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধ—এই প্রত্যাশা ব্যক্ত করেন।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬” বিভাগীয় পর্যায়ে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) নওগাঁ জেলার ঐতিহ...
25/04/2026

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬” বিভাগীয় পর্যায়ে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) নওগাঁ জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী’র হাতে সম্মাননা তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডঃ আ.ন.ম বজলুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ আসাদুজ্জামান মহোদয়।
এ সফলতায় সকল অংশীজনকে অভিনন্দন ও শুভেচ্ছা ও কৃতজ্ঞতা-

পুরাতন বছরের সব জরাজীর্ণতা, গ্লানি ও দুঃখ-কষ্ট পেছনে ফেলে নতুন উৎসাহ ও উদ্দীপনায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করেছে নওগাঁ আত...
14/04/2026

পুরাতন বছরের সব জরাজীর্ণতা, গ্লানি ও দুঃখ-কষ্ট পেছনে ফেলে নতুন উৎসাহ ও উদ্দীপনায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করেছে নওগাঁ আত্রাইয়ের বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ। বাঙালির এই প্রাণের উৎসবকে ঘিরে মঙ্গলবার (১৪ এপ্রিল) কলেজের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়।

বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ-এর কম্পিউটার ডেমোনেস্ট্রেটর কাম মেকানিক্স হারুন-অর রশীদ উজ্জল-এর মৃত্যুতে এলাকা...
13/04/2026

বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ-এর কম্পিউটার ডেমোনেস্ট্রেটর কাম মেকানিক্স হারুন-অর রশীদ উজ্জল-এর মৃত্যুতে এলাকা ও কর্মক্ষেত্রে কান্নার রোল পড়ে যায় এবং শোকের ছায়া নেমে আসে ।
তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, কর্মক্ষেত্র বা এলাকায় গভীর শোক, শূন্যতা এবং শোকের ছায়া নিয়ে আসে সহকর্মী, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলেই শোকাহত। তিনি ছিলেন একজন দক্ষ, দায়িত্বশীল ও পরিশ্রমী শিক্ষক, যিনি দীর্ঘদিন নিষ্ঠা ও সততার সাথে প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রেখে গেছেন।
এক শোকবার্তায় কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভী গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, “হারুন-অর রশীদ উজ্জল ছিলেন আমাদের প্রতিষ্ঠানের এক নিবেদিত প্রাণ সদস্য। তাঁর এই তাঁর আকস্মিক মৃত্যুতে আমরা একজন দক্ষ সহকর্মী ও মানবিক মানুষকে হারালাম, যা অপূরণীয় ক্ষতি।”
তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শিক্ষার্থীদের শ্রেণিমুখী করতে হোম ভিজিট কার্যক্রম, সিজন '২৬ (০১) __________________------------এইচএসসি বিএমটি তথা কারিগর...
02/04/2026

শিক্ষার্থীদের শ্রেণিমুখী করতে হোম ভিজিট কার্যক্রম, সিজন '২৬ (০১) __________________------------
এইচএসসি বিএমটি তথা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ উপবৃত্তি ও উপকরণ সহায়তার আওতায় একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে দুই কিস্তিতে টাকা পেয়ে থাকেন। সঠিক সময়ে উপবৃত্তি সংক্রান্ত তথ্য প্রয়োজনীয় ডকুমেন্টস কলেজে প্রদান না করায় শিক্ষার্থীরা উপবৃত্তি থেকে বাদ পড়ে যান। বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ এর শিক্ষার্থীদের সঠিক সময়ে উপবৃত্তি ফরম পূরণ ও নিয়মিত কলেজে উপস্থিত হওয়ার জন্য হোম ভিজিট কার্যক্রমের অংশ হিসেবে আজ বড়দাপাড়া গ্রামে কয়েকজন শিক্ষার্থীর বাড়িতে অভিভাবকদের সাথে এ সংক্রান্ত আলোচনায় সরাসরি নিজে অংশগ্রহণ করেন অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী Abdur Rahman Rizvi। আশা করা যায় ভবিষ্যতে শিক্ষার্থীরা শ্রেণি কার্যক্রমে আরও বেশি অংশগ্রহণ করবেন। গুণগত শিক্ষা বিস্তারে ছাত্র-শিক্ষক অভিভাবক তথা সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
০১/০৪/২০২৬

১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রি স্মরণে ২৫ মার্চ ২০২৬ বুধবার সকালে নওগাঁ আত্রাইয়ের বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ...
26/03/2026

১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রি স্মরণে ২৫ মার্চ ২০২৬ বুধবার সকালে নওগাঁ আত্রাইয়ের বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘গণহত্যা দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরে কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো.আব্দুর রহমান রিজভীর সভাপতিত্বে কলেজ মিলনায়তনে এক স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Address

Https://goo.gl/maps/yFUc9AoAaw6jTvzT7

6597

Opening Hours

Monday 09:00 - 16:15

Telephone

+8801309132846

Alerts

Be the first to know and let us send you an email when বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন:

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share