Birampur Child Care Cadet Academy বিরামপুর চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমি

Birampur Child Care Cadet Academy বিরামপুর চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমি

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Birampur Child Care Cadet Academy বিরামপুর চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমি, School, Birampur, Dinajpur, .

Photos from Birampur Child Care Cadet Academy বিরামপুর চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমি's post 18/06/2026

পবিত্র রমজান মাসে সর্বাধিক রোজা পালনকারী আমাদের গর্বিত শিক্ষার্থীদের আজ এই বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে।

Photos from Birampur Child Care Cadet Academy বিরামপুর চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমি's post 18/06/2026

আজ বিরামপুর চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমি-র এক অনন্য এবং আনন্দঘন দিন! আমাদের ১ম পর্ব পরীক্ষায় সকল শ্রেণিতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের মেধার স্বীকৃতিস্বরূপ উপহার দেওয়া হলো একটি করে পেয়ারা গাছের চারা।

​মেধার বিকাশের সাথে সাথে পরিবেশ রক্ষায় এবং সবুজায়নে আমাদের ক্ষুদে সোনামণিরাও রাখুক অবদান—এই লক্ষ্যেই আমাদের এই ব্যতিক্রমী আয়োজন। পরিবেশ সচেতন এই অনন্য উপহারটি পেয়ে শিক্ষার্থীদের মুখের সেই চওড়া হাসিই আজ আমাদের সবচেয়ে বড় সার্থকতা! 🤗🌱

🎉 ​অভিনন্দন আমাদের সকল গর্বিত শিক্ষার্থীদের! তোমাদের মেধার আলোয় আলোকিত হোক আগামী। 🎓❤️

18/06/2026

🌳 আজ আনন্দের দিন! 🌳
বিরামপুর চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমির পক্ষ থেকে আয়োজিত হচ্ছে বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ১ম পর্ব পরীক্ষায় ১ম, ২য়, ৩য় স্থান অধিকারী, শতভাগ ক্লাস উপস্থিতি বজায় রাখা এবং পবিত্র রমজানে সর্বাধিক রোজা পালনকারী আমাদের সকল গর্বিত শিক্ষার্থীদের আজ বৃক্ষ উপহার ও পুরস্কার প্রদান করা হচ্ছে।

18/06/2026

🌿 ছোট্ট কণ্ঠে তাশাহুদের সুর, হৃদয়ে জাগুক ঈমানের নূর। তাশাহুদ পাঠ করছেন বিরামপুর চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমির ৫ম শ্রেণির শিক্ষার্থী মাহমুদুল।

17/06/2026

পাক্ষিক পরীক্ষা 📝

16/06/2026

ব্রাজিলের স্থানীয় গাছ এখন বিরামপুর চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমিতে!!এই প্রতিষ্ঠানে আসলেই দেখা মিলবে এই অলকানন্দা নামক উজ্জ্বল হলুদ রঙের আকর্ষণীয় ফুলের।

চলুন জেনে নিই এই অলকানন্দা ফুল সম্পর্কে কিছু কথা:
অলকানন্দা (Allamanda) একটি উজ্জ্বল হলুদ রঙের আকর্ষণীয় ফুল, যা সাধারণত "গোল্ডেন ট্রাম্পেট" নামেও পরিচিত। এর বৈজ্ঞানিক নাম Allamanda cathartica, এবং এটি Apocynaceae পরিবারের সদস্য।
এই ফুলের গাছ একটি লতানো বা ঝোপালো গুল্ম, যার পাতাগুলো গাঢ় সবুজ ও চকচকে। ফুলগুলো ফানেল বা ট্রাম্পেটের মতো আকৃতির হয়, এবং সাধারণত উজ্জ্বল হলুদ রঙের হলেও গোলাপি ও সাদা রঙের প্রজাতিও দেখা যায়।
অলকানন্দা মূলত দক্ষিণ আমেরিকার ব্রাজিল অঞ্চলের স্থানীয় গাছ, কিন্তু বাংলাদেশ ও ভারতের উষ্ণ-আর্দ্র আবহাওয়ায় এটি খুব সহজেই জন্মে এবং বাগানে শোভাবর্ধনের জন্য ব্যাপকভাবে চাষ করা হয়। গরম ও আর্দ্র আবহাওয়ায় এটি বছরের অনেকটা সময় ফুল দিতে থাকে।

#ফুল

16/06/2026

মরহুম নওয়াব আলী স্যার স্মৃতি সম্মাননা বৃত্তি পরীক্ষা ২০২৫ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। অনুষ্ঠানের চূড়ান্ত তারিখ খুব শীঘ্রই প্রকাশ করা হবে।

Photos from Birampur Child Care Cadet Academy বিরামপুর চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমি's post 15/06/2026

✅ আজ অনুষ্ঠিত হচ্ছে পাক্ষিক মূল্যায়ন।
✅ পাক্ষিক পরীক্ষার গুরুত্ব:
✦ শিক্ষার্থীদের পাঠের অগ্রগতি নিয়মিতভাবে যাচাই করা যায়।
✦ দুর্বল বিষয়গুলো দ্রুত চিহ্নিত করে সংশোধনের সুযোগ মেলে।
✦ চূড়ান্ত পরীক্ষার আগে প্রস্তুতির মাত্রা বোঝা সহজ হয়।
✦ শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত পড়াশোনার অভ্যাস গড়ে ওঠে।
✦ শিক্ষকরা শিক্ষণ পদ্ধতি আরও কার্যকরভাবে মূল্যায়ন করতে পারেন।

Want your school to be the top-listed School/college?