Ummul Quran Madrasah- উম্মুল কুরআন মাদ্রাসা ツ

  • Home
  • Ummul Quran Madrasah- উম্মুল কুরআন মাদ্রাসা ツ

Ummul Quran Madrasah- উম্মুল কুরআন মাদ্রাসা ツ একটি আন্তর্জাতিক মানের কুরআন শিক্ষার প্রতিষ্ঠান

12/02/2026
কুরআন নাজিলের মাসে ঘরে বসে বিশুদ্ধভাবে অত্যাধুনিক পদ্ধতিতে খুব সহজে কুরআন শিখতে  মাসব্যাপী অনলাইন সহীহ কুরআন লার্নিং কোর...
14/03/2023

কুরআন নাজিলের মাসে ঘরে বসে বিশুদ্ধভাবে অত্যাধুনিক পদ্ধতিতে খুব সহজে কুরআন শিখতে মাসব্যাপী অনলাইন সহীহ কুরআন লার্নিং কোর্সে ভর্তি হোন।
✅ কোর্স ও ভর্তি সংক্রান্ত তথ্যঃ👇👇
⭕লেভেল ক্যাটাগরিঃ
১. (লেভেল A)- যারা আরবী অক্ষর চিনেন/জানেন না কিংবা যারা দেখে দেখে কুরআন পড়তে পারেন না।
২. (লেভেল B)- যারা তাজভীদ সহকারে বিশুদ্ধভাবে কুরআন পড়তে জানেন না।
🔸 কোর্সের মেয়াদ ২৫ দিন।
🔸 ১লা রমাদান থেকে ২৫শে রমাদান পর্যন্ত।
🔸 কোর্স ফি ২০০০ টাকা।
🔸 ২৩শে মার্চ ২০২৩ইং এর মধ্যে ভর্তি হতে হবে।
🔸 ১লা রমাদান থেকে ক্লাস শুরু হবে ইন শা আল্লাহ।
🔸 আমাদের নির্ধারিত অনলাইন ভর্তি ফরম পূরণ করে ভর্তি হতে হবে।
🔸 অনলাইন ভর্তি ফরম পূরণ করে সাবমিট করার পর কোর্স ফি 01734651372 ( বিকাশ/নগদ) উক্ত নাম্বারে পরিশোধ করে ভর্তি নিশ্চিত করতে হবে।
🌹🌹🌹🌹🌹 প্রশিক্ষকবৃন্দ 🌹🌹🌹🌹🌹
১. হাফেজ ক্বারী তাওহীদুল ইসলাম।
সিনিয়র প্রশিক্ষক ও পরিচালনা কমিটির দায়িত্বশীল, Al Madania Foundation Bangladesh-আল মাদানীয়া ফাউন্ডেশন বাংলাদেশ
২. হাফেজ মাওঃআবু জাফর বিন মাদানী।
সিনিয়র প্রশিক্ষক ও পরিচালনা কমিটির দায়িত্বশীল,
Madania Foundation Bangladesh
✅ কেন আপনি কুরআন শিখবেন?
------------------------------------------------
০১. কুরআন শিক্ষা মুসলমানদের জন্য ফরজঃ
প্রত্যেক মুসলিমকে কুরআন সহিহ করে পড়া জানতে হবে। যে নিজেকে মুসলিম হিসাবে দাবী করবে তাকে অবশ্যই কুরআন শিক্ষা করতে হবে। কুরআন শিক্ষা করা এতো গুরুত্বপূর্ণ বিষয় যে, আল্লাহ তা‘আলা কুরআন শিক্ষা করা ফরয করে দিয়েছেন। আল্লাহ তা‘আলা বলেন:
﴿ اقْرَ‌أْ بِاسْمِ رَ‌بِّكَ الَّذِي خَلَقَ ﴾ [العلق: ١]
অর্থ: ‘পড় তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন’ [সূরা আলাক : ১]।
০২. কুরআন শিক্ষায় কোন প্রকার অবহেলা করা যাবে না। উম্মাতকে কুরআন শিক্ষার নির্দেশ দিয়ে ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, «تَعَلَّمُوا الْقُرْآنَ ، وَاتْلُوهُ»
অর্থ:‘তোমরা কুরআন শিক্ষা কর এবং তিলাওয়াত কর’
[মুসান্নাফ ইবন আবী শাইবাহ:৮৫৭২]।
০৩. বিশুদ্ধ সালাত আদায়ের জন্য কুরআন শিখা বাধ্যতামূলক।
০৪. কুরআন-এর লা'নত থেকে বাঁচার জন্য।
০৫. ক্বেয়ামতের দিন নবীজির সুপারিশ পাওয়ার জন্য।
০৬. দুনিয়া ও আখেরাতের শাস্তি থেকে বাঁচার জন্য।
💠 বিশুদ্ধ কুরআন শেখার অত্যাধুনিক ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অত্র ফাউন্ডেশন। তাই আর দেরি না করে আজই আপনার কুরআন তিলাওয়াত সহিহ শুদ্ধ করতে অনলাইন রেজিষ্ট্রেশন করতে ইনবক্স করুন ।
☎ ভর্তি ও কোর্স সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুনঃ ০১৭১৬-৬৩২০৮৭ (কল/হোয়াটসঅ্যাপ)

05/02/2023

"শ্বাসরুদ্ধকর মোনাজাতে কেঁদে কেঁদে চেয়েও যে জিনিসটা আল্লাহ আপনাকে দেননি, ভাবতে পারেন? সেই জিনিস কতটা ক্ষতিকর ছিলো আপনার জন্য!"

"নিশ্চয় আল্লাহ উত্তম পরিকল্পনাকারী!"
আলহামদুলিল্লাহ!🖤

29/01/2023

স্কুলে ভর্তি করে সন্তানকে বানর না বানিয়ে,

মাদ্রাসায় ভর্তি করে সন্তানকে
আশরাফুল মাখলুকাত বানান!

21/11/2022

পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আজকের মাসকো সুরা ফাতেহা।
প্রশিক্ষণে হাফেজ কারী তাওহীদুল ইসলাম।

16/11/2022

হাফেজ মাওলানা আবু জাফর বিন মাদানী।
মাশক তেলাওয়াত সুরা আলাম নাশরাহ।

আত্তাহিয়াতু এর পিছ‌নে এত সুন্দর এক‌টি গল্প তা জানা ছিল না,আমার বিশ্বাস সবার ভাল লাগ‌বে এবং পড়ার ম‌নো‌যোগ ও বাড়‌বে।আত্ত...
31/10/2022

আত্তাহিয়াতু এর পিছ‌নে এত সুন্দর এক‌টি গল্প তা জানা ছিল না,আমার বিশ্বাস সবার ভাল লাগ‌বে এবং পড়ার ম‌নো‌যোগ ও বাড়‌বে।

আত্তাহিয়াতু আসলেই অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়াটার পিছনের গল্পটা জানার পর সত্যি আমার হৃদয়টা অনেক কোমল হয়ে গেছে!

আত্তাহিয়াতু আসলে,আল্লাহর সাথে আমাদের মহানবী (সঃ) কথোপকথন একটা অংশ। যা আমাদের মহানবী (সঃ) ইসরাইল মিরাজ যাত্রার সময় হয়েছে মহান আল্লাহর সাথে! মহানবী (সঃ) যখন আল্লাহর সাথে কথোপকথন শুরু করে তখন আল্লাহকে আসসালামু আলাইকুম বলেননি!

তাহলে কি বলেছিল...?

কারন,আমরা মহান আল্লাহকে বলতে পারব না,আল্লাহ আপনার উপর শান্তি নাজিল হউক! কারন,আল্লাহ নিজেই একমাত্র পৃথিবীর সকল শান্তির এবং রহমতের উৎপত্তিস্থল!

মহানবী (সঃ) আল্লাহকে উদেশ্য করে বলেছিলেন:-

▪আত্তাহিইয়া-তু লিল্লা-হি ওয়াছ ছালাওয়া - তু ওয়াত্ ত্বাইয়িবা -তু

অর্থঃ- যাবতীয় সম্মান,যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য।

উওরে মহান আল্লাহ বলেন:-

▪আসসালা-মু'আলায়কা আইয়ুহান্নাবিয়ু ওয়া রহমাতুল্লা-হি ওয়া-বারাকাতুহু।

অর্থঃ- হে নবী,আপনার উপরে শান্তি বর্ষিত হউক এবং আল্লাহর অনুগ্রহ ও সমৃদ্ধি সমূহ নাযিল হউক।

এতে মহানবী (সঃ) বলেন:-

▪আসসালা-মু-আলায়না ওয়া আলা ইবাদিল্লা-হিছছালেহীন।

অর্থ:- আল্লাহর সমৃদ্ধি শান্তি বর্ষিত হউক আমাদের উপরে ও আল্লাহর সৎকর্মশীল বান্দাগণের উপরে।

মহান আল্লাহ এবং মহানবী (সঃ) এই কথোপকথন শুনে ফেরেস্তারা বলেন:-

▪আশহাদু আল লা-ইলাহা ইলল্লালাহু ওয়া আশহাদুআন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু।

অর্থ:- আমি সাক্ষ্য দিচ্ছি যে,আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে,মুহাম্মাদ (সঃ) তার বান্দা ও রাসূল।
"সুবহানাল্লাহ"।

এখন আমি এবং আপনি আত্তাহিয়াতু গুরুত্ব এবং পিছনের ইতিহাস জানতে পারলাম,এবার একটু চিন্তা করুন তো,এই লেখাটি যদি আপনার মাধ্যমে অন্যান্য মানুষেরাও জানে তাহলে তারাও এই দোয়ার গুরুত্ব বুজতে পারবে!

আসসালামু আলাইকুম, আমাদের 🌹হলি মাশকুল  কুরআন🌹ফ্যামিলিতে আপনাকে স্বাগতম, আমাদের এখানে অনলাইনে এবং অফলাইনে খুবই অল্প সময়ের...
27/09/2022

আসসালামু আলাইকুম, আমাদের 🌹হলি মাশকুল কুরআন🌹ফ্যামিলিতে আপনাকে স্বাগতম, আমাদের এখানে অনলাইনে এবং অফলাইনে খুবই অল্প সময়ের মধ্যে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শেখানো হয়,(ছোট বড় সবাইকে) বিস্তারিত জানতে আমাদের অফিসিয়াল এই পেইজে মেসেজ করুন। ধন্যবাদ

Address

Dhaka Bangladesh

Alerts

Be the first to know and let us send you an email when Ummul Quran Madrasah- উম্মুল কুরআন মাদ্রাসা ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your school to be the top-listed school/college?

Share